Home আঞ্চলিক খুলনা নগরীতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মহিলা গ্রেফতার

খুলনা নগরীতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মহিলা গ্রেফতার

85

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সোনাডাঙ্গা মেইন রোড ময়লাপোতা বস্তির বাসিন্দা আমিরুন বেগম (৫৩) ও সাতক্ষীরা সদরের কুশখালী গ্রামের লিলি পারভীন@নিলুফা(৩৭) কে গ্রেফতার করেছে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও হরিণটানা থানা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে বলে কেএমপির মুখপাত্র জানিয়েছে। এসময় তাদের কাছ থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।