Home খেলাধুলা বন্দি দশা কাটিয়ে ৮ জুন শুরু হচ্ছে লা লিগ

বন্দি দশা কাটিয়ে ৮ জুন শুরু হচ্ছে লা লিগ

13

ক্রীড়া প্রতিবেদক

আগামী ৮ জুন থেকে স্প্যানিশ ফুটবল লিগ, লা লিগা শুরু করার অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। ফলে ফুটবলারদের মাঠে ফিরতে আর কোনও বাঁধা রইলো না।

পেদ্রো সানচেস বলেন, যা করা উচিত ছিল, স্পেন তাই করছে। সময় এসেছে, এখন অনেক দৈনন্দিন কার্যক্রম ফিরিয়ে আনার। আগামী ৮ জুন লা লিগা ফিরবে।

এর আগে করোনা ভাইরাসের কারণে গত ১২ মার্চ স্থগিত হয়ে যায় লা লিগা। এরপর প্রায় দুই মাস ঘরবন্দি থাকার পর ৮ মে থেকে ব্যক্তিগত অনুশীলনে ফেরে লা লিগার দলগুলো। গত সপ্তাহ থেকে গ্রুপ অনুশীলনে শুরু করে দলগুলো।

আগামী ৮ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে লা লিগার স্থগিত হয়ে যাওয়া আসর।