Home আঞ্চলিক খুলনায় স্বাস্থ্যকর্মি করোনা আক্রান্ত, বসবাসরত হোটেল লকডাউন

খুলনায় স্বাস্থ্যকর্মি করোনা আক্রান্ত, বসবাসরত হোটেল লকডাউন

20

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে একজন স্বাস্থ্যকর্মীসহ আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে একজন খুলনার, সাতক্ষীরার একজন ও মেহেরপুরের দুইজন রয়েছেন। আজ শনিবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি  জানান, আজ শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৩৩টি। এদের মধ্যে মোট ৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে খুলনার একজন স্বাস্থ্যকর্মী (৩৪) রয়েছেন। তিনি খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মরত। এদিকে, খুলনার প্রশাসন হোটেল রয়্যালের ৪র্থ তলায় ২ জন ল্যাব টেকনিশিয়ান করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হওয়ায় ‘সংক্রামক রোগে (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর ১১(২) ধারা মোতাবেক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উক্ত হোটেল-এর ৪র্থ তলা অবরুদ্ধ (লকডাউন) করতঃ জনসাধারণের প্রবেশ ও বাহির হওয়া নিষিদ্ধ ঘোষনা করা হলো।  আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে