Home আঞ্চলিক খুলনায় অনুমোদনহীন ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা

খুলনায় অনুমোদনহীন ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা

26

স্টাফ রিপোর্টার।।
খুলনায় অনুমোদনহীন সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর জিরো পয়েন্ট এলাকার ওই ক্লিনিককে জরিমানা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া র্যাব-৬-এর লেফটেন্যান্ট কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর লবণচরা থানার জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অনিয়মের সঙ্গে পরিচালিত হচ্ছে। এমন সংবাদে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের অফিসের প্রতিনিধি নিয়ে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় অনুমোদনহীন ওই ক্লিনিকের মালিক তুষার কান্তি মণ্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক প্রদান করায় তা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান র্যাব-৬-এর লেফটেন্যান্ট কমান্ডার।