খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদ, সদস্য সচিব হাবীব বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি।।
জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সাথে আছে। আর সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ১২ জুলাই (আজ) সরকার বিরোধী আন্দোলনে নতুন ডাক দেয়া হবে। এ ডাকের মাধ্যমে সমস্ত জাতিকে একসাথে করে যুগপৎ আন্দোলনকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নেয়া হবে। তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই একদফা ডাকে সাড়া দিয়ে খুলনাবাসিকে সাথে নিয়ে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজাতে হবে। মঙ্গলবার (১১ জুলাই) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খালিশপুর থানা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একনায়কতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে। এ লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করে দেশের জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। রাজপথে চলমান আন্দোলন ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু ও একরামুল হক হেলালের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন শেখ জাহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, হাবীবুর রহমান বিশ্বাস, মো. ফারুক হিল্টন প্রমূখ।
দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন শুরু হয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে। খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ২৭৯ জন কাউন্সিলরের মধ্যে ২৬৫জন কাউন্সিলর ভোট প্রয়োগ করেন। দুটি ভোট বাতিল করে নির্বাচন পরিচালনা কমিটি। ২৬৩ ভোটের মধ্যে ৭৭ ভোট পেয়ে হাবীবুর রহমান বিশ্বাস সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি শাহিনুল ইসলাম পাখি পেয়েছেন ৭৫ ভোট। একই পদে মো. ফারুক হিল্টন পেয়েছেন ৭৪ ভোট, বিপ্লবুর রহমান কুদ্দুস পেয়েছেন ১৯ ভোট ও মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট। আহবায়ক পদে অন্যকোন প্রার্থী না থাকায় শেখ জাহিদুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনার দায়িত্বে আরো ছিলেন এড. নুরুল হাসান রুবা, এড. তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, জাকির ইকবাল বাপ্পি, এড. হেনা, মো. মারুফ আহমেদ।











































