Home আঞ্চলিক সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী’র ৫ম মৃত্যুবার্ষিকী

সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী’র ৫ম মৃত্যুবার্ষিকী

40


স্টাফ রিপোর্টার:


বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বাব বার নির্বাচিত সাংসদ, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত স্পীকার শেখ রাজ্জাক আলীর ৭ জুন ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দে ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন।

জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমান বিশ্বে মহামারী করোনা সংক্রমণে ধ্বস্ত। আমাদের দেশও তাতে আক্রান্ত হয়ে এক ক্রান্তিকাল অতিক্রম করছে।

এমতাবস্থায় ‘শেখ রাজ্জাক স্মৃতি পরিষদ’-এর পক্ষে সাধারণ সম্পাদক বেগম মাজেদ আলী এক বিবৃতি এ দুর্যোগময় কালে এ বর্ণাঢ্য ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী কোনো প্রকার আড়ম্বরপূর্ণভাবে না করার সিদ্ধান্ত জানিয়েছেন এবং সাথে সাথে দেশবাসীর নিকট প্রয়াতের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন।