স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০-২১ সালের সমগ্র বছরব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে নৌবাহিনী কর্তৃক সারা দেশে একযোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মহতী উদ্দ্যোগ গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে আজ সরকারী শিশু পরিবার (বালক) ও সরকারী ছোট মণি নিবাস মহেশ্বরপাশা, খুলনা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। এই উপহার একটি বৃহৎ কার্যক্রমের ুদ্র অংশ। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার আয়োজনে ইতিমধ্যে খুলনা, যশোর,

বাগেরহাট, সাতীরা, কুষ্টিয়া, নড়াইল, বরগুনা ও ঝিনাইদাহ জেলার ৩৬টি মাদ্রাসার ৮০০ জন ছেলে ও ৮০০ জন মেয়ে শিশু অর্থাৎ মোট ১৬০০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী হিসেবে ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী-পায়জামা ও টুপি এবং মেয়ে শিশুদের জন্য সেলোয়ার, কামিজ ও হিজাব প্রদান করা হয়েছে। নৌবাহিনীর এ মহতী উদ্দ্যোগের মাধ্যমে ১৬০০ জন সুবিধাবঞ্চিত শিশু ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উদ্যাপন করতে সম হবে বলে আশা করা যাচ্ছে।










































