Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় পিএইচডিধারী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার

মালয়েশিয়ায় পিএইচডিধারী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার

43

খুলনাঞ্চল ডেস্ক।।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি বাসা থেকে বাংলাদেশি এক নারী পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বাংলাদেশি নারীর নাম সাদিয়া জামান।

বৃহস্পতিবার (১৫ জুন) সেরি কেমবাঙ্গানের সেরদাং পেরদানায় তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনার দুইদিন আগে মালয়েশিয়ার পেনাং রাজ্যের বাতু কাওয়ান সেন্ট্রাল পার্ক আইল্যান্ডে থেকেত পুলিশ উদ্ধার করে অপর এক বাংলাদেশির মরদেহ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৬ মিনিটে একটি জরুরি কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেরডাং জেলা পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার আগে ভিকটিম ও তার বন্ধুরা একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালীন ওই নারীকে কিছুটা বিষন্ন দেখাচ্ছিল।

কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনও কোনো কিছু জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে জানাতে পারবে পুলিশ। তবে এখন পর্যন্ত এটিকে আকস্মিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে।