Home বিনোদন পরিণীতির নতুন ইনিংস

পরিণীতির নতুন ইনিংস

17

বিনোদন ডেস্ক।।
চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি চোপড়া। আর বিয়ের আগেই ব্যবসায় হাত দিলেন অভিনেত্রী। মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন এক প্রসাধনী দ্রব্যের সংস্থায়। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংসের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরিণীতি চোপড়া। পাশাপাশি এও উল্লেখ করেন যে, গত ৮ মাসে তার জীবনে নাকি আমূল পরিবর্তন ঘটেছে।