স্টাফ রিপোর্টার
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু বলেছেন, বর্তমান সরকার দরিদ্র মানুষের সেবার কাজ করে যাচ্ছে। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারাও দরিদ্র মানুষের সেবায় দিনরাত কাজ করছে।
আজ শনিবার বিকাল ৫টায় আরাফাত আবাসিক এলাকা মালিক কল্যান সমিতির উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিরতনকালে তিনি এসবকথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মালিক বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।









































