Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

52

কালীগঞ্জে খামখেয়ালী মরিচের দাম : দ্রব্যমূল্যের পাল্লায় কাঁচা মরিচ শীর্ষে
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
বর্তমানে বাজারে প্রায় সকল খাদ্য দ্রব্যের দামই চড়া। তার মধ্যে আবার হঠাৎ কাঁচা মরিচের দাম হয়েছে গেছে আকাশচুম্বি। যা এখন সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তারপরও মরিচ না কিনলেই নয়। বাধ্য হয়ে মরিচের ঝাজালো ঝাজ নিয়েই বাড়ি ফিরছেন। এমন অবস্থা ঝিনাইদহ কালীগঞ্জের মরিচের বাজারে।
সোমবার কালীগঞ্জ শহরের পাইকারী কাঁচাবাজারে গেলে দেখা যায়, স্থানীয় কৃষকের উৎপাদিত কাঁচা মরিচের উপস্থিতি একেবারেই কম। যতটুকু আছে আড়তে প্রতিকেজি ৩’শ থেকে সাড়ে ৩’শ টাকায় পাইকারী বিক্রি হচ্ছে। তাও আবার চোখের পলকে শেষ। এক পর্যায়ে দেখা গেল পাইকারী বাজারের আড়তে আর কাঁচা মরিচ নেই। এরপর অনেক খুচরা ব্যবসায়ীকে ফিরতে হয়েছে মরিচ ছাড়া।
এদিকে খুচরা বিক্রেতাদের যে যতটুকু মরিচ কিনতে পেরেছে তার ওপর খাজনা,দোকানভাড়া,নিজের লাভ বসিয়ে বিক্রি করছেন। প্রতিকেজি মরিচ তারা সাড়ে ৪’শ থেকে ৫’শ টাকায় হাকিয়ে নিচ্ছেন। এতে সাধারন মানুষদের কেউ মরিচ কিনেছেন আবার কাউকে বাড়ি ফিরতে হয়েছে মরিচ বাদেই।
মোস্তফা কামাল নামের এক সাধারন ক্রেতা জানান, মরিচের উৎপাদন কম হলে দাম বেশি হতেই পারে। কিন্ত খুচরা বাজারে যে যার মত দামে বিক্রি করছেন। আর এমনটি হচ্ছে সঠিক বাজার মনিটরিং না থাকায়।
মশিউর রহমান নামের আরেক ক্রেতা বলেন, বাজারে যে কোন জিনিসের দাম বেশি হতেই পারে। সেটাকে পূজি করে খামখেয়ালী দামে সাধারন ক্রেতারা গলা কাটা পড়তে পারেন না। বাজারে এখন এমন অবস্থা যে যতটা সাধারন মানুষের পকেট খালি করতে পারে তার যেন প্রতিযোগীতা চলছে। আর এ দেখার কেউ নেই।
তবে একাধিক কাঁচামাল আড়ৎদার জানান, কাঁচামালের দাম জোয়ারের পানির মত। সম্প্রতি বাজারে মরিচ একেবারেই কম আসছে। যে কারনে দাম বেড়েছে। লাভের মাধ্যমে নিজেরাও বাঁচতে হবে। তাই বলে অতিরিক্ত লাভের ধান্দায় মানুষকে কষ্ট দেয়া ঠিক হবেনা।

যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না: এমপি বাবু
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, বাঙালী জাতি গুণিজনের সম্মান দিতে জানে বলেই এ ভূখন্ডে বঙ্গবন্ধুর মত মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। যার সুমহান নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যে দেশে গুণির কদর নেই সে দেশে গুণি জন্মায় না।
মঙ্গলাবার বিকাল ৫ টায় মঠবাড়ী সেরাজিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মরহুম সরদার আঃ রাজ্জাক স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, মহারাজপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মঠবাড়ী সেরাজিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম সরদার আঃ রাজ্জাক তিনি সৎজন ব্যক্তিত্ব ও গুণিজন ছিলেন, তারই প্রমান করে আজকের এই স্মরণ সভা। তাই সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণীজন ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের কর্তব্য। ব্যথিত চিত্তে বলেন, মরহুম সরদার আঃ রাজ্জাক নিয়ে আপনারা অনেক আলোচনা করেছেন। সরদার আঃ রাজ্জাকের মতো ব্যক্তি কয়রায় জন্ম নিয়ে আমাদের গর্বিত করেছে। আমরা তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। তিনি চেয়ারম্যান থাকা কালীন এই ইউনিয়নের মানুষের সেবা করতে নিজের জমি বিক্রি করেছেন। নিজের জমি দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। কখনও কারোর উপকার ছাড়া ক্ষতি করেননি। আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌছে দেন-আমিন।
অত্র বিদ্যালয়ে সভাপতি মোঃ ইমরানুল হক মিতুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন-১ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলার সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়মীলীগের সহসভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখেলেশ^র রায়, ইউপি সদস্য মাওঃ মাসুদুর রহমান, যুবলীগ নেতা হারুন অর রশীদ, রেজয়ানুল হক রাজু, এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিংকু সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় দোয়া ও আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এবারের কোরবানীর ঈদের ছুটিতে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না পর্যটকেরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
এবার ঈদুল আজহার ছুটিতে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না দেশী কিংবা বিদেশী পর্যটকেরা। প্রতিবছর ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নামলেও এবার চিত্র থাকবে ভিন্ন শূণ্যতায়।

বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম চলছে। আগামী ৩১আগস্ট পর্যন্ত থাকবে এ প্রজনন মৌসুম। ফলে প্রজনন মৌসুমকে ঘিরে সাগর ও সুন্দরবনের নদী-খালে জেলেদের মাছ শিকার এবং পর্যটনবাহী নৌযান চলাচলে মৎস্য অধিদপ্তর ও বনবিভাগের নিষেধাজ্ঞা চলছে। বিশেষ করে সুন্দরবনের নদী-খালে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে পর্যটনবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। ফলে চলমান নিষেধাজ্ঞায় সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাছের প্রজনন মৌসুম হওয়াতে গত ২০মে বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের সাথে একাত্মতা রেখে সুন্দরবনের নদী-খালেও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধের পাশাপাশি মাছ শিকারও বন্ধ রাখা হয়েছে। আর মুলত ১লা জুন থেকে বনবিভাগের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা বলবৎ থাকবে আগামী ৩১আগষ্ট পর্যন্ত। ফলে ৩১আগস্ট পর্যন্ত কেউই সুন্দরবনে মাছ শিকার ও ভ্রমণে বনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সুন্দরবনের নদী ও খালে মাছের প্রজনন স্বাভাবিক রাখতে গত ১লা জুন থেকে আগামী ৩১আগষ্ট পর্যন্ত পর্যটকবাহী নৌযান সুন্দরবনের অভ্যন্তরে চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে নিষেধাজ্ঞার সময় জুড়ে সুন্দরবনে পর্যটকদের আগমন ও ভ্রমণ বন্ধ থাকবে। তিনি আরও বলেন, এই সময়ে সুন্দরবনে প্রবেশের জন্য জেলে ও দর্শনার্থীদের কোন ধরণের অনুমতি/পাস-পারমিট দেয়া হবেনা। যারা নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করবেন তাদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনের ট্যুর অপারেটর গোলাম রহমান বিটু বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালে টানা ৭মাস বন্ধ ছিলো সুন্দরবন ভ্রমণ। এরপর ২০২০ইং সালের ১নভেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেয়া হয়েছিল। ফলে দীর্ঘদিন পর হলেও প্রাণ চাঞ্চল্য ফিরে আসে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পে। ওই সময়ে অবসাদ কাটাতে অনেকেই সুন্দরবনে বেড়াতে আসেন। এরপর গত ২০২১ইং ও ২০২২ইং সালের জুন থেকে আগষ্ট পর্যন্ত পর্যটন মৌসুমেও টানা তিন মাস সুন্দরবন ভ্রমণ বন্ধ থাকে। কিন্তু আবারও সুন্দরবনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আসায় বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন তারা। আসন্ন ঈদের ছুটিতে হাজার হাজার পর্যটক সুন্দরবন ভ্রমণে আসতো। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ করতে পারবেননা তারা। অন্তত ঈদের ছুটির তিনদিন সুন্দরবন খুলে দিলে তাদের সংকট কিছুটা মোকাবিলা করা যেত বলে জানান এ পর্যটন ব্যবসায়ী।

এদিকে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাছের প্রজনন মৌসুম ও বংশ বিস্তারে ১লা জুন থেকে সুন্দরবনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। বন্ধের এ সময়টাতে বনের অভ্যন্তরের পুরোনো পর্যটন স্পটগুলোর সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন আরও চারটি পরিবেশবান্ধব পর্যটন স্পট নির্মাণ করা হচ্ছে। ২৫কোটি টাকা ব্যয়ে এই পর্যটন স্পটগুলো হচ্ছে সুন্দরবনের পশ্চিম বনবিভাগের শেখেরটেক, আলীবান্ধা, কালাবাড়ী ও কৈলাশগঞ্জ পর্যটন কেন্দ্রে। এই পর্যটন স্পটগুলো নির্মাণ হলে বিশ্ব ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি সুন্দরবনের প্রতি দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ আরও বাড়বে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। এই পর্যটকদের জন্য সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন স্পট রয়েছে। এগুলো হচ্ছে করমজল, হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী, দুবলার চর, নীলকমল ও কলাগাছিয়া। তবে সহজ ও সময় কম লাগার কারণে দেশি-বিদেশী পর্যটকেরা বেশি আসেন করমজল ও হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম পর্যটন স্পটে।

অভয়নগরে চোরের উপদ্রব বেড়েছে, মসজিদের মাইক চুরি!
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে চোরের উপদ্রব বেড়েই চলেছে। মসজিদের মাইকসহ ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুন) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার এলাকার মোড়লপাড়া জামে মসজিদের মাইকচুরি হয়। এর আগে রবিবার (২৫ শে জুন) ওই মসজিদের সোলারের ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
অত্র মসজিদ কমিটির সভাপতি আবু সাইদ মোড়ল জানান, এই মসজিদটির মুসল্লিরা বেশিরভাগ দরিদ্র। মসজিদের ইমমের নামমাত্র সম্মানি দেয়া হয় যা উল্লেখ করার মতো নয়। নেই কোন বেতনভুক্ত মুয়াজ্জিন বা খাদেম। এমতাবস্থায় নতুন একটি মাইক ও সোলারর ব্যাটারি ক্রয় করার মতো সমার্থ আমাদের নেই।
একই গ্রামের শাহজাহান মোল্যা বলেন, আমার ছেলে আবুল বাশারের বাজাজ ডিসকভার ১১০ সিসি একটি মোটরসাইকেল কয়েকদিন আগেই চুরি হয়ে গিছে। গত শনিবার (২৪ জুন) রাতে চুরি হয় উপজেলার সিংগাড়ী বাজারের ইসলামি ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী নাজিল মোল্যার মায়ের স্বর্ণের কানের দুল। চোরেরা ওই নারীর কান ছিঁড়ে কানের দুল দিয়ে পালিয়ে যায়।
সিংগাড়ী প্রি-ক্যাড়েট স্কুলের প্রধান শিক্ষক মোল্যা হেদায়েত বলেন, এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। এ বিষয়ে সমাজিক সতর্কতা ও স্থানীয় প্রশাসনের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা ও অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান ভুক্তভোগি ও স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আমি কারো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের পুলিন বিহার মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে অবৈধ পন্থায় গরু ছাগলের হাট বসানো হয়েছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ঐ গরু-ছাগলের হাট বসাতে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের যোগসাজশে ওই গরু-ছাগলের হাট বসিয়ে অবৈধ ভাবে ফায়দা লুটছে একটি পক্ষ। অন্যদিকে, ঐ গরুর হাট ইজারা নিতে বেশকিছু দিন এলাকার দুইটি পক্ষ ব্যাপক দৌড় ঝাপ করে, কিন্তু উপজেলা থেকে একটি পক্ষ ইজারা পায় ব্যাপক অর্থ বানিজ্যের মাধ্যমে। সূত্রে আরো জানা গেছে, স্থানীয় রাজনৈতিক ও সরকারি কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজশে মোটা অংকের অর্থ বানিজ্যের মাধ্যমে ঐ হাট ইজারা অনুমোদন হয়েছে। ওই গরুর হাট ইজারা দেওয়া হয় স্থানীয় কলেজ মাঠে, কিন্তু অনুমোদিত স্থানে গরুর হাট না বসিয়ে হাট ইজারা গ্রহনকারী কতিপয় প্রভাবশালীদের ইন্ধনে স¤পূর্ণ বেআইনি ভাবে পুলিন বিহার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসিয়েছে। ফলে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হয়েছে। যে কারণে স্থানীয়রা বেআইনি ভাবে গরু-ছাগলের হাট অন্য স্থানে সরিয়ে নিয়ার দাবি করেছেন একাধিক ব্যক্তিরা। তারা জানান, স্কুল কমিটির অনুমতি ছাড়া স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষককের অনুমতি ছাড়া অবৈধ পন্থায় গরুর হাট বসানো হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় আমতলা বাজারের এক ব্যবসায়ী জানান, এলাকাবাসী ও স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে কিছু না জানিয়ে এভাবে সরকারি স্কুলে গরু-ছাগলের হাট বসিয়ে ফায়দা লুটে নিচ্ছে, তিনি ক্ষোপের সাথে বলেন, দেশে কি আইন কানুন বলে কিছু নেই। এবিষয়ে সিদ্দিপাশা পুলিন বিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মল্লিক বলেন, গরু-ছাগলের হাট স্কুল মাঠে বসানো বিষয়ে আমি কিছু জানিনা, তাছাড়া এ ব্যাপারে কোন আবেদনও আমি পায়নি। স্কুল বন্ধ তাই আমি বাড়ি রয়েছি। এ বিষয়ে পুলিন বিহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাফর বলেন, স্কুল মাঠে গরু ছাগলের হাট বসানোর বিষয়ে তারা আমাদের থেকে কোন অনুমতি গ্রহন করেনি। এবং কোন আলোচনাও করেনি। এবিষয়ে আমতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আকরাম হোসেন বলেন, আমতলা হাট অনুমোদন হইছে আমার জানা মতে। কিন্তু জায়গার বিষয়ে যদি স্কুল কর্তৃপক্ষ বাধা দেয়। তবে তারা অন্য জাযগায় হাট বসাবে এখানে সমস্যার কিছু নেই। এবিষয়ে আমতলা ভূমি অফিসের নায়েব মোঃ মফিজুর রহমান বলেন, আমাকে গরুর হাটের জায়গা তদন্ত করে প্রতিবেদন দিতে নির্বাহী কর্মকর্তা স্যার নির্দেশ দিলে আমি প্রতিবেদন দিয়েছি। ইজারা গ্রহনকারীকে কলেজ মাঠে হাট ইজারার অনুমোদন দেওয়া হয়েছে। ঐ স্কুল মাঠে অনুমতি দেওয়া হয়নি। এবং যে জায়গা হাট ইজারা দেওয়া হয়েছে। সে জায়গা দাগ নম্বর উল্লেখ আছে, দাগ নম্বর আমার মনে নেই। এবিষয়ে গরুর হাট ইজারা গ্রহনকারী আহম্মদ বলেন, যে জায়গায় হাট বসানোর অনুমতি পেয়েছি। সেখানে হাট বসাতে পারিনি। গ্রামের বিষয় লোকে যেখানে গাছ গাছালি পাচ্ছে সেখানে গরু-ছাগল বেধে রাখছে সে গুলো আমি ঠেকাবো কি করে। তাই বাধ্য হয়ে স্কুল মাঠে গরুর হাট করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান বলেন, আমি এ উপজেলাতে সদ্য যোগদান করেছি। বিষয়টি জেনেছি। আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন মুঠোফোনে জানান, বিষয়টি আমার জানা নাই। আপনাদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। পুলিন বিহার মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে গরু ছাগলের হাটের বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে খতিয়ে দেখতে বলেছি।
শার্শায় পথচারীর লাথিতে ব্রীজের পাহারাদার নিহত
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় মেরামত করা ব্রীজের উপর দিয়ে পারাপার হওয়া নিয়ে মোটর সাইকেল চালকের লাথিতে জয়নাল মোড়ল (৫০) নামে ব্রীজের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। নিহত জয়নাল মোড়ল যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সোমবার রাতে জয়নাল শার্শার মহিষাকুড়া নামক স্থানের একটি নির্মাণাধীন ব্রীজের পাহারা দিচ্ছিল। এ সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মোহাম্মদ ইমানুরের ছেলে শামীম হোসেন (৩২) ব্রিজের উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে যেতে চাইলে জয়নাল বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে শামীম জয়নালকে লাথি দিলে জয়নাল ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে নড়াইলে মারা যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, শামিম হোসেন নামের এক যুবকের লাথির আঘাতে ওই পাহারাদারের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শার্শায় পথচারীর লাথিতে ব্রীজের পাহারাদার নিহত
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় মেরামত করা ব্রীজের উপর দিয়ে পারাপার হওয়া নিয়ে মোটর সাইকেল চালকের লাথিতে জয়নাল মোড়ল (৫০) নামে ব্রীজের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। নিহত জয়নাল মোড়ল যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সোমবার রাতে জয়নাল শার্শার মহিষাকুড়া নামক স্থানের একটি নির্মাণাধীন ব্রীজের পাহারা দিচ্ছিল। এ সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মোহাম্মদ ইমানুরের ছেলে শামীম হোসেন (৩২) ব্রিজের উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে যেতে চাইলে জয়নাল বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে শামীম জয়নালকে লাথি দিলে জয়নাল ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে নড়াইলে মারা যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, শামিম হোসেন নামের এক যুবকের লাথির আঘাতে ওই পাহারাদারের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রী জখম, থানায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা যৌতুকলোভী পাষন্ড স্বামী স্ত্রীকে বেধড়ক পিটুনির অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার বিকেলে ঝিলেঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে স্ত্রী আয়রিন আকতার (৩১) বাদি হয়ে স্বামি সহ ১০জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ঝিলেঘাট গ্রামের সাইদুর রহমান সোহাগ (৩৪) এর সাথে গত ৮ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক খুলনা শহরের বয়রা রায়মহল এলাকার আজাদ রহমানের মেয়ে আইরিন আকতারের বিয়ে হয়। বৈবাহিক জীবনে পাঁচ বছর বয়সী সাহাদী আকতার নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিš‘ বিয়ের কিছুদিন যেতে না যেতেই ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন আইরিন। এক পর্যায়ে স্বামীর বাড়ি থেকে পিত্রালয় যেতে বাধ্য হয় সে।এরই মধ্যে প্রতিবেশী এক নারীর সাথে পরকীয়া আসক্ত হয়ে পড়ে সাইদুর। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই পরকীয়ার জেরে ওই নারীকে বিয়ে করেন তিনি। বিষয়টি নিয়ে গত ১৯ জুন সোমবার বিকেলে আইরিন আকতার স্বামীর বাড়িতে গিয়ে স্বামী সাইদুর রহমানের মুখোমুখি হন। আইরিন আকতার জানান, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে সে তেলেবেগুনে জ্বলে ওঠে প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হন আইরিনের উপর। এক পর্যায়ে স্বামী, শ্বশুর শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন মিলে আইরিন কে বেদম মারপিট সহ ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনা প্রসঙ্গে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, স্বামীকে প্রধান করে শ্বশুর শ্বাশুড়িসহ ১০ জন কে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া সদরে অ¯হায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন সমিতির সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী,অরুন দেবনাথ,সুব্রত কুমার ফৌজদার,এস রফিকুল ইসলাম,মাহাবুব রহমান
শেখ আব্দুস সালাম,সেলিম আবেদ,জাহাঙ্গীর আলম মুকুল,গাজী মাসুম, জি,এম ফিরোজ,গাজী আক্তারুজ্জামান লিটন, গাজী নাসিম প্রমূখ।

শিরোমণি ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর জখম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমণি মধ্যপাড়ায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ জালাল উদ্দিন((৫০) রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফূলতলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করে। গত ২৫ জুন বিকালে পার্শবর্তি শেখ শহিদের পুত্র শেখ রফিক, মাসুম শেখ, নজরুল শেখসহ সঙ্গীয় ১০/১২জন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দা. রড এবং লাঠিসোটা নিয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে হামলা চালিয়ে শেখ জালাল উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনার খানজাহান আলী থানায় একটি অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাগেছে, শিরোমণি মধ্যপাড়ার মৃত শেখ আরাফাতুল্লাহের পুত্র শেখ জালাল উদ্দিনের ফসলি জমির গাছ পার্শবর্তি শেখ শহিদ ও তার ছেলে রফিকের ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। গত ২৫ জুন পুনরায় ছাগলে গাছ খেতে লাগলে জালাল উদ্দিন ছাগল তাড়িয়ে দিলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। ঐ দিন সকাল ১১টায় ছাগলের মালিক শেখ রফিক, মাসুম, নজরুল শেখ দলবল নিয়ে অবসরপ্রাপ্Í সেনা সদস্য শেখ জালাল উদ্দিনের জমিতে জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে দখল করে। বিষয়টি স্থানীয় মসজিদের মুসল্লিদের জানালে আছর নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ঘটনাস্থলে আসে জালাল উদ্দিন। পূব পরিকল্পনা অনুযায়ী শেখ শহিদের পুত্র শেখ রফিক, মাসুম শেখ, শেখ নজরুল শেখ, রুমজান শেখের পুত্র শেখ ইনতাজ, শেখ ইনতাজের পুত্র শেখ রহমান, শেখ রমিজসহ ১০/১২জন কোন কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্র নিয়ে জালাল উদ্দিন ও তার ভাই খলিলের উপর হামলা চালায়। তারা শেখ জালাল উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার ভাই শেখ খলিলুর রহমানকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় শেখ জালাল উদ্দিন(৫০)কে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানাগেছে, আহত শেখ জালাল উদ্দিনের মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে এছাড়াও তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় শেখ জালাল উদ্দিন খানজাহান আলী থানায় একটি অভিযোগ করেছে।
হাসপাতালের বেডে শুয়ে থাকা শেখ জালাল উদ্দিন জানায়, অভিযুক্তদের অব্যাহত জীবনাশের হুমকিতে আমার এবং আমার ভাইয়ের পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। তিনি জানায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে সুস্থ হলে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।

শিরোমনিতে ছাত্রলীগ নেতাকে হয়রানির অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক ইমন কে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ জুন বিকাল ৫ টায় ছাত্রলীগ নেতা ইমন এর ঈদ শুভেচ্ছার প্যানা ছাত্রলীগ কর্মি রিফাত ফুলতলা থেকে ইজিবাইকে করে শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে নিয়ে আসে। এ সময় ইজিবাইক চালক শিরোমনি পুর্বপাড়ার গোলাম রসুল এর পুত্র খান রাকিবকে ইজিবাইক থেকে প্যানা নামানোর কথা বলেন ছাত্রলীগ কর্মি রিফাত । ইজিবাইক চালক ইজিবাইক থেকে প্যানা নামাতে চায়না । ছাত্রলীগ নেতা ইমন বলেন ইজিবাইক চালক প্যানা না ধরে বলে ঈদ শুভেচ্ছার প্যানা হলে আমি নামাতাম , বঙ্গবন্ধুর ছবি থাকাতে সে প্যানা নামাতে অস্বীকার করে। তিনি আরো বলেন প্যানা না নামিয়ে বিষয়টি অন্যখাতে প্রবাহিত করতে ইজিবাইক চালক আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচার এর দাবি করেছেন ছাত্রলীগ নেতা। এদিকে মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক ইমন কে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে স্থানিয় ছাত্রলীগ নেতাকর্মিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

কেন্দ্রীয় সভাপতির মায়ের সুস্থতা কামনায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি

শারীরিক ভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র মাতা শাহারা বেগমের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২৭ জুন) বাদ যোহর খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, আবু সালেহ বাবু, মোঃ ওহিদুজ্জামান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, মোঃ রফিকুল ইসলাম রুবেল, মোঃ কামরুল হাসান বাপ্পী, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, মোঃ উজ্জ্বল হাওলাদার, সোহাগ জোমাদ্দার, তানভির রহমান অপু, নুর ইসলাম সরদার প্রমুখ। #

ঈদুল আজহার শুভেচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশের
খবর বিজ্ঞপ্তি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনাবা সীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও নেতাকর্মী দের সমাজের অসহয় ও দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগীতা ও ঈদ সামগ্রী বিতারনের আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দল্লাহ ইমরান সহ- জেলা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মুজিবুর রহমান, সহ সভাপতি আলঃ শেখ জামিল আহমাদ সেক্রেটারি – হাফেজ আসাদুল্লাহ গালিব জয়েন্ট সেক্রেটারি – আলহাজ্ব জাহিদুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি মুফতি আব্দুল জব্বার আজমি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সাত্তার, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক – মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ হামিদি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মোঃ রেজাউল করিম, মোঃ হায়দার আলী, শেখ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন,মোহাঃ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম মোঃ রাকিব হাসান, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মোঃ হারুন অর রশিদ,এইচ এম এনামুল হাসান সাঈদ, তরিকুল ইসলাম দবীর- মুফতি মোঃ রফিকু জ্জামান মাওলানা মোঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোহাঃ আঃ রহমান, মোঃ আবু দাউদ প্রমুখ।

 

বিএনপি নেতাদের বাসায় দাওয়াতের ঠুনকো অভিযোগে
তেরখাদার নেতা হাবিবকে আটক করে জেলহাজতে প্রেরণ তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এসএম জিলানী গত ২৬ জুন পরিবারিক কোরবানীর গরু কিনতে তেরখাদার ইখড়ি গরু-ছাগলের হাটে এসেছিলেন। তার সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ নেতাকর্মীরা তেরখাদায় গিয়েছিলেন। ওইদিন দুপুরে বাসায় তাদের খাবার আয়োজন করেছিলেন তেরখাদা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এখবর জানতে পেরে দুপুরের খাবার প্রস্তুতের পর ও পরিবেশনের পূর্বেই বিএনপি নেতাদের দাওয়াত করে খাওয়ানোর ঠুনকো অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে পেন্ডিং মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে গতকাল মঙ্গলবার (২৭ জুন) বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৩ জুন দিঘলিয়ায় বাড়ী থেকে ধরে নিয়ে ছাত্রদল নেতা রবিউল হাসান সবুজকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়েছে অতিউৎসাহী কতিপয় পুলিশ সদস্য। শুধু তেরখাদা ও দিঘলিয়া নয়, জেলার নয়টি উপজেলা বিএনপি’র নিরীহ নেতাকর্মীদের গেল ১৪টি বছর সীমাহীন হয়রানি করেছে/করছে পুলিশ। অতিউৎসাহী কতিপয় পুলিশ সদস্য অর্থ ও স্বার্থের প্রলোভনে আওয়ামী পাতি নেতাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে প্রতিহিংসা ও হয়রানিমুলক মামলায় জড়িয়ে দিচ্ছে। ভোটডাকাত আ’লীগ ক্ষমতায় ঠিকে থাকার সর্বশেষ অস্ত্র হিসেবে নিরাপরাধ সাধারণ মানুষের মুখোমুখী দাঁড় করিয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশকে। কিন্তু এতে শেখ হাসিনার লুটেরা সরকারের শেষরক্ষা তো হবেই না, বরং বিরোধী দল-মতের নেতাকর্মীদের হয়রানি করতে দমন-নিপীড়নকারী খুলনার পুলিশ সদস্যদের আরও একটি তালিকা প্রস্তুত করে কেন্দ্রে প্রেরণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ। ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণে পুলিশ ও প্রশাসনের কারণে ইতোমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ভিসানীতি’র কবলে প্রিয় বাংলাদেশ এবং ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। বিরোধী দল-মতের এমন জনবিরোধী কার্যক্রম চলতে থাকলে জাতিসংঘ শান্তি মিশন থেকে পুলিশ-প্রশাসন না বাদ পড়ে যায়! তাই অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।।

রাজাপুরে বিয়ের ৩ দিন আগে ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী নববধূ বাড়িছাড়া, ২ লাখ টাকায় রফাদফার চেষ্টা!
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের একটি গ্রামে বিয়ের ৩ দিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণের শিকার হয়ে ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরী নববধূ অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর বাড়ি ছাড়া হয়েছেন। সোমবার রাতে সাংবাদিকদের কাছে ওই নববধূ এ অভিযোগ করে ধর্ষকের বিচার ও গর্ভের সন্তান রক্ষা এবং তার পিতৃ পরিচয়ের স্বীকৃতির দাবি জানিয়েছেন। অভিযুক্ত ও তার স্বজনরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাধ্যমে এ ঘটনা রফাদফা করে বাচ্চা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভূক্তভোগী ওই ছাত্রী উপজেলার মধ্য ফুলুহার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নানা বাড়িতে থেকে পড়ালেখা করতো ওই ছাত্রী। বিয়ের বয়স না হওয়ায় রোটারী পাবলিক করে এ বছরের গত ২৪ এপ্রিল সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করা হয়। অভিযুক্ত হালিম দুই সন্তানের জনক ও উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী পাশপাশি এলাকায় ঘটকালী করে। উপজেলা শহরের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া ওই নববধূ অভিযোগ করে জানান, ঘরে কেহ না থাকার সুযোগে বিয়ের ৩ দিন আগে গত ২১ এপ্রিল ঘরের দরজা ভেঙে তার রুমে নিয়ে ঘটক হালিম তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। বিষয়টি ঘটনার দিন নানা ও নানীসহ স্বজনদের জানালে তারা আমলে নেয়নি এবং চুপ থাকতে বলে। ধর্ষণের শিকার হওয়ার তিনদিন পর ওই ঘটকের মাধ্যমে ঠিক হওয়া এক ব্যক্তির সাথে বিয়ে হয় ওই কিশোরীর। বিয়ের বয়স না হওয়ায় রোটারী পাবলিক করে উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের নুরুজ্জামানের সাথে এ বছরের ২৪ এপ্রিল সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করে স্বামী বাড়িতে তুলে দেয়া হয় ওই ছাত্রীকে। বিয়ের পর স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পরলে স্বামীর মারধর ও পরিবারের চাপে পরে হালিম কর্তৃক ধর্ষণের বিষয়টি স্বামী ও তার স্বজনদের জানাতে বাধ্য হন ওই নববধূ। এরপর নববধূর নানাসহ বাড়ির লোকজন গিয়ে ওই নববধূকে বাড়িতে এনে উপজেলার শহরের ২টি ক্লিনিকে ১৫ জুন ও ১৮ জুন আল্ট্রাসনোগ্রাম করালে ৮ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পরে এবং ধর্ষনের বিষয়টি ওই নববধূর কাছ থেকে জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বললে সোমবার সকালে স্থানীয় একটি মহল অভিযুক্ত হালিম সিকদারসহ উভয় পক্ষকে ডেকে নববধূকে চাপ প্রয়োগ করে ২ লাখ টাকায় রফাদফার চেষ্টা করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। লোকলজ্জা ও আত্মীস্বজনের সমযোতার চাপে বাধ্য হয়ে সোমবার দুপুরে ওই নববধূ উপজেলা শহরের এক আত্মীর বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে ওই নববধূ ৬৯ দিনের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী বাড়ি থেকে বিতারিত হয়ে উপজেলা শহরের এক নিকটাত্মীয়র বাড়িতে আশ্রয় নেন। সেখানে সাংবাদিকরা গেলে ওই নববধূ ধর্ষক হালিমের বিচার দাবি করেন ও গর্ভের সন্তান রক্ষা এবং তার পিতৃ পরিচয়ের স্বীকৃতির দাবি জানান। ওই ছাত্রীর আইনশৃঙ্খলা বাহিনী, মহিলা অধিদপ্তর ও ব্র্যাকসহ সকলের সহযোগীতা চেয়েছেন। এ বিষয়ে নুরুজ্জামান কোন মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় ইদ্রিস ফরাজি জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ তার কাছে গিয়েছিলো। বিষয়টি শুনে এটি তিনি এ বিষয়টি শালিশ মিমাংসা করা স¤ভব না বলে জানিয়ে দেয়। দোষী ব্যক্তির আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি কোন শালিশ বা সমঝোতার চেষ্টা করেননি। এ বিষয়ে অভিযুক্ত হালিম সিকদারের বক্তব্যের জন্য মোবাইলে কল দিলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে নিজে দোষী না দাবি করে সামানাসামনি কথা বলবেন বলে জানান। পরবর্তীতে তাকে কল দিলে তিনি কল রিসিভ না করে নম্বর বন্ধ করে রাখেন। জানতে চাইলে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে কেহ কোন অভিযোগ দেয়নি বা জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যুবলীগ নেতা শেখ শহীদ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নগর যুবলীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শহীদ আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। মঙ্গলবার বাদ যোহর নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, মেহেদী হাসান, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, যুবলীগ নেতা কাঞ্চন শিকদার, বনি, দ্বীপ, সুমন, প্রমুখ।

দাকোপে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়
দাকোপ প্রতিনিধি
দাকোপে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টায় গীতা ফাউন্ডেশন ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের খুলনার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তৃতা করে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে জমরাত আলী, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ,আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি সংসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমলেন্দ্র রায়। বক্তৃতা করেন শিল্পী দাস, পূর্জা দাসসহ দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি খুলনায় আসছেন
তথ্য বিবরণী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক দিনের সফরে ১ জুলাই শনিবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১ জুলাই সকাল সাড়ে ১০টায় খুলনায় জওউ ৩২৮১ উরংঃৎরপঃ ণবধৎ খধঁহপযরহম জধষষু ২০২৩-২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সকাল সাড়ে ১১টায় যশোরে অনুরূপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুরে বাণিজ্যমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

ভক্তবৃন্দের মহাসমারহে মুখরিত আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণ
খবর বিজ্ঞপ্তি
ভক্তবৃন্দের মহাসমারহে মুখরিত হয়ে উৎসবমুখর পরিবেশে চলমান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান, আজ ৮ম দিন, খুলনা এর ভক্তপ্রবর শ্রী কৃঞ্চ দাশ গোস্বামী মহারাজ এর পরিবেশনায় ভাগবত প্রবচন আচ্ছাদান পাঠ আর ধর্মীয় রীতি ও নানা আনুষ্ঠানিকতায়, আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্ভড়ে রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং অনুষ্ঠান শেষে হাজারো ভক্তশ্রোতার মাঝে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা-প্রসাদ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরেন্দ্র নাথ ঘোষ, রনজিত কুমার ঘোষ, সুদিপ মজুমদার অপু, দেব নারায়ন দাস, দেবাশিষ কর্মকার, বিপুল পোদ্দার, গোবিন্দ চক্রবর্তী, সুখময় বিশ্বাস, অসিম কুমার সোম, নিতাই বিশ্বাস, খোকন কুমার দাস, প্রবির পাল, ডা: হিমেল সাহা, সুনিল কুমার দাস, মানস ঘোষ, দেব দুলাল বাড়ই বাপ্পি, সঞ্জয় কর্মকার, দপ্তর সম্পাদক কিংকর সাহা, অসিম পাল, সাগর সাহা, হিরন বনিক, জয়ন্ত রায়, সঞ্জয় দেবনাথ, সুকদেব কুমার ঘোষ, বিপ্লব কুমার দে, মানু সাহা, সৌরভ ঘোষ সনি, শুভজিত কুন্ডু, খোকন শীল কুটি, তুষার সরকার, গোবিন্দ দত্ত, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, শিব শংকর পোদ্দার’সহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ। সকাল ৯:০০ টায় উল্টোরথ উৎসবের ‘‘সংকল্পিত সকল অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ’দেরকে অংশগ্রহন করে সাক্ষাত ভগবানের অপার কৃপা লাভের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। অপরদিকে, আর্য ধর্মসভা মন্দির কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আর.কে রায় এ্যান্ড কোং এর স্বত্বাধিকারী স্বর্গীয় উত্তম কুমার রায়, আজ মঙ্গলবার বিকাল ৫:০০ ঘটিকায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় হ্রদক্রিয়া বন্ধ হয়ে পরোলোক গমন করেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন, আর্য ধর্মসভা মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সমর কুন্ডু সহ মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ।

দাকোপে বিদ্যুৎ স্পৃষ্টে হতদরিদ্র যুবকের মর্মাতিক মৃত্যু
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপের পানখালী ইউনিয়নের মৌখালী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে সাজেদুল শেখ নামের হতদরিদ্র এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত যুবক উপজেলার পানখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৌখালী গ্রামের মৃত আব্দুল গনি শেখের পুত্র সাজেদুল শেখ (৩০)। তার স্ত্রী ও ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে। মঙ্গলবার সকাল আনুঃ সাড়ে এগারোটার দিকে বৈদ্যুতিক মটর দ্বারা পুকুরের মাটি কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে এলাকাবাসী উদ্ধার করে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা ও দায়িত্বরত চিকিৎসক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, দুঃঘটনার খবর পেয়ে আমিসহ স্থানীয় ইউপি সদস্য সাথে সাথে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দাকোপের মৌখালী গ্রামে শাজেদুল নামে এক যুবকের বিদ্যুৎ স্পর্শে মৃত্যু
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শাজেদুল শেখ(৩০) নামের এক যুবকের বিদ্যুৎ স্পর্শে মৃত্যু। জানা যায় সে মৌখালী গ্রামের মৃত্যু আঃ গনির ছোট পুত্র। এলাকা বাসির সাথে কথা বলে জানা যায়, ২৭ জুন মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হয়। নিজ ঘেরের নরম পেড়া মাটি উঠানোর জন্য বিদ্যুৎ লাইনে মটর লাইন সেট করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষনিক স্থানীয় লোক জনের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় পানখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে শাজেদুলের পরিবারের প্রতিসমবেদনা জ্ঞ্যাপন ও পরিবারের খোঁজ খবর নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দাকোপ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন লাশ আনার জন্য সেখানে উপস্থিত রয়েছে।

দাকোপে নাবালিকা ধর্ষণের মামলা করে বিপাকে ও নিরাপত্তাহীনতায় ভুগছে হতদরিদ্র আকরামের পরিবার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার অন্তর্গত বানীশান্তা ইউনিয়নের রেখামারী গ্রামে গত ১০/০৪/২০২৩ তারিখে রাত আনুমানিক ০৯ ঘটিকায় নদীর চরে বসবাসরত আকরাম শেখের নাবালিকা মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর চরে ফাঁকা জায়গায় গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লম্পট মিজান গাজী কিশোরী রেহেনাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ধর্ষনের ঘটনায় বিচার চাইতে গিয়ে পদে পদে লাঞ্ছিত হয়ে চলেছে হতদরিদ্র আকরাম। ঘটনার পরদিন ধর্ষনের শিকার কিশোরীকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা করতে গেলে থানার সম্মুখভাগ থেকে ফিরে আসতে হয় এবং স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে শালিসিতে বসতে বাধ্য করা হয়। মধ্য রাতের সেই শালিসিতে ধর্ষকের ১০,০০০ টাকা জরিমানা এবং কিশোরীর বিয়ে পর্যন্ত ধর্ষককে তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়। হত দরিদ্র পরিবারটি সেই শালিসি না মেনে পরদিন থানায় মামলা করতে গিয়ে নিরাস হয়। অতঃপর তারা খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সব কিছু খুলে বললে পুলিশ সুপারের কার্যালয় থেকে থানায় মামলা রেকর্ড করতে নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে নির্দেশনা পেয়ে থানা পুলিশ তার পরদিনই খুব ভোরে বাদীকে থানায় ডেকে নিয়ে মামলা রেকর্ড করে। কিন্তু সপ্তাহ খানেক পরে লম্পট মিজান এলাকায় ফিরে এসে ধর্ষিতার পরিবারকে প্রচন্ডভাবে হেনস্থা করতে থাকে। বাদী পরিবার থানায় যোগাযোগ করলে বলা হয় সে আদালত থেকে জামিনে এসেছে, আমাদের কিছুই করার নেই। তখন স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানালে তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন যে মিজানের নামে ধর্ষন মামলা না বরং হাতাহাতির মামলা হয়েছে।সার্বিক বিষয় নিয়ে দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। এহেন পরিস্থিতিতে হত দরিদ্র পরিবারটি আত্মহত্যা করার চেষ্টা ও করেছিলেন বলে জানা যায়। হত দরিদ্র পরিবারটির প্রতি এমন বিমাতাসুলভ আচরণ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। অতঃপর খুলনার কয়েকজন আইনজীবী সহায়তায় ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে পরিবারটি আদালতের শরণাপন্ন হলে আদালত ০৩/০৫/২০২৩ তারিখ দাকোপ থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও আসামি বানীশান্তা টু মোংলা ঘুরে বেড়ায় এবং বাদীর পরিবারকে বিভিন্ন ভাবে হেনস্থা করতে থাকে।
গত ২৩/০৬/২০২৩ তারিখে বাদী তার শিশুকন্যাকে নিয়ে বানীশান্তা বাজারে আসলে ধর্ষকের মামাতো ভাই কথিত সোর্স মাদক ব্যবসায়ী আসাদুল মোড়ল ও তার সাঙ্গপাঙ্গরা ভিকটিমকে জোর করে ট্রলারে করে মোংলায় নিয়ে যায়।এই ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা থানায় গিয়ে জিডি করতে বলেন। পরদিন বাদী থানায় জিডি করতে গেলে থানা একটি অভিযোগ নিয়ে বাদীকে বিদায় করে দেন।২৬/০৬/২০২৩ তারিখে মোংলার কাইনমারী এলাকায় মেয়ের সন্ধান পেয়ে সেখানে গেলে আসাদুল মেয়ের বাবাকে প্রচন্ড গালিগালাজ করে এবং বলে রেহেনা এখন তোর মেয়ে না, হসে আমার বেয়াই আলমগীরের স্ত্রী। মেয়ের বাবা তার ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে কে দিয়েছে জানতে চাইলে বলে কোন উত্তর না দিয়ে ধমকাইতে থাকে। মেয়ের বাবা মেয়েকে নিজের সাথে নিয়ে যেতে অনড় থাকলে এবং পার্শ্ববর্তী মানুষের আনাগোনায় আসাদুল মোড়লের নেতৃত্বে রেখামারীস্থ নিজ বাড়িতে নিয়ে আসে। বর্তমানে ভিকটিম কিশোরী রেহেনাকে ধর্ষক মিজান গং নিজেদের হেফাজতে রেখেছে। হতদরিদ্র পিতা মাতা সাহায্যোর জন্য দ্বারে দ্বারে ঘুরছে।

সমাগত ভক্তগণের কলকাকলিতে কল্লোলিত প্রেমকানন সাড়ম্বরে উদযাপিত রথযাত্রার অষ্টম দিন
খবর বিজ্ঞপ্তি
২৭ জুন’২৩ মঙ্গলবার রথযাত্রা উৎসবের অষ্টম দিনে ভক্তগণের কলকাকলিতে কল্লোলিত প্রেমকানন অঙ্গণ। প্রত্যাহিক ঊষা কীর্তন, বাল্যভোগ, মধ্যাহ্নে ভোগরাগ, সন্ধ্যা আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, নাম কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সাড়ম্বরে উদ্যাপিত হয়। বিদগ্ধ পাঠক হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী শ্রীমদ্ভাগবত পাঠ করেন এবং ভক্তিবেদান্ত সঙ্গীত শিক্ষা নিকেতন, ইসকন, সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রীশ্রীরাধামাধব মন্দির-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলারী সমিতি, খুলনা জেলা সভাপতি ও মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি সমরেশ সাহা’র সভাপতিত্বে এবং আড়ংঘাটা থানা পূজা পরিষদের আহ্বায়ক আশিষ কবিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলারী সমিতি, খুলনা জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কর্মকার, দৈনিক জনকণ্ঠ পত্রিকা খুলনা’র স্টাফ রিপোর্টার প্রবীর কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী অনিমেষ কান্তি নন্দী। উপস্থিত ছিলেন পরিতোষ দত্ত, শিবনাথ ভক্ত, শ্যাম ভক্ত, কমলেশ সাহা, বাসুদেব কর্মকার, রাম চন্দ্র পোদ্দার, শান্ত বৈকুণ্ঠ দাস, এড. আনন্দ কুমার ঘোষ, এড. শিবদাস, বীর মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, রবীন্দ্র নাথ মিত্র, সুনীল কুণ্ডু, মহাদেব সাহা, সুকুমার সাহা, অনিল কৃষ্ণ মজুমদার, দেবী প্রসাদ ঘোষ, বৈষ্ণব বলরাম দাস, অতুল বলরাম দাস, শ্যামসুন্দর হালদার প্রমুখ। রথরাত্রা ধারাবাহিকতায় আগামী ১ জুলাই পর্যন্ত বর্ণিল অনুষ্ঠানমালা অব্যাহত থাকবে।

খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে মহানগর বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির অন্তর্গত খালিশপুর থানা বিএনপির ৯ টি ওয়ার্ডের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সোমবার (২৬ জুন) রাতে এ কমিটির অনুমোদন দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) মহানগর বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, অনুমোদিত কমিটিতে রিয়াজ শাহেদকে আহবায়ক, মো. লিটন খান প্রথম যুগ্ম আহবায়ক ও কাজী আব্দুল লতিফকে ১নং সদস্য করে ৩১ সদসস্যের ৭নং ওয়ার্ড কমিটি। মোহাম্মাদ হোসেন হাওলাদারকে আহবায়ক করে আসিফ ইকবালকে প্রথম যুগ্ম আহবায়ক ও বিপ্লবুর রহমান কুদ্দুসকে ১নং সদস্য করে ৮ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। এ্যাড. শেখ মাসুদ হোসেন রনিকে আহবায়ক করে এ্যাড. শেখ মোহাম্মদ আলীকে প্রথম যুগ্ম আহবায়ক ও শেখ জাহিদুল ইসলামকে ১নং সদস্য করে ৯ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। সৈয়দ হাসান উল্লাহ বুলবুল আহবায়ক, মোঃ ফারুক হিল্টন প্রথম যুগ্ম আহবায়ক, আরিফ ইমতিয়াজ খান তুহিনকে ১নং সদস্য করে ১০ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। শেখ জাহাঙ্গীর হোসেন আহবায়ক, সরওয়ার হোসেন প্রথম যুগ্ম আহবায়ক, আবুল কালাম জিয়াকে ১নং সদস্য করে ১১ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। মো. জাহিদুল ইসলাম আহবায়ক, মো. খোদাবক্স কোরাইশী কাল্লু প্রথম যুগ্ম আহবায়ক, নুরুজ্জামান নিশাতকে ১নং সদস্য করে ১২ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। শেখ শাহিনুল ইসলাম পাখি আহবায়ক, আফরোজা জামান প্রথম যুগ্ম আহবায়ক, আব্দুল হালিম হাওলাদার ১নং সদস্য করে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। জহর মীর আহবায়ক, শেখ মো. ইকরামুল কবির প্রথম যুগ্ম আহবায়ক ও শেখ সাদীকে ১নং সদস্য করে ১৪ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও মোঃ হাবিবুর রহমান বিশ্বাস আহবায়ক, শেখ গোলাম সারোয়ার প্রথম যুগ্ম আহবায়ক ও স ম আব্দুর রহমানকে ১নং সদস্য করে ১৫ নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।