Home আন্তর্জাতিক অভিবাসনবিরোধী অভিযানে অংশ নিলেন ঋষি সুনাক

অভিবাসনবিরোধী অভিযানে অংশ নিলেন ঋষি সুনাক

14

খুলনাঞ্চল ডেস্ক।।

একদিনের ‘ইমিগ্রেশন অফিসার’ হিসেবে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে অংশ নিলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিযানে রেস্তোরাঁ, কার ওয়াশ, সেলুন ও মুদি দোকান থেকে গ্রেফতার হয় ২০ দেশের অন্তত ১০৫ বিদেশি। পরে অধিকাংশকে জামিন দিলেও আটক ৪০ জনকে যুক্তরাজ্য থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতির বাস্তবায়নে লন্ডনের ব্রেন্টের এক অভিযানে যোগ দেন ৪৩ বছর বয়সী সুনাক। এসময় তার পরনে ছিলো বুলেটপ্রুফ ভেস্ট।

নির্বাচন সামনে রেখে অবৈধ অভিবাসন বন্ধের বিষয়টিকে সরকারের অগ্রাধিকার তালিকায় রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান হয়েছে এক হাজার তিনশ’র বেশি, যা গেলো বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। সূত্র: হিন্দুস্তান টাইম্স