Home আঞ্চলিক খুলনায় আম্ফানে ৮২৫৬০ ঘরবাড়ি বিধ্বস্ত

খুলনায় আম্ফানে ৮২৫৬০ ঘরবাড়ি বিধ্বস্ত

7

 

স্টাফ রিপোর্টার:

খুলনায় সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে ৮২ হাজার ৫৬০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছেএছাড়া বেড়িবাঁধ ভেঙ্গে ২১ হাজার ২৮৮টি চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে গেছেগাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছেসব মিলিয়ে প্রায় ৪৪৮ কোটি ১১ লাখ টাকার ক্ষতি হয়েছেঅপরদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখ ৪৫ হাজার মানুষ

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দার জানান, আম্ফানের তাণ্ডবে খুলনা জেলার ৯ উপজেলার ৮২ হাজার ৫৬০টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে ৫ লাখ ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । তিনি বলেন, খুলনা জেলায় আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকা।

অপরদিকে, খুলনা বিভাগীয় মৎস্য অধিদফতরের উপপরিচালক নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, খুলনা জেলায় ১৮ হাজার ৯০টি চিংড়ি ঘের ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে ১৭৩ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া ৩ হাজার ১৯৮টি সাদা মাছের ঘের ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা। সব মিলিয়ে খুলনা জেলায় চিংড়ি ও মৎস্যখাতে ক্ষতি হয়েছে ১৯৮ কোটি ১১ লাখ টাকা।