Home আঞ্চলিক কালীগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ধর্মত্যাগী নারীর অবস্থান

কালীগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ধর্মত্যাগী নারীর অবস্থান

98

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে স্ত্রী স্বীকৃতির দাবিতে সজল বিশ^াস নামে এক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন সনাতন ধর্মের এক নারী। শনিবার সন্ধ্যার দিকে খয়েরতলা এলাকায় ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

 

সজল বিশ^াস উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও খয়েরতলা গ্রামের ঝন্টু বিশ^াসের ছেলে।

 

ওই নারী জানান, ইউপি সদস্য সজল বিশ^াসের সাথে তার দুই বছরের প্রেমজ সম্পর্ক ছিল। এরপর তারা বিয়ে করেন। বিয়ের পর তাকে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে রাখেন। কিছুদিন পরে অন্যায়ভাবে তাকে ডিভোর্স দেয় সজল। এরপর পরিবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তাকে। গত দেড় বছর আগে পুনরায় সজল ফুসলিয়ে তাকে বিয়ে করেন। এখন তিনি স্বামীর সাথে একসাথে সংসার ও বসবাস করতে চান। কিন্তু সজল রাজি না হওয়ায় উপায় না পেয়ে তিনি শনিবার বিকেলে সজলের বাড়িতে চলে এসেছেন।

 

তিনি আরো জানান, তিনি সজলের বাসার ছাদ টপকে বাড়ির ভিতরে প্রবেশ করেন। এ সময় বাসার সামনের গেট তালাবদ্ধ ছিল। তিনি এখন ওই বাড়িতে একা রয়েছেন। তিনি স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন। তিনি সনাতন ধর্মের মানুষ ছিলেন। কিন্তু বিয়ের পর ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন।

 

এ ব্যাপারে জানতে ইউপি সদস্য সজল বিশ^াসের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার এসআই সেকেন্দার আবু জাফর। তিনি জানান, ওই মেয়ে বাসার ভিতরে অবস্থান করছেন। তিনি আইনি সহযোগিতা চাইলে পুলিশ অবশ্যই যাবতীয় সহযোগীতা প্রদান করবে।