Home আঞ্চলিক ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট, প্রতিবাদ করায় সহোদরকে ছুরিকাঘাত

ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট, প্রতিবাদ করায় সহোদরকে ছুরিকাঘাত

77

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করার প্রতিবাদ করায় নাহিদ (১৮) ও মো. জাহিদ (২২) নামে দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে সদর উপজেলার বৈকন্ঠপুর জিয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত সহোদর নাহিদ ও মো. জাহিদ মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর জিয়ালাপাড়া হাসেম আলীর ছেলে।

জানা গেছে, বৈকন্ঠপুর গ্রামের আবু বক্করের ছেলে বিজয় হাসেম নাহিদের একটি অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় নাহিদ প্রতিবাদ করতে গেলে নাহিদকে ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এ সময় তার ভাই জাহিদ প্রতিবাদ করতে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত নাহিদ ও জাহিদকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত নাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।