Home আঞ্চলিক ফকিরহাটের সাধুর বটতলা কালী মন্দিরে পূজা শুরু শনিবার

ফকিরহাটের সাধুর বটতলা কালী মন্দিরে পূজা শুরু শনিবার

34

 

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী সাধুর সাধের বটতলা (শক্তিপীঠে) দুইদিন ব্যাপী ৪২৩তম শ্রী শ্রী শ্নশান কালীমাতার বাৎসরিক পূজা ও কবিগান অনুষ্ঠান আগামীকাল শনিবার (২৭ মে) ১২ জৈষ্ঠ ১৪৩০বাং-অনুষ্ঠিত হবে। বাৎসরিক পূজা উপলক্ষে উৎসব মেলা ও কবিগানের আয়োজন করা হয়েছে। কবিগান পরিবেশন করবেন প্রীতিশ ও শুভজিৎ। উক্ত পূজা কবিগান ও উৎসব মেলায় সকল ভক্তবৃন্দদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন মন্দির কমিটির সভাপতি তপন রায় চৌধুরী ও সাধারন সম্পাদক বলাই কুমার দাস।

 

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদে পোঁনে তিনকোটি টাকার বাজেট ঘোষনা

 

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের ২ কোটি ৮০ লক্ষ ৬৬হাজার ৬শত ৭০টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৭ মে) ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষনা করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) ও সহ-সভাপতি সমারেশ রায় চেীধুরী।

ইউপি সদস্য সঞ্জয় কুমার ধর (সুমন) এর সঞ্চালনায় বাজেটের উপর বিস্তারিত আলোকপাত করে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ আব্দুল মান্নান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, যা ইউপি সচিব মোঃ সরোয়ার হোসাইন খসড়া আকারে একটি রেজুলেশন করেন। সভায় আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ৮০ লক্ষ ৬৬হাজার ৬শত ৭০টাকার বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে রাজস্ব বাজেট ৫২,৭৯,৬৭০ টাকা ও উন্নয়ন বাজেট ২,২৭,৮৭,০০০ টাকা। ##

 

##