বাগেরহাটে সাংবাদিককে হত্যার হুমকি
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সাংবাদিক রিফাত আল মাহমুদকে মোবাইল ফোনে হত্যাসহ বিভিন্ন রকম হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় একজন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারন করা হয়েছে।
সাংবাদিক রিফাত আল মাহমুদ বেসরকারী টেলিভিশন মাই টিভি, দৈনিক বাংলাদেশ জার্নাল এবং পরিবর্তন.কম এর বাগেহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাধারন ডায়রীতে তিনি উল্লেখ করেন,আজ বৃহস্পতিবার সকালে ০১৮৫২৪০১৬০২ এবং দুপুরে ০১৮২২৫৬০০০২ এই দুইটি নাম্বার থেকে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে হত্যাসহ বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। এমন কি সারা জীবনের জন্য সাংবাদিকতা শিখিয়ে দিব বলে হুমকি দেয়।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারন করা হয়েছে,সাধারন ডায়রী নং ১৬৪,তারিখ ০৪/০৬/২০।
মোড়েলগঞ্জ সংবাদ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
সুপার সাইকোন ঘূর্ণিঝড় আম্পানে বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর শহরে অবস্থিত আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, পুটিখালী ইউনিয়নের ঐতিয্যবাহি সোনাখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়টি সম্পন্ন বিধস্ত হয়েছে।
আব্দুল আজিজ মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যালয়ের কক্ষটি সম্পূর্ন বিধস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ ব্যাপারে সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব মিনা জানান, সুন্দরবন মোহনায় এ বিদ্যালয়। আম্পানে প্রতিটি শ্রেণী কক্ষগুলো বিধস্ত হয়েছে। ২০০৭ সালে সিডরে বিধস্ত হয় বিদ্যালয়টি পরে তহাবিল থেকে মেরামত করা হয়েছে। উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান।
॥ চাল বিতরণ শুরু ॥
বাগেরহাটের মোড়েলগঞ্জে খাদ্যবান্ধক কর্মসূচির আওতায় প্রতিকেজী ১০ টাকা দরে চাল বিতরণ শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নে ২,৩,৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ২৬শ’ ২০ পরিবার পেলেন জনপ্রতি ৩০ কেজি করে রেশন চাল। এ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ট্যাগ অফিসার রতন কৃষ্ণ দাস, সংশ্লিষ্ট ইউপি সদস্য।
॥ চেক হস্তান্তর ॥
মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে বজ্রপাতে নিহত দিনমজুর ভ্যান চালক যুবক আল আমিন শেখের (২২) পরিবারের কাছে আর্থিক সহায়তা হিসেবে চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নিহতের মা নিলা রানির কাছে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাসির উদ্দিন, নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইঞ্জিনিয়ার শুভাংকর মন্ডল, ইউপি চেয়ারম্যান টিএম রিপন, প্রেসকাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, ছাত্রলীগ নেতা মনির হোসেন রাজ্জাক প্রমুখ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে পিসি বারইখালী গ্রামের মৃত. ফারুক শেখের পুত্র আল আমিন মাঠে ফুটবল খেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে ওই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। মা ও ৪ ভাই বোন নিয়ে সে দিনমজুরী করে সে সংসার চলতো।
যশোরে ইয়াবাসহ গ্রেফতার-২
যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভয়নগর উপজেলার আলীপুর বাজারস্থ কিছুক্ষণ খাবার হোটেলেরসামনে থেকে ১শ’ ৫০পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার সাতমাইল নিকারী পাড়া ১নং ওয়ার্ড এলাকার ছইল উদ্দিন বদির ছেলে হাফিজুল ইসলাম ও একই উপজেলার আমডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিন কাজীর ছেলে সোহেল কাজী।
ডিবি পুলিশ জানায়, বুধবার সকালে যশোর ডিবি’র একটি চৌকস টিম গোপন সূত্রে খবর পেয়ে যশোর খুলনা মহাসড়কের আলীপুর বাজারস্থ কিছুক্ষন খাবার হোটেলের সামনে অবস্থানরত উক্ত দুই যুবককে গ্রেফতার করে। পরে তাদের দু’জনের কাছ থেকে ১শ’ ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
অভয়নগরে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
অভয়নগর প্রতিনিধি-
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলায় সিদ্দিপাশা ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা’র অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিবাগত গভির রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও এলাকাবাসীর কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের এক গৃহবধুর ঘরে খারাপ উদ্দেশে প্রবেশ করে ইউপি সদস্য তরিকুল ইসলাম। এ সময়ে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলো। ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘুমন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময়ে তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে তরিকুল পালিয়ে যায়। পরের দিন বুধবার ওই মহিলা বাদী হয়ে তরিকুল ইসলামের নামে অভয়নগর থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ তরিকুলকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ ধর্ষণপ্রচেষ্টার অভিযোগে তরিকুল ইসলাম নামের এক ইউপি মেম্বারকে আটক করে আজ সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। জাহার মামলা নম্বার ৫/২০২০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০- ৯/৪ এর (খ)।
সৈয়দ রিপন
শ্রমিকবান্ধব বাজেট প্রণয়নের দাবীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর প্রতীকী মানববন্ধন ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
করোনা দুর্যোগ থেকে দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমজীবী মানুষদের রক্ষায় তাঁদের খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা, আবাসন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে আজ ৪ জুন ২০২০ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে প্রতীকী মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রণ্ট, খুলনা জেলা শাখা। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু এবং পরিচালনা করেন সংগঠনের খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম। বক্তব্য রাখেনÑরাষ্ট্রায়ত্ব পাটকলের বদলী শ্রমিক সংগঠন খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক তালুকদার, প্লাটিনাম জুট মিলস্ কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল, সদস্য মনোয়র হোসেন, ক্রিসেন্ট জুট মিলস বদলী শ্রমিক সংগঠনের সদস্য গোবিন্দ বৈদ্য, নাসিমা বেগম, দৈনিকভিত্তিক শ্রমিক কমিটির নেতা রামকৃষ্ণ রায়, রিক্সা-ব্যাটারী রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতা আব্দুল হাই, ইলিয়াস হোসেন, জে জে আই জুট মিলস বদলী শ্রমিক সংগঠনের সদস্য শামস্ আরফিন, গৃহ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা পারুল বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সদস্য মাহিলা আক্তার আনিকা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে চলমান সংকটে সকল ক্ষেত্র আক্রান্ত হলেও শ্রমজীবী মানুষের উপর এর প্রভাব সবচেয়ে বেশি। একদিকে জীবিকা বন্ধ, অন্যদিকে আক্রান্ত চিকিৎসার বিপুল খরচ এই দুই সংকটে শ্রমিকরা দিশেহারা। ফলে জীবিকার প্রয়োজনে স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা তারা কাজ করছে। আবার বেকারত্ব, ছাঁটাই ও মজুরি কমে যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে ৬ কোটি ৩৫ লক্ষ শ্রমিকের জীবনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে খাদ্য, ওষুধের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, গাড়ি ভাড়া, সন্তানের শিক্ষার খরচ বৃদ্ধি বাড়তি বোঝা সৃষ্টি করেছে। শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা কমে গেলে তা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তাই নেতৃবৃন্দ দাবী জানান, আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রমিক পরিবারের জন্য আর্মি রেটে রেশনের বিশেষ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি কর্মহীন শ্রমিক পরিবারদের প্রতি মাসে নগদ ৮ হাজার টাকা সহায়তা, হেলথ কার্ড চালু, স্কুল ফি ও বাসা ভাড়া মওকুফ, বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসৃজন কর্মসূচি গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে পিপিবি বা ব্যক্তি মালিকানায় দেয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং বকেয়া মজুরি ও পাওনা পরিশোধ, বদলী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে। পাটশিল্পের আধুনিকায়নে স্কপের প্রস্তাবনা বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। মানববন্ধন শেষে অর্থমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।
মণিরামপুরে বাজ পড়ে যুবকের মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে বাজ পড়ে দিপ্ত বৈরাগী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দপুরে উপজেলার কুলটিয়া ইউপির হাটগাছা গ্রামে এঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের ব্রজেন বৈরাগীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে বিলে মাছের ঘেরপাড়ে ঘাস কাটতে যায় দিপ্ত। সেখান থেকে নৌকায় চড়ে ফেরার পথে তার শরীরে বাজ পড়ে। এসময় দিপ্ত নৌকা থেকে পানিতে পড়ে যায়। মাঠে থাকা অন্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ চেক প্রদান করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জাতি তাদেরকে অনেক সম্মানিত করেছে। দেশ আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের করণে কঠিন সময় পারকরছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করে বীর মুক্তিযোদ্ধারা আবারও প্রমাণ করল তারা দেশ ও দেশের মানুষের জন্য সব সময় পাশে আছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান প্রমুখ।
পাইকগাছায় জায়গা-জমির বিরোধে মারপিটে আহত ২ : আগুন দিয়ে বাথরুম পুড়িয়ে দেয়ার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জায়গা-জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দু’মহিলা পিটিয়ে আহত করে আগুন দিয়ে বাথরুম পুড়িয়ে দিয়েছে। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার রাড়–লী গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার রাড়–লী ইউনিয়নের রাড়–লী গ্রামের হানিফ গাজীর স্ত্রী জবেদা বেগমের সাথে একই এলাকার মৃত আফতাব গাজীর ছেলে সোনা গাজী, সোহাগ গাজী, পুত্রবধু রূপসা বেগম ও স্ত্রী রাবেয়া বেগম জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকাল ১০টায় একটি শিরিস গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষ বাগ-বিতন্ডে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষরা জবেদার দু’বোনকে মারপিট করে রক্তাক্ত জখম করে এবং আগুন দিয়ে বাথরুম পুড়িয়ে দেয়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিক রাড়–লী ক্যাম্প ইনচার্জ তাইজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জবেদা বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছে। প্রতিপক্ষ রাবেয়া বেগম জানান, আমাদের জমিতে বাথরুম থাকায় আমার ছেলে সোনা গাজী দিয়েছে।
ফকিরহাটে প্রাথমিক প্রক্রিয়া করণ বিষয়ক প্রশিক্ষন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বন্ধন সোসাইটি এর আয়োজনে ৭৫জন কৃষককে স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভলেস প্রজেক্ট (এসএসিপি) কৃষি বিপনন অধিদপ্তর ফসল কর্তনোত্তর ব্যাবস্থাপনা ও প্রাথমিক প্রক্রিয়াকরণ বিষয়ক প্রশিক্ষন বৃহস্পতিবার দিনব্যাপী পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন প্রদান করেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার বিপুল পাল, তানিয়া রহমান, কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মানিক মাহম্মুদ, বন্ধন এর কর্মকর্তা রাকিবুল হাসান ও মোঃ খায়রুজ্জামান প্রমুখ। প্রশিক্ষন শেষে ৭৫জন কৃষককের মাঝে সবজি বীজ বিতরন করা হয়।
ফকিরহাটে কালভেট নির্মাণ কাজের উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগে মৃতপ্রায় মরগাংগী নদীর উপর কালভেট নির্মাণ কাজের উদ্ভোধন বৃহস্পতিবার সকালে অনুষ্টিত হয়েছে। খুলনা বিভাগের শ্রেষ্ঠ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারেফ হোসেন ভুইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, সহকারী প্রকৌশলী মোঃ শাজাহান কবির,উপজেলা আওয়ামী রীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, ইউনিয়ন আওয়ামী রীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি সদস্য সাধন দে, শংকর দত্ত, খালেক খান ও মহিলা সদস্যা সাজেদা বেগম। উল্লেখ্য ১৯লক্ষ ৪৭হাজার ৮শত ৫৯টাকা ব্যায়ে উক্ত কালভেটটি নির্মাণ করা হচ্ছে।
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকা অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শরীফুদৌল্লা পলাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সরদার আমজাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান সাধন কুমার দে, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল হারুন, খালেক খান, শংকর দত্ত ও মোঃ মোশারেফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২শতাধিক ব্যাক্তির মাঝে চাল ডাল লবন তেল বিতরন করা হয়।
মহেশপুরে এক কৃষককে দেওয়া হলো সরকারের ভর্তূকীর ধান ও গম কাটার ম্যাশিন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এলাকার কৃষকরা যাতে দ্রুত সময়ের মধ্যে ধান ও গম কাটতে পরে সে কারনেই সরকারের দেওয়া ভর্তূকীর ধান ও গম কাটার ম্যাশিন দেওয়া হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের কৃষক আহসান হাবিবকে। গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল সরকারের দেওয়া ভর্তূকীর ধান ও গম কাটার ম্যাশিনটি কৃষক আহসান হাবিবের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা শাশ্বতী শীল,সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রতিবন্ধীদের মধ্যে চেক বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
তালায় ৩২ সিআইজি সদস্যর মাঝে খড়কাটা মেশিন বিতরণ
ইলিয়াস হোসে, তালাঃ
তালায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩২ জন সিআইজি সদস্যর মাঝে খড়কাটা মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে উক্ত মেশিন বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাসসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগি সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
কপিলমুনিতে ২০ জনের নমূনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
কপিলমুনিতে বিভিন্ন পেশার মানুষের মধ্যে থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র মন্ডলের নির্দেশে স্যানেটারী অফিসার উদয় কুমার মন্ডল কপিলমুনি এলাকায় ২৫ জনের শরীরের নমুনা পরীক্ষার জন্য নির্দেশ দেন। বুধবার সেই ২৫ জনের মধ্যে ২০ জন পাইকগাছা হাসপাতালে নমুনা দিয়েছেন। প্রসংগত, পাইকগাছা উপজেলায় সর্বপ্রথম কপিলমুনিতে ১ জুন সাংবাদিক তপন পাল করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। তারপর তার নিকটজনদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ২ জুন উপজেলা প্রশাসন তপনের কপিলমুনিস্থ কাঁকড়াপট্টির বাসা, আশপাশের কয়েকটি বাড়ি ও কাঁকড়া পট্টি লগডাউন করে।
তালায় ধর্ষণের ঘটনায় আসামি সোহাগ গ্রেফতার
তালা প্রতিনিধি
সাতক্ষীরা তালায় হতদরিদ্র পরিবারের শিশু (১৬)কে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আসামি সোহাগ সরদার (২৫) কে পুলিশ আটক করেছে। বুধবার রাতে তালা থানা ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার মহান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে আসামি সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত (২৯ মে) শুক্রবার বেলা ১২টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামে কৃষি শ্রমিকের কাজ করার জন্য শিশুটির মা ও তার পিতা মাঠে যান। সেসময় অসুস্থ্য শিশুটি বাড়িতে একা ছিল। বেলা ১২টার দিকে পাশ্ববর্তী হায়দার সরদারের লম্পট ছেলে সোহাগ সরদার (২৫) ঘরে ঢুকে শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে। একপর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট সোহাগ পালিয়ে যায়।
পরবতর্তীতে শনিবার শিশুটির পরিবারের পক্ষথেকে তালা থানায় মামলা দায়ের করা হলে পুলিশের অভিযানে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তালা থানা ওসি মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় বৃদ্ধের বিষপানে আত্মহত্যা
তালা প্রতিনিধি
সাতক্ষীরা তালায় ইফাজতুল্লাহ শেখ (৯০) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। সে হাজরাকাটি গ্রামে মৃত ময়জদ্দিন শেখের ছেলে।
পারিবারিকসূত্রে জানা যায়,তিনি বহুদিনধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি বিষপান করে আত্মহত্যা করে। বিষপানের খবর জানতে পেরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। তালা থানা ওসি মেহেদী রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় র্যাবের অভিযানে ৮০ হাজার টাকাসহ গাজা সম্রাট হালিম গ্রেফতার
তালা প্রতিনিধি
গাজা ও নগদ টাকা সহ তালার গাজা সম্রাট আব্দুল হালিম গ্রেফতার হয়েছে। র্যাব-৬, খুলনার লবনচরা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর ধৃতকে তালা থানায় সোপর্দ করে।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত. কওছার শেখ’র ছেলে আব্দুল হালিম বেনাপোলে বসবাস করে এবং মাঝে মাঝে গাজা এনে এলাকায় বিক্রি করে। গাজা নিয়ে আবারও এলাকায় আসলে র্যাব-৬ এর একটি দল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আব্দুল হালিমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৯শ গ্রাম গাজা, নগদ ৮০ হাজার ৫শ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিন রাতে র্যাব ধৃত হালিমকে তালা থানায় সোপর্দ করে। এঘটনায় র্যাব-৬ এর ডিএডি রাজু আহম্মেদ বাদী হয়ে তালা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (১/২০) দায়ের করেছেন।
উল্লেখ্য, গাজা সম্রাট আব্দুল হালিম দীর্ঘদিন ধরে যশোরের বেনাপোলে বসবাস করছে। সে এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে বেনাপোল থেকে গাজা এনে তালা সহ আশপাশের এলাকায় পাইকারি বিক্রয় করে। হালিমের এক চাচা তালার মোবারকপুরে কপোতাক্ষ নদের ধারে বসবাস করে এবং সেখানে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসা চালাচ্ছে। ওই চাচা ইতোমধ্যে পাইকগাছা পুলিশের কাছে গ্রেফতার হয়। এছাড়া হালিমের স্ত্রী মাদক সহ গ্রেফতার হবার ৩ মাস পর গত ২০দিন আগে জামিনে বাড়িতে আসে।
তালায় কৃষি বিভাগের সকল প্রকল্পের প্রশিক্ষণ ও মাঠদিবস সম্পান্ন
তালা প্রতিনিধি
ঘুর্ণিঝড় আম্ফানের ফলে কৃষির ক্ষতি পুষিয়ে নিতে সাতক্ষীরা তালা উপজেলায় ২০১৯-২০ ও ২০২০-২১অর্থবছরে চলমান বিভিন্ন প্রকল্পের বোরো ও খরিপ-১ মৌসুমের বিভিন্ন ক্যাটাগরীর মাঠদিবস ও প্রশিক্ষন নীতিমালা অনুসারন করে সফল ভাবে সম্পান্ন হয়েছে।এসকল প্রশিক্ষণে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী অংশ গ্রাহন করেন।
জি কে বি এস পি কন্দাল ফসল উন্নায়ন, নিরাপদ পান উৎপাদন ও এন এ টি পি-২ প্রকল্পের প্রশিক্ষন সমুহ অনুষ্ঠিত হয় কুমিরা ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র,তালা ইউনিয়ন পরিষদও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলে।প্রশিক্ষণ সমুহ কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।
এ সকল প্রশিক্ষণে সমসাময়িক কৃষি চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে ফসল উৎপাদন বাড়ানো যায় এবং আম্ফানের ফলে কৃষির ক্ষতি কিভাবে পুষিয়ে নেয়া সম্ভব সে বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়।
সকল প্রকল্পের মাঠদিবসে স্বাস্থ্যবিধি অনুসারণ ও সামাজিক দুরাত্ব বজায় রেখে উপজেলা কৃষি কর্মকর্ত,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দূল্যাহ আল মামুন বলেন,বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম গত জানুয়ারী মাস হতে শুরু হয়েছে।করোনা ভাইরাসের প্রাদূভাবেও আমরা স্বাস্থ্যবিধি অনুসারণ ও সামাজিক দুরাত্ব বজায় রেখে প্রশিক্ষণ শেষ করেছি।বিভিন্ন প্রকল্পের মাঠদিবস সমুহ গত এপ্রিল হতে শুরু হয়েছে।যার মধ্যে রাজস্বখাত, জি কে বি এস পি, নিরাপদ পান উৎপাদন ,ডাল তেল,মসলা উন্নায়ন,এন এ টি পি-২,উন্নত পানি ব্যবস্থপনা প্রকল্প উল্লেখযোগ্য।খরিপ-২ মৌসুমের বরাদ্ধকৃত কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়াধীন এবং নিদিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মণিরামপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে পানিতে ডুবে ফাহিম হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার গালদা হানেফ মোড়ে এঘটনা ঘটে। শিশুটি সেখানে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল।
ফাহিম একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সোহাগ হোসেনের ছেলে। সে মাহমুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য ইকরামুল কবিরসহ স্বজনরা জানান, বুধবার (৩ জুন) বিকেলে মা কাকলি খাতুনের সাথে গালদায় নানা তবিবুর রহমানের বাড়িতে বেড়াতে যায় ফাহিম। বৃহস্পতিবার সকালে খেলাধুলা শেষে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে মা কাকলি ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে শিশুটিকে উপরে তুলে আনেন। তার কিছুক্ষণপর বেলা ১০টার দিকে ফাহিমের মৃত্যু হয়।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই খাইরুল পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে শরিফা বেগম (৪২) নামের তিন সন্তানের জননী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার থুকড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,উপজেলার থুকড়া এলাকার হাফিজুর বিশ্বাস স্ত্রী শরিফা বেগম দীর্ঘদিন ব্রেনের সমস্যায় ভুগছিল। একপর্যায়ে ঘটনার রাতে বাড়ির পাশে একটি আমগাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিএনপি নেতা তাহেরের মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সাবেক জেলা ছাত্রদল নেতা, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার তাহেরুল ইসলাম তাহের (৩৭) বুধবার বিকেলে ব্রেন স্ট্রোক জনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহঃবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ (তিন) মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য পরিবার পরিজন রেখে গেছেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথভাবে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, খান আইয়ুব আলী, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, ইলিয়াস মল্লিক, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল, যুবদল সভাপতি এস এম শামীম কবির, স্বেচ্ছাসেকবদল সভাপতি তৈয়বুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদল আহবায়ক আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, ওলমাদল সদস্য সচিব হাফেজ মাও. নজরুল ইসলাম, জাসাস সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।
অভয়নগরে নতুন করে আরো তিন জন করোনায় আক্রান্ত
অভয়নগর প্রতিনিধি
অভয়নগের নতুন করে আরো তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই জন মহিলা ও এক জন পুরুষ। তিন দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, উপজেলার কোটা গ্রামের বিউটি বেগম(৪৫), গুয়াখোলা গ্রামের কামরুন্নাহার(৩৩) ও তার স্বামী আমিনুল ইসলাম(৪৩)। কামরুন্নাহার উপজেলার একটি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে কর্মকর্তা। এর আগে নয় জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান রিজভি বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় এ পর্যন্ত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং চার জন সুস্থ হওয়ার পথে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
শৈলকুপায় করোনা যুদ্ধে জয়ী হয়ে ১ চিকিৎসকসহ ঘরে ফিরলেন আরো ৬ জন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ১ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। তারা সকলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্মরত এবং উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে রোগমুক্তির সনদ, উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএম এর সাধারন সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার রাকিব উদ্দিন রনি, মেডিকেল অফিসার, ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম, ডা. কনক হোসেন, ডা. আজিজুর রহমান, আব্দুল্লাহ আস সাজ্জাদ রহিমীসহ অন্যান্যরা। পরে করোনা মুক্তিতে দোয়া ও মোনাজাত করা হয়।
ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত ৫৩ জনের করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে।
খুলনায় জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে খুলনার দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার খুলনা জেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
খুলনার ৯টি উপজেলার প্রায় ৫শ’ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু,খুলনা প্রেস কাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা,জেলা ইউনিটের নির্বাহী সদস্য আবু জাফর,ফারহানা হালিম ও জয়ন্তী রানী সরদার,ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ সময় শেখ হারুনুর রশীদ বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যে কোন সংকট ও দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং কার্যক্রম অব্যাহত রাখবে।
কুয়েটে ১৬ জুন থেকে শুরু হচ্ছে অনলাইন কাস
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ১৬ জুন, ২০২০ মঙ্গলবার থেকে সীমিত পরিসরে অনলাইন কাস শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ০৩ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধানগণের অনলাইন সভায় আগামী ১৬ জুন থেকে অনলাইন কাস শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফুলতলা বিএনপির নেতা তাহেরুল’র ইন্তেকাল
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরদার তাহেরুল ইসলাম তাহের (৪২) বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি দামোদর গ্রামের মোঃ তৈয়েব আলী সরদারের একমাত্র পুত্র। পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে উচ্চ রক্তচাপ ও ডায়েবেটিস এ গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নগরীর বয়রা এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, পিতা-মাতাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর ফুলতলা রেল ষ্টেশন জামে মসজিদ চত্তরে হাফেজ ওয়াহিদুজ্জামান নোমানের ইমামতিতে জানাযা শেষে দামোদর গ্রামস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সহসভাপতি মনিরুজ্জামান মন্টু, মোল্যা খায়রুল ইসলাম, এস এ রহমান বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি ফিরোজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহসভাপতি রবিন বসু, এস কে মিজানুর রহমান, তারেক হাসান নাইচ, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ সেলিম সরদার, ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না, গাজী ফজলুল হক, মোঃ জামাল ভুইয়া, মশিউর রহমান বিপ্লব, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, প্রভাষক মাজহারুল ইসলাম, বিএনপি নেতা শেখ নওশাদ হোসেন লালু, কাজী আনোয়ার হোসেন বাবু, তুষার মোল্যা প্রমুখ।
কেইউজে’র সদস্য শেলী’র মায়ের ইন্তেকাল : নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য শামীম আশরাফ শেলী’র মা মজিদা রহমান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন) । তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে নিরালা নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা নগরীর নিরালা কবরখানা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নিরালা কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী মিন্টু প্রমুখ।
এদিকে সাংবাদিক শামীম আশরাফ শেলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।











































