নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় লক্ষাধিক টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় ২৪জনকে ১লাখ ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীকে সাথে নিয়ে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন নগরীর ডাকবাংলো, সাতরাস্তা, পিটিআই মোড়, রয়েলের মোড় এবং সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এসময় জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গীয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম, দেবাশীষ বসাক, শারমিন জাহান লুনা এবং নূরী তাসমিন ঊর্মি স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে বিভিন্ন আইনে ২৪জন ব্যক্তিকে ১লাখ ১৫হাজার টাকা জরিমানা করেন। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর ২৪(১) ধারায় এবং দ-বিধি, ১৮৬০-এর ২৬৯ ধারায় এসব জরিমানা করা হয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, প্রধানত মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মেনে গল্প করায় তাদের জরিমানা করা হয়েছে।
অপরদিকে জেলা প্রশাসক ও তাঁর সঙ্গীয় অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট, খুলনাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বল্প আয়ের অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হিসেবে মাস্ক বিতরণ করেন। এসময় নগরীর বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করে হ্যান্ডমাইকে প্রচারণা চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, খুলনা সদর থানা পুলিশ, সোনাডাঙ্গা থানা পুলিশ এবং আনসারের সদস্যবৃন্দ।
খুলনায় একদিনে ২৮জনের করোনা শনাক্ত : মোট ১৮১
স্টাফ রিপোর্টার
খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮১জনে। গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দফতর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যাক্ষ ডা.মেহেদী নেওয়াজ বলেন, গতকাল খুমেকের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৭টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ২৯টি। এর মধ্যে খুলনার ২৮টি ও বাগেরহাটের ১টি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, গতকাল দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ১৫৩টি। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ২৮জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে।
ফুলতলায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
ফুলতলা প্রতিনিধি
পানিতে ডুবে হুসাইন নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে শনিবার দুপুরে ফুলতলার দামোদর গ্রামে। সে ঐ গ্রামের রুবেল মোল্যার পুত্র। পারিবারিক সূত্র জানায়, শিশু হুসাইন গতকাল দুপুরে সবার অলক্ষে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোজাখুজির পরেও তার সন্ধান মেলেনি। পরে পুকুরে তার লাশ ভেসে উঠে। করুণ এ দুর্ঘটনায় এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে।
মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপন ও বছরব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপন ও বছরব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। শনিবার বেলা ১২ ঘটিকায় আযম খান সরঃ কমার্স কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় তিনি বলেন “বৃক্ষ আমাদের পরম বন্ধু। নিজেকে উজাড় করে গাছ আমাদের বিলিয়ে দিয়েই যাচ্ছে সেই সৃষ্টি থেকে। সকল প্রাকৃতিক দূর্যোগে গাছ ঢাল হিসেবে আমাদের রক্ষা করে এসেছে ও করছে। মুজিব শতবার্ষিকী তথা মুজিববর্ষে আমাদের অঙ্গীকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও পরিবেশ দূষণ রোধ করতে আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন বর্তমানে বর্ষার সময়, এসময় গাছ রোপনের জন্য উপযুক্ত সময় তাই খুলনা মহানগরীর প্রতিটি কলেজ ক্যাম্পাস সহ বাড়ির আশেপাশে পতিত যায়গায় মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী ও তাদের পরিবার সহ সকলকে গাছ রোপন করতে হবে, তাহলে আমরা ফিরে পাবো আমাদের কাঙ্খিত ছাঁয়া শ্যামল বাংলাদেশ।”
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, আওয়ামী লীগ নেতা সুজন আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, দিদারুল আলম, আব্দুস সালাম, মাহমুদুল ইসলাম সুজন, মাহামুদুল ইসলাম রাজেস, বায়জিদ সিনা, এস এম রাজু হোসেন, জোয়েব সিদ্দিকি, জিহাদী জিসান, রায়হান শেখ মুন্না, রবিউল ইসলাম প্রিন্স, সংকর কুন্ডু, প্রীতম সাহা, গালিব হোসেন, কামরুজ্জামান রাজু, অভিজিৎ সরকার রাহুল, শফিকুল মুন্না, রুমান আহমেদ, পিয়াল হাসান, আতিকুর রহমান সাব্বির, আবির আহমেদ, অপু কর্মকার, রায়হান শেখ, গোলাম রহমান সুজন, পুলক ঘোষ, নাজমুল সাকিব প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচী শেষে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা কে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ডায়েরি উপহার দেন মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
দলীয় নেতাকর্মীদের মাঝে নগর আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোংলায় অসংখ্য লোককে হয়রানী করছে এক জমির দালাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
একের পর এক জমি নিয়ে বিবাদ সৃষ্টি করে নিজে ফায়দা লোটার অভিযোগ উঠেছে সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিম খানার সুপার আকরামুজ্জামানের বিরুদ্ধে। প্রশাসনিক দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনে এতিমদের কথা বলে অর্থ হাতিয়ে নিজের স্বার্থ হাসিলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। রাজনৈতিক খোলস বদল করা এই সুপার অন্তত ১০ থেকে ১৫ জন জমির মালিককে বিভিন্নভাবে হয়রানি করে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।
হয়রানির শিকার ব্যক্তিরা জানালেন তার অপকর্মের নানা কথা। এদের মধ্য থেকে সর্বশেষ বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন মোংলার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ভুক্তভোগী জমির মালিক মোঃ হিরো মিয়া। মোংলার সিগনাল টাওয়ার এলাকায় বসবাসকারী মোঃ হিরো মিয়া জানান, ১৯৭০ সালে ৯৭ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে আছেন এবং ওই জমির উপরে ৪টি ঘর, ২টি পুকুরসহ ফলজ ও বনজ গাছপালা রয়েছে তার। হঠাৎ করে সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিম খানার সুপার মোঃ আকরামুজ্জামান মাসখানেক ধরে তার ভোগদখলকৃত সম্পত্তির মধ্যে ভিপি সম্পত্তির অস্তিত্ব খোজার চেষ্ঠা করেন, যার সাথে বাস্তবতার কোন মিল নেই। তাকে কোন কিছু না বলে এবং জমি না মেপে অবৈধভাবে ক্রয়কৃত জমিতে লাল নিশানা ও সাইনবোর্ড লাগিয়ে তাকে উচ্ছেদ করার চেষ্ঠা করছেন।
মাদ্রসার স্বার্থের কথা বলে জমি বেচা কেনার এই দালাল মোঃ আকরামুজ্জামান ইতোমধ্যে স্কুল শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষিকা নাছিমা বেগম, আয়া পারুল বেগম, দিন মজুর জব্বার ফরাজি, বন্দর কর্তৃপক্ষের কর্মচারী শাহাজাহান মাঝি, ওয়াচম্যান শাজাহান, গৃহিনী রহিমা বেগম, কম্পিউটার ব্যবসায়ী জি, রব্বানীসহ বহু লোকদের জমিজমা নিয়ে হয়রানি করছেন। ভুক্তভোগীরা তার হাত থেকে রক্ষা পেতে আদালতের শরণাপন্ন হয়ে একধিক মামলা দায়ের করেছেন।
মোঃ হিরো মিয়া বলেন, এর আগে একই এলাকায় মাদ্রাসার সম্পত্তি দাবি করে দখলে নিয়ে পরবর্তীতে নিজেই ওই সম্পত্তির মালিক দাবিদার হয়ে এখন বিক্রির চেষ্টা করছেন সুপার আকরামুজ্জামান। ভুক্তভোগী গৃহিনী রহিমা বেগম বলেন, মোঃ আকরামুজ্জামান বহুমুখি মাদ্রাসায় শিক্ষকতা করার সময় বলৎকারের অভিযোগে চাকুরিচ্যুত হন। পরবর্তীতে একটি শিশু সদন ও এতিম খানায় কর্মরত অবস্থায় একই অভিযোগে সিগনার টাওয়ার জামে মসজিদের ইমামতি থেকে তাকে বরখাস্ত করেন তৎকালীন কমিটিও। এছাড়াও এতিমখানার নারী বার্বুচির সাথে অবৈধ গর্ভপাতের ঘটনার সাথে জড়িত এই আকরাম। চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আমিসহ ৫ জন শিক্ষক ২০১৩ সালে বৈধভাবে জমি ক্রয় করে মাটি ভরাট করি। ঘর নির্মাণ করতে গেলে সুপার মোঃ আকরামুজ্জামান তার কিছু দালাল বাহিনী নিয়ে বাঁধার সৃষ্টি করেন। সিগনাল টাওযার জরিনা কুলসুম এতিম খানার সুপার মোঃ আকরামুজ্জামান আমাদের একের পর এক মিথ্যা হয়রানির কারে যাচ্ছেন। দিন মজুর আঃ জব্বার ফরাজি বলেন, আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে সাড়ে ১৩ শতাংশ জমি ক্রয় করে বালু দিয়ে ভরাট করে বসত ঘর করতে গেলে সুপার মোঃ আকরামুজ্জামান তার কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে বাঁধা সৃষ্টি করেন । আমি প্রায় ৪ বছর এই জমি দখল নিতে পারিনি। পরে আকরামুজ্জামানকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করি (মামলা নং-৫২/১৯)। মোংলার দিগরাজ শিল্প এলাকার বিশিষ্ঠ কম্পিউটার ব্যবসায়ী জি, রব্বানী বলেন, বুড়িরডাঙ্গা এলাকায় আমাকে একটি জমির প্লট দেখায়। পছন্দ হলে জমির দাম কাঠা প্রতি দেড় লাখ টাকা ঠিক হয়। পরবর্তীতে জমির দালাল আকরামুজ্জামান ওই জমির দাম কাঠা প্রতি ৩ লাখ টাকা দাবি করেন । আকরামুজ্জামান এমন কাজ আরও লোকের সাথে করেছেন।
সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিম খানার সুপার মোঃ আকরামুজ্জামান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নিজের কোন জমি ওইখানে নেই । বিরোধপূর্ণ জমির বিষয় খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক উভয় পক্ষের কাজগপত্র দেখে মিট মিমাংসা করে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিম খানার নামে কিছু অংশ ভিপি জমি লিজ আছে। উপজেলার সার্ভেয়ার ভিপি জমি এবং মোঃ হিরো মিয়ার ক্রয়কৃত ৯৭ শতাংশ জমি লম্বালম্বিভাবে মেপে দিয়েছে। উভয় পক্ষ যাতে মিলেমিশে ভোগ দখল করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা সংক্রমণ রোধে নৌবাহিনীর জনসচেতনতামূলক টহল
খবর বিজ্ঞপ্তি
মহামারি করোনা ভাইরাস এর ভয়াবহ এই সংক্রমণ পরিস্থিতি রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী অসহায় ও দরিদ্র জনগণের জন্য অকান্ত পরিশ্রম করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে, উপকূলীয় সব জেলা , শহর এবং গ্রামের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম করছে নৌবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা বেতাগী ও পাথরঘাটা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ২০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং রাস্তায় ও যানবাহনে ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করে। এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, চরকানাই, হলদিবুনিয়া, কচুবুনিয়া, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ, সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নৌ কন্টিনজেন্ট জেলা প্রশাসনের ৪৩৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
নি¤œআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় এবং খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে দুইশত কর্মহীন, নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই পলাশ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ৩১, ৩০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুইশত জন করে মোট ছয়শত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন।
ত্রাণের টিন টাকা হাতালেন ধনাঢ্য যুবলীগ নেতা !
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মোহর আলী নামে সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে তথ্য গোপন করে সরকারি টিন ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, গ্রামে ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত এই ব্যক্তি নিজের ছেলের নাম দিয়ে ত্রাণের দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকা হাতিয়েছেন। ঘটনাটি প্রকাশ পাওয়ায় ইউনিয়ন জুড়ে হইচই পড়েছে। এই ঘটনায় সবাই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
মোহর আলী উপজেলার শেখপাড়া রোহিতা গ্রামের মৃত তৌহিদ সরকারের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক। এছাড়া তিনি একটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মোহর আলী মায়ের সূত্রে পাওয়া ১৬-২০ বিঘা জমির মালিক। তার নিজের ও পরিবারের রয়েছে দুইটি গভীর সেচপাম্প, রয়েছে ব্যবহৃত দামি দুইটি পালসার মোটরসাইকেলও। শেখপাড়া রোহিতা গ্রামের দশজন ধণাঢ্য ব্যক্তির মধ্যে সে একজন। এই ব্যক্তি নিজেকে দুস্থ সাজিয়ে ছেলের নামে ত্রাণের টিন ও টাকা হাতিয়েছেন।
সম্প্রতি সুপার সাইকোন আমফানে মণিরামপুরে ক্ষতিগ্রস্থ কয়েক হাজার পরিবারের মধ্যে ৭৪ জনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এই টিন ও চেক বিতরণ করেন। ৭৪ জনের তালিকার ৫০ নম্বর সিরিয়ালের আল-মামুন নামটি এই মোহর আলীর ছেলের।
এদিকে মোহর আলী ত্রাণের টিন টাকা পাওয়ায় হতবাক এলাকাবাসী। এলাকাজুড়ে বইছে নিন্দার ঝড়। স্থানীয়রা বলছেন, মোহরের মত ধনী ও রাজনৈতিক লোক যদি ত্রাণের টিন টাকা পায় তাহলে এলাকায় আর কেউ গরিব থাকলো না।
মোহর আলী নিজেও ছেলের নামে ত্রাণের টিন এবং টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আমি উপজেলায় টিন ফেরত পাঠাচ্ছি।
স্থানীয় চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রাসেদ আলী বলেন, গ্রামে ৫-৭ জন হতদরিদ্র লোকের ঘর ভেঙেছে। তারা কিছু পাইনি। আর মোহর আলীর মত ২০ বিঘা জমির মালিক যদি ত্রাণের টিন পায় তাহলে কি হলো? এ কেমন রাজনীতি? ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহিতুল ইসলাম বলেন, ওয়ার্ডে কারা টিন পাইছে জানি না। মোহর টিন পাওয়ার যোগ্য না। রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, মোহর আলী অধিক স্বচ্ছল ব্যক্তি। সে ৩০-৩৫ বিঘা জমির মালিক। সে ত্রাণের টিন পাওয়াটা মোটেও যুক্তিগত না। তারমত লোক টিন নিলে জনগনের সেবা হবে কি করে?
রোহিতা ইউপি চেয়ারম্যান আবু আনছার সরদার বলেন, মোহর আলীর বিল্ডিং বাড়ি। সে কি করে টিন টাকা পেলো। এদের কোন চরিত্র নেই।
জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, মোহর আলী নামে স্বচ্ছল এক ব্যক্তি তথ্য গোপন করে ত্রাণের টিন টাকা নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
কয়রায় লবণাক্ত এলাকায় খাবার পানি সংরক্ষনে ঘরে ঘরে ট্যাংকি দেয়া হবে: এমপি বাবু
শাহজাহান সিরাজ কয়রা
খুলনার উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ কয়রা উপজেলা লবন প্রবন এলাকা হওয়ায় সুপেয় খাবার পানির খুবই সংকট। এই মহুর্তে সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সময় বৃষ্টির পানি ধরে রাখা। জলবায়ু পরিবর্তন ও দূর্যোগের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্টীর জীবন জীবিকার মানোন্নয়নে ও আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায় পরিবারে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ চত্তরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২৫০ পরিবারের মাঝে ৩০০০ হাজার লিটারের ট্যাংকি ও ১০০ পরিবারের মাঝে হাইজিন কিট বক্সস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু একথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসেবে আওয়ামীলীগ সরকার দেশের আপামর জনসাধারনের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যেমন বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারীর ক্ষতমায়ন, কর্মসংস্থান, আইসিটি সহ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব পৃথিবীর অন্যন্য বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে সবক্ষেত্রে বাংলাদেশ নিজেদের যোগ্যতার জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তার বলিষ্ট নেতৃত্বে আমাদের ছোট এই দেমকে পৃথিবীর বুকে বারবার করেছে সম্মানিত। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ার¤্রান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কয়রা থানা ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার প্রশান্ত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সদর চেয়ারম্যান হুমায়ুন কবির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল প্রমুখ।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ২ ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইট কাটা ও ভাটা নিয়ন্ত্রণ আইন লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান ও মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন। উপজেলার বোয়ালিয়াস্থ এসকে ব্রিক্সের মালিক সমীরণ সাধুকে ৫০ হাজার টাকা, যমুনা ব্রিক্স-১ ও ২ এর মালিক মজিদ মোড়লকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, এসআই তাকবীর হোসেন ও পলাশ মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ সকল ভাটা মালিককে নীতিমালা অনুযায়ী ভাটা পরিচালনা না করা করলে এ অভিযান অব্যাহত থাকবে।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির সেই এস আই অভিজিৎ আবারো বিতর্কিত ভুমিকায়
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
ফের বিতর্কে জড়ালেন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই অভিজিৎ রায়। এবার নিরাপরাধ দু সহদরকে ধরে মাদক মামলা দিয়ে জেল খাটাচ্ছেন তিনি। কয়েক মাস আগেও কপিলমুনিতে নানা বিতর্কিত কাজ করে একাধিক প্রিন্টিং মিডিয়াও অনলাইন সংবাদপত্রের ধারাবাহিক খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।
ঘুষ, স্বেচ্ছচারিতা, ক্ষমতার অপব্যবহার ও অসাদাচরনের জন্য তিনি কপিলমুনিতে নানা বিতর্কের সৃষ্টি করেই চলেছেন। তাঁর এহেন কর্মকান্ডে কপিলমুনি পুলিশ ফাঁড়ির তথা পুলিশের মর্যাদা ক্ষুন্নসহ আস্থা হারাচ্ছেন সাধারন মানুষ।
তালা থানার কানাইদিয়া গ্রামের পক্ষাঘাত রোগী শেখ সাহাজুল ইসলামের দইু ছেলে অপু ও দিপু গত ২৩ মে কপিলমুনি বাজারে ঈদের সেমাই, চিনিসহ অন্যান্য পণ্য কিনতে আসলে কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রকাশ্যে দিবালোকে শত শত ক্রেতা ব্যবসায়ীদের উপস্থিতিতে বড় ছেলে ইজিবাইক চালক অপু ও কলেজ পড়–য়া দিপুকে আটক করে। কিন্তু এক চিলতে মাদকও তাদের কাছে পাওয়া যায়নি বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। মাদক না পেলেও জোর পূর্বক ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানালেও তা কর্নপাত না করেননি এস আই অভিজিৎ। খবর পেয়ে দু’সহদরের মা হোসনেয়ারা বেগম ফাঁড়িতে গেলে তাকে ঢুকতে না দিয়ে তড়িঘড়ি করে দারোগা অভিজিৎ মোটর সাইকেল যোগে তাদেরকে থানায় নিয়ে গাঁজা, ইয়াবা, ও ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে জেলহাজতে পাঠায়। যার মামলা নং ২৩/১৬৩ তাং ২৩/০৫/২০ । দারোগা অভিজিৎ চরম মানবতাহীন কাজ করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান।
সূত্র জানায়, বর্তমানে ঐ দু’ভাই জেলের ঘানি টানছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে এস আই অভিজিতের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অপু দিপুর মা হোসনেয়ারা বেগম স্থানীয় সাংবাদিকদের নিকট তার সন্তানদের এই পরিনতির কথা এবং দারোগার অসাদাচরনের বর্ননা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন কিছুক্ষণ। কান্নার ভিতরে তিনি বলেন, ‘দু’সন্তানের সারা মাস রোজা রাখার পর ঈদের আনন্দ টুকু কেড়ে নিল ওই দারোগা।’
মা হোসনেয়ারা বেগম আরো জানান, ৪ মাস আগে পাইকগাছা থানা সীমানা অতিক্রম করে তালা থানার আমাদের কানাইদিয়া গ্রামে এসে আমার ছেলে অপুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মা বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্থানীয় গ্রামবাসির তোপের মুখে দারোগা অভিজিৎ ফিরে আসতে বাধ্য হয়। একটা থানা এলাকা অতিক্রম করে অন্য থানায় এসে অভিযোগ ছাড়াই ছেলেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা একটা বড় ষড়যন্ত্র ছাড়া কিছুই না বলে মা হোসনেয়ারা জানান। পঙ্গু স্বামী নিয়ে মানবেতর জীবন যাপনকারী হোসনেয়ারা বেগম তার নির্দোষ দু’ ছেলেকে মামলা থেকে অব্যাহতি ও ষড়যন্ত্রকারী এস আই অভিজিতের শাস্তি দাবি করে খুলনা পুলিশ সুপারসহ বিভাগীয় পুলিশ কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষন করেছেন। এবিষয়ে এস আই অভিৎজিৎ রায় বলেন, ‘তাদের কাছে মাদক পাওয়া গিয়েছিল।’
সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী’র ৫ম মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার
বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বাব বার নির্বাচিত সাংসদ, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত স্পীকার শেখ রাজ্জাক আলীর ৭ জুন ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দে ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমান বিশ্বে মহামারী করোনা সংক্রমণে ধ্বস্ত। আমাদের দেশও তাতে আক্রান্ত হয়ে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় ‘শেখ রাজ্জাক স্মৃতি পরিষদ’-এর পক্ষে সাধারণ সম্পাদক বেগম মাজেদ আলী এক বিবৃতি এ দুর্যোগময় কালে এ বর্ণাঢ্য ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী কোনো প্রকার আড়ম্বরপূর্ণভাবে না করার সিদ্ধান্ত জানিয়েছেন এবং সাথে সাথে দেশবাসীর নিকট প্রয়াতের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন।
করোনাভাইরাস-আম্ফানের মতো দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
তথ্য বিবরণী
মহামারী করোনা বা ঘূর্ণিঝড় আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগকালে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা শনিবার খুলনা প্রেসকাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা প্রেসকাব এই মতবিনিময় সভাটি আয়োজনে সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্যোগের সময় মতাদর্শ ভুলে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণমাধ্যমকর্মীদের মূল ভূমিকা হওয়া উচিত। সংবাদকর্মীরা তাদের কলমের মাধ্যমে যেমন জনগণকে সচেতন করে তুলতে পারে তেমনিভাবে বাধঁ নির্মাণ বা ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে সেগুলোর গঠণমূলক সমালোচনা করে উন্নয়নকে টেকসই করতে সহায়ক ভূমিকা পালন করে।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশে^ রোল মডেল। একসময় প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক প্রাণহানি হলেও বর্তমানে তা অনেক কম। এর মূল কারণ জনসচেতনতা। ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগের পুর্বাভাস পাওয়ার সাথে সাথে গণমাধ্যমে প্রচার শুরু হয়। ফলে জনসাধারণ আগে থেকেই জানতে পারে এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারে।
এসময় সংবাদকর্মীরা দুর্যোগকালে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিতকরা এবং পর্যাপ্ত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহায়তা করার জন্য সরকার তথা স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০জন সাংবাদিকসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারনে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ এর সাথে পরামর্শক্রমে জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি এস এম মোস্তফা কামাল ২জুন ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটিতে শেখ তহিদুর রহমান (ডাবলু), আলহাজ্জ মো. গোলাম মোস্তফা ও আলহাজ্জ শেখ মামুনার রশীদকে সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক, মোহাম্মাদ আবুল কাসেমকে যুগ্ম সম্পাদক, অধ্যক্ষ হাফিজুল আলমাহমুদ রিটুকে সহ-সম্পাদক, আলহাজ্জ মো. আব্দুল হামিদকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। এছাড়া আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক, আলহাজ্জ ফজলুর রহমান, আলহাজ্জ কাজী মুহাম্মদ অলিউল্লাহ, আলহাজ্জ সৈয়দ মাহমুদ পাপা, আলহাজ্জ মো. আব্দুল খালেক, আলহাজ্জ মো. লুৎফর রহমান, এড. সিরাজুল ইসলাম, আলহাজ্জ মো. আবু দাউদ, আলহাজ্জ ডা. এ এফ এম একরামুল হক, ডা. মিজানুর রহমান, হাসিবুর রহমান রনি, আব্দুল আলিম, আজহারুল ইসলাম পুটু, জুলফিকার হায়দার সাগর, সিদ্দিকুর রহমান, আলহাজ্জ ফজর আলী ও কাজী আসাদুল হক টুটুলকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে অত্র কমিটি দায়িত্ব পালন শুরু করবে বলে জানানো হয়েছে। এর আগে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উত্থাপিত হলে বর্তমান প্রেক্ষাপটের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গঠনতন্ত্র মোতাবেক নিজ ক্ষমতাবলে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে এই কমিটি ঘোষনা করেন।
কমরেড কাবুলের অকাল প্রয়াণে ওয়ার্কার্স পার্টির জেলা ও মহানগরের শোকসভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা পার্টির সম্পাদকম-লীর সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল (৬০) গত ৩১ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশব্যাপী পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান এবং পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম। শোকসভার শুরুতে প্রয়াত কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন পার্টির সভাপতি ও গণমানুষের নেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এবং পার্টির পলিটব্যুরোর সদস্য ও খুলনা পার্টির ইনচার্জ কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস। কমরেড মেনন তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত কমরেড কাবুল ‘পার্টি অন্তঃপ্রাণ’ ছিলেন। তিনি আজীবন দরিদ্র ভূমিহীন ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, শোষিত-নিপীড়িত গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। শোকসভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেনÑপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, খুলনা মহানগর পার্টির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, ছাত্র নেতা সজল, সুমন প্রমুখ।
জেলা যুব ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের মাঝে কেএন-৯৫ মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা উদ্যোগে আজ বিভিন্ন বেসরকারি দাতব্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীদের মাঝে কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা যুব ইউনিয়নের সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে উত্তরণে সর্বত্র গুরুত্ব সহকারে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এক্ষেত্রে মানসম্মত মাস্ক ব্যবহার করা অতীব জরুরী।
খুলনায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় মো. আলী মিয়া (৬০) নামে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আলী মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে। তিনি নড়াগাতীর স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, আলী মিয়া সর্দি,জ্বর ও বুকে ব্যথা নিয়ে গত ২৫ মে রাত পৌনে ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল পৌনে ৪টায় তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির সময় তার করোনা পজিটিভ ছিল। গত শুক্রবার পুনরায় তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার সেই রিপোর্ট পাওয়া যাবে।
করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার ডিসি
কুষ্টিয়া প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেন। কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টার প্রাপ্ত ফলাফলে শনিবার নতুন করে ডিসিসহ আরও সাতজন করোনায় শনাক্ত করোনা হন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১১ জনে।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। করোনায় আক্রান্ত হলেও তার শারিরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে তিনি জ¦র ও মাথা ব্যথায় ভুগছেন। এদিকে যেসব নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরকারী কর্মকর্তা-কর্মচারীরা ৫/৭ দিন ধরে জেলা প্রশাসকের সংস্পর্শে দাপ্তরিক কাজ করেছেন তাদের ১০/১২ জন গেছেন হোম কোয়ারেন্টাইনে। হোম কোয়ারেন্টাইনে থাকা ম্যজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে এবং রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারাও হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে সিভিল সার্জন জানান।
করোনা উপসর্গ নিয়ে স্বামীর বাড়ি ফেরায় ভয়ে স্ত্রীর পলাতক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে স্বামী সাভারের নবীনগর থেকে বাড়ি ফেরায় ভয়ে সন্তানকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে।
জানা গেছে, প্রাগপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রেজাউল করিম স্ত্রী-সন্তান বাড়িতে রেখে সাভারের নবীনগরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। সেখানেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। বাড়িতেও তিনি এ খবর দেন। শরীরের অবস্থা অবনতি হওয়ায় তিনি বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেন। রেজাউল করোনার উপসর্গ নিয়ে শুক্রবার দুপুরে গ্রামের বাড়িতে এসে ওঠেন। তিনি করোনা নিয়ে উপস্থিত হওয়ায় আঁতকে ওঠেন বাড়ির লোকজন। ভয়ে রেজাউলের স্ত্রী তার পুত্র সন্তানকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। রাত পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
দুপুরের পর থেকে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনা গ্রামজুড়ে ভয়ার্ত আলোচনার জন্ম দেয়। গ্রামের মানুষজনের মাঝেও আতংক ছড়িয়ে পড়ে। তারা ও বাড়ি এড়িয়ে চলতে থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ মেহেরপুর প্রতিদিনকে জানান, গ্রামের পক্ষ থেকে একজন মোবাইলে আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমরা উল্লেখিত রেজাউলের নমূনা সংগ্রহ করবো। তবে ওই পরিবারের সবাইকে আপাতত বাড়ির বাইরে না বেরানোর জন্য বলা হয়েছে।
খুলনায় এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৯৬ শতাংশ
স্টাফ রিপোর্টার
খুলনা জেলায় গত এক সপ্তাহে কোভিড-১৯ শনাক্তের সংখ্যার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩১ মে করোনা পজিটিভ ছিল ৭৮ জন, আর ৬ জুন এই সংখ্যা ১৫৩ জন। এক সপ্তাহে জেলায় ৭৫ জন করোনা পজিটিভ বৃদ্ধি পেয়েছে।
শনিবার (৬ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে দেওয়া করোনা বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। খুলনা বিভাগে গত ৩১ মে করোনা পজিটিভ ছিল ৫১৯ জন। আর গত ৬ জুন এসে এই সংখ্যা হয়েছে ৭২৬ জন। এক সপ্তাহে বিভাগে ২০৭ জন পজিটিভ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বৃদ্ধির হার ৩৯ দশমিক ৮৮ শতাংশ।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, জেলায় সুস্থতার হার কিছুটা কমেছে। ৬ জুন সুস্থতার হার ২৩ দশমিক ৫২ শতাংশ (৩৬ জন)। আর গত ৩১ মে সুস্থতার হার ছিল ২৬ দশমিক ৯২ শতাংশ (২১ জন)। শনাক্ত বাড়ায় কমেছে মৃত্যুর হার। গত ৩১ মে মৃত্যুর হার ছিল ৫ দশমিক ১২ শতাংশ। আর ৬ জুন এসে এই হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫০ শতাংশে।
পাশাপাশি খুলনা বিভাগে ৬ জুন আক্রান্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ, সুস্থতার হার ৪৫ দশমিক ৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে জাতীয়ভাবে ৬ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ, সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ এবং আক্রান্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, ৬ জুন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৭২৬ জন। আর মারা গেছে ১০ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৫৩ জন পজিটিভ এবং মৃত্যু হয়েছে চার জনের। যশোরে দ্বিতীয় সর্বোচ্চ ১২৭ জন পজিটিভ, চুয়াডাঙ্গায় ১১২ জন পজিটিভ ও একজনের মৃত্যু, কুষ্টিয়ায় ১০৪ জন পজিটিভ, ঝিনাইদহে ৫৪ জন পজিটিভ, সাতক্ষীরায় ৪৮ জন পজিটিভ, বাগেরহাটে ৩৯ জন পজিটিভ ও দুই জন মৃত, মেহেরপুরে ২৫ জন পজিটিভ ও দুই জন মৃত, নড়াইলে ৩০ জন পজিটিভ ও একজন মৃত হয় এবং মাগুরায় ৩৪ জন পজিটিভ রয়েছেন।
প্রসঙ্গত, খুলনা বিভাগে ১০ মার্চ থেকে করোনার হিসাব শুরু হয়। আর ঢাকার রিপোর্টে চুয়াডাঙ্গায় আসা ইতালি প্রবাসী প্রথম করোনা পজিটিভ শনাক্ত হন ১৯ মার্চ।
১১ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় নিজ বাসায় উঠলেন গৃহবধূ
স্টাফ রিপোর্টার
মাদারীপুরের টেকেরহাট থেকে বেলা ১২টায় খুলনায় আসেন গৃহবধূ হাসিনা। যান শেখপাড়ার নিজ বাসায়। কিন্তু করোনা আতঙ্কে অন্য ভাড়াটিয়ারা তাকে ঘরে উঠতে বাধা দেয়। তার স্বামী সাইদুলকেও বাসা থেকে বের করে দেয় তারা। দুজন রাত ১১টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘোরেন। শেষ পর্যন্ত ১১ ঘন্টা পর পুলিশের সহযোগিতায় নিজ বাসায় ওঠেন তারা।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বাবু হরষিত জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে তিনি শেখপাড়া এলাকায় গিয়ে ওই বাড়ির অন্য ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সচেতন করে মানবিক আচরণ করার জন্য আহ্বান জানান। এরপর তারাই ওই নারীকে ঘরে তুলে দেন।
এসআই বলেন, ‘ওই নারীকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। আর শনিবার হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসতে বলা হয়েছে।’ গৃহবধূ হাসিনা বলেন, ‘গ্রাম থেকে দুপুরে আসার পর বাসায় গেলে সবাই মিলে আমাকে বের করে দেয়। তারপর রাস্তায়ই বসে আছি। গ্রাম থেকে নিয়ে আসা খাবারগুলোও গরমের কারণে নষ্ট হচ্ছে।’ তার স্বামী সাইদুল ইসলাম জানান, তিনি রিকশা চালিয়ে সংসার চালান। দুপুরে তার স্ত্রীকে বের করে দেওয়া হলে তিনি তাকে নিয়ে হাসপাতালে যান। সেখান থেকে ঘুরে বিকালে আসার পর তাকেও বাসায় ঢুকতে বাধা দেওয়া হয়। তাই বিকাল থেকেই ফুটপাতে আছেন তিনি।
মালিকের অনুপস্থিতিতে বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা আনসার আলী বলেন, ‘করোনা আতঙ্কের কারণে ভাড়াটিয়ারা সবাই মিলে তাকে ঘরে উঠতে বাধা দেয়। বাড়ির মালিক খবর পেয়ে পরীক্ষা করার আগে তাকে ঘরে উঠতে দিতে নিষেধ করেন।’ বাড়ির মালিক হালিম মুন্সীর স্ত্রী বলেন, ‘করোনা ঝুঁকিপুর্ণ জেলা মাদারীপুর থেকে আসার কারণে তাকে ঘরে উঠতে নিষেধ করা হয়েছিল।’
চলতি মাসে স্বল্পমেয়াদি বন্যা, দুটি নিম্নচাপ
স্টাফ রিপোর্টার
চলতি মাসে বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হবে। জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ মাসে একটি থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে একটি থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এছাড়া মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এ মাসের শেষের দিকে এই বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে এর সম্ভাবনা বেশি। এখনও দেশের নদ-নদীতে পানি একটু বেশি আছে মনে হয়।’
আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘জুনের মাসের মাঝামাঝির পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সাময়িক বন্যা হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে এই বন্যার সম্ভাবনা বেশি।’
যুবদল নেতার পিতার মৃত্যুতে খুলনা জেলা যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক শাকির চৌধুরীর পিতা আলিউজ্জামান চৌধুরী (৭৮) গতকাল বিকেল ৩টায় স্ট্রোক জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ (দুই) ছেলে ও স্ত্রী সহ অসংখ্য পরিবার পরিজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদল।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবির ও সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ সহ নেতৃবৃন্দ।
যুবদল নেতার পিতার মৃত্যুতে রুপসা উপজেলা যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি:
সাবেক ছাত্রনেতা, খুলনা জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক শাকির চৌধুরীর পিতা আলিউজ্জামান চৌধুরী (৭৮) গতকাল বিকেল ৩টায় স্ট্রোক জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ (দুই) ছেলে ও স্ত্রী সহ অসংখ্য পরিবার পরিজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রুপসা উপজেলা যুবদল।
বিবৃতিদাতারা হলেন জেলা যুবদলের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লা, মোল্লা রিয়াজুল ইসলাম, মোল্লা মন্জুর আরফিন, রুপসা উপজেলা যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, রুপসা উপজেলা যুবদল সদস্য সচিব রুবেল মীর, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, সহ প্রচার সম্পাদক সোহেল রানা তুহিন, সহ শিল্প বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, রুপসা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্না সরদার, বাহাউদ্দিন বিশ্বাস, নাজমুস সাকিব, ইকবাল হাসান, এস এম সাইফুল ইসলাম রিমন, কামরুল শিকদার, হান্নান মীর, জাহিদুল ইসলাম জাহিদ, হিরন চৌধুরী, আবু কালাম, রোকন হোসেন সেলিম, সোবহান ব্যাপারী প্রমূখ।
রূপসায় কামরুজ্জামান জামালের পক্ষে: লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল খুলনা জেলার রূপসা উপজেলার করোনায় লকডাউনে থাকা পরিবারের মাঝে খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল এর পক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পোঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জামিল খান, মাহাফুজুর রহমান সোহাগ, তারেক আজিজ, জেলা ছাত্রলীগ চিশতি নাজমুল বাসার, মোঃ ইসমাইল মৃধা ইমন, মাহাফুজ আলম রনি প্রমুখ। এসময় নেতৃবৃন্দ যেকোন পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ^াস দেন।
রামপালে খুলনা সিটি মেয়রের করোনাদূর্গতদের মাঝে ত্রানসামগ্রী ও অর্থ সাহায্য প্রদান
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, ঘাতক করোনা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব ,স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত নিয়মনীতি মেনে চলতে হবে। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব মেনে কাজকর্ম চালিয়ে যেতে হবে। শনিবার দুপুর ১২ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে রামপাল উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাদূর্গত ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মত সল্প বেতনের মানুষের জন্য আর্থিক সহায়তা দিচ্ছেন। তিনি করোনা মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,ইউপি চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ,জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সিটি মেয়র গৌরম্ভা ইউনিয়ন পরিষদে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপির পক্ষ থেকে করোনাদূর্গত ২৮০ টি এবং আমফানে ক্ষতিগ্রস্থ ২৫টি এবং রাজনগর ইউনিয়নে ১৬০ টি,হুড়কা ইউনিয়ন,বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও উজলকুড় ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন ও বাঁশতলী ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন।
কেশবপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌর শহরের আলতপোল এলাকায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে একটি কুচক্রি মহলের সহায়তায় বড় ভাইকে মারপিট ও তার বসত বাড়ি ভাংচুর করা হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর শহরের আলতাপোল এলাকার মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে আলমগীর কবীর দীর্ঘদিন ধরে মাছের আড়তের ব্যবসা করে আসছেন। তার ছোট ভাই আবুল কালাম আজাদ চোরাই পথে মালয়েশিয়া যেয়ে কম বেতন পাওয়ায় দেশে বসবাসকারী স্ত্রী ও সন্তান সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। ওই সময় তার মাতা রাশিদা বেগম ও বোন জেসমিন বেগমের অনুরোধে বড় ভাই আলমগীর কবীর তার ছোট ভাইকে দেশে ফিরিয়ে এনে তার মাছের আড়ৎে একত্রে ব্যবসা করতে থাকেন। এসময় ছোট ভাই ২৬ হাজার টাকা ও বাড়ির তৈরিতে খরচ বাবদ ৩ লক্ষ ৩৭ হাজার টাকা এবং ভাগ্নে আল আমিনের নিকট থেকে ১ লক্ষ টাকা ধার নিয়ে মোট ৪ লক্ষ ৬৩ হাজার টাকা প্রদান করে ব্যবসায়িক পার্টনার হিসেবে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন একসাথে ব্যবসা করার পর দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য শুরু হলে ব্যবসায়িক হিসাবে ছোট ভাই আবুল কালাম আজাদ ৯ লক্ষ ২৬ হাজার টাকা পেতে যায়। ওই টাকার মধ্যে একটি চেকের মাধ্যমে ৩ লক্ষ টাকা নিয়ে বাকি টাকার জন্য প্রতি মাসে ৯ হাজার টাকা লভ্যাংশ ও মাছের কয়েলদারী অংশের টাকা নিতে থাকে। কয়েকমাস এভাবে টাকা নেয়ার পর গত ০৫ মে আবুল কালাম আজাদ তার বড় ভাইয়ের মাছের আড়তে ( জননী ফিস) এসে পুনরায় ব্যবসায়িক হিসাব করতে বলে উত্তেজিত হয়ে আড়তের টেবিল চেয়ার ভাংচুর এবং বড় ভাই আলমগীর কবীরকে মারপিট করে আহত করে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসলে আবুল কালাম আজাদ পালিয়ে যায়। ওইদিন বিকেলে আবুল কালাম আজাদ স্থানীয় কিছু কুচক্রি মহলের সহায়তায় বড় ভাই আলমগীর কবীরের বাসার নিচতলার একটি ঘর দখলের চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতের থানা পুলিশের নির্দেশে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংমার জন্য উভয়পক্ষের উপস্থিতিতে বসাবসি করা হয়। এসময় সেখানে উপস্থিত রবিউল, হান্নান ও কামরুজ্জামানের ইন্ধনে আবুল কালাম আজাদ তার বড় ভাই আলমগীর কবীরকে আবারো মারপিট করে আহত করে। এসময় একদল সন্ত্রাসী আলমগীর কবিরের বসত ঘরের পাচিল ভেঙ্গে দেয়। খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
কেশবপুর থানার অফিস্রা ইনচার্জ জসিম উদ্দীন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অভয়নগরে নতুন করে চারজনসহ মোট ১৬ জন করোনায় আক্রান্ত
সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে নতুন করে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৬ জনে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম মাহামুদুর রহমান রিজভী জানান, শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে জানতে পারেন উপজেলায় নতুন আরো চারজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ওয়ার্ড বয় (৫০), উপজেলা পরিষদ সংলগ্ন হোসেন কমপ্লেক্স আবাসিক এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান (৮০), ওই বাড়ির একজন কেয়ারটেকার যুবক (২৬) ও নওয়াপাড়া বাজারের একজন চাকুরীজীবী (৩৪)। আক্রান্ত চারজনের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের বাড়ি লকডাউনের প্রস্ততি চলছে।
নতুন আক্রান্ত চারজনসহ অভয়নগরে মোট করোনাভাইরাসের রোগীর সংখ্যা ১৬ জন। এরমধ্যে তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
নওয়াপাড়া পৌরসভায় ৪নং ওয়ার্ডে বিশেষ ওএমএস কার্ড বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
নওয়াপাড়া পৌরসভায় ৪নং ওয়ার্ডে বিশেষ ওমমএম কার্ড বিতরণ। ৬জুন শনিবার বিকালে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কার্ড বিতরণ করেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এসময় উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, ওয়ার্ড আ’লীগের সভাপতি নূর ইসলাম মহলদার, নওয়াপাড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, স্থানীয় আ’লীগে নেতা বজলুর রহমান সরদার, নূর ইসলাম হাওলাদার, বিএম আমজাদ, আব্দুল হালিম, মিকাইল ফারাজি, বাবু সিকদার সহ প্রমুখ।
যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু
যশোর অফিস
সাব্বির (১৭) নামে এক কিশোর শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। সে যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহত কিশোরের পরিবারের লোকজন জানান,শনিবার ৬ জুন সকালে সাব্বির বাড়িতে কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পুষ্ট হলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
যশোর শহর থেকে অপহৃত যুবক উদ্ধার: মামলা
যশোর অফিস
শহরের বেজপাড়া টিবি কিনিক মোড় ইনক্যাম ট্যাক্স অফিসের সামনে থেকে যুবক শরিফুল ইসলাম (২৮) অপহরণের ৬ দিন পর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃত যুবকের পিতা শহরের বেজপাড়া টিবি কিনিক মোড়ের মৃত তাহু শেখ এর ছেলে সাহেব আলী শেখ ওরফে আঞ্জু বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী উল্লেখ করে এজাহার দায়ের করেন। পুলিশ শহরতলী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে অপহৃত যুবক শরিফুল ইসলামকে উদ্ধার করেছে বলে জানাগেছে। শনিবার ৬ জুন দুপুরে অপহৃত যুবক শরিফুল ইসলামকে যশোর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মঞ্জুরুল ইসলামের আদালতে হাজির করা হলে শরিফুল ইসলাম স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
অপহৃতার শরিফুল ইসলামের পিতা সাহেব আলী বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে শরিফুল ইসলাম গত ২৯ মে দুপুরে যশোর শহরের আশ্রম মোড় সিএন্ডবি মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে ফিরছিল। দুপুর ১ টা বেজে ৫০ মিনিটে টিবি কিনিক মোড় ইনক্যামট্যাক্স অফিসের সামনে পৌছালে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তার ছেলে শরিফুল ইসলামকে তুলে চৌরাস্তার দিকে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন দুপুরে বেজপাড়া টিবি কিনিক এলাকার লোকজন শরিফুল ইসলামকে পুলিশ পরিচয় জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে পুলিশ সুপারের কার্যালয় অবস্থান নেয়। পরবর্তীতে কোতয়ালি মডেল থানায় তার পিতা সাহেব আলী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে এজাহার দায়ের করেন। নাটকীয়ভাবে শরিফুল ইসলাম উদ্ধার হয়েছে।
যশোরে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
যশোর অফিস
৫লাখ যৌতুক নিয়ে বাকী দাবিকৃত ৩লাখ টাকার জন্য গৃহবধূ কহিনুর বেগমনকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যৌতুক লোভী স্বামী যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা টাওয়ারের মোড় ফজলুর করিম টুটুলের বাড়ির ভাড়াটিয়া মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম। সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের নিজাম আলীর মেয়ে কহিনুর বেগম বাদি হয়ে স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার এজাহার দায়ের করেন বলেন বিগত ১৯৯৭ সালে রফিকুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের ৫/৬ বছর পর থেকে স্বামী রফিকুল ইসলাম তার কাছে ৮লাখ টাকা যৌতুক দাবি করে। এনিয়ে নির্যাতনের মুখে দুই সন্তান হয়। রফিকুল ইসলামের দাবীর মুখে ৫লাখ টাকা যৌতুক প্রদান করে কহিনুর বেগমের পিতার পরিবার। ৫লাখ টাকা যৌতুক পাওয়ার পর পুনরায় বাকী ৩লাখ টাকার জন্য নির্যাতন শুরু করে কহিনুর বেগমের উপর। গত ১৫ মে রাত ১০ টায় শহরের ভাড়া বাড়িতে যৌতুকের ৩লাখ টাকার জন্য রফিকুল ইসলাম কহিনুর বেগমকে মারপিট পূর্বক শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
যশোর এয়ারপোর্ট চালুর উদ্যোগ
যশোর অফিস
প্রায় দুই মাস আগে যশোর এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেখানে দরকারি সরঞ্জামসহ মেডিকেল টিম চেয়েছিলেন। কিন্তু সেই চাওয়া আজও পূরণ হয়নি।
কোভিড-১৯ পরিস্থিতিতে দুই মাসের বেশি ‘সাধারণ ছুটি’ শেষ হওয়ার পর দেশের চারটি এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে। কিন্তু খোলেনি ডোমেস্টিক রুটের গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট যশোর।
আজ অনুষ্ঠিত ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে দ্রুত এই বিমানবন্দরে একটি মেডিকেল টিম নিয়োজিত করতে দরকারি ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় সিভিল সার্জন জানিয়েছেন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলে দরকারি ব্যবস্থা নেবেন।
‘সাধারণ ছুটি’ শেষে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর এয়ারপোর্ট ব্যবহার করে উড়োজাহাজ চলাচল করছে। অবশ্য আগে থেকেই রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত আকারে চালু ছিল। চালু হওয়া অন্য তিনটি এয়ারপোর্টের মধ্যে চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক রুটের ফাইট চলে। সেখানে আগে থেকেই মেডিকেল টিম কাজ করে। আর লকডাউনের ঠিক আগ দিয়ে সৈয়দপুর এয়ারপোর্ট কর্তৃপক্ষ মেডিকেল টিম পায়।
দেশের বিমানবন্দরগুলোর মধ্যে এখনো বন্ধ রয়েছে যশোর, রাজশাহী, কক্সবাজার ও বরিশাল। উড়োজাহাজের যাত্রীদের মধ্যে কোনো সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন কি-না তা যাচাই করার সুযোগ না থাকায় এই বিমানবন্দরগুলো এখনো চালু হয়নি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র বিমানবন্দরটি যশোরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নির্মিত প্রাচীন এই এয়ারপোর্টটি সাময়িক বন্ধ হয়ে যাওয়ার আগে প্রতিদিন সরকারি-বেসরকারি মিলে ১২টি ফাইট চলতো। এর মধ্যে ইউএস-বাংলার ছয়টি, নভোএয়ারের পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফাইট যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা-যাওয়া করতো।
যশোরের এয়ারপোর্ট ম্যানেজার মো. মাসুদুল হক আজ শনিবার দুপুরে জানান, ‘এই এয়ারপোর্টে যে মেডিকেল টিম লাগবে, তা প্রায় দুই মাস আগে আমাদের হেড কোয়ার্টার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাড়া মেলেনি। আজ আমি নিজে আবার আমার হেড কোয়ার্টারে বিষয়টি নিয়ে কথা বলেছি। গতকাল যোগাযোগ করেছিলাম যশোরের সিভিল সার্জনের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন, এয়ারপোর্টে মেডিকেল টিম দেওয়ার কোনো নির্দেশনা তার ঊর্ধ্বতন মহল এখনো দেননি।’
এক প্রশ্নের জবাবে এয়ারপোর্ট ম্যানেজার জানান, যশোর বিমানবন্দরে এখন শুধু কার্গো ও রোগী বহনকারী হেলিকপ্টার চলছে। মেডিকেল টিম নিযুক্ত করা হলে এই এয়ারপোর্ট থেকে নিয়মিত ফাইট পরিচালনা করতে আর কোনো সমস্যা থাকবে না। মেডিকেল টিমের ব্যবহারের জন্য কক্ষ বরাদ্দও করার প্রস্তুতিও রয়েছে বলে তিনি জানান।
এই বিষয়ে যোগাযোগ করা হলে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ‘এয়ারপোর্টে মেডিকেল টিম নিযুক্ত করতে আমি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কর্তৃপক্ষের নির্দেশনাসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফেও যে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, সিভিল সার্জন তা-ও নিশ্চিত করেন।
জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন, সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। এয়ারপোর্টে মেডিকেল টিম নিযুক্ত করতে হবে। সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
যাতায়াতের ক্ষেত্রে যশোর এয়ারপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় এক ডজন জেলার মানুষ রাজধানীতে যাতায়াতের জন্য এই এয়ারপোর্ট ব্যবহার করেন। গুরুত্ব ও যাত্রীর চাপ বিবেচনায় এখানে নতুন একটি টারমিনাল নির্মাণ করা হচ্ছে। যদিও নির্মাণকাজ কোভিড-১৯ পরিস্থিতির কারণে থমকে গেছে। দিনে গড়ে এক হাজারের বেশি যাত্রী এখানে ওঠা-নামা করেন। দেশে করোনাভাইরাস বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে গেল ২৫ মার্চ দেশের সব এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। ২৪ মার্চ যশোর এয়ারপোর্টে সবশেষ বাণিজ্যিক ফাইট চলেছে।
ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্ত্বরে বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্ত্বরে ৬জুন শনিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক ও শারিরির দুরত্ব বজায় রেখে বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। তিনি বঙ্গবন্ধু চত্ত্বরে দুটি পম্প ফলের গাছ লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ৩৩নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে গত শুক্রবারের অসমাপ্ত চাল ও নগদ অর্থ ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদক অম্বিকা রানি মন্ডল,ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাম রসুল খান, মাসুম খন্দকার, সুমন খন্দকার, কামরুল, আ. কাদেরসহ ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খানাবাড়ী গার্লস হাই স্কুলে এসএসসি’র ফলপ্রকাশ: পরবর্তি শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় খানাবাড়ী গার্লস হাই স্কুল থেকে এ যাবত কালের সব থেকে ভালো ফলাফল করায় বিদ্যালয়ের গুণগতমান উন্নয়নে করনীয় স্কুল শিক্ষক,ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমন্বয়ে শীর্ষক এক মতবিনিময় সভা ৬ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক ও শারিরির দুরত্ব বজায় রেখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি এস এম ইসহাক হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ এমলাক ঢালী। বক্তৃতা করেন ম্যানিজিং কমিটির সদস্য আ. সাত্তার মল্লিক, আ. গফফার শেখ. গাজী আ. হালিম. মো. হোসেন আলী হাওলাদার, শাহনাজ জামানি লিলি, মো. জিয়াউল হাসান, জিয়াউর রহমান, মো. ডালিয়া আক্তার, শেখ সাইদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক কুম্মত চৌধুরী,মেহেরুন নেছা গাজী, ইদ্রিস আলী হাওলাদার, নাছিমা সুলতানা, তাসলিমা খাতুন, আফরোজা সুলতানা, নাছিমা আক্তার, তাপস কুমার মল্লিক, অভিভাবক প্রতিনিধি আ. মান্নান, মো. রফিকুল ইসলাম, ঢালী আশরাফ, মো. মোকসেদ ফকির, মো. লুৎফর রহমান, শেখ আফসার উদ্দিন ও মো. ইউসুফ শেখ। মতবিনিময় সভায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, দাতা সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষার্থীদের সফলতায় মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হয়। উল্লেখ্য বিদ্যালয়টি থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৫জন জিপিএ ৫ পেয়েছে, এ পেয়েছে ২৫জন, এ- পেয়েছে ৫জন,বি পেয়েছে ২জন এবং সি পেয়েছে ১জন।
বেনাপোলে সাংবাদিক পরিচয়ে হোমিও ডাক্তার সেলিম ৯৬ পিস ফেনসিডিল সহ আট
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৯৬ বোতল ফেনসিডিল সহ একজন হোমিও চিকিৎসক আটক হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টার সময় গোগা এলাকার পুটখালী বটতলায় অভিযান চালিয়ে বিজিবি সেলিম শেখ নামে একজনকে আটক করে। সেলিম শেখ বেনাপোল পাটবাড়ি গ্রামের শাহজাহান শেখের ছেলে। স্থানীয়রা জানায়, সেলিম দীর্ঘ দিন যাবৎ মালায়েশিয়া ছিল। সেখানে সে হোমিও ডাক্তারী পেশায় কর্মরত ছিল। তবে সে বিদেশ থেকে সে ঘন ঘন দেশে আসা যাওয়া করত। তার স্থানীয় বাড়ি সাতক্ষীরা জেলায়। সে বেনাপোল বাহাদুরপুর রোডের পাটবাড়ি এলাকায় বসবাস করে।
বেনাপোল পোর্ট ধানার হাজত খানা থেকে সেলিম বলে তাকে ফাঁসানো হয়েছে। সে গোগায় একজনের নিকট এক লাখের উপর টাকা পেত। সে টাকা আনতে গেলে তাকে বিজিবি দিয়ে একাজ করানো হয়েছে।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোগা থেকে আসা মোটর সাইকেল চালক সেলিমকে গোগা বটতলায় গতিরোধ করে তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলে ব্যাগ থেকে এবং তার কোমরে থাকা মোট ৯৮পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত সেলিম বেনাপোলের একতা নামে একটি প্রেসকাবের সহÑসভাপতি ও নবচেতনা পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়। সেলিমকে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য বেনাপোলে বিভিন্ন নামে কয়েকটি প্রেসকাব গড়ে উঠেছে। এসব প্রেসকাবের কেউ কেউ সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা করে। এ ব্যাপারে সম্প্রতি আহসানুর রহমান ইমন নামে এক কিশোর ফেসবুকে মন্তব্য করায় স্থানীয় সাংবাদিকরা এক হয়ে ইমনের নামে বেনাপোল থানায় সাধারন ডায়েরী করে। বার বার ইমনের মন্তব্যর পর কয়েকজন সাংবাদিক মাদক ও তাদের মোটর সাইকেলে ফেনসিডিল পাওয়ার মত ঘটনা ঘটেছে।
বেনাপোল পোর্ট থানার এ এসআই ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সেলিম শেখ নামে একজনকে মাদক মামলা দিয়ে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাকে আগামিকাল যশোর জেল হাজতে পাঠানো হবে।
“সরকারী নির্দ্দেশ অমান্য করায়”: ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের জরিমানা আদায়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সোনাবাহিনীর একটি দল বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন। শনিবার দুপুরে ফকিরহাট সদর বাজার, কাটাখালী বাসস্ট্যান্ড মোড় ও বেতাগা বাজার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাক্স না পরা, গণপরিবহনে স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন পথচারী ও গণপরিবহন চালককে জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। উক্ত দিন মোট ১৫টি মামলা দায়ের এবং তাদের কাছ থেকে নগত ৫হাজার ৭শতটাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৩আরই ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন মেহেদী হাসান ও সেনাবাহিনীর একটি দল।
কর্মক্ষম নারীর হাত ভেঙ্গে অচল করে দেওয়া হয়েছে, ৪ সদস্যের জীবন কাটছে কষ্টে
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মাদকাসক্ত স্বামীর সঙ্গে সংসার হয়নি সংসার সংগ্রামী নারী পলি’র। দুই মেয়ে নিয়ে বাবার বাড়িতে ছিল তার সংসার। বেচেঁ থাকার সংগ্রামে সম্বল একটি সেলাই মেশিন। যা চালিয়ে অর্থ উপার্যন করে মেয়েদের বড় করে তুলেছেন। বড় মেয়ে বিয়ে দিয়েছেন, ছোট মেয়ের বর্তমানে পড়ালেখা করছে। বিউটি খাতুন ওরফে পলি (৪০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের কন্যা।
পলি জানান, সামান্য জমি নিয়ে বিরোধে তার ভায়েরা পিটিয়ে একটি হাত ভেঙ্গে দিয়েছে। আঘাত করেছে বৃদ্ধা মাকেও। প্রায় দুই মাস হতে চললো ভাঙ্গা হাত নিয়ে ঘরে বসে আছেন তিনি। সেলাই মেশিনটি চালাতে পারছেন না। এতে বন্ধ হয়ে গেছে তার উপার্যন। এই অবস্থায় পরিবারের অন্যদের নিয়ে কষ্টেই কাটছে তার দিনগুলো।
পলি জানান, তারা ৪ ভাই আর তিন বোন। তাদের একবোন মারা গেছেন। তার ভাষায় অল্প বয়সে পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ার নাসিম উদ্দিনের সঙ্গে তার বিয়ে দেন। বিয়ের পরপরই তার বড় মেয়ে বৃষ্টি (২৩) এর জন্ম হয়। এর কিছুদিনের মধ্যে বুঝতে পারেন তার স্বামী মাদকাসক্ত। ঠিকমতো কাজ না করাই সংসার চালাতে পারেন না। ছোট ছোট বিষয়ে প্রায়ই গোলমাল হতো। এই অবস্থায় তিনি বড় মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পলি আরো জানান, বাবার বাড়ি কিছুদিন থাকার পর তার স্বামী মাঝে মধ্যে বেড়াতে আসতেন। এটা পরিবারে অন্যরা ভালো ভাবে নেয়নি। কিন্তু তিনি চেষ্টা করেছেন স্বামীকে ভালোবেসে ভালো পথে নিয়ে আসার। কিন্তু পারেননি। এদিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার ছোট মেয়ে খুশি (১৫) গর্ভে আসে। তার গর্ভের বয়স যখন ৩ মাস তখন স্বামী তাকে ছেড়ে চলে যান, আর ফেরেনি। খোজ নিয়ে জানতে পেরেছেন আরেকটি বিয়ে করে সংসার করছেন। এই খবর পেয়ে তিনিও স্বামীর বাড়িতে যাননি।
পলি জানান, বাবা’র বাড়িতে কষ্ট করে জীবন কাটিয়েছেন। মাটির মেঝে আর টিনের বেড়া দিয়ে ঘেরা দুই কক্ষের একটি ঘরে তারা ৪ জন বসবাস করেন। তিনি জানান, তার আরেক বোন জলি ৫ বছর পূর্বে মারা যান। এ সময় মেয়ে বৈশাখী (১৬), ছেলে তৌফিককে (১১) রেখে যান। বর্তমানে তার সেই মেয়ে দশম শ্রেণী আর ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করছে। বোনোর এই দুই সন্তান আর তার দুই সন্তানকে নিয়েই ছিল তার সংসার। যা একটি সেলাই মেশিনের উপার্যনে বেঁচে আছে। পলি জানান, সংসার চালাতে যখন হিমসিম খাচ্ছিলেন তখন একটি সেলাই মেশিন ক্রয় করেন। এই মেশিনে কাজ করেই সবার মুখে খাবার তুলে দেন। কিন্তু তার ভায়েরা পিটিয়ে বাম হাতটি ভেঙ্গে দেওয়ায় এখন কাজ করতে পারছেন না।
পলি’র মা সাধীনা বেগম জানান, মেয়ে হলেও সে বাবার বাড়িতে জমি পাবেন, কিন্তু তার ছেলেরা দিতে চান না। এ সব নিয়ে প্রায়ই গোলমাল হয়। গত ১৮ এপ্রিল একটি জমি থেকে ঘাষ কাটা নিয়ে গোলমালে তার দুই ছেলে তাকে ও মেয়ে পলিকে পিটিয়ে আহত করেছে। ছেলেরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আর তার মেয়ের হাতটি পিটিয়ে ভেঙ্গে দিয়েছে। এখন মেয়ে কাজ করতে না পারাই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। মেয়ে পলি জানান, তার এই ভাঙ্গা হাতের চিকিৎসায় ইতিমধ্যে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এই টাকা গ্রামের মানুষ সহায্য করেছেন। এখন বেচেঁ থাকার জন্য বাড়ির জমিতে থাকা কিছু গাছ বিক্রি করেছিলেন। কিন্তু ভায়েরা সেগুলো কাটতে দিচ্ছে না। ফলে না খেয়ে কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। তিনি ভায়েদের নামে মামলা করেছিলেন। পুলিশ তাদের আটক করলেও আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে এসে নানা ভাবে হুমকী দিচ্ছেন।
এ বিষয়ে ভাইদের একজন মফিজুর রহমান জানান, বিপদের দিনে তিনি বোন পলিকে যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু বাড়ির পাশে ঘাষ-পালা, শাক-সবজি নিয়ে বিরোধ তৈরী হয়েছে। আর এনিয়ে তার বোন ও বোনের পক্ষ নিয়ে মা তাদের সঙ্গে প্রায়ই গোলমাল করে। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে মারামারি হয়েছে। এতে তার বোনের হাত ভেঙ্গেছে। আর মাকে তারা মারেননি দাবি করে বলেন, ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। এ জন্য তাদের নামে মামলা করা হয়েছে। তারা আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, ঘটনায় মামলা হয়েছে। তারা আসামীও আটক করেছেন। এখন জামিনে এসে হুমকী দিচ্ছে এমন খবর পাননি। এমন কোনো ঘটনা থাকলে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুরে প্রকাশ্যে গরু চুরি করে পালানোর সময় গাড়ীসহ দু’চোর আটক
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
প্রকাশ্যে দিনের আলোই মাঠ থেকে গরু চুরি করে পাওয়ার টিলারে যোগে নিয়ে য়াওয়ার সময় এলাকাবাসী শরিফুল ইসলাম পিন্টু (৩৫) ও ইকলাস হোসেন (২২) নামের দু’ চোরকে আটক করেছে। পরে দু’চোকে থানায় সোপর্দ্দ করা হয়।
এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলার কৈলাশপুর গ্রামে।
এলাকাবাসী জানান,শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবানন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শরিফুল ইসলাম পিন্টু ও জলিলপুর মসজিদ পাড়ার পাচু মিয়ার ছেলে ইকলাস পাতিবিলার কৈলাশপুর গ্রামের মাছ থেকে একটি গরু চুরি করে তাদের পাওয়ার টিলার যোগে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
গরু চোর শরিফুল ইসলাম পিন্টু জানান, নাটিমার কুড়িপোল গ্রামের শরিফুল ইসলাম গরুটি আমার গাড়ীতে দিয়ে বলে বারোবাজারে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি গরুটি নিয়ে বারোবাজারে যাওয়ার পথে এলাকার জনগন আমাকে গাড়ীসহ আটক করেছে।
তবে এলাকার কুখ্যাত চোর কুড়িপোল গ্রামের শরিফুল ইসলাম পলাতক করেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান,এলাকার জনগন একটি গরু,গরু বহনের পাওয়ার টিলারসহ দু’জনকে থানায় সোপর্দ্দ করেছে। এঘটনায় মামলা হয়েছে।
চিতলমারীতে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে দুইজন আহত
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহত চৌকিদার তুহিন শেখ জানান কুনিয়া বড়বাড়ির ঈদগাহ জামে মসজিদ ও কবরস্থানের কিছু জায়গা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো: এমদাদুল শেখ দখলে নিয়ে ভোগকরেন। শুক্রবার জুম্মানামাজের পর এর প্রতিবাদ করলে ইউপি সদস্যসহ তার লোকজন হামলা চালায় ।এসময় লিয়াকত হোসেন (৪০) ও চৌকিদার তুহিন শেখ (৩২) গুরুতর আহত হয়। আহতদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপালে রেফার করেন।
ইউপিসদস্য এমদাদুল শেখ জানান তারবিরুদ্ধে মসজিদের জায়গা দখলের যে অভিযোগ আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে।
মহেশপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩শ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরবা ফাঁড়ি পুলিশ। থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভৈরবা পুলিশ ফাঁড়ির চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার মাইলবাড়িয়া ছাগলমোড় সকিনাস্থ গোল চত্বর বটগাছের নিচ থেকে শ্যামকুড় গ্রামের হোসেন মন্ডলের ছেলে সবুজ মন্ডল(২১) কে ৩শ পিচ ইয়াবা সহ আটক করে
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মহেশপুরে একজন করোনা ভাইরাসে আক্রান্ত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার পান্তাপাড়া বেলেমাঠ গ্রামের এক যুবক করোনায় শনাক্ত হয়েছে। সে মহেশপুর হাসপাতালে ভর্তি আছে। এ নিয়ে মহেশপুরে মোট ৩জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মহেশপুর হাসপাতালের ইউএচএন্ডএফপিও ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, গত ৩দিন আগে করোনা উপসর্গ নিয়ে সে মহেশপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ডাক্তার তার অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করে এবং নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায়। শনিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে জানায় সে কিছুদিন আগে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থেকে বেড়িয়ে এসেছে সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মহেশপুরে ৩ মোবাইল চোর আটক
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ৩ মোবাইল চোরকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুত্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার যাদবপুর গ্রাম থেকে ১২টি চোরাই সম্পার্ট ফোন সহ ৩ চোর কে আটক করে। আটককৃতরা হলো- যাদবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিল হোসেন কেরামত(২২), মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল আহম্মেদ সুজন(৩৫) ও মৃত মন্ডল লস্করের ছেলে তবারক হোসেন বাঘা(৪৫)।
উল্লেখ্য, গত ২১শে মে বিদগাত রাত্রে যাদবপুর বাজারে অবস্থিত জান্নাত টেলিকম হইতে এই মোবাইলগুলো আককৃতরা চুরি করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান জানান, শনিবার সকালে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মহেশপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩শ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরবা ফাঁড়ি পুলিশ। থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভৈরবা পুলিশ ফাঁড়ির চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার মাইলবাড়িয়া ছাগলমোড় সকিনাস্থ গোল চত্বর বটগাছের নিচ থেকে শ্যামকুড় গ্রামের হোসেন মন্ডলের ছেলে সবুজ মন্ডল(২১) কে ৩শ পিচ ইয়াবা সহ আটক করে
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মহেশপুরে একজন করোনা ভাইরাসে আক্রান্ত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার পান্তাপাড়া বেলেমাঠ গ্রামের এক যুবক করোনায় শনাক্ত হয়েছে। সে মহেশপুর হাসপাতালে ভর্তি আছে। এ নিয়ে মহেশপুরে মোট ৩জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মহেশপুর হাসপাতালের ইউএচএন্ডএফপিও ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, গত ৩দিন আগে করোনা উপসর্গ নিয়ে সে মহেশপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ডাক্তার তার অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করে এবং নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায়। শনিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে জানায় সে কিছুদিন আগে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থেকে বেড়িয়ে এসেছে সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মহেশপুরে ৩ মোবাইল চোর আটক
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ৩ মোবাইল চোরকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুত্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার যাদবপুর গ্রাম থেকে ১২টি চোরাই সম্পার্ট ফোন সহ ৩ চোর কে আটক করে। আটককৃতরা হলো- যাদবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিল হোসেন কেরামত(২২), মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল আহম্মেদ সুজন(৩৫) ও মৃত মন্ডল লস্করের ছেলে তবারক হোসেন বাঘা(৪৫)।
উল্লেখ্য, গত ২১শে মে বিদগাত রাত্রে যাদবপুর বাজারে অবস্থিত জান্নাত টেলিকম হইতে এই মোবাইলগুলো আককৃতরা চুরি করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান জানান, শনিবার সকালে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০২০-২০২১ অর্থ বছরের ২ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪২৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এ বারে এ বাজেটে সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে দূর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রকল্পে ১৩ লাখ ৮০ হাজার টাকা। শনিবার দুপুরে পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার। এ ছাড়াও আর্থ সামাজিক অবকাঠামো খ্যাতে ৮ লাখ, শিক্ষা খ্যাতে ৬, স্বাস্থ্য খ্যাতে ৫, মানব সম্পদ উন্নয়নে ২, পানি নিষ্কাশন বর্জ্র ব্যবস্থাপনায় ২, কৃষি খ্যাতে ৪, ক্রিড়া ও সাংস্কৃতিক ৩, পানি সরবারাহ ৩ ও যোগাযোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খ্যাতে বরাদ্ধ রাখা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জিএম আব্দুল কুদ্দুস, ইউপি সচিব সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা, মিল্টন শেখ মিলু, ডা. সোবাহান মিয়া, কামরুল ইসলাম মুন্সী, আ. জলিল, পংকজ ঘরামী, সফিকা বেগম, রেশমা বেগম, শ্যামলী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. হাকিম খান, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যায়ের বাজেট থেকে প্রণয়ন করা হয় বার্ষরিক বাজেট। প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশের মহামারি সংকট মুর্হুতেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার রুপকল্পে গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রশিক্ষণ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করে যুবসমাজকে উন্নয়ন কাজে এগিয়ে এসে উৎপাদন শীলতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ বাজেট।
দেবহাটার ভাতশালায় ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ন ভেড়িবাধের সংষ্কার কাজ উদ্বোধন
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটা উপজেলার ভাতশালা এলাকায় প্রবল ঘূর্নিঝড় আম্ফানে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতি নদীর ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ন ভেড়িবাধটির সংকার কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় উক্ত ভাঙ্গন কবলিত ভেড়ীবাধটির সংষ্কার কাজের উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি এবং দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উক্ত বাধ পূর্ননির্মান কাজে এলাকার সকল মহল একসাথে মিলে সম্পন্ন করছে। উদ্বোধনকালে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, আওয়ামীলীগে নেতা সাবেক শিক্ষক আব্দুুল হাই, আওয়ামীলীগ নেতা শরীফ বিশ^াস, দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ঘূর্নিঝড় আম্ফানে এ ভেড়ীবাধটি ভেঙ্গে গিয়ে ঐ এলাকাটি প্লাবিত হয়। এই ভাঙ্গনের কারনে বাধটি ঝুকিপূর্ন হয়ে যাওয়ায় ঐ এলাকার মানুষেরা একটি অজানা আশঙ্খার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। তারা ছেলে মেয়ে, গবাদী পশুসহ জিনিষপত্র নিয়ে বিপদে রয়েছেন। এই ভাঙ্গনে পাশর্^বর্তী আরো কয়েকটি গ্রামের মানুষ গবাদি পশু, ঘের ও ফসলফলাদী নিয়ে বিপদের ঝুঁকিতে রয়েছেন। সহায় সম্পদ রক্ষার জন্য তাদের খাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু প্রায় ২ সপ্তাহ পার হতে চললেও পাউবো বা অন্য কোন কর্তৃপক্ষ বাধ মেরামতে কোন পদক্ষেপ এখনো গ্রহন না করায় ভাতশালাসহ ঐ গ্রামগুলির মানুষ ছিল হতাশায়। যার কারনে গত বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা জেলা আঃলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি ও জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আল ফেরদাউস আলফা ভাতশালার ভাঙ্গন কবলিত ভেড়ীবাধটি পরিদর্শন করেন। এসময় তাদের সাথে দেবহাটা ইউপি চেয়াম্যান আবু বকর গাজী, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা আঃলীগের নেতা শরীফ বিশ^াস, স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য কামরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝড়ের রাতে ঐ এলাকার সাধারন মানুষ নিজেদের শ্রমে ভাঙ্গন কবলিত স্থানটি কোনরকমে মেরামত করলেও তাদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। বড় ধরনের জোয়ার সৃষ্টি হলে ঐ বাধটি ভেঙ্গে পুনরায় প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম। জেলা আঃলীগ সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি পরিদর্শনকালে ২/১ দিনের মধ্যে জিও ব্যাগ দিয়ে বাধ সংস্কারের প্রতিশ্রুতি দেন এবং তাদের সেই কথার ফলশ্রুতিতে শনিবার থেকে বাধ মেরামতের কাজ শুরু করা হলো। শনিবার কাজের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাধটি মেরামতে সবধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানান এবং তিনি তাৎক্ষনিক উর্র্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ভাতশালাসহ উপজেলার আরো ৪/৫টি ঝুকিপূর্ন ভেড়িবাধ সংষ্কারের জন্য ১০ হাজার জিও ব্যাগের আবেদন করেন। ইউএনওর দাবীর প্রেক্ষিতে তাৎক্ষনিক ১ হাজার জিও ব্যাগ ভাতশালার বাধ মেরামতে দেয়া হয়েছে বলে জানা গেছে। পরে ইউএনও ভেড়ীর পাশে বসবাসকারী কয়েকজনকে প্রধানমন্ত্রী ঘোষিত দূর্যোগ সহনীয় বসতঘর নির্মান করে দেয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশনা দেন।
ঝিনাইদহে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৪ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, খুলনা, যশোর এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ১৫ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে খুলনা পিসিআর ল্যাব থেকে ১ টি পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ী মহেশপুর উপজেলায় । আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৮ জন।
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও মাস্ক উপহার
ঝিনাইদহ প্রতিনিধি
মরণব্যাধি করোনা ভাইরাস মহামারিতে সরকারি আদেশ অমান্য করা ও করোনার হাত থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ঝিনাইদহ কালীগঞ্জের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তিকে মোট ৩হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেেষ্ট্রট ভুপালি সরকার এ জরিমানা আদায় করেন। এবং মাস্ক না থাকায় এক বাবা ও তার দুই সন্তানসহ মোট ৬জনকে ৬টি মাস্ক উপহার দেন। এসময় তার সাথে কালীগঞ্জ থানার এএসআাই ইব্রাহিমসহ সঙ্গিও ফোর্স উপস্থিত ছিলেন।
ভূপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৩ব্যক্তি ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩হাজার ৬শ টাকা জরিমিানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
ঝিন্ইাদহের হরিণাকু-ুতে প্রথম করোনা রুগির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি হলেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত মহিউদ্দীন মোল্লার ছেলে জয়নুল আবেদিন। সে বাংলাদেশ বিমানবাহিনীর জুনিয়র টেকনিকাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ঔ গ্রামের চন্দন মোর্শেদ।
ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত হলে তার মরদেহ শনিবার সন্ধায় নিজ পারিবারিক কবরস্থানে জানাজা শেষে উপজেলা প্রশাসনের স্বার্বিক তত্ত্বাবধানে দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পুলিশের সদস্যসহ নিহতর স্বজনেরা।










































