Home আঞ্চলিক ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

19

 

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবারের পক্ষ থেকে। একই দিন সকাল সাড়ে ৮ টায় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পরেই মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ‘মরদেহটি উদ্ধার করেন। অপর দুই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। তার মধ্যে ভ্যানচালক আবুল কালাম (৫০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার ফলতিতা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় রবি এক্সপ্রেস পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে চাপা দেয় এবং এর পর ধাক্কা খায় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে। এতে বাইসাইকেলচালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক আবুল কালাম (৫০) গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়। অপর ইজিবাইক চালক শাহজাহান মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সবুজ শেখ।