Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

9

বরগুনা ও মংলায় করোনা সংক্রমণ রোধে নৌবাহিনীর জনসচেতনতামূলক টহল কার্যক্রম


খবর বিজ্ঞপ্তি


মহামারি করোনা ভাইরাস এর ভয়াবহ এই সংক্রমণ পরিস্থিতি রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী অসহায় ও দরিদ্র জনগণের জন্য অকান্ত পরিশ্রম করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে, উপকূলীয় সব জেলা, শহর এবং গ্রামের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম করছে নৌবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা ও পাথরঘাটা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং মসজিদ, রাস্তায় ও যানবাহনে ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করে। এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, চরকানাই, হাসপাতাল চত্ত্বর ও সুন্দরবন এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ, সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নৌ কন্টিনজেন্ট জেলা প্রশাসনের ২০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।

“উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা”
খুলনা-মংলা বাগেরহাট সড়কে ওভারলোড যানবাহন চলাচলে নষ্ট হচ্ছে সড়ক ও ব্রীজ


ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট খুলনা মংলা ও গোপালগঞ্জ মহাসড়কে বিভিন্ন যানবাহনে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন পরিমানে মালামাল ও পন্য সমগ্রী বহন করায় সড়ক ও ব্রীজ গুলি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। জাতীয় মহাসড়ক ও তার উপর নির্মিত ব্রীজ গুলি টিকিয়ে রাখার স্বার্থে এখনী অতিরিক্ত ওজনের মালামাল বহনের উপর নিয়ন্ত্রন না আনলে আগামী বর্ষা মৌসুমে সড়ক ও ছোট বড় ব্রীজ গুলির উপর দিয়ে যানবাহন চলাচল করা অসম্বাব হয়ে পড়বে।
সুত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে সড়ক ও জনপথ বিভাগ খুলনা-বাগেরহাট ও মংলা সহ বেশ কয়েকটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক পূনঃ সংস্কারের কাজ শেষ করেন। এর মধ্যে টাউন নওয়াপাড়া ভায়া বাগেরহাট মহাসড়কের কাজ বর্তমানেও চলমান রয়েছে। কিন্তু সেই সমস্ত মহাসড়কে এখন ২২চাকার ট্রেইলার/লংসেল ও ১০চাকা এবং ৬চাকা বিশিষ্ট ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়মনীতির উপেক্ষা না করে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন ওজনের মালামাল ও পণ্য সামগ্রী বহন করে আসছে। যা সম্পূর্ণ বেআইনী। নিয়মানুযায়ী ১টি ট্রাক বা যানবাহনে ২২/২৫টনের বেশি সিমেন্ট পাথর ও অন্যান্য মালামাল পরিবহন করা যাবে না। কিন্তু ট্রেইলার/লংসেল ড্রাম ট্রাক কভারভ্যান ও কন্টিনার সহ অন্যান্য যানবাহনের চালকরা সে নিয়মের কোন তোয়াক্কা মানছেনা। যে কারণে সড়ক মহাসড়ক ও ব্রীজ গুলি ভেঙ্গে চুরে ফাটল ধরে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্থানীয়রা বলেছেন বর্তমানে উক্ত মহাসড়কে ২২/২৫টনের স্থানে ৪০/৪২টন থেকে শুরু করে ৫০টনেরও অধিক ওজনের মালামাল বহন করছে। যা মহাসড়ক ব্রীজ ও কালভ্যাট গুলির জন্য মারাত্বক ক্ষতির কারণ। সড়ক মহাসড়কে ওভারলোড যানবাহন গুলি বন্ধ করার দায়িত্ব কার? তা নিয়ে সচেতন মহলে নানান প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলেছেন চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে বাগেরহাট খুলনা মংলা ও গোপালগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় হিসাবে পরিচিত কাটাখালী বাসস্ট্যান্ডে পূনঃ সংস্কারের কাজ করা হয়। কিন্তু ভারী যানবাহনের কারণে তা এখন মরণ ফাঁদে পরিনত হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন বলে অভিজ্ঞ মহলের ধারনা।

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক


মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ কথিত প্রেমিক রানাকে (২০) গ্রেফতার করেছে। রানা উপজেলার দীঘিরপাড় গ্রামের মালয়েশিয়ান প্রবাসী রেজাউল ইসলামের ছেলে। আর কিশোরী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই খাইরুল আলম এজহার সূত্রে জানান, মেয়েটির মা ইটভাটা শ্রমিক। কয়েক বছর আগে তার (বাদীর) স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মেয়েকে নিয়ে দীঘিরপাড়ে স্বামীর ভিটেয় থাকছেন। রানার বাড়ি ওই নারীর বাড়ির পাশে। কিশোরীর মা বাড়ি না থাকার সুযোগে রানা তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রানা একাধিকবার তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ মে সন্ধ্যায় কিশোরীর মা বাড়ি না ধাকার সুযোগে রানা জোর করে ঘরে ঢুকে তাকে ফের ধর্ষণ করে। এসআই খাইরুল বলেন, বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় কিশোরীর মা মামলা করার পর রাতেই বাঁকড়া এলাকার মামার বাড়ি থেকে অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়। এদিকে অভিযোগ রয়েছে, কিশোরীকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ছেলের পিতা টাকাওয়ালা হওয়ায় তারা তাদের পক্ষ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বসায়। কিশোরীর মা হতদরিদ্র হওয়ায় সমাজপতিদের ভয়ে থানায় যেতে পারেননি। খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্পের আইসি খাইরুল আলমও দীঘিরপাড় গিয়ে কিশোরী ও তার পরিবারের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান। তবে আইনী সহায়তা নিতে তিনি কিশোরীকে থানায় পাঠাননি বলে অভিযোগ করেন স্থানীয় মানবাধিকার কর্মী মামুনুর রশিদ লাল্টু।
অভিযোগের ব্যাপারে এসআই খাইরুল বলেন, আমি ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পেয়ে তখনই স্যারকে বিস্তারিত জানিয়েছি। মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগে রানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে হেফাজতে নেওয়া হয়েছে।

মোংলায় বিশ্ব পরিবেশ দিবসের মানবন্ধনে: সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবী


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘সেলিব্রেট দ্যা বায়োডাইভারসিটি, টাইম ফর নেচার, সেভ দ্যা পশুর রিভার, সে দ্যা সুন্দরবন, কাইমেট জাসটিস নাও’ শ্লোগানে মোংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে পশুর নদীর চরকানা রিভার রোডে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিববেশ আন্দোলন (বাপা) ও পশুর রিভার ওয়াটারকিপার। এ মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো: নুর আলম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক নেতা আসাদুজ্জামান টিটো, নিরাপদ সড়ক চাই মোংলার সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, বাপা নেতা আব্দুর রশিদ, কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ওলান্টিয়ার মাহারুফ বিল্লাহ।
সমাবেশে বক্তারা করানোকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সরকারের প্রতি আহবাণ জানান। বক্তারা আরো বলেন, প্রকৃতিকে নিজের মতো করে গুছিয়ে উঠতে দিতে হবে। প্রাণ খুলে শ্বাস নিতে দিতে হবে পৃথিবীকে। মানুষের অতি মুনাফালোভী পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন সহিংসতা বন্ধ করে পরিবেশবান্ধব সবুজ-সুনীল পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিবেশ ও নদী কর্মীরা শিশুদের আঁকা বাঘ-নদী এবং সুন্দরবনের পোষ্টার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া সুন্দরবন ধ্বংসের প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে মৃত গাছের ডালপালা নিয়ে তারা মানববন্ধনে দাঁড়ান।

খুলনা জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির পক্ষ থেকে ত্রান বিতরন


খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সম্মানিত সভাপতি কে এম তাজকিনুর রহমান তাজ এর নেতৃত্বে খুলনা জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির পক্ষ থেকে কিছু অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়, উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরন উদ্বোধন করেন খুলনা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর রহমান আকাশ, যুগ্ম সাধারন সম্পাদক, খুলনা জেলা ছাত্রলীগ, উপস্থিত ছিলেন লিখন আহমেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক খুলনা জেলা ছাত্রলীগ, উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল যুবায়ের, সহ-সভাপতি মুক্তিযুদ্ধ মঞ্চ খুলনা জেলা শাখা, রুবায়েত ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, খুলনা জেলা শাখা, মেহেদী হাসান রাজু, উপ-দপ্তর সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, খুলনা জেলা শাখা, তাওহিদুর রহমান আকাশ, অর্থ বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ খুলনা জেলা শাখা এছাড়াও প্রমুখ।

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে আলাপ শেখ (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার পর সংঘর্ষে আহত হয়েছে আরও ১০ জন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। নিহত আলাপ শেখ হরিশংকরপুর গ্রামের মৃত ভোলায় শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকদিন যাবত উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধায় খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ, নুর ইসলামসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিয়ের দাওয়াত শেষে হরিশংরপুর বাজারে যাচ্ছিল। পথে মিয়াবাড়ি এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাদের এলোপাতাড়ি মারধর করে ও আলাপ শেখ এবং নুর ইসলামকে কুপিয়ে যখম করে। ঘটনার সংবাদ শুনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। ঘটনাস্থল থেকে আহত আলাপ শেখ ও নুর ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করে। এদিকে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ী ঘর। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা মহামারীতেও থেমে নেই ঝিনাইদহ সদর উপজেলা কৃষি বিভাগ


ঝিনাইদহ প্রতিনিধি
করোনা মহামারীতেও থেমে নেই ঝিনাইদহ সদর উপজেলা কৃষি বিভাগ। মহামারীতে বিভিন্ন অফিস আদালতের স্বাভাবিক কাজ কর্মে কিছুটা ভাটা পড়লেও একদিনের জন্যও থেমে থাকেনি কৃষি বিভাগের কার্যক্রম। করোনা পরবর্তী খাদ্য সংকট যেন না হয় সেজন্য প্রধানমন্ত্রির ঘোষনা “এক ইঞ্চি আবাদ যোগ্য জমিও যেন অনাবাদী না থাকে” সে ঘোষানকে বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি আম্পান ঝড়ের কারনে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি সামাল দিয়ে কৃষি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি অফিসাররা নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষকরা যেন তাদের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে সে জন্য প্রতিদিন ই কৃষি উৎপাদনের আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্প্রসারনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবসসহ বিভিন্ন কর্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণের সুযোগ পেয়ে কৃষকরা কৃষি উৎপাদনের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। এছাড়া কৃষি বিভাগ থেকে বিভিন্ন সময়ে বিনামূল্যে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ,শাক সবজির বীজ/ চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রির নির্দেশনার আলোকে করোনা পরবর্তীতে দেশে খাদ্য ঘাটতি মোকাবেলা করার লক্ষ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য যা যা করনীয় তার সব কিছুই করছে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি বিভাগ। কৃষকরা যেন লভবান হতে পারে এ জন্য আধুনিক কৃষি প্রযুক্তি সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান, মাঠ দিবস আয়োজন এবং প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে তদুৃপরি আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে উপজেলার ১৭’শ ৬৫ জন কৃষকে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে উন্নতজাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বীজ সহায়তার আওতায় প্রায় তিন শতাধিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ, বিভিন্ন প্রকার শাক সবজি ও ফলের বীজ/ চারা বিতরণ করা হয়েছে। এছাড়া পারিবারিক পুষ্টি নিশ্চত করার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের ৩২ টি করে পরিবারে সর্বমোট ৫৪৪ টি পরিবারের বাড়ির আঙ্গিনায় এক শতক করে জমিতে বছরব্যাপি বিভিন্ন শাক সবজি ও ফল উৎপাদনের লক্ষ্যে প্রনোদনার আওতায় “কালিকাপুর মডেল” বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ সবজি ও ফল উৎপাদন বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসাররা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে করোনা ঝঁকু মাথায় নিয়ে কৃষি বিভাগের চলমান কার্যক্রম সাধারন মানুষের মনে আশার সঞ্চার করেছে। ঝিনাইদহ সদর একটি কৃষি প্রধান এলাকা, এখানেকার উর্বর মাটিতে সব ধরনের ফল-ফসল উৎপাদন করা সম্ভব।

কপিলমুনিতে ফলের দোকান এক জায়গায় করে গড়ে উঠছে ফল মার্কেট


স্টাফ রিপোর্টার, কপিলমুনি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ছড়িয়ে থাকা ফল বিক্রেতারা রাস্তা জুড়ে যানজট সৃষ্টির কারণে তাদেরকে নিদিষ্ট একটি জায়গা স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আরাফাতুল আলমের নির্দেশে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার কানুনগো মোজাম্মেল হক, সার্ভেয়ার কাওছার আলী, কপিলমুনি তহশীলদার মোঃ জাকির হোসেন সরেজমিন বাজার ঘুরে তাদের জন্য জায়গা নির্ধারণ করেন। এ সময় চাউল পট্টির সিঙ্গেল চাঁদনীটি বরাদ্দ করে জায়গা খালি করে দিতে বলা হয় দখলে রাখা ব্যক্তিদের। আগামী সোমবার তাদেরকে উক্ত চাঁদনী বরাদ্দ দেয়া হবে বলে জানান কানুনগো মোজাম্মেল হক।

পুঁজির জন্য পরিবেশ-প্রকৃতির উপর উন্মাদের ন্যায় আচরণ বন্ধ করতে হবে


খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহানগর কমিটি’র উদ্যোগে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধকরণ ও পরিবেশ দিবসের আলোচনা সভা শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। এস এ রশীদ, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, দ্বীন মোহাম্মদ, এড. নিত্যানন্দ ঢালী, রুস্তম আলী হাওলাদার, তোফাজ্জেল হোসেন, সরকার ভূষণ চন্দ্র তরুন, রঙ্গলাল মৃধা, সুজিত সাহা, জয়ন্ত মুখার্জী, কামরুল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র পুঁজির জন্য পরিবেশ-প্রকৃতির উপর উন্মাদের ন্যায় আচরণ বন্ধ করতে হবে। নিজেদের স্বার্থে, প্রয়োজনে, অপ্রয়োজনে পরিবেশ-প্রকৃতি থেকে যথেচ্ছভাবে সম্পদ আহরণের মাধ্যমে পরিবেশ-প্রকৃতির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে বিষিয়ে তোলা হয়েছে। যার ফলশ্রুতিতে প্রকৃতি মানুষের সাথে বিরূপ আচরণ করছে। মানুষের স্বার্থেই মানুষকে পরিবেশ থেকে যত্রতত্র সম্পদ আহরণ, নদী-খাল দূষণ, দখল, বন ধ্বংস, জলাশয়-পুকুর ভরাট প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র পৃথিবী থেকে নিলেই চলবে না, কিছু দিতে হবে। জেলার বটিয়াঘাটা, পাইকগাছা ও কয়রায় সিপিবি’র উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, করোনা প্রতিরোধে কঠিণভাবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনেই করোনাকে প্রতিহত করতে হবে।

মোড়েলগঞ্জে মশা নিধন করায় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে ধন্যবাদ জানালেন গ্রামবাসি


এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন ঘেষা এলাকা ৪নং ওয়ার্ডে মশার উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসি। তাৎক্ষনিক গ্রামবাসি ও ইউপি মেম্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে অবহিত করা হলে শুক্রবার দুপুরে গ্রামবাসিদের সাথে নিয়ে গ্রামগুলোতে গিয়ে স্পে করেছেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
জানাগেছে, ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন এলাকায় মশার উৎপাতে অতিষ্ঠ হচ্ছিল এলাকার মানুষ। তারা মশার কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে তাদের। চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু তার নিজ উদ্যোগে মশা নিধনের জন্য স্পে করেন। এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য বাকির হোসেন লুৎফর রহমান, আলম খান প্রমুখ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, সুন্দরবন ঘেষা গ্রামগুলোতে মশার উৎপাত বেশ বেড়েছে। ইউনিয়নে মশা নিধনের কাজ অব্যাহত থাকবে। আশা করছি ১ সপ্তাহের মধ্যে মশা নিধন সম্ভব হবে।

ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান গ্রেফতার


নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম শিকদারকে (৪৮) হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ওই ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েসকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারের পর শুক্রবার (৫ জুন) সকালে কায়েসকে নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বিকালে যশোরের বেজপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। নিহত কাইয়ুম নড়াগাতির বিলাফোর গ্রামের মুক্তিযোদ্ধা হাসমত আলী ওরফে হাসু শিকদারের ছেলে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত ২৬ মে রাত পৌনে ৯টার দিকে কাইয়ুম শিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। কাইয়ুম শিকদার, নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মোল্যা এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক ও সজীব মল্লিক দু’টি মোটরসাইকেলে কালিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। তারা কালিনগর এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে চার জনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা গুরুতর জখম কাইয়ুম শিকদারকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ২৯ মে রাতে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েসকে প্রধান আসামি করে ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন কাইয়ুমের ছেলে নাইমুল ইসলাম মিল্টন। এছাড়া এ মামলায় ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন আরও বলেন, ‘ইউপি সদস্য কাইয়ুম শিকদার হত্যা মামলায় প্রথম গ্রেফতার হওয়া আসামি মাহামুদুল হাসান কায়েসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ধর্ষণচেষ্টার দায়ে গ্রেফতার ইউপি সদস্য কারাগারে


যশোর প্রতিনিধি
গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে গ্রেফতার ইউপি সদস্য শেখ তরিকুল ইসলামকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জুন) রাতে তার বিরুদ্ধে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ওই গৃহবধূ বুধবার মামলা করার পর পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার (৫ জুন) আদালতে সোপর্দ করেন। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেন, মঙ্গলবার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শেখ তরিকুল ইসলাম ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। সেসময় স্বামী হঠাৎ বাড়িতে ফিরে এলে শেখ তরিকুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যান। ওসি জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই গৃহবধূ বুধবার শেখ তরিকুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর বুধবার রাতে সিদ্দিপাশা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সিদ্দিপাশা ইউপি চেয়ারম্যান খান এ কামাল বলেন, ‘ইউপি সদস্য একই গ্রামের একজন গৃহবধূকে ধর্ষণ করতে যান বলে শুনেছি। তাকে পুলিশ গ্রেফতার করেছে।’

ফকিরহাটে ১টি খাল পুনঃ খননের জন উপজেলা প্রশাসনের পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মূতঃপ্রায় পানার খালটি পুনঃ খননের জন উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন যুগীখালী নদীর উপরী অংশে অবস্থিত পানার খালের আগা খাল পরির্দশন করেছেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য গত ২০১৫-২০১৬অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৯.৯৪.৬৫০/টাকা ব্যায়ে ১.৫কিলোমিটার পানার খালটি পুনঃ খনন করেন। কিন্তু অর্থ বরাদ্ধ না থাকায় উপরী অংশ ভরাট হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতার কারণে পিলজংগ টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ভেড়বাড়ী সহ বিভিন্ন এলাকা তলিয়ে গিয়ে এলাকাবাসি বন্যার কবলে পড়েন। সেই খালটি পুনঃ খনন করার জন্য উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন।

চিতলমারীতে বিরোধ পূর্ণ জমিনিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বিরোধ পূর্ণ জমি নিয়ে এক পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্ধারের বাড়িতে এ হামলা চালানো হয়। বিষয়টি ওই মুক্তিযোদ্ধা তাৎক্ষণিকভাবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এলাকাবাসি ও পঙ্গু মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দার জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের উত্তর খলিশাখালি মৌজায় ১নং খতিয়ানে এসএ ১৭২ নং দাগে বাবুগঞ্জ বাজারে তার ১৮ শতক জমি রয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই জায়গা নিয়ে স্থানীয় ইলিয়াস শেখের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ধরে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮ টার দিকে ইলিয়াস শেখও তার লোক জন নিয়ে তাদের পরিবারের উপর হামলা চালায়।

তবে অভিযুক্ত ইলিয়াস শেখ হামালার বিষটি অস্বীকার করে জানান, তিনি ওই স্থানে ৪ শতক জায়গা ক্রয় করে বসবাস করছেন। তিনি কারো জায়গা দখলের সাথে জড়িত নন বলেও দাবী করেণ।

উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থলে সরকারী নায়েবকে ও পাঠানো হয়েছে। মুলত ওই জায়গা সরকারী খাস জমি, সরেজমিনে জেয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি স্থায়ী সমাধান করার চেষ্টা করাহবে।

এ ব্যাপারে ঘনটাস্থল পরিদর্শন কারী চিতলমারী থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক সঞ্জয় দে জানান, মুক্তিযোদ্ধা ওই পরিবারের উপর হামলার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করাহয়েছে। এব্যপারে ওই পরিবারটি লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রিপোর্টাস এ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ: বাগেরহাটে সাংবাদিককে হত্যার হুমকি

মাসুম হাওলাদার, বাগেরহাট

রিপোর্টাস এ্যাসোসিয়েশনের নিন্দা  বাগেরহাটে সাংবাদিককে হত্যার হুমকি বাগেরহাটে সাংবাদিক রিফাত আল মাহমুদকে মোবাইল ফোনে  হত্যাসহ বিভিন্ন রকম  হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় একজন। এ ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় একটি সাধারন করা হয়েছে।

সাংবাদিক রিফাত আল মাহমুদ বেসরকারী টেলিভিশন মাই টিভি,দৈনিক বাংলাদেশ জার্নাল এবং পরিবর্তন.কম এর বাগেহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাধারন ডায়রীতে তিনি উল্লেখ করেন,বৃহস্পতিবার সকালে ০১৮৫২৪০১৬০২ এবং দুপুরে ০১৮২২৫৬০০০২ এই দুইটি নাম্বার থেকে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে হত্যাসহ  বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। এমন কি সারা জীবনের জন্য সাংবাদিকতা শিখিয়ে দিব বলে হুমকি দেয়।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারন করা হয়েছে,সাধারন ডায়রী নং ১৬৪, এদিকে সাংবাদিক রিফাত আল মাহমুদ কে হত্যাসহ বিভিন্ন রকম  হুমকির এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট রিপোর্টাস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। রিপোর্টাস এ্যাসোসিয়েশনের নেতারা  বলেন এই ঘটনার সাথে জরিতোদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান

শরণখোলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

শরণখোলায় পুকুরে পড়ে বিথী নামের একটি শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোরে উপজেলার পূর্বরাজাপুর গ্রামের শাহ্ আলম হাওলাদারের কন্যা বিথী (৫) হাত-মুখ ধুতে পুকুরে যায়। কিছুক্ষণ পর তার মা বিথীর জুতা ও ব্রাশ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ডুবন্ত অবস্থায় বিথীকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অতিষ্ঠ এলাকাবাসী রাত জেগে পাহারা: শরণখোলায় দুই মাসে অর্ধশত চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় গত দুই মাসে উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে অর্ধশতাধিক চুরি সংঘঠিত হয়েছে।  চোরেররা সিঁধ কেটে টাকা-পয়সা, সোনাদানা থেকে শুরু করে গৃহ পালিত গরু-ছাগল, হাঁস-মুরগি, ভ্যান-ইজিবাইক, সোলার প্যানেল, ব্যাটারী এমনকি ঘেরের মাছ পর্যন্ত লুটে নিচ্ছে। গত ২৫ এপ্রিল থেকে ৩ জুন বুধবার পর্যন্ত এ সব চুরি সংগঠিত হয়।

চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী রাত জেগে পাহারাও দিচ্ছে। এ ব্যাপারে পুলিশের তেমন কোনো তৎপরতা না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। উপজেলার চারটি ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে এসব চুরির খবর জানাগেছে।

তবে, শরণখোলা থানা পুলিশ চুরির বিষয়টি স্বীকার করতে নারাজ। তারা বলছে, দু-একটি ছিঁচকে চুরির ঘটনা ঘটলেও এনিয়ে থানায় কেউ অভিযোগ করে না।

জানাগেছে, খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামে ৩ জুন (বুধবার) একরাতে পাঁচ বাড়িতে সিঁধ কেটে চোরেরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন নিয়ে গেছে। রাত তিনটার দিকে ইউনুচ মোল্লার ঘরে সিঁধ কেটে তার স্ত্রীর গলায় থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন ও ১০হাজার টাকা দামের একটি মোবাইল ফোন নিয়ে যায়। একই রাতে আল-আমিন হাওলাদারের ১০ হাজার টাকা দামের মোবাইল ফোন, শামিম হাওলাদারের ৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, জাহাঙ্গীর আলম বাচ্চুর বাড়ির জানালার পাশে থাকা ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায়। ওই রাতে দুলাল শিকদারের ঘরে সিঁধ কাটার সময় লোকজন টের পাওয়ায় চোরেরা পালিয়ে যায়।

ধানসাগর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ বাধাল গ্রামে মঙ্গলবার (২জুন) রাতে বিপুল হালদারের ৭০ হাজার টাকা দামের অটোভ্যান নিয়ে যায়। এর আগে হানিফ সরদারের বাড়িতে সিঁধ কেটে ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল, বাশার সরদারের ৩৫ হাজার টাকা দামের মোবাইল, ঘূর্ণিঝড় আম্ফানের রাতে মোস্তফা হাওলাদারের অটোভ্যান ও আলতাফের ইজিবাইকের ব্যাটারী নিয়ে যায় চোরেরা।

ঈদের আগের দিন ২৪ মে রাতে রাজাপুর বাজারে সালাম সরদারের কাপড়ের দোকানের শার্টার ভেঙে টাকা-পয়সা ও কাপড়সহ তিন লাখ টাকার মালামাল এবং রেজাউলের দোকানের তালা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়। একই রাতে রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের নূরুল ইসলাম হাওলাদার ও মাসুম হাওলাদারের বাড়িতে সিঁধ কেটে স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর।

গত ৩০ মে রাতে সংঘবদ্ধ একটি চোরের দল মঠেরপাড় গ্রামে আ. রশিদ আকন, সিদ্দিক হাওলাদার, মুক্তা তালুকদার এবং নলবুনিয়া গ্রামের আনিস খার বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে মালামাল লুটের চেষ্টা চালায়। এসময় ঘরের লোকজন টের পাওয়ায় চোরেরা পালিয়ে যায়। ২৯ মে রাতে সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে সোহরাব মল্লিকের ৬০ হাজার টাকার দামের একটি গরু নিয়ে যায়।

২১মে রাতে নলবুনিয়া হিন্দুপাড়ায় শাহজাহান আকনের বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকতে না পেরে তার গোয়ালে থাকা দুটি গরু নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করলে মাঠের মধ্যে গরু ছেড়ে দিয়ে চোরেরা পালিয়ে যায়।

এছাড়া সম্প্রতি ধানসাগরের হোগলপাতি গ্রামে ফারুক মোল্লার পুকুরের ৫০ হাজার টাকার মাছ এবং হুমায়ুন কবিরের ঘেরের দেড় লাখ টাকার মাছ লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। আমড়াগাছিয়া গ্রামের মুক্তিযোদ্ধা অজিৎ কির্তনিয়ার বাড়িতে সিঁধ কেটে জমির দলিলসহ ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া, মজিবর মাতুব্বর, ইব্রাহীম ও শামছুর রহমানের প্রায় দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইকের ব্যাটারী খুলে নিয়ে যায়। খোন্তাকাটার রাজৈর গ্রামে ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদারের বাড়িতে সিঁধ কেটে দেড় লাখ টাকা, স্বর্ণাঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।

একমাস আগে ধানসাগর ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের শশধর ওঝার বাড়িতে সিঁধ কেটে জমির কাগজপত্র, আনোয়ার খান ও হাশেম হাওলাদারের তিন লাখ টাকা দামের দুটি ইজিবাইক, হোগলপাতি গ্রামের সেলিম শেখের ৫০ হাজার টাকা দামের ইজিবাইকের ব্যাটারী, কিশোর হালদারের ৮০ হাজার টাকা দামের একটি ও কালিবাড়ি গ্রামের মাসুম হাওলাদারের দুই লাখ টাকা দামের ৪টি গরু, পূর্ব রাজাপুর গ্রামের রহিম হাওলাদারের ৪০ হাজার টাকা দামের একটি গরু, ধানসাগর গ্রামের আজিজ হাওলাদার, বিমল মন্ডল, বাওড় গ্রামের ডালিমের ইজিবাইক ও সোলার ব্যাটারী, রাজাপুর গ্রামের শিক্ষক সন্তোষ হালদারের বাড়ি সিঁধ কেটে ৫০ হাজার টাকাসহ দেড় লাখ টাকার মালামাল, পান্না লাল মৈত্রের দুই লাখ টাকার, শুকুমার শিকদারের এক লাখ টাকার, হোগলপাতি ফরাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে সোলার প্যানেল, ব্যাটারী, বাচ্চাদের চারু-কারু সরঞ্জামসহ লক্ষাধিক টাকার মালামাল এবং রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের কবির হাওলাদারের একটি অটোভ্যান নিয়ে যায় চোরেরা।

এছাড়া, সাউথখালী ইউনিয়নের রায়েন্দা-তাফালবাড়ী গ্রামে রফিকুল হাওলাদারের বাড়িতে সিঁধ কেটে স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল, উত্তর সাউথখালী গ্রামে দুলাল খান, হাকিম খান ও আমির হাওলাদারের বাড়ি থেকে মোবাইলসহ মালামাল নিয়ে যায়। ওই গ্রামের মানুষ চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে বলে স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল হালিম শাহ জানিয়েছেন।

এ ব্যাপারে চুরি হওয়া বাড়ি-ঘরের গৃহকর্তারা জানান, থানায় মামলা করে কোন লাভ হবে না। বরং নিজেদের হয়রানির শিকার হতে হবে। এ কারনে কেউ থানায় অভিযোগ করেনা।

জানতে চাইলে শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। ছোটখাটো দু-একটি চুরির খবর শুনেছি। মাদকসহ এসব অপরাধ প্রবনতা ঠেকাতে শিঘ্রই এলাকাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

মোরেলগঞ্জে রাজাউল্লাহ বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসি

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকে

বাগেরহাটের মোরেলগঞ্জে হাজ্বী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসি। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য, নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় অভিভাবকদের দাবী, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হোক।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, জিউধরা ইউনিয়নের হাজ্বী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার গত ১১ মে অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। করোনা পরিস্থিতিতে সকল শ্রেণি পেশার মানুষ ঘরমুখো থাকার সুযোগে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক তাদের পছন্দের ব্যাক্তিকে কয়েক লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদশার এ বিদ্যালয়ে সভাপতিত্বের মেয়াদ আছে আগামি ১৪ জুন ২০২০ পর্যন্ত। প্রধান শিক্ষকের অবসরে যাওয়ার মেয়াদ চলতি মাসের ১৫ তারিখ। সে কারনে ওই দুজনে মিলে তাদের বিদায়ের পূর্বমুহুর্তে হারুন হাওলাদারের ছেলে শামীমকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়ে কাগজপত্র তৈরী করছে।

প্রধান শিক্ষক ও সভাপতি’র জোগসাজসে গোপনীয়ভাবে প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশের এ সংকটময় মুর্হুতে বিদ্যালয় বন্ধ থাকার মধ্যেও পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা স্থানীয়ভাবে দূর-দূরান্ত থেকে লকডাউনে আটকে থাকায় অনেকেই আবেদন করার সুযোগ পায়নি। সু-কৌশলে তাদের পছন্দের প্রার্থীকে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ তুলেছেন ইউপি সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, একাধিক অভিভাবকরা।

স্থানীয় অভিভাবক ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার, আব্দুর রহমান খান, ইব্রাহিম শেখ, রেজাউল ইসলামসহ একাধিক অভিভাবকরা ক্ষোভের সাথে বলেন, ইতোপূর্বে এ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, লাইব্রেরিয়ানসহ ৫টি পদে লাখ লাখ টাকা হাত বদল করে অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছেন সভাপতি ও প্রধান শিক্ষক। বিদ্যালয়ের উন্নয়নের নামে টাকাগুলো নেওয়া হলেও কোন উন্নয়ন হয়নি। ব্যাক্তির ভাগ্যের পরিবর্তন হয়েছে এ নিয়োগগুলো থেকে।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য’র বরাবরে আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসারকে জোর সুপারিশ করছেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। এ সর্ম্পকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে সত্ত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা বলেন, ইতোপূর্বে যেসব নিয়োগ হয়েছে তা মেধাতালিকার ভিত্তিতেই হয়েছে। অর্থের বিনিময়ে নয়। তদরুপ এবারেও অফিস সহকারি পদে নিয়ম অনুযায়ী মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী নিয়োগ পাবেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান বলেন, একটি মহল অনৈতিক প্রকৃয়ায় সুবিধা গ্রহনে ব্যার্থ হয়ে বিভিন্ন দপ্তরে মনগড়া অভিযোগ দিয়েছে। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির পরেও করোনার কারনে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের জন্য এ নিয়োগের বিষয়ে মাইকিংও করা হয়েছে। স্বচ্ছতার সাথেই সবকিছু করা হচ্ছে।

ঝিনাইদহে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে গাঁজা ও ইয়াবাসহ মেহেদী হাসান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি গাঁজা, ৪’শ ২০ পিস ইয়াবাসহ মেহেদীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

শরণখোলায় প্রবাসী পরিবারের অভিনব কৌশল: সম্পত্তি দখল নিতে ভাড়ায় প্রতিবন্ধীদের ব্যবহার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সম্পত্তি জবর দখল করতে এক প্রবাসীর পরিবারের বিরুদ্ধে কয়েকজন প্রতিবন্ধীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জবর দখলকারী ওই পরিবারের কবল থেকে রক্ষা পাওয়া সহ ন্যায় বিচার প্রার্থনা করে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দ্বীপচর গ্রামের বাসিন্দা মৃত হযরত আলী সওদাগরের ছেলে কৃষক মোঃ ফজলুল হক সওদাগর  সম্প্রতি  বাগেরহাটের  জেলা প্রশাসক ও পুলিশ সুপার কাছে পৃথক-পৃথক অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির অনুসন্ধান পুর্বক ওই কৃষককে আইনগত সহয়তা দেয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

ফজলুল হক সওদাগর অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে আমি এ এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। ১৯৮৩, ১৯৮৫ ও ১৯৯৫ সালে আমি আমার প্রতিবেশি মৃত আঃ রশিদ চৌধুরী ও তার নিকট আত্মীয়দের কাছ থেকে আমড়াগাছিয়া মৌজার ১০৮৩ ও ১২৮৯ নং খতিয়ানের বিভিন্ন দাগ হতে ২৫৮৫, ২৫৮৭, ১৫২১ ও ৬৬২ নং দলিলে ০.৬৬ একর জমি কবলা মুলে ক্রয় করে ভোগ দখলে আছি। কিন্তু দীর্ঘ ৩৭ বছর পর মৃত রশিদের ছেলে  সৌদি প্রবাসী মোঃ রাজ্জাক চৌধুরীর স্ত্রী খাদিজা বেগম তিন জন  প্রতিবন্ধীকে ভাড়া করে আমার ভোগ দখলীয় প্রায় ৪ কাঠা জমি দখল করে নিয়ে উল্টো থানা পুলিশের কাছে আমার বিরুদ্ধে জমি দখলের কাল্পনিক অভিযোগ করেন। পরে আমি ওই জমির দলিল নিয়ে শরণখোলা থানা পুলিশের কাছে যাই। কিন্তু তারা কোন সমাধান দিতে পারেননি। আমি প্রতিপক্ষদের ৪ হাত ছেড়ে দিয়ে তাদের অনুমতি সাপেক্ষে পাকা ওয়াল দেয়ার জন্য দেড় ফুট চওড়া করে মাটি খনন করলেও কদিপয় লোকের কু-পরামর্শে তা প্রতিপক্ষরা ভরাট করে ফেলে। ফলে ওয়াল দেয়া সম্ভব হয়নি। এছাড়া খাদিজার নেতৃত্বে ওই প্রতিবন্ধীরা নুতন করে আমার অন্য জমি জবর দখলের পায়তারা চালাচ্ছেন। কারো পক্ষে ভাড়ায় খেটে জমি দখল করে দেয়াই ওই প্রতিবন্ধীদের পেশা। এছাড়া এই প্রতিবন্ধী গ্রুপ ২০১৮ সালে স্থানীয় আওয়ামীলীগ নেতা মহারাজ হাওলাদারের নেতৃত্বে প্রতিবন্ধী রেনু বেগম, রুমি বেগম ও ইসমাইল সহ অন্যান্যরা উপজেলা খোন্তাকাটা গ্রামের মাষ্টার আঃ খালেক হাওলাদার ও মৃত: নুরু খানের ১৮ একর জমি দখল নেয় এবং ঘর উত্তোলন করে বসতি স্থাপন করেন।

এছাড়া স্থানীয় বাসিন্দা মনির সওদাগারদের সাথে সম্পত্তি নিয়ে আদালতে আমার একটি মামলা চলমান থাকায় মনির সওদাগার দুর থেকে এসব কলকাঠি নাড়ছেন। আমাকে হয়রানি করতে ষড়যন্ত্রকারীরা ইতোমধ্যে আমার বিরুদ্ধে নারী নির্যাতন সহ ৪টি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মোঃ মনির সওদাগার দাবী করেন, জমি নিয়ে খাদিজার পরিবারের সাথে ফজলুল হকের দ্বন্দ্ব রয়েছে। তবে, আমাদের নামে যে অভিযোগ গুলো করেছেন তার কোন ভিত্তি নেই। অন্যদিকে, প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম বলেন,  আমার শশুর আঃ রশিদ সব জমি বিক্রি করেন নাই। ফজলুল হকের ভোগ দখলীয় জমির মধ্যে আমাদের জমি আছে। তবে, বিচার শালিসে জমি না পেলে ছেড়ে দিব।

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

যশোর অফিস

যশোরের মণিরামপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত দীপ্ত বৈরাগী (২২) উপজেলার কুলটিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামের ব্রজেন বৈরাগীর ছেলে।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন জানান, দীপ্ত বৃহস্পতিবার সকালে বাড়িরপাশে বিলের মধ্যে মাছের ঘেরে কাজ করতে যায়। কাজ শেষে গবাদি পশুর জন্য ঘাস কেটে দুপুর দুইটার দিকে নৌকায় বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। পথিমধ্যে বজ্রপাতে নৌকার উপরে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা বিল থেকে তার লাশ উদ্ধার করে। বিকেলের দিকে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

যশোরের চৌগাছা থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোর অফিস

যশোরের চৌগাছায় বিপুল হোসেন (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিপুল হোসেন চৌগাছা উপজেলার বড় কাকুরিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, বুধবার বেলা ১১টার দিকে রফিকুল নামে একজন বিপুল হোসেনকে গরু কেনার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিপুলের ভাইয়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু করা হয়।

এরপর শুক্রবার সকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন মুলিখালি এলাকা থেকে বিপুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। এ হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

যশোরে আবারও করোনা পজেটিভ

যশোর অফিস

খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আজ রেকর্ড ৩৫টি নমুনার রেজাল্ট পজেটিভ এসেছে। এর মধ্যে খুলনা জেলারই রয়েছে ৩০টি নমুনা।

এতো বেশি সংখ্যক নমুনা পজেটিভ রেজাল্ট দেওয়ার নজির এর আগে এই ল্যাবে হয়নি।

খুমেকের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, এদিন তাদের ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৪১টি। ফলাফলে দেখা যায়, নমুনাগুলোর মধ্যে ৩৫টি পজেটিভ। এর মধ্যে খুলনা জেলার ৩০টি নমুনা রয়েছে। এছাড়া যশোরের চারটি ও ঢাকার একটি রিপোর্ট পজেটিভ আসে।

যশোরের যে চার নমুনা পজেটিভ এসেছে, তার সবগুলোই নতুন। ফলে এই জেলায় এখন করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১১৮-এ।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে তিনজন শার্শার, একজন ঝিকরগাছার।

এর আগে সকালে যবিপ্রবি জেনোম সেন্টার থেকে ২৬টি নমুনার ফলাফল পাঠানো হয়। এর মধ্যে তিনটি ছিল পজেটিভ। আর বিকেলে খুলনা থেকে আসা ৫৮টি রিপোর্টের মধ্যে চারটির ফল পজেটিভ আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যবিপ্রবি থেকে আসা তিনটি পজেটিভ রিপোর্টই অভয়নগরের। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান জানান, এই তিনজনের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী । শহরের বাসিন্দা এই দম্পতি কমিউনিটি কিনিকে কাজ করেন। শনাক্ত হওয়া অপরজন মহিলা। তার বাড়ি উপজেলার পায়রা এলাকায়। এই বাড়িগুলো লকডাউন করা হয়েছে বলেও তিনি জানান৷

কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ আড়ৎ ব্যবসায়ী আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরের কাটাখালি বাজারে মাছের আড়তের ব্যবসায়ীক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আড়ৎদারী ব্যবসায়ীদের মারপিট ও খুন জখমের হুমকিতে দিপংকর মন্ডল বাদি হয়ে কেশবপুর থানায় বুধবার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়ুয়া গ্রামের গৌরহরি মন্ডলের পুত্র দিপংকর মন্ডল দীর্ঘদিন ধরে মাছের আড়ৎদারী ব্যবসা করে আসছিলেন। কিন্তু ব্যবসায়ীক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আড়ুয়া গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে সেলিম মোল্লা, সুলতান গাজীর ছেলে আকবর গাজী, চেনি মোল্লার ছেলে হাবিবুর মোল্লা, শহিদুল ফকিরের ছেলে তুহিন ফকির ও রুবেল হোসেনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন বে-আইনীভাবে হাতে লোহার রড, বিভিন্ন ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে গত ৩ জুন বিকালে তার বসতবাড়ির পাশে পুকুরপাড়ের যাতায়াতের রাস্তায় একা পেয়ে পথরোধ করে চারিদিক হতে ঘিরে অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগকারী গালিগালাজের প্রতিবাদ করলে উপরে উল্লেখিত ব্যক্তিরা একত্রিত হয়ে তার উপর হামলাচালিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম করে। এসময় সেলিম মোল্লা তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ মারতে গেলে তিনি উক্ত কোপ বাম হাত দিয়ে ঠেকালে বাম হাতের বুড়ো আঙ্গুলের নিচে লেগে কেটে যায়। এসময় দিপংকর মন্ডলের আত্মচিৎকারে উক্ত মাছের আড়ৎ মালিক সমিতির সভাপতি রানা প্রতাপ বৈরাগী ও ইন্দ্রজিত বৈদ্য এসে তাকে ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এস আই ফজলে রাব্বির কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেশবপুরে পাঁজিয়া পূর্বপাড়া ফতেমাতুছ জোহরা (রা:) হেফজ ও মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে পাঁজিয়া পূর্বপাড়া ফতেমাতুছ জোহরা (রা:) হেফজ ও মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা প্রধান অতিথি হিসেবে মাওলানা আব্দুল হালিম ওই মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাদ্দিস শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার দাতা মশিয়ার রহমান, মাদ্রাসার মুহতামিম হুসাইন মোহাম্মদ, আলতাপ হোসেন, মুস্তাফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, অহিদুর রহমান, মোহাচ্ছান আলী শাওন, হাফেজ আল মামুন, রবিউল ইসলাম, শাহিনুর রহমানসহ স্থানীয় মসজিদের মুসল্লিবৃন্দ। এছাড়াও ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবসে গ্রীন সোসাইটির উদ্যোগে ‘মুজিব ’শত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার

গতকাল বিশ্ব পরিবেশ দিবসে মুজিব শতবর্ষকে টার্গেট করে গ্রীন সোসাইটির উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকায় সংস্থাটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর উপস্থিতিতে ‘মুজিব ’শত বৃক্ষরোপন কর্মসূচী’ এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচীর আওত্তায় বিশ্ব পরিবেশ দিবসের এ সপ্তাহে একশত ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করবে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা। বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও সাংস্কৃতিক বছরগুলোর  প্রাকৃতিক দূর্যোগকে মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এ সময়ে অন্যান্যদের মধ্যে সংস্থাটির নির্বাহী সদস্য বাবলা গোলদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলায়মান গাজী,  মোঃ তানজীর মোল্লা, মোঃ ধীরাজ গাজী, মোঃ সজীব, শেখ আদনান, মোঃ এনামুল হক, ওবায়দুল্লাহ হাবিব, জি এম রাকিবুল ইসলাম, রিয়াজুল মুন্সি, মোঃ জাহাঙ্গীর খান, কাজী মাসুদ রানা, মোস্তাফিজ প্রিন্স, সবুজ সিকদার উপস্থিত ছিলেন।