Home আঞ্চলিক খুলনায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

খুলনায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

46

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা হয়েছে। দুটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন দুই আওয়ামী লীগ নেতা। বাকি ২৯টির মধ্যে ২৮টিতে আওয়ামী লীগ ও শুধু ১২ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী নির্বাচিত হয়েছেন। পাঁচটি ওয়ার্ডে বিএনপি নেতারা প্রার্থী হলেও কেউ জয়ী হতে পারেননি।

নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ন নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭নং ওয়ার্ডে শেখ খালিদ আহমেদ, ৮নং ওয়ার্ডে সাহিদুর রহমান, ৯নং ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন, ১০নং ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১নং ওয়ার্ডে নাইমুল ইসলাম খালেদ, ১২নং ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম (জামায়াত), ১৩নং ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম খুরশিদ আহমেদ টোনা, ১৪নং ওয়ার্ডে মফিজুর রহমান পলাশ।

১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ডে হাসান ইফতেখার চালু, ১৭নং ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৮নং ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯নং ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২০নং ওয়ার্ডে শেখ মো. গাউসুল

আজম, ২১নং ওয়ার্ডে ইমরুল হাসান, ২২নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ বিকু, ২৩নং ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪নং ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেড এ মাহমুদ ডন, ২৫নং ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬নং ওয়ার্ডে গোলাম মাওলা শানু, ২৭নং ওয়ার্ডে এস এম রফিউদ্দিন আহমেদ, ২৮নং ওয়ার্ডে জিয়াউল আহসান টিটো, ২৯নং ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ডে মোজাফফার রশিদী রেজা ও ৩১নং ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে মনিরা আকতার, ২নং ওয়ার্ডে সাহিদা আকতার, ৩নং ওয়ার্ডে রাফিজা আকতার, ৪নং খাদিজা সুলতানা, ৫নং ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬নং ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭নং ওয়ার্ডে মাহামুদা

বেগম, ৮নং কনিকা সাহা, ৯নং ওয়ার্ডে মাজেদা খাতুন ও ১০নং ওয়ার্ডে জেসমিন পারভীন জলি।

মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। ৯৪ হাজার ৭৬১ ভোটে আব্দুল আউয়ালকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আবদুল খালেক।

এদিন সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ৪টার পরও ভোট নেওয়া হয়।