ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল এর সমন্বয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গতকাল বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক । এসময় নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫(১)(৪)(ক) ধারা মোতাবেক মেসার্স মঞ্জুরুল পি,পি,আর এর প্রতিষ্টানের মালিক লাবনী আক্তার(২৫)কে ৩৫ হাজার(পয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার,জুনিয়র কেমিষ্ট মোঃ মুন্তাছির রহমান,ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল।পরে জব্দকৃত ১৬০ কেজি পলিথিন উদ্ধার পূর্বক ধংস করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
ঝিনাইদহে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর গ্রেফতার
আন্ত:বিভাগের ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। সোমবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেফতার করা হলে মুল হোতা আলমগীর শেখ পলাতক ছিলো। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০ টি অধিক মামলা রয়েছে।
ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৯ লাখ ১৩ হাজার ১’শ ৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব সোহাগ আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হাটগোপালপুর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা মোশারেফ হোসেন, বাবর আলী, ওয়াজেদ মীর, তালেব বিশ^াস,কবির বিশ^াস,মতিয়ার রহমান, কৃষক লীগ নেতা হাফিজুর রহমান তোতা, যুবলীগ নেতা কারিম হোসেন, শিবলু হোসেন, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ৪ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণের উদ্বোধন
ঝিনাইদহ সদর উপজেলার হুদা গোপালপুর থেকে বাজিতপুর সড়কে প্রায় ৪ কিলোমিটার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবধারার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হক। সেসময় উপস্থিত ছিলেন নবধারার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল ইসলাম রুমান, সদস্য মো: রোকনুজ্জামান রোকন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝেজি, বীর মুক্তিযোদ্ধা ফশিয়ার বিশ্বাসসহ অন্যান্যরা।
নবধারার ব্যবস্থাপনা পরিচালক রুমান বলেন , সবুজ বনায়ন করার লক্ষ্যে প্রায় দশ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছি।











































