ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সব সময় আধিক্য থাকে খুলনা বিভাগের ক্রিকেটারদের। সেটা যেমন পুরুষদের দলে তেমনি নারীদের ক্রিকেটেও। নারী ক্রিকেটের শুরুর ইতিহাস থেকে এখনও বদলায়নি সে চিত্র। বাংলাদেশের প্রথম জাতীয় নারী ক্রিকেট দলের ম্যাচে ৬ জনই ছিলেন খুলনা জেলার ক্রিকেটার। তখন থেকেই খুলনার এখনও পর্যন্ত ১২ জনেরও বেশী নারী ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। আর এসব ক্রিকেটারের একজনই গুরু। তিনি হলেন ইমতিয়াজ হোসেন পিলু। তাঁর হাত ধরেই একে একে দেশের গর্ব হয়ে উঠেছেন সালমা, রুমানা, শুকতারাসহ আরও অনেক ক্রিকেটার।
২০০৬ সালে বিসিবি প্রথম নারী ক্রিকেট বিভাগ গঠন করে। তৎকালীন বিসিবির সভাপতি আলী আসগর লবীর আগ্রহেই কোচ পিলুর তখন মেয়েদের কোচিংয়ে আসা। তখনকার সভাপতি লবী হুট করে কোচ পিলুকে বললেন, খুলনায় মেয়েদের ক্রিকেট নিয়ে কাজ করতে হবে তাকে। আর এরপরই নেমে পড়েন তিনি। কিন্তু মেয়ে ক্রিকেটার পাবেন কোথায়? তখন তো কোন মেয়েই খুলনায় ক্রিকেট খেলে না। পরে খুলনার স্থানীয় পত্রিকায় মেয়েদের ক্রিকেট একাডেমি চালু হচ্ছে এমন একটি বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপনের মাধ্যমে ধীরে ধীরে সাড়া আসতে থাকে। একটা সময় দলও গঠন হয়ে যায়। এক বছরের মধ্যেই পিলুর হাত ধরে জাতীয় দলে জায়গা করে নেন আইরিন সুলতানা, রেশমা আক্তার আদুরী, আয়েশা রহমান শুকতারা, সালমা খাতুন, তাহিন তাহেরা শম্পা। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তার হাত ধরেই লাল সবুজ জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন জাহানারা, শায়লা শারমীন, সুলতানা ইয়াসমীন বৈশাখী, রুমানা খাতুন, তাজিয়া আক্তার। আর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি ওই সময়ে নিজের কোচিংয়ের জন্য বেশ কিছু কোর্স সম্পন্ন করেন পিলু। এছাড়া বিসিবির ফিটনেস কোর্স, মেডিকেল কোর্স, লেভেল-এ, লেভেল-ওয়ান, লেভেল-টু (অস্ট্রেলিয়া) এবং লেভেল টু আপডেট কোর্স করেছেন এই কোচ।
কোচ ইমতিয়াজ হোসেন পিলু জানালেন, শুরুর গল্পটা মোটেও সহজ ছিলো না তাঁর জন্য। সহজ ছিলো না তার কাছে কোচিং করতে আসা মেয়েদের জন্যও। মেয়েদের কোচিং করাতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন। এখনও বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হন। যদিও এক যুগেরও বেশী সময় পার করেছেন নারী ক্রিকেটার তৈরীতে।
নগরীতে লিটন স্মৃতির উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে লিটন স্মৃতি সংসদ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর রায়পাড়া রোডস্থ কাবের নিজস্ব কার্যালয়ে ঈদসামগ্রী বিতরণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র সহযোগিতায় এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
কাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। করোনার কারণে প্রতিদিন মৃত্যু’র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে সুস্থ-সবল ভাবে বাঁচতে হলে আরো সচেতন হতে হবে। সকলের সর্বাত্মক সহযোগিতা ছাড়া কারো একার পক্ষে এ মহামারি থেকে দ্রুত উত্তরণ অসম্ভব। তাই সকলে অসহায় মানুষের সহায্যে এগিয়ে আসতে হবে। গত ৮এপ্রিল আমরা এলাকার দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলাম। এখন ঈদসামগ্রী বিতরণ করলাম। এ সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সংরক্ষীত আসনের সাবেক কাউন্সিলর রুমা খাতুন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের কাবের সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, সাবেক সভাপতি মো. আনিচুর রহমান, সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সদস্য আশরাফ উজ জামান, করিম বাবু, মিজানুর রহমান নাজু, মুকুল, হিরু তালুকদার, পিন্টু, রাজা, টুলু, ফয়সাল, টিটু, হিমু, আনোয়ারসহ কাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন কোচ-ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ভিডিও কনফারেন্সে সভা করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সেখানে আলোচনা হয়েছে জাতীয় দলের ক্যাম্প, ফিটনেস ও খেলোয়াড়দের আর্থিক পরিস্থিতি নিয়ে।
গতকাল বৃহস্পতিবারের সভায় আলোচনায় অংশ নিয়েছিলেন টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও। ছিলেন ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল, ম্যানেজার সত্যজিত দাশ রুপু, কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়াসহ আরও অনেকে। সভায় খেলোয়াড়দের সার্বিক পরিস্থিতি নিয়ে জেমি ডে বলেছেন, ‘খেলোয়ড়েরা আপাতত ভালো অবস্থায় আছে। তবে এই সময়ে তাদের আরও ইতিবাচক থাকতে হবে। তাদের মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেলো। সামনে জাতীয় দলের যে পরিকল্পনা আছে সে অনুযায়ী আমাদের এখন এগিয়ে যেতে হবে। অবস্থার উন্নতি হলে তখন ফিটনেসসহ অন্য বিষয় নিয়ে কাজ করা যাবে।’
বিসিবি থেকে ক্রীড়াবিদরা পেলেন ৫০লাখ টাকা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ক্রিকেটারদের পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নিজেদের সীমানা পেরিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের ২৩টি ক্রীড়া ফেডারেশনে। এই ফেডারেশনগুলোর অসহায় ক্রীড়াবিদদের এককালীন আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। ২৩ ফেডারেশনকে ৫০১টি চেকে ৫০ লাখ ১০ হাজার টাকা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান চেকগুলো হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে। বিসিবির দেওয়া প্রত্যেকটিতে চেক ১০ হাজার টাকার। ১ হাজার ক্রীড়াবিদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। সেই হিসাবে ৫০১ জন ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।
চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগও বাতিল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আগেই। এবার পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগও বাতিল করা হয়েছে। বুধবার অংশগ্রহণকারী কাবগুলোর সঙ্গে সভা করে লিগ শুরুর আগেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।
চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের শেষ সময় ছিল আগামী ১০জুন। আর লিগ মাঠে গড়ানোর কথা ছিল এর ঠিক এক মাস পর। লিগে অংশ নেওয়ার কথা ছিল ১৩ দল স্বাধীনতা সংঘ, নোফেল স্পোর্টিং, ফরাশগঞ্জ, টিঅ্যান্ডটি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক লিমিটেড, ফকিরেরপুল ইয়ংমেন্স কাব, ঢাকা সিটি এফসি, ওয়ারী কাব, কাওরানবাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স কাব, ফর্টিজ স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল কাবের। কিন্তু তার আগেই করোনার কারণে লিগ পরিত্যক্ত হয়ে গেল।
বিপিএলে খেলতে চান উইলিয়ামসন
ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নিউজল্যান্ডের কেন উইলিয়ামসনের চাহিদা বিশ্বজোড়া। বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ বিশেষ করে আইপিএলে নিয়মিত মুখ তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যায়নি এই কিউই ব্যাটসম্যানকে। তবে সুযোগ পেলে তিনি বিপিএলে খেলতে চান বলে জানালেন।
করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। বৃহস্পতিবার দুপুরে সে আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউই অধিনায়ক। সেখানেই তামিম আগ্রহের কথা জানতে চাইলে উইলিয়ামন তার আগ্রহের কথা জানান।
তামিমের সঙ্গে আড্ডার এক পর্যায়ে উইলিয়ামসন বলেন, ‘আমি বিপিএল খেলতে খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই খেলতে চাই বিপিএলে। আমি জানি এখানে দারুণ প্রতিযোগিতা হয়। এই টুর্নামেন্টে অনেক ভালো কিছু বিষয় আছে। দেখা যাক কী হয়।’
ইংলিশ প্রিমিয়ার লিগে করোনা আক্রান্ত ৬
ক্রীড়া প্রতিবেদক
জার্মানিতে ফুটবল শুরু হয়ে গেছে। ফুটবল শুরুর পথে রয়েছে ইতালি এবং স্পেনও। ইংলিশ প্রিমিয়ার লিগ কি তবে বসে থাকবে? সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল আগেই পেয়ে গেছে ইপিএল কর্তৃপ। সুতরাং, ঘোষণা অনুযায়ী অনুশীলনে মাঠেও নেমে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা।
অনুশীলন শুরুর আগেই স্বাস্থ্যবিধি মেনে ইংলিশ প্রিমিয়র লিগ কাবগুলোর ফুটবলার ও সাপোর্ট স্টাফেদের করোনা পরীা করা হয়। সেই পরীায় ৭৪৮ জনের মধ্যে ৬জনকে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত করল ইপিএল মেডিক্যাল টিম। তাড়াতাড়ি সেই ৬জনকে সেলফ আইসলেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে লিগ কর্তৃপ। কোন ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে সূত্র জানিয়েছে, ৩টি কাব রয়েছে এই তালিকায়।
আইসোলেশন শেষে অনুশীলনে ফিরলেন রোনালদো
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অবশেষে নিজ দলের জার্সি গায়ে চাপাতে পেরেছেন ইতালিয়ান কাব জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ৭২দিন পর ফিরেছেন দলের ব্যক্তিগত অনুশীলনে।
আগামী ১৩জুন ইতালিয়ান সিরি আ শুরুর সম্ভাব্য সময় ধরে চলতি মাসের শুরুতে মাঠের অনুশীলনে ফিরেছে জুভেন্টাস। রোনালদোও থাকতে পারেন শুরু থেকেই। কিন্তু পর্তুগাল থেকে ইতালিতে যাওয়ায় তাকে থাকতে হয়েছিল সেলফ আইসোলেশনে। ইতালি যখন লকডাউনে ছিল, তখন নিজ জন্মস্থান মাদেইরাতে পরিবারের সঙ্গে ছিলেন রোনালদো। গত ৮মার্চ অসুস্থ মাকে দেখতে পর্তুগাল গিয়েছিলেন তিনি। সেখানেই আটকা পড়ে যান করোনাভাইরাসের লকডাউনে।
বিপিএলে খেলতে আগ্রহী কিউই অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক
গত সপ্তাহে সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি কথা দিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ বিপিএলে খেলবেন। কথা দিলেন শেন উইলিয়ামসন। কিউই ক্রিকেট তারকা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে জানিয়েছেন, ভবিষ্যতে বিপিএলের সময় আন্তর্জাতিক সূচি না থাকলে, আর নিজেকে ফ্রি রাখতে পারলে বিপিএলে খেলতে আসবেন।
লাইভ আড্ডায় বিপিএল প্রসঙ্গ এলে তামিম উইলিয়ামসনের উদ্দেশে বলেন, ‘তুমি তো জানোই, বিপিএল নামে আমাদের নিজস্ব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট রয়েছে। প্রতিবার টুর্নামেন্টের আগে বাংলাদেশের দর্শক তোমাকে বিপিএলে খেলতে দেখতে চায়। তুমি ভবিষ্যতে ব্যস্ততার মধ্যে না থাকলে, আমাদের সঙ্গে বিপিএল খেলতে আসো।’
১জুন অনুশীলনে ফিরতে চায় শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফিরতে চায় শ্রীলঙ্কা। এজন্য দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ ও ভারতের বিপে ঘরের মাঠের সিরিজ নির্ধারিত সূচিতেই আয়োজনে আগ্রহী। দিনকয়েক আগে তেমনটাই জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা সিরিজ আয়োজনের সাহস দেখাচ্ছে। যদিও সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। শেষ পর্যন্ত সামনের সিরিজ দুটি নিয়ে যাইহোক, অনুশীলনে ফিরতে যাচ্ছে তারা শিগগিরই।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তেমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে দুই অধিনায়ক দিমুথ করুণারতেœ (টেস্ট ও ওয়ানডে) ও লাসিথ মালিঙ্গার (টি-টোয়েন্টি) সঙ্গে সামনাসামনি আলোচনা করেছেন। সেখানে আরও উপস্থিত ছিলেন সহকারী কোচ গ্র্যান্ট ফাওয়ার ও এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। সেখানেই অনুশীলনে ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে তাদের।
২০আগস্টের মধ্যেই শেষ হবে সিরি আ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে এখনও চালু করা যায়নি সিরি আ’র বন্ধ হয়ে যাওয়া লিগ। তবে মৌসুম পুনরায় চালুর উদ্দেশ্যে একটি ডেডলাইন নির্ধারণ করেছে ইতালির ফুটবল ফেডারেশন। ২০আগস্টের মধ্যে মৌসুম শেষ করার পরিকল্পনা তাদের। একই সঙ্গে নতুন মৌসুম শুরুরও ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন মৌসুম শুরু হবে ১সেপ্টেম্বর।
ভাইরাসের প্রকোপে মধ্য মার্চ থেকেই বন্ধ হয়ে আছে সিরি আ। লিগে এখনও বাকি ১২ রাউন্ডের ম্যাচ। এছাড়া বাকি আছে আরও চারটি ম্যাচ। টেবিলে এক পয়েন্ট ব্যবধান রেখে সবার উপরে রয়েছে জুভেন্টাস। ইতালির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘লিগ পুনরায় চালুর ইচ্ছা ফুটবল ফেডারেশনের রয়েছে। তাই সিরি আ, বি ও সি’র জন্য ২০ আগস্টকে ডেডলাইন হিসেবে নির্ধারণ করা হয়েছে।’
মেক্সিকোর এক কাবের ৮ ফুটবলার আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
মেক্সিকোতে কবে ফুটবল ফিরবে, এই আলোচনা অনেকদিন থেকেই। আজ শুক্রবার দেশটির শীর্ষ লিগ লিগা এমএক্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার কথা। কিন্তু তার আগেই মেক্সিকান ফুটবলে বড় ধাক্কা লাগলো সাবেক চ্যাম্পিয়ন সান্তোস লাগুনার ৮ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়।
গত ১৫ মার্চ থেকে বন্ধ আছে লিগা এমএক্স। লিগ আদৌ শুরু করা যাবে কিনা, যদি শুরু হয়, তাহলে সেটি কবে এ ব্যাপারে মেক্সিকান লিগ কমিটির আলোচনায় বসার কথা। কিন্তু তার আগেই দুঃসংবাদ হয়ে এসেছে সান্তোস লাগুনার ৮খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর। বুধবার খেলোয়াড়দের
বায়ার্নে নয়্যারের নতুন চুক্তি
ক্রীড়া প্রতিবেদক
বায়ার্ন মিউনিখের সঙ্গে তার বর্তমান চুক্তিটি ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। শোনা যাচ্ছিল, আগামী মৌসুমেই তার গায়ে উঠতে পারে চেলসির জার্সি। কথাবার্তা নাকি অনেকদূর এগিয়েও ছিল। কিন্তু না, শেষ পর্যন্ত ম্যানুয়েল নয়্যার থেকে গেলেন বায়ার্নেই। আরও দুই বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছেন বায়ার্ন অধিনায়ক। নতুন চুক্তিটির মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত।
৩৪ বছর বয়সী নয়্যার শালকে থেকে ২০১১ সালে যোগ দেন বায়ার্নে। এই কাবে এসে জিতেছেন সাতটি বুন্দেসলিগা শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ ২০১৪। আধুনিক যুগের অন্যতম সেরা এই গোলকিপার নতুন চুক্তিতে সই করে বলেছেন, ‘লকডাউনের সপ্তাহগুলোতে আমি কোনও সিদ্ধান্ত নিতে চাইনি, কারণ কেউই আমরা জানতাম না বুন্দেসলিগা আদৌ আবার শুরু হতে পারবে কি না। এখন যেহেতু বিষয়টার সমাধান হয়ে গেছে, আমি গভীর আশাবাদ নিয়ে ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।
আগস্টে দক্ষিন আফ্রিকা সফরে যাবে ভারত
ক্রীড়া প্রতিবেদক
আগামী আগস্টে দণি আফ্রিকা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বলে দণি আফ্রিকা ক্রিকেট বোর্ড সূত্রে খবর।
ক্রিকেট দণি আফ্রিকার এক্সিকিউটিভ জ্যাক ফাউল বলেছেন, ‘বিসিসিআই এর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মন্ত্রীর মাধ্যমে গোটা বিষয়টি আলোচনার চেষ্টা চালাচ্ছি। যদি দর্শক প্রবেশের অনুমতি না মেলে সেেেত্র ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করার ব্যাপারে অনুমতি পাওয়ার চেষ্টা করছি।’
চলতি বছরেই মার্চ মাসে গোড়ার দিকে ভারতে তিনটে একদিনের ম্যাচের সিরিজ খেলতে এসেছিল দণি আফ্রিকা ক্রিকেট দল। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এরপর করোনা আতঙ্কে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি বাতিল করে দেয় বিসিসিআই ও দণি আফ্রিকা ক্রিকেট বোর্ড। এরপর দেশে ফিরে যান দু প্লেসি-ডি ককরা।









































