Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

94

সদর থানা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে আগামী ২০ জুন খুলনা প্রেসক্লাবে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনা এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম নাসির, নজরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান শিকদার রাজু, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, মো. সেলিম মুন্সি, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. সাজ্জাদ আলী, এ্যাড. মুন্সি মুস্তাফিজুর রহমান, এমরানুল হক বাবু, বিপ্লব সাহা লব, মো. সফিকুর রহমান, শরিফুল ইসলাম মুন্না, খান মো. কবীর, মো. শহিদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

আটরা গিলাতলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির মতমিনিময় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির নির্দেশনা মোতাবেক চলমান আন্দোলন কর্মসূচি বেগমান করার লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে ৯ টি ওয়ার্ডে ধারাবাহিক মতমিনিময় সভার অংশ হিসাবে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির এক মতবিনিময় সভা গতকাল সন্ধায় গিলাতলা দক্ষিনপাড়া গাফফারফুড মোড়ে ইউনিয়ন বিএনপির সদস্য শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ সেলিম , জাহাঙ্গীর হোসেন খোকা। খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ইসমাইল হোসেন বাবু, মোঃ নাসির উদ্দীন, বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, মোসলেম উদ্দীন, মোঃ আঃ হক মোড়ল, মোঃ শাহাজামাল, জাসাস নেতা শেখ জিয়াউর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল হাসান,খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, আটরা গিলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ইমন, সাধারন সম্পাদক মজ্ঞুরুল ইমাম প্রমূখ । সভায় ওয়ার্ড বিএনপির তূনমুলের কর্মিরা ,থানা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের কাছে ,বিগত দিনে আন্দোলন সংগ্রামে পরিক্ষীত ব্যক্তিদেরকে ওয়ার্ড বিএনপির মূল দায়িত্ব তুলে দেওয়ার আহবান জানান।

খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দু’টি পৃথক কর্মশালা শুরু
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে দু’টি পৃথক কর্মশালা শুরু হয়েছে।
নগরীর সিএসএস আভা সেন্টারে রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কমিউনিটি বেজড্ হেলথ এ্যান্ড ফার্স্ট এইড’ শীর্ষক ৫ দিন ব্যাপী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

৫ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক (স্বাস্থ্য ও রক্ত সঞ্চালন বিভাগ) ডাঃ মহসিন উদ্দীন আহমেদ, ড্যানিশ রেড ক্রসের স্বাস্থ্য ব্যবস্থাপক ডাঃ আরিফা হাসনাত আলী, সিডিআরআর কর্মসূচির মাঠ পর্যায়ের সমন্বয়কারী নাজমুল আলম ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

কর্মশালায় বাগেরহাট,পটুয়াখালী ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ২৬ জন স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।
অপরদিকে ৩দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের কর্মসূচি প্রণয়ন ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম, প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

কর্মশালায় খুলনা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ২০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

কেশবপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যশোরের কেশবপুরে এক পরিবারের ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মঙ্গলকোট পাচপোতা গ্রামের আমজাদ আলী মোড়লের ছেলে ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে মঙ্গলকোট মৌজার ৮১১, ১৭৬৯ আর এস খতিয়ানের ৩৮৭৫ ও ৩৮৭৬ আর এস দাগের ৫৪.৭৫ শতক জমি ক্রয় সুত্রে মালিক হয়ে বসতবাড়ি ও দোকান ঘর নির্মান করে ভোগদখল করে আসছেন। ভূয়া দলিল বানিয়ে ওই জমি দখলে নিতে একই গ্রামের মৃত খোরশেদ মোড়লের ছেলে সাজ্জাত আলী ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে ইলিয়াস হোসেনের বসত বাড়ির টিনের চাল কেটে ঘরে ঢুকে মালামাল ভাংচুর ও লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এছাড়াও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে জমি ছেড়ে দিতে ইলিয়াস হোসেনসহ তার পরিবারের সদস্যদের হুমকি প্রদান করা হচ্ছে। এঘটনায় ইলিয়াস হোসেন কেশবপুর থানায় সাজ্জাত আলী, আব্দুস সামাদ, আব্দুল আহাদ,আব্দুস সাত্তার, মাসুম মোড়ল, মাহফুজ মোড়ল ও মামুন মোড়লদের বিরুদ্ধে অভিযোগ করেন।
ইলিয়াস হোসেন বলেন, আমি নিরীহ মানুষ হওয়ায় এই জমি দখলের চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। সাজ্জাত আলী তার ভাই ও ভাইপোসহ এদকল সন্ত্রাসীদের নিয়ে ইতিপূর্বেও আমার বাড়ি লুটপাট করেছে। যেটা নিয়ে মামলা চলমান রয়েছে। সম্প্রতি আমার জমিতে মাটি ফেলে ও টিনের চাল কেটে ঘরে ঢুকে লুটপাট করে ক্ষয়ক্ষতি করে চলেছে। লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাচ্ছিনা । তিনি আরো বলেন, ওই জমিতে ১০ অক্টোবর পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। যার মামলা নং-পি ৬২৯/২৩। নিষেধাজ্ঞা আমান্য করে তারা জমি দখলের পায়তারা অব্যহত রেখেছে। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি থাকায় তিনি এবিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষ্পে কামনা করেছেন।
অভিযুক্ত সাজ্জাত আলী বলেন, ও্ই জমির মধ্যে আমার ক্রয়কৃত জমি রয়েছে। আমার জমি সে দখল করে রেখেছে।
কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন কার্যক্রম চলমান রয়েছে।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাল পুরের ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে রোববার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি দৈনিক যুগান্ত্রর প্রতিনিধি আজিজুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীন, সাংবাদিক নুরুল ইসলাম খান, দিলীপ মোদক, ওয়াজেদ আলীখান ডবলু। মানববন্ধন সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দফতর সম্পাদক মশিয়ার রহমান,নির্বাহী সদস্য শাহিনুর রহমান, মেহেদী হাসান জাহিদ, আব্দুল করিম, তাইফুর রহমান, আব্দুল মোমিন, শুশান্ত মল্লিক, পরেশ দেবনাথ, ওলিয়ার রহমান, কামরুজ্জামান রাজু, সোহেল পারভেজ,মাসুম বিল্লাহ, আয়ুব আলীখান,বেলাল হোসেন, আলমগীর হোসেন,স্বাধীন আব্দুল্লাহ প্রমুখ সাংবাদিক সহ সচেতন ব্যক্তিবৃন্দ। বক্তারা খুনিদের ফাঁসির দাবি সহ সকল সাংবাদিক হত্যা কান্ডের দ্রুত বিচার দাবিসহ সাগর রুনী সাংবাদিক দম্পতিদের হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

দাকোপে বজ্রপাতে নিহত-৩ আহত ৩ জন
দাকোপ প্রতিনিধি
দাকোপে বজ্রপাতে ব্যবসায়ী, দিনমজুর ও মৎস্যজীবিসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার মর্মাতিক ঘটনা ঘটেছে। উপজেলার তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন গাজী জানান. তিলডাংগা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখ এর পুত্র আজিজুল শেখসহ ৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিলো। ১৮ জুন রবিবার সকাল আনু সাড়ে ৭ টার দিকে বজ্রপাতে আজিজুল শেখ (৬২ ) মৃত্যু বরণ করে। তবে অন্যদের কোন সমস্যা হয়নি। অপর দিকে ভুক্তভোগী পরিবার ও সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির সুত্রে জানাযায়, সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কালাবগী গ্রামের কৃষ্ণপদ মন্ডলের পুত্র সুজিত মন্ডল সহ ৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জালপেতে নদীতে অবস্থান করছিলো। সকাল আনুঃ সাড়ে ১০ দিকে বজ্রপাতে সুজিত মন্ডল (৩৩) মৃত্যুবরন করে। এ ঘটনায় একই এলাকার আনিস গাজী ,ইসমাইল ও রিপন বৈদ্য নামের মৎস্যজীবি ৩ আহত হয়। এদিকে পাইকগাছা এলাকার মৃত রহিম শেখের পুত্র খোরশেদ আলম শেখ(৬০) বাঁশ বিক্রি কার জন্য বটবুনিয়া ঢাকী নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থান করছিলো। এমন সময় হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাতে শুরু হলে ব্রজপাতের ঘটনায় সে অসুস্থ হওয়ার স্থানীয় লোকজন তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথ্যে খোরশেদ আলম শেখ মৃত্যু বরণ করে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে কর্মরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে। এ মর্মাতিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপসায় প্রবাসীর স্ত্রীকে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুট
রূপসা প্রতিনিধি
রূপসায় প্রবাসীর মা ও স্ত্রী-সন্তানকে দফায় দফায় মারপিট করা হয়েছে। লুট করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ইলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসীর স্ত্রী নাজমা (৩৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানা পুলিশ মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আব্দুস সামাদ শেখ এর মা মরিয়ম ও স্ত্রী নাজমা দুই সন্তান নিয়ে ইলাইপুর বসবাস করছে। ১৮ জুন সকালে নাজমার বাড়ির কেয়ারটেকার বিল্লালের নিকট ইলাইপুর মোড়ের মুদি দোকানদার মাওলানা জসিম উদ্দীন তার পাওনা দোকান বাকীর টাকা নিতে আসে। দেনা-পাওনা নিয়ে কথা বলার মধ্যে একই এলাকার মৃত জব্বার শেখ এর ছেলে আব্দুর রহমান সেখানে এসে বিল্লালকে চড়-থাপ্পড় মারতে থাকে। নাজমা এর প্রতিবাদ করলে তাকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায়। এঘটনার পর আব্দুর রহমান ও মোজাফ্ফারের স্ত্রী এসে নাজমা ও তার শাশুড়ি মরিয়ম ও স্কুল পড়ুয়া মেয়ে নিপুনকে (১৩) মারপিট করে চলে যায়। এদিকে উক্ত আব্দুর রহমান ও দোকানদার মাওলানা জসিম উদ্দীন স্থানীয় মেম্বরের নিকট বিল্লালকে ধরে নিয়ে পাওনা টাকা আদায় করে নেয়। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রহমান ও জসিম উদ্দীনের নেতৃত্বে ৭/৮ জন নারী-পুরুষ সঙ্গবদ্ধ হয়ে আবরো নাজমার ঘরে প্রবেশ করে তাদের তিনজনকে বেধড়ক মারপিট করে। এসময় তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন ও একলাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় নাজমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি নাজমা জানায় উক্ত রহমান গং দীর্ঘ দিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা আদায় করেছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন বলেন, মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতালে খোজ-খবর ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে নিয়মিত মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ৫৫০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত বিজয়ী শ্রমিক নেতৃবৃন্দরা। রবিবার (১৮ জুন) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে গিয়ে বাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দরা সাক্ষাত করেন এবং ফুলের শুভেচ্ছা জানান।এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি মোস্তাক আহমেদ রবি নব-নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান এবং শ্রমিক ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং- খুলনা ৫৫০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান,সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সাজু, সহ যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক মো. বাবুল হোসেন বাবু, সমাজ কল্যাণ সম্পাদক শামিনুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক খন্দকার বদিউজামান বদু, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির, কার্যকরী সদস্য নুর আলম গাজী, শেখ আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলাম, বিল্লাল হোসেন, মোতাহার হোসেন, মো. হোসেন আলী, মো. সাহেব আলী, শেখ হারুনসহ সকল সদস্যবৃন্দ।

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কামারাইল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আল আমিন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে তার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আল আমিন ওই গ্রামের আরমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আল আমিন হোসেন ঘরের মধ্যে ঘুড়ি ওড়ানোর জন্য সুতো আনতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আল আমিনকে ডাকাডাকি করেও সাড়া না মিললে ঘরের মধ্যে যাওয়া হয়। এ সময় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশু আল আমিনের মৃত্যু হয়েছে।

রূপসায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪জন সাংবাদিক হত্যার বিচার দাবিতে রূপসা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (রোববার) বেলা ১২টায় ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর খুলনা ব্যুরো এডিটর ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।
ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সহ-সভাপতি খান মিজানুর রহমান, সদস্য আক্তার খান, আবু হারুনুর রশিদ, বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, মুস্তাফিজুর রহমান, আশিকুর রহমান বাবু, চন্দন ভট্টাচার্য্য, নাঈমুজ্জামান শরীফ, বিএম শহিদুল ইসলাম, চিত্ত রঞ্জন সেন, হাসানুজ্জামান মনি ও রেজাউল ইসলাম তুরান। এছাড়া মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এসএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রূপসা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা আবু বক্কার মোল্লা, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন। বক্তারা অবিলম্বে নাদিম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরকারী জায়গায় বালি ভরাট করে মোটা অংকের টাকা নিয়ে জায়গা বরাদ্দের অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর ইস্টার্নগেট বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে সরকারী জায়গায় বালি ভরাট করে বিভিন্ন দোকানদারদের নিকট থেকে অবৈধভাবে টাকা নিয়ে জায়গা বরাদ্দের অভিযোগ উঠেছে। বাজারের ব্যবসায়িদের পক্ষে থেকে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায় ,ফুলতলা উপজেলার ইস্টার্ণগেট বাজারটি অধিকাংশই বাংলাদেশ রেলওয়ে ও খুলনা সড়ক ও জনপদের জায়গায় অবস্থিত। কিন্তু খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশ দিয়ে ৩০/৪০ টি দোকান আছে যা সরকারি খাস জায়গা ও মহাসড়কের জায়গায় অবস্থিত। দোকান গুলির পিছনে ছিল ড্রেন, সেখানে অনেকেই মাছ চাষ করত। সেই ড্রেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া বরাদ্দের টাকা দিয়ে বালু ভরাট করে উচু করা হয়, এ সময় বাজার বনিক সমিতির নেতারা বলেন রাস্তার পাশের দোকান গুলি ভরাট করা জায়গার উপর দোকান স্থাপন করতে হবে। তারপরও মহাসড়কের রাস্তাটি ৪ লাইনের হলে দোকান গুলো ভাঙ্গা পড়বে বিধায় দোকানদাররা সুজাসোজি পিছনে গিয়ে দোকান তৈরি করবে। বাজারের একাধিক ব্যবসায়ি বলেন , ইস্টার্নগেট বাজারের নব নির্বাচিত বণিক সমিতির সভাপতি আঃ ছালাম গাজী ও সাধারন সম্পাদক রওশন আলী সরদার নির্বাচিত হবার পরপরই সকল ব্যবসায়িদের সাথে সম্পুর্নরুপে প্রতারনা শুরু করছে। এর নৈপথ্যে রয়েছে মোঃ আলম সরদার, মকবুল মোড়ল, জাকির হোসেন মিয়া। তাদের কথার সাথে কাজের কোন মিল পাচ্ছে না ব্যবসায়িরা । বণিক সমিতির সভাপতি- সাধারণ সম্পাদক বড় একটি অর্থ হাতিয়ে নেওয়ার জন্য বালু ভরাট করে জায়গা দোকান প্রতি ৪০, হাজার থেকে ৫০ হাজার টাকা নিয়ে জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। যে বিষয়টা আমাদের জানামতে সর্ম্পুন অবৈধ ও বে-আইনী। ব্যবসায়িরা অভিযোগ করে বলেন বনিক সমিতির নেতারা বলছে টাকা দিলে জায়গা পাইবা না হলে অন্য লোকের কাছে বিক্রি করে দিব। বাজারের ব্যবসায়িরা বলেন ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে আছি। একটি জায়গা নিতে এর পূর্বে আমাদেরকে ৫০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়েছে। এরপর একটি দোকান তৈরি করতে আরো অনেক টাকা ব্যয় করছি। তারপর ইস্টার্ণগেটে ব্যবসা করে আমাদের সংসার চলে না কারণ আমাদের এলাকার ২টি রাষ্ট্রায়াত্ব জুট মিল বন্ধ হওয়ায় অধিকাংশ লোক এখান থেকে চলে গেছে। এই বাজার এখন অচল প্রায়। পাশাপাশি ড্রেনে বালু ভরাট করায় পানি নিস্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে পড়ছে। এখন পানি বের হবার কোন জায়গা নাই। ভরাটকৃর্ত জায়গায় একটি ছোট আকারে ড্রেন একান্ত প্রয়োজন হয়ে পড়ছে। না হলে বৃষ্টির পানিতে বালি পানির সাথে যশোর মহা সড়কের উপর জমে যাচ্ছে। তারই মধ্য এতো বড় চাপ ও অমানবিক নির্যাতন সহ্য করা একদম অসম্ভব। তারপরও দোকান গুলো ভাঙ্গার সরকারিভাবে কোন নির্দেশ আসিনি। কিন্তু বণিক সমিতির সভাপতি – সাধারন সম্পাদক এর অর্থের লোভই দোকানদারদরে উপর এই ষড়যন্ত্র মূলক সিদ্ধান্ত নিচ্ছে। এখন বনিক সমিতির দাবি করছে উপজেলা চেয়ারম্যান বালু ভরাটের টাকা দিতে চাইলেও সামান্য কিছু টাকা দিয়েছে বাকি টাকা আমাদের দেননি নিজেদের অর্থদিয়ে খাদে বালু ভরাট করতে হয়েছে। তার জন্য আমরা দোকানদারদের নিকট হতে টাকা নিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমরা ব্যবসায়িরা জানি যে উপজেলা চেয়ারম্যান একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে আমাদের সুস্পষ্টভাবে বলছে আমি ২ লক্ষ টাকার ব্যবস্থা করছি অল্পদিনের মধ্য বালু ভরাট এর কাজ শুরু হবে। কিন্তু বণিক সমিতি ২ লক্ষ টাকা খরচ করলেও এখন ৪০ জনের কাজ থেকে ৪০ হাজার করে টাকা নিলে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পাইতারা করছে, যা কোন ব্যবসায়ি মেনে নিতে রাজি নয়। যা নিয়ে ব্যবসায়িদের মাঝে একটি উত্তেজনা বিরাজ করছে। বনিকরা টাকা দিতে রাজি আছে যদি উপজেলা ভূমি অফিস বা সড়ক বিভাগ মেয়াদ চুক্তিতে টাকা নেন। ইস্টার্নগেট বাজার বণিক সমিতির সভাপতি আঃ ছালাম গাজীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিগত বাজার বনিক সমিতির নির্বাচনে একটি পক্ষ পরাজিত হওয়ার পর থেকে আমাদের কে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ বিভিন্ন দপ্তরে প্রেরন করছে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর নিকট অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ইর্ষ্টানগেট বাজারের ব্যবসায়িদের পক্ষে বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছে, এটা তদন্তের জন্য উপজেলা এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে , তদন্ত শেষে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খানজাহান আলী থানা মহিলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি ২ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর মনিরুজ্জামান মুকুলকে খানজাহান আলী থানা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৪ ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট নার্গিস খানম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিলুফা ইয়াসমিন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি মুক্তা বেগম, সাধারণ সম্পাদক সাহারা ইরানি পিয়া, কেসিসি ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নিলা নাসির, উর্মি শাকিল,গীতা রানী, লেখা রশিদ ,সাথী সুরাইয়া সেলিনা ,লেখা আক্তার, মিনি রাজিয়া, নবনির্বাচিত কাউন্সিলর মনিরুজ্জামান মুকুলের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক শাকিল আহমেদ, কেবল শিল্প ফ্যাক্টরি সাবেক সভাপতি গোলাম মোস্তফা সহ খানজাহান আলী থানা আওয়ামী মহিলা আওয়ামীলীগ ও ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

খুবি উপাচার্যের সাথে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ১৮ জুন (রবিবার) দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
সাক্ষাতকালে উপাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে এ ধরনের সেমিনার আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এটা অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হয়ে অন্যদের সচেতন করতে পারবে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবিশেষ ভূমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আমাদের শুধু সচেতন হলে হবে না, ব্যবসায়ীদেরও নীতি-নৈতিকতা থাকতে হবে। পরে উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা, অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা না করায় রির্পোটের কাগজ ছুড়ে ফেললেন ডাক্তার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ডাক্তারের পছন্দের ডায়াগনষ্ঠিক সেন্টারে রোগীকে রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠান মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের বহির বিভাগে চিকিৎসা প্রদান কারী উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার আশরাফুল শহীদ। কিন্তুু রোগী ডাক্তারের পছন্দের সালেহা ডায়াগনষ্টিক সেন্টারে না গিয়ে নিউ সনো ডায়াগনষ্টিক সেন্টার থেকে রক্তের ৩ টি পরীক্ষা করে নিয়ে আসলে ঘটে বিপত্তি। ডাক্তার রির্পোটের কাগজ না দেখে ছুড়ে ফেলে দিয়ে রোগীকে বের করে দেয়।
রবিবার সকালে মহেশপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাটিমা ইউপির নস্তি গ্রামে জামাই বাড়িতে বেড়াতে আসা সেলিম রেজার শাশুরী বাবলী খাতুন এমনি অভিযোগ করেন।
তিনি বলেন শরীরে এর্লাজি বাড়ায় সকালে মহেশপুর হাসপাতালে নিয়ে আসে তার মেয়ে জামাই। ডাক্তার দেখানোর পর ৩টি পরীক্ষা করে নিয়ে আসতে বলেন ডাক্তার। সে অনুসারে পরীক্ষা করে নিয়ে আসি,কিন্তুু ডাক্তার সে রির্পোট না দেখে ছুড়ে ফেলে দেন। এবং তিনি বলেন আপনাকে যে ডায়াগনষ্ঠিক সেন্টারে পাঠিয়েছি সেখানে না গিয়ে অন্য ডায়াগনষ্ঠিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে নিয়ে এসেছেন কেনো? এটা আমি দেখবো না।
মেয়ে জামাই সেলিম রেজা বলেন,বহির বিভাগে চিকিৎসা প্রদান কারী উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার আশরাফুল শহীদের কাছে সকালে আমার শাশুরীকে নিয়ে যাই। তিনি রক্তের পরীক্ষা সহ ৩টি পরীক্ষা করে আনতে বলেন। আমরা সালেহায় না গিয়ে আমার পরিচিত সনো ডায়াগনষ্টিক থেকে পরীক্ষা করে নিয়ে আসি। পরীক্ষার রির্পোট তাকে দেখাতে গেলে তিনি ছুড়ে ফেলে দেন এবং বলেন অন্য জায়গার পরীক্ষার রির্পোট আমি দেখবো না । তাকে অনেক অনুরোধ করার পরও তিনি রির্পোটটি দেখেননি।
উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার আশরাফুল শহীদ বিষয়টি অস্বীকার করে বলেন ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক সময় রোগীরা নিজেরাই পরীক্ষা-নিরীক্ষা করে নিয়ে আসে। সেই রির্পোট গুলো দেখিনা এমটিই হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হেদায়েত বিন সেতু বিষয়টি স্বীকার করে বলেন আমি শুনেছি এমন একটি ঘটনার কথা। সে যদি নিয়ম বহিরর্ভূত কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডা. জোবায়দা রহমান আপন মহিমায় ভাস্বর, আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমান মেধা, মনন ও কর্মদক্ষতায় ঈষার্নিত হয়ে বর্তমান অবৈধ সরকার তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। বিশ্বব্যাপী সমাদৃত বিশ্বখ্যাত চিকিৎসক ডা. জোবায়দা রহমান কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ কিংবা নৌবাহিনীর সাবেক প্রধান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যাই নন, এর বাইরেও তিনি আপন মহিমায় ভাস্বর, আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের ৫৫টি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন উল্লেখ করে খুলনা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা জীবনে ডা. জোবায়দা রহমান কখনো দ্বিতীয় হননি, না দেশে না বিদেশে। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশনসহ সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস পাশ করেছিলেন তিনি। জোবায়দা ইমপেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন।
রবিবার (১৮ জুন) বেলা ১১টায় কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, দেশি- বিদেশী নানা লোভনীয় প্রস্তাব, স্কলারশিপ ও উজ্জ্বল ক্যারিয়ার এর হাতছানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি মানব সেবাকেই মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। ডা. জোবায়দা রহমান বাংলাদেশের চিকিৎসাশাস্ত্রে উন্নয়নের বিষয়ে উদগ্রিব। দেশে একটি আন্তর্জাতিক মানের হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করার ইচ্ছা তার প্রবল। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই দেশ বিদেশে তাকে ও তার পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য সরকার তার বিরুদ্ধে হয়রানীমুলক মামলা দিয়েছেন তাকে চাকুরী হতে অব্যাহতি প্রদান করেছে। যা একজন নারীর সম্মানের প্রতি চরম অবমাননার সামিল। শীঘ্রই তিনি দেশে ফিরে মানুষের কল্যানে কাজ করবেন। অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী, অমায়িক এবং পরোপকারী ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে দুঃস্থদের ও সিদ্দিকীয় মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন দলটি।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, স ম আব্দুর রহমান, মাহমুদ আলী, শের আলম সান্টু, মোস্তফাউল বারী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মনিরুজ্জামান মন্টু, গাজী আবদুল হক, কে এম হুমায়ূন কবীর, হাফিজুর রহমান মনি, আবু মো, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, মুর্শিদুর রহমান লিটন, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, রাহাত আলী লাচ্চু, আব্দুর রহমান ডিনো, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, শামসুল বারিক পান্না, এমদাদ হোসেন, শহীদ খান, কাজী কামরুল ইসলাম বাবু, যুবদলের নেহিবুল হাসান নেইম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, ময়েজউদ্দিন চুন্নু, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, মহিলাদলের এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, জাসাসের ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু প্রমূখ।

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড়ো সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও তুষার কান্তি মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল হোসেন, সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, এসআই রিফাজ উদ্দিন, এসআই শ্রীবাস কুন্ডু, এসআই লিটন কুমুর, এসআই সুবীর কুমার, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সদস্য সুমন হাওলাদার প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। মাদক কারবারী ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ করা হবে না। আলোচনা সভায় মল্লিকেরবেড় ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দামুড়হুদা মডেল থানা কম্পাউন্ডে কীট প্যারেড
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় মডেল থানা কম্পাউডে কীট প্যারেড অনুষ্ঠিত হযেছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জেলার দূরবর্তী থানা, তদন্তকেন্দ্র, ক্যাম্প সমূহের কর্মরত অফিসার ফোর্সের সুবিধার্থে ভিন্ন ভিন্ন ভেন্যুতে নিকটবর্তী থানা এলাকায় কীট প্যারেড গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেন।এরই ধারাবাহিকতায়
দামুড়হুদা মডেল থানা কম্পাউন্ডে দামুড়হুদা মডেল থানা, জীবননগর থানা এবং দর্শনা থানাধীন সকল ক্যাম্পের ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সের অংশগ্রহণে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় কীট প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক সুপারিশ করেন।কীট সামগ্রী পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা সার্কেল) প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার হতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দর্শনায় সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতির উদ্যোগে ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা রেলবাজার বটতলার সামনে দর্শনা – মুজিবনগর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান সেলিম,সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডল, সাবেক সভাপতি আওয়াল হোসেন,সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী,আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ন ভৌমিক,জিসান আহম্মেদ , মনিরুল ইসলাম প্রমুখ।

মেঘ, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তাপমাত্রা কমে মোংলার উপকূলের জনজীবনে প্রশান্তি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি সক্রিয় মৌসুমী বায়ুর অগ্রভাগের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, ঝড়ো বাতাস ও হালকা বৃষ্টিপাত বয়ে যেতে শুরু করেছে। আগামী দুই তিন দিন ধরে উপকূলের বিভিন্ন জায়গায় থেমে থেমে হালকা-মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসের শেষের (২৫জুনের পর) দিকে মাঝারী-ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। রবিবার ভোর থেকে মোংলায় আকাশ মেঘলার পাশাপাশি থেমে থেমে হালকা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা তাপপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে। বৈশাখ-জৈষ্ঠ্য বৃষ্টিপাত না হলেও উপকূলীয় মোংলায় গত বৃহস্পতিবার ১লা আষাঢ়ের দিনে হালকা বৃষ্টিপাত হলেও তাতে তখন কমেনি তাপপ্রবাহ। কিন্তু রবিবার আষাঢ়ের চতুর্থ দিনের বৃষ্টি-বাতাসে তাপমাত্রা কমে জনজীবনে প্রশান্তি নেমেছে।

এদিকে মেঘ, বৃষ্টি ও বাতাসে অস্বস্তিকর গরম থেকে স্বস্তি মিললেও বিদ্যুৎদের লোডশেডিং ভোগান্তী বাড়িয়েছে বাড়ীঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন কলকারখানার। দীর্ঘ সময়ের ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎ না থাকায় রান্নাবান্না, দোকানপাটে বেচা-কেনা ও শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে।
রবিবার সকাল ৯টায় বিদ্যুৎ যাওয়ার পর দুপুর পৌনে ১টা বন্দর ও পৌর শহরে বিদ্যুৎ আসে। দিনে-রাতে কমপক্ষে ৫/৭ বার বিদ্যুৎ যাচ্ছে। আর বৃষ্টি-বাতাস হলে তো কথা নেই, এতে মুহুর্তে মুহুর্তে বিদ্যুৎ চলে যায় মোংলায়।

পিডিবি’র মোংলার আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে দিনে-রাতে ২৪ঘন্টায় অনন্ত তিন ঘন্টার লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়া ঝড়ো হাওয়ায় গাছ ও গাছের ডালপালা পড়ে বৈদ্যুতিক খুঁটি এবং তারের ক্ষতি, শর্ট সার্কিট ও ফিউজ কেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তা দ্রুত সময়ের মধ্যে ঠিকঠাক করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা (সেকেন্ড অফিসার) অমরেশ চন্দ্র ঢালী বলেন, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় উপকূলে মেঘ, বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এতে তাপমাত্রা কমে জনমনে স্বস্তি ফিরেছে। আর উপূলের বিভিন্ন এলাকায় থেমে থেমে এমন হালকা-মাঝারী বৃষ্টিপাত হবে আগামী দুই তিন দিন। এরপর ২২ থেকে ২৪জুনের মধ্যে মাঝারী-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, বৃষ্টিপাতে তাপমাত্রা কমবে, আবার বৃষ্টি কমে গেলে তাপমাত্রা বেড়ে যাবে। তবে বর্তমানে তুলনামূলক খুলনা বিভাগে মাঝারী-ভারী বৃষ্টিপাত কম হচ্ছে। অন্যান্য জায়গায় পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে বলেও জানান তিনি।

দর্শনায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উদযাপন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “আইএফআইসি মধুমাস উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় দর্শনা পুরাতন বাজার আইএফআইসি দর্শনা শাখার উদ্যোগে মধুমাস উৎসবে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ শাখা ব্যাপস্থাপক বিপ্রতীপ পাল, অফিসার নাজমুল হোসেন, মোঃ আলেফ,লিজা খাতুন।এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ( নিঃ)মোঃ নিরব সেকেন্ড অফিসার আহমেদ আলী,দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক আহসান হাবীব মাসুন,সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্যে সোহরাব হোসেন বলেন,সম্পূর্ন ভিন্ন মাত্রায় আইএফআইসি ‘আমার একাউন্ট ‘সাধারণ মানুষের অসাধারণ একাউন্ট। ” সহজ একটি হোমলোন প্রদানে দেশে সবার শীর্ষে আইএফআইসি আমার বাড়ি’ আগামীর নিশ্চয়তায় আইএফআইসি আমার ভবিষ্যৎ আছে আপনাদেরই জন্য।বর্তমানে১২৭০টি শাখা নিয়ে১৬২৫৫ টি গ্রাহক সেবা কেন্দ্র সপ্তাহে ৭দিন সেবা দিয়ে যাচ্ছে।তাই দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করায় এই আনন্দ একসাথে গ্রাহকদের সাথে উদযাপন করতেই এই মধুমাস উৎসবের আয়োজন। এসময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আঃ মমিন, হাজী আব্দুর রহমান আবুল হাসেম,আঃ কাদের,হাসিনা আক্তার টুসি প্রমুখ।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন
খুলনাঞ্চল ডেস্ক
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ২৮ জুন।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট রোববার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে সোমবার বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে। খবর গালফ নিউজের।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে সোমবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এ দিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

আগামীকাল সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর:০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

 

 

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
যশোর অফিস
যশোরে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল হামিদ মোড়ল নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ জুন) দুপুরে যশোর আদালতের স্পেশাল জজ (জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ শার্শা উপজেলার খাজুরা পশ্চিমপাড়ার মৃত জয়নুদ্দীন মোড়লের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জানুয়ারি বিকেলে আব্দুল হামিদের সঙ্গে তার স্ত্রী আমেনা বেগমের সঙ্গে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদ দা দিয়ে আমেনার গলায় ও বাম হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমেনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ১ ফেব্রুয়ারি আমেনার মৃত্যু হয়। এ ঘটনায় মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেন ছেলে বিল্লাল হোসেন মোড়ল।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা বলেন, মামলাটি তদন্ত শেষে একই বছর ২৮ জুন আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এসআই এসএম আজিজুর রহমান। সর্বশেষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ মামলার রায় ঘোষণার দিন আসামিকে এ সাজা দেন আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পাওনা টাকা না পেয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় পাওনা টাকা না পেয়ে আল-আমিন হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জুন) উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিওরদাহ গ্রামে আলামিন ঘর জামাই থাকতেন। তিনি একই গ্রামের ইমরান হোসেন নামে এক যুবকের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা ধার নেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আলামিন তার শ্বশুরবাড়ির একটি নির্মাণাধীন বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদে আসেন।

পাওনা টাকা নিয়ে ইমরানের সঙ্গে আলা-আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল-আমিনকে পিটিয়ে জখম করেন। এ সময় আল-আমিন আহত অবস্থায় ওই ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ তারেক শামস বলেন, মারধরের ঘটনায় আল-আমিন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয় সকাল পৌনে ৮টায়। চিকিৎসাধীন অবস্থায় ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, হত্যাকারী ইমরানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।