বিনোদন ডেস্ক।।
ঘটনাটা অদ্ভুত অথবা আধ্যাত্মিক। যে দু’জন মানুষ জীবনের অধিকাংশ সময় ঝগড়া আর একে অপরকে অপছন্দ করে চলেছে, তারাই নাকি ভর করেছে একে অপরের আত্মায়! চরিত্র দুটির পর্দা নাম হাসিব ও মেঘা।
এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। তাদের নিয়ে ‘সুইচ’ নামের নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।











































