সিটি নির্বাচনে অংশগ্রহন করলে সাংগঠনিক ব্যবস্থা
৮. ৯. ১০ ও ১১ মে খুলনার চার থানা বিএনপির সম্মেলন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংস করায় বড় ধরনের খেসারত দিতে হবে সরকারকে। কোনো দেন-দরবার নয়, কোনো আলোচনা নয়। অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে বাধ্য করা হবে। সরকারের দুঃশাসনে দেশের জনগণ আজ অতিষ্ট। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করা দিয়েছি। জনবিচ্ছিন্ন সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এদের যত তাড়াতাড়ি বিদায় করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় বক্তারা আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে। কর্তৃত্ববাদী সরকার বুঝতে পেরেছে তাদের সময় ফুরিয়ে এসেছে। সেজন্যই তারা বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মরণকামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে। কোন ধরণের মামলা ছাড়া নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এভাবে আর চলতে দেয়া যায় না। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় বক্তারা বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে দেশের জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল চক্রান্ত প্রতিহত করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, শের আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য ফকরুল আলম, জালাল শরিফ, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাডভোকেট মাসুম রশিদ, কে এম হুমায়ূন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবির মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস , ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা। ওয়ার্ড বিএনপির আহবায়ক যথাক্রমে সরদার শফিকুল আমিন লাভলু, এমদাদ হোসেন, মোঃ আব্দুল ওহাব, শেখ রিয়াজ সাহেদ, আসাদুজ্জামান আসাদ,কাজী কামরুল ইসলাম বাবু, মোঃ শহীদ খান, মোঃ মতলুবুর রহমান মিতুল মোড়ল, সিরাজুল ইসলাম লিটন প্রমূখ।
যেহেতু বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দল কোন নির্বাচনে যাবে না সেহেতু সভা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেউ অংশগ্রহন করলে বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেই বা সেই সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে আগামী ৮. ৯. ১০ ও ১১ মে’২৩ মহানগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা থানা, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে সৈয়দা রেহেনা ঈসাকে আহবায়ক করে এড. নুরুল হাসান রুবা ও এড. মাসুম রশিদকে সদস্য করে তিন সদস্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। সভা থেকে নির্বাচন কমিশন আজ (৩০ এপ্রিল) থেকে দলীয় কার্যালয়ে থানার সম্মেলন সম্পন্ন করতে কর্মকান্ড শুরু করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে খুলনা জেলা কারাগারে আটক কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। সভা থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। সভা থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। সভা থেকে বিগত আন্দোলন সংগ্রামের নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও সকল আহত এবং অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
পাইকগাছায় বিধবা নারীর ধান কর্তন করলেন কৃষক লীগের নেতা-কর্মীরা
খবর বিজ্ঞপ্তি
জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে পাইকগাছা উপজেলায় বিধবা নারীর বোরো ধান কেটে নজীর স্থাপন করলেন কৃষক লীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকালে উপজেলা কৃষক লীগের উদ্যোগে ইউনিয়ন কমিটির সহয়তায় রাড়ুলি পুলিশ ফাঁড়ি সংলগ্ন প্রয়াত সাধন দাশের স্ত্রী জয়ন্তী রানী দাশের জমির ধান কর্তন করা হয়। ধান কর্তন করে ঘরে তোলার মানবিক কর্মসূচির উদ্বোধন করেন অন্্ুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান আশোক।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনায় আয়োজিত ধান কর্তন কর্মসূচিতে সম্মানিত অতিথি ছিলেন রাড়ুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কৃষক নেতা আলহাজ¦ আবু আহাদ হাফিজ বাবু, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এড. শেখ আঃ রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা বিমল পাল, জেলা কৃষক লীগ নেতা আব্দুল মান্নান খান মনা, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আনিছ গাজী, আমান সরদার, আকরামুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মতলেব মালী, রমজান সরদার, সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী জুলি শেখ ও পাপিয়া, কৃষকলীগের ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দের মধ্যে প্রকাশ পাল, আশিষ দত্ত, তাপস ব্যানার্জী, রনজিৎ কুমার দে, নুরুল ইসলাম, গফফার হাওলাদার, হাফিজুর রহমান, এরশাদ আলী সবুজ, লুৎফর রহমান, রশীদ গোলদার, হাসান গোলদার, সুমন দত্ত, তাপস দাশ, অমরেশ গাইন, কাশেম সরদার, সাত্তার সানা, রফিকুল মোড়ল, বিশ্বজিৎ দফাদার, আজিবর গাজী, লিটন গাজী, রাজু শেখ, রহিম শেখ, সোহান প্রমুখ। #
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনার উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিয়েছেন। সেই বরাদ্দ কাজে লাগিয়ে খুলনায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে অচিরেই খুলনা মহানগরী আধুনিক নগরীতে পরিণত হবে।
সিটি মেয়র শনিবার সকালে নগর ভবন চত্বরে প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় এ শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।
সিটি মেয়র আরো বলেন, ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থাসহ সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রকল্পটির কার্যক্রম পুন:রায় চালু করি। সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় স্বল্প আয়ের পরিবারসমূহ এ প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। তিনি প্রকল্পের নিয়ম মেনে যথাযথভাবে কাজ করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় ইতোমধ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রায় ২৯৬টি বসতিতে শিক্ষা ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় সহায়তা প্রদানের পাশাপাশি ২৮৫টি সিডিসি/বসতিতে অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত ০ থেকে ৬ মাস বয়সী ১ হাজার ৬৫ জন শিশু ও ৭ থেকে ১৮ মাস বয়সী ৫’শ ৮৫ জন শিশুকে অর্থাৎ সর্বমোট ১৬৫০ টি সুবিধাভোগী পরিবারকে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পরিবার প্রতি পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে ৩০টি ডিম, এক লিটার তেল ও এক কেজি মুশরের ডাল এবং খাদ্য সামগ্রী ক্রয়ে পরিবার প্রতি মাসিক ৬৮০ টাকা হারে সর্বমোট ৬০ লক্ষ ২৬ হাজার ৪৮৮ টাকা ব্যয় হবে। আগামী ৫ মাস এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র সদর থানা এলাকার ৯টি ওয়ার্ডের ৪’শ ৫২ টি সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য সহায়তা প্রদান করেন। আগামী দু’এক দিনের মধ্যে পর্যায়ক্রমে অবশিষ্ট ২২টি ওয়ার্ডের সুবিধাভোগী পরিবারকে পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
কেসিসি’র কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাজী আবুল কালাম আজাদ বিকু, ফকির মো: সাইফুল ইসলাম, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর, মাহমুদা খাতুন, মাজেদা বেগম, রেকসনা কালাম লিলি, প্রকল্পের সদস্য সচিব চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
বিকেলে সিটি মেয়র ২৫নং ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ডের ১’শ ৩৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করেন। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন, মাজেদা খাতুন, প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মিলিত: বঙ্গবন্ধু পরিষদ-খুলনার নেতৃবৃন্দ শনিবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ মেয়র পদে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সিটি মেয়রকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সিটি মেয়র আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বঙ্গবন্ধু পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি ও বিএমএ-খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, সহসভাপতি ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, শেখ জামাল উদ্দিন, মুন্সী হেকমত আলী, ডা. সুতনু কুমার সুকর্ণ, ডা. মাহবুবুল ইসলাম, সরদার ফেরদাউস আহমেদ, ডা. এস কে বাইন, ডা. নৃপেন্দ্র নাথ বৈরাগী ও নাজমুল হুদা, সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. মো: তারিম ও পারভেজ আহমেদ পলাশ, মহিলা সম্পাদিকা এ্যাড. ফালগুনি ইয়াসমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-খুলনার নেতৃবৃন্দ নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক’কে ফুল দিয়ে অভিনন্দন জানান। স্বাচিপ-খুলনার সভাপতি ডা. এস এম সামছুল আলম, সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মুসল্লীদের মাঝে ক্ষোভে উত্তেজনা সৃষ্টি
শিরোমণি উত্তরপাড়া মসজিদ কমিটিকে কেন্দ্র করে হামলার চেষ্টা প্রতিহত করলো মুসল্লী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে গঠনকে কেন্দ্র করে এলাকার চিহিৃত একটি মহলের হামলার চেষ্টা প্রতিহত করেছে মসজিদের সাধারণ মুসল্লীগণ। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে অভিযুক্তরা মসজিদে বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার মুসল্লীদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।শিরোমণি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ মাসরুর স্বক্ষরিত থানায় করা লিখিত অভিযুক্ত সুত্রে জানাগেছে, শিরোমণি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার একটি অন্যতম প্রচীন ও বৃহত্তর মসজিদ। এই মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার আব্দুল গণির পুত্র শেখ গিয়াস উদ্দিন, শেখ আকছার আলীর পুত্র আবজাল হোসেন এবং শেখ আব্দুল আজিজের পুত্র শেখ ইকরাম হোসেন মসজিদ কমিটির সদস্য সহ সাধারণ মুসল্লীদের উষ্কানিমূলক কথাবার্তা বলে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করে আসছিল। গত ৭ এপ্রিল জুম্মার নামাজের মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিনসহ মুসল্লীদের সাথে খারাপ আচারণ করলে উত্তেজনা সৃস্টি হয়। এ সময় আবজাল হোসেন মসজিদ থেকে বেরিয়ে দলবল নিয়ে লাঠিসোটা নিয়ে মুসল্লিদের উপর হামলা চালালে মুসল্লীরা প্রতিহত করলে তারা পিছু হটে যায়। ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লীদের সাথে পায়ে পড়ে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করায় মসজিদ কমিটি এবং মুসল্লীদের মাঝে চাপা ক্ষোভ থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত ১৭ এপ্রিল খানজাহান আলী থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করে থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও বিষয়টি নিয়ে হামলাকারীরা নতুন করে বিশৃংখলা সুষ্টির চেষ্টা করায় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করেছে। উল্লেখ্য হামলাকারীদের বিরুদ্ধে এলাকার একটি মাদক চক্রের পৃষ্ঠপোষকতা এবং অভিযুক্ত আবজাল হোসেন সৎ ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছে ভুক্তভোগীগণ।
গিলাতলা কেডিএ আবাসিকের রাস্তার পাশে ময়লার স্তুপ ভোগান্তিতে এলাকাবাসি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার গিলাতলা কেডিএ আবাসিক এলাকার রাস্তার উত্তর পাশের মূল সড়কের ওপর ময়লা আবর্জনার স্তুপ দেখা যায়। আবাসিক এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা ভ্যানে করে বাসাবাড়ির ময়লা আবর্জনা নিয়ে নির্ধারিত ডাস্টবিনে ফেলছে কিন্তু ডাস্টবিনের উক্ত ময়লা অপসারনের কোন ব্যবস্থা না থাকায় জমতে জমতে সেটা রাস্তার ওপর চলে যাচ্ছে।কয়েকজন টোকাই পচা ময়লার স্তুপ থেকে ভাঙাচোরা প্লাস্টিক, পলিথিন, বোতল ইত্যাদি কুড়িয়ে নেয়ায় যেমন দূর্গন্ধ ছড়ায় তেমনি ময়লা গুলো রাস্তার উপর চলে আসছে। ফলে নষ্ট হচ্ছে রাস্তার স্বাভাবিক পরিবেশ এবং বিভিন্ন রোগের উপসর্গ।পথচারীদের দেখা যায়, নাকে রুমাল দিয়ে চলাচল করতে। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছে। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই ময়লার ডাস্টবিনের পাশে আবাসিক এলাকার বসবাসরত বাসিন্দা, এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে।গিলাতলা আবাসিক এলাকার গৃহিণী সানজিদা আক্তার বলেন, রাস্তার ওপর ময়লা আবর্জনা ফেলে রাখা হয়, ডাস্টবিনের ময়লা অপসরণ করা হয় না। এ জন্য আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।গিলাতলা মাদ্রাসার শিক্ষার্থী সাজ্জাদ বলেন, বাসা থেকে স্কুলে যাওয়া-আসা করার সময় ডাস্টবিনের মোড় পৌঁছলে ময়লার দূর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। কোনো রকমে নাক-মুখ চেপে ধরে ময়লার স্তুপ পার হতে হয়। এসব পচা ময়লা আবর্জনার গন্ধের জন্য অনেকে অসুস্থও হয়ে পড়ছে।গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গিলাতলা আবাসিকের বিভিন্ন বাসা বাড়ির ময়লা পরিছন্নতাকর্মী ভ্যান যোগে নিয়ে এসে ডাস্টবিনে ফেলছে। এ সময় পরিছন্ন কর্মি এর কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের কাজ বাসা থেকে ময়লা এনে এখানে ফেলে যাওয়া ।আবাসিক এলাকার বাসিন্দা কামরুল হোসেন বলেন নিয়মিত ময়লা ডাস্টবিন থেকে সরানোর উদ্যোগ নিতে হবে, ময়লার গন্ধে এখানে বসবাস করার মত পরিবেশ নেই। তা ছাড়া পচা গন্ধে এখানকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। দির্ঘদিন ধরে এই সমস্যা থেকেই যাচ্ছে। এলাকাবাসি নিয়মিত ডাস্টবিন থেকে ময়লা অপরসারণ করে এলাকার দূষণমুক্ত রাখতে কেডিএ উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা
ফুলবাড়িগেট প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল বিকাল ৪ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ জাহাঙ্গির হোসেন, মুজিবর, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভা থেকে আগামি ১ লা মে মহান মে দিবস উপলক্ষে ফেডারেশনের উদ্যোগে বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক কলোনি থেকে র্যালী বের হয়ে ফুৃলবাড়ীগেটে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে সমাবেশ এর করার সিদ্ধান্ত গৃহিত হয়।
কলারোয়ায় ডায়রিয়া মহামারি ছড়িয়ে পড়েছে: ৪দিনে শতাধিক আক্রান্ত
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ডায়রিয়া মহামারি ছড়িয়ে পড়েছে। গত ৪দিনে শতাধিক নারী-পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কলারোয়া সরকারী হাসপাতালে ৩৪জন ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছে বলে জানা গেছে। ডায়েরিয়ায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে-কলারোয়া উপজেলার কোটাবাড়ী গ্রামের মাসুদ হোসেন (৬৫), রায়টা গ্রামের আনিসা খাতুন (১১মাস), রদ্রুপুর গ্রামের রেনু খাতুন (৩০), লায়লা খাতুন (৫৫), মাসুরা খাতুন (৩৭), মিকাইল হোসেন (৪০), ব্রজবাকসা গ্রামের আবুল কাশেম (৭০), গদখালী গ্রামের ইমরান হোসেন (৩২), গোপিনাথপুরের ওহনা আক্তার (১বছর), রাজনগর গ্রামের ফতেমা খাতুন (৪৫), ওফাপুর গ্রামের মিম (২০), শাহপুর গ্রামের জবেদা খাতুন (৫৫), পাচপোতা গ্রামের ইসমাইল হোসেন (৩৩), রায়টা গ্রামের নাজমুন নাহার (৪৩), কামারালী গ্রামের ইতি খাতুন (২৫), বেলতলা গ্রামের ওমর আলী (৬৭), বাকসা গ্রামের ইসরাইল হোসেন (১৮), আলাইপুর গ্রামের নাজমুল হোসেন (২৬), যুগিখালী গ্রামের প্রিয়া খাতুন (২৩), ব্রজবাকসা গ্রামের সুমাইয়া খাতুন (২৬), গাজনা গ্রামের রাকিব হোসেন (৭ মাস), ব্রজবাকসা গ্রামের সামসুর রহমান (৪০)। এছাড়া অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবর রহমান জানান-তিনি হাসপাতালে সঠিক চিকিৎসা দেয়াতে ডায়রিয়ায় আক্রান্ত রোগিরা দ্রুত সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যাচ্ছেন। তবে এখন ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা অনেক বেশি। ডায়রিয়া আক্রান্তদের নিয়ে হাসপাতালের সকল ডাক্তার ও নাচরা সর্বক্ষনিক ভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
বাগেরহাটে ত্রি-মুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনে সাথে ব্যাটারি চালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে লাভলু শেখ (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত । এ সমরয় বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) ফকিরহাট উপজেলার উজলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ঢাকাগামী রবি এক্সপ্রেস পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান ও বাইসাইকেল চালক ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামে যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে ও যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময়ে গুরুতর আহত হয় বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবি এক্সপ্রেস নামের পরিবহন আটক করা হয়েছে। তবে পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বাগেরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে অপরাজিতা নারী জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা প্রকল্পের জেলা সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। খুলনা বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী সুভোল ঘোষ টুটুল ও উপজেলা সমন্বয়কারী শিল্পি আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি এ্যাডভোকেট শাই্ আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন, সিপিবির সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সম্পৃতি বাংলাদেশের জেলা সভাপতি এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, মহিলা দলের সভাপতি প্রভাষক শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, রামপাল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হেসনে আরা মীলি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের নারীদের প্রায়ই শুনতে হয় তাদের মধ্যে যোগ্য ব্যক্তির অভাব। শুধুমাত্র এই অজুহাতে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি ও নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা উপেক্ষার শিকার হয়। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর নির্দেশনা অনুসারে সকল দলের বিভিন্ন কমিটিতে নূন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতবৃৃন্দদের নিজেদের দলের বিভিন্ন কমিটির পাশাপাশি নির্বাচনে অংশ গ্রহণে নারীদের অগ্রধিকার দেওয়ার আহবান জানান বক্তারা।
যশোরের শার্শা সীমান্ত থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আনা অর্ধকোটি টাকা মুল্যের ৭৮কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোরে শার্শা উপজেলার সীমান্তবর্তী লক্ষনপুর ইউনিয়নের শালতা গ্রামের একটি মাঠ থেকে এ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।
যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাদ আল নাহিয়ান শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় এক প্রেস ব্রিফিংয়ে জানান, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপন অবস্থান থাকে। পরে ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি উদ্ধার করে বস্তাার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করে।
উদ্ধারকৃত গাঁজার বাজার মুল্য প্রায় ৪৭ লক্ষ টাকা বলে পুলিশ জানায় । উপজেলার ফুলসারা গ্রামের বয়দার রহমান (৩৩) কে পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে পলাতক আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।
নয় মাস পর দেশে ফিরল ঝড়ের কবলে ভারত সীমান্ েঢুকে পড়া ১৫ জেলে
বেনাপোল প্রতিনিধি
দীর্ঘ নয় মাস আগে ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ১৫ বাংলাদেশি জেলেকে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা জেলেরা বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২০২২ সালের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে যায় বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তাদের ট্রলার ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে। ৩৬ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে সেদেশের কোস্টগার্ডের হাতে তুলে দেন।
এ সময় অনুপ্রবেশের অভিযোগে জেলেদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এদের মধ্যে ৬৬ বাংলাদেশিকে আগেই বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।বাকি জেলেদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়া হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ফেরত আসা জেলেদের চেকপোস্ট ইমিগ্রেশন পোর্ট থানায় সোপর্দ করে। পরে অফিসিয়াল কার্যক্রম শেষ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাটের ফলতিতা বটতলায় সড়ক র্দুঘটনায় ভ্যানযাত্রী নিহত, আহত-২
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারী চালিত অটোভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এসময় বাইসাইকেল চালক ও ভ্যানচালক গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফলতিতা এলাকায় এই র্দুঘটনা ঘটে। নিহত লাভলু শেখ উজলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাই-সাইকেলকে ধাক্কা দেয়, পরে যাত্রীবাহী ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), অটোভ্যান চালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০)কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ জানান, ভ্যান চালক লাভলু শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশে পরিদর্শক (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক ও সহযোগি পালিয়ে গেছে। #
ফকিরহাটের আট্টাকা স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মহঃ শের আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, ডিএফও নুরজাহান আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, এসএমসির সভাপতি ও সহকারী অধ্যাপক বিশ্বাস মাসুদ হোসেন মুক্ত, সাবেক সভাপতি ও ইউপি সদস্য বিশ্বাস সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, এসএমসির সদস্য আ. ছালাম ও দাউদ হায়দার বাবু সহ বিভিন্ন শিক্ষক। উল্লেখ্য প্রায় ৪৮লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পাধীন জাইকা ও ফকিরহাট উপজেলা পরিষদের যৌথ অর্থায়নে নির্মিত করা হচ্ছে এই দ্বিতল ভবনটি।
বাগেরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়
আসন্ন সংসদ নির্বাচনে দলের পক্ষে ৩৩% নারীকে নমিনেশন দেবার দাবি
খবর বিজ্ঞপ্তি
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভায় রাজনৈতিক দলের কমিটিগুলিতে ২০২৫ সালের মধ্যে ৩৩% নারী অর্ন্তভূক্ত করা এবং রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোন গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভূক্তিকরণের দাবি জানানো হয়।
শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মুজিববর্ষ হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন। সভায় রাজনৈতিক দলের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট জেলা সহ-সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা কমিটির সদস্য সৈয়দ নাছির আহমেদ মালেক, জাতীয় পার্টির বাগেরহাট জেলা সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পদক ফখরুল হাসান জুয়েল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সভাপতি এ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম, জাতীয়তাবাদী মহিলা দল বাগেরহাট জেলার সভাপতি শাহিদা আকতার, জাতীয়তাবাদী মহিলা দল বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার (ইভা), অধ্যাপিকা আফরোজা আখতার লিনা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সভাপতি, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সভাপতি এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক তানিয়া খাতুন, বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট সদর উপজেলা সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (বুলু)।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন অর্পা মল্লিক সাধারণ সম্পাদক মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। উপস্থাপনা করেন রহিমা খাতুন সভাপতি বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক। আলোচনা সভায় অংশগ্রহণ করেন মিসেস হোসনেয়ারা মিলি মহিলা ভাইস চেয়ারম্যান রামপাল উপজেলা, নিহার রঞ্জন সাহা সভাপতি বাগেরহাট প্রেসক্লাব, আহাদ উদ্দিন হায়দার সাধারণ সম্পাদক বাগেরহাট ফাউন্ডেশন, বাবুল সরদার সভাপতি ক্যাব ও ডিপিএফ, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানাার্জী সভাপতি সম্প্রীতি বাংলাদেশ, ঝিমি মন্ডল অধ্যক্ষ যদুনাথ স্কুল এন্ড কলেজ, জোৎস্না দেবনাথ লিগ্যাল এইড কমিটির সম্পাদক বাগেরহাট জেলা মহিলা পরিষদ, অপরাজিতা রহিমা খাতুন, সোনিয়া, অর্পা মল্লিক, জোসনা খাতুন, গায়ত্রী বিশ^াস, তাসলিমা আক্তার বৃষ্টি, কাজল মন্ডল, জেসমিন আক্তার পপি, তানজিলা বেগম, শিপ্রা হালদার, লাকীয়া খানম, বনলতা সেন, নাছিমা খাতুন। সভায় ইউনিয়ন পর্যায়ের অপরাজিতা, নারীনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন নারী উন্নয়ন নীতিমালা, আরপিও এবং দলের সংবিধানে নারী অন্তর্ভূক্তি বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। সকলে আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আসন্ন দলের সকল পর্যায়ের কমিটি গঠনের সময়ে নারীদের সম্পৃক্ত করণের অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অপরাজিতা নেটওয়ার্ক সদস্যরা বলেন, বর্তমান আইন ও নীতিমালা অনুযায়ী নারীদের সামনে এগিয়ে নেওয়ার সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। দলে সম্পৃক্ত না হওয়ার পেছনে কারণ হিসেবে নেতারা নারীদের যোগ্যতা, নারী না পাওয়া, শিক্ষা, সময় না দেওয়া ইত্যাদি কথা বলা হয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো নারীরা যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এগুলো একেবারেই সঠিক নয়। নারীরা এখন রাজনীতিতে বেশি সময় দিচ্ছেন, আন্দোলনে সামনের সারিতে থাকছেন। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩% নারীকে দলীয় নমিনেশন দেওয়ার দাবি জানানো হয়।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলের কমিটিতে নারীদের সম্পৃক্ত করার অঙ্গিকার করে বলেন নারীদের আরো বেশী বেশী রাজনীতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য হতে হবে। সময় এসছে কমিটিতে ৫০% নারী সম্পৃক্ত করার।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়রা বিএনপি’র ৮জনের পদ সাময়িক স্থগিত
খবর বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়রা উপজেলা বিএনপি’র আটজন নেতাকর্মীর পদ-পদবী সাময়িক স্থগিত করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটির জরুরি সভায় শনিবার (২৯ এপ্রিল) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমিন বাবুল ও ১ম যুগ্ম-আহবায়ক জিএম মাওলা বক্স যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পদ স্থগিতকৃতরা হলেন কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বেল্টু, এমএ হাসান ও আবু সাঈদ বিশ^াস, সদস্য শেখ আব্দুর রশিদ, কোহিনুর আলম, আঃ সামাদ সরদার, জিএম হাবিবুর রহমান ও শেখ সালাউদ্দীন লিটন। একই সাথে শৃঙ্খলা ভঙ্গ করে জেষ্ঠ্য নেতাদের সম্পর্কে কটুক্তি করায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেছেন কয়রা বিএনপি’র নেতৃবৃন্দ।#
রামপালে যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে গৃহবধূর মামলা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
নির্মম নির্যাতন সইতে না পেরে বহুগামী স্বামীর বিরুদ্ধে গৃহবধূ নাজমুন নাহার একটি মামলা দায়ের করেছেন। প্রতিকার চেয়ে ঘুরছেন সমাজপতিদের দ্বারে। গৃহবধূর স্বামী প্রভাবশালী হওয়ায় কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন। বরং অসহায় ওই গৃহবধূকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে স্বামী শেখ তাহিদুল ইসলাম, শশুর শেখ নূর ইসলাম ও তার শ্বাশুড়ি হাবিবা বেগম।
মামলা সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার ভাগা গ্রামের শেখ নূর ইসলামের পুত্র শেখ তাহিদুল ইসলাম (২৭) নামের এক যুবক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের মো. আমিনুল ইসলামের কন্যা নাজমুন নাহার (২৩) কে বিয়ে করেন। বিয়ের কাবিনে ৫ লক্ষ টাকা ধার্য্য করা হয়। গত ইংরেজি ২৪-০৫-২০২১ সালে বিবাহের পরে তাদের ঔরশে জন্ম নেয়া শেখ নিয়াজুল ইসলাম নামের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরপর থেকে যৌতুক লোভী তাহিদুল যৌতুকের দাবীতে নির্যাতন শুরু করে। বিয়ের সময় কন্যার পিতা ৩ লক্ষ টাকা মূল্যের ২ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র উপঢৌকন হিসেবে জামাতাকে প্রদান করে। এতে সন্তুষ্ট হতে না পেরে যৌতুক হিসেবে আরও ৫ লক্ষ টাকা দাবী করেন। স্বামী তাহিদুলের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে ভুক্তভোগী নাজমুন নাহারের বাড়িতে ফেলে গত ১৭-০১-২০২৩ তারিখ রাত সাড়ে ৮ টায় গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় গত ২২-০১-২০২৩ তারিখ ভুক্তভোগী নাজমুন নাহার বাদী হয়ে বরগুনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৫৯/২০২৩।
তথ্য উপাত্ত ও অনুসন্ধানে জানা গেছে, রামপাল উপজেলার ভাগা গ্রামের নূর ইসলামের পুত্র তাহিদুল ইতিমধ্যে আরও একাধিক বিয়ে করেছেন। সে গত ২০১২ সালে একই উপজেলার ঝনঝনিয়া গ্রামের খাদিজা ইসলাম কলি নামের এক মেয়েকে বিয়ে করেন। সেই সংসারে ইমন নামের নয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পরে লম্পট তাহিদুল তাকে ডিভোর্স দেন। এরপূর্বে সে রংপুরের মিঠাপুকুর উপজেলার মহিয়ারপুর গ্রামের আকতারা খাতুনকে বিয়ে করেন। তার পরিণতি কি হয়েছে সেটি জানা যায়নি। পরে গত ২০১৫ সালে রূপসার বাগমারা গ্রামের মৃত আইয়ুব আলীর কন্যা মিতাকে বিয়ে করেন। সেই সংসারে ইরান নামের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তারা অবশ্য তাহিদুলের বাড়িতে থাকেন। পরে গত ২৪-০৫ ২০২১ তারিখ ভুক্তভোগী নাজমুন নাহারকে বিয়ে করেন। সে সংসারে তাদের নিয়াজুল নামের একটি পুত্র সন্তান রয়েছে। গৃহবধূ নাজমুন নাহার জানান, তার স্বামী তাহিদুল দেশের বিভিন্ন এলাকায় গিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে ৬/৭ টি বিয়ে করেছেন এবং প্রত্যেক স্ত্রীর পরিবারকে ব্লাকমেইল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছেন। এ সব ঘটনায় তার বিরুদ্ধে বরগুনা জেলার বিজ্ঞ আদালতে মামলা দায়েরসহ অসংখ্য অভিযোগ রয়েছে। লম্পট তাহিদ একাধিক জাতীয় পরিচয় পত্র তৈরী করে এসব প্রতারণা করতো বলে অভিযোগে ভুক্তভোগীরা জানায়। বিভিন্ন লোকজনকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে সে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। দুবাই পাঠানোর কথা বলে বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নের গিয়াস উদ্দিনের কাছ থেকে তিন লক্ষ ৭০ হাজার টাকা নগদ গ্রহণ করে ভূয়া ভিসা ও বিমানের টিকিট দেন। এ ঘটনায় বরগুনা আমল আদালতে গত ০৬-০৩-২০২৩ তারিখ ভুক্তভোগী গিয়াস উদ্দিন একটি প্রতারণা মামলা করেন। সে বর্তমানে চেক জালিয়াতি, নারী নির্যাতন ও অপহরণ এবং মোটরসাইকেল চুরির মামলাসহ ৩ টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
এ সকল অভিযোগের বিষয়ে ভাগা গ্রামের তাহিদুলের পিতা নূর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাথে তার কোন যোগাযোগ নেই।
অভিযোগের বিষয়ে দুবাই পরবাসী তাহিদুলের কাছে ভিডিও কলে জানতে চাইলে তিনি বলেন, আমি বর্তমানে দুবাই আছি। আমি পরিস্থিতির শিকার। তবে তিনি একাধিক বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে বলেন বাড়িতে এসে বা লোক মারফত মামলা মোকাবেলা এবং স্ত্রী নাজমুন নাহারের সাথে মিমাংসা করে দেনাপাওনা বুঝে দেওয়া হবে জানান। তিনি এসব নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। সংবাদ প্রকাশ ঠেকাতে তার কাছে রাজু শেখ নামের এক ব্যক্তি টাকা চেয়েছে বলে তিনি ভিডিও কলে তিনি জানান।#
পাইকগাছায় ১২ বছরের কন্যা শিশু ধর্ষনের স্বীকার: ধর্ষক গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ১২ বছরের কন্যা শিশু ধর্ষনের স্বীকার হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই রাতেই ধর্ষণ মামলা করে। পুলিশ ধর্ষককে ডুমুরিয়া উপজেলার তার আত্নীয় বাড়ি থেকে গ্রেফতার করে। শিশুকে শনিবার সকালে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলা কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামে মৃত্যু মকবুল মোড়লের ছেলে মুনছুর মোড়ল(৫৫)একটি বাড়িতে যেয়ে ১২ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরকরে ধর্ষন করে। এ সময় িিশশুর পিতামাতা বাড়ি ছিলো না। শিশুটি পিতামাতা বাড়ি আসলে তাদেরকে জানায়। তাৎক্ষনিক পিতামাতা পুলিশকে জানায়। পুলিশ তদন্ত করে সত্যতা পাওয়ায় থানায় মামলা নেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঊন্নত প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোর রাতে ধর্ষককে ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। শনিবার শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিনো হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়ায় হয়রানি মুলক মামলা ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভাই কর্তৃক হয়রানি মুলক মামলা ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিপনা নতুন রাস্তা এলাকার মৃত সাদের আলী ফকিরের ছেলে কৃষক সাজ্জাত আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫৮ শতাংশ জমি সকল দাগে সমহারে বন্টন না করে আপন চাচাতো ভাই রমজান ফকির কৌশলে আমাকে ৭ শতাংশ জমি কবর¯’ান রেকর্ড দেখিয়ে বাকি মেইন রাস্তার সম্মুখে দখল নিয়ে সেখানে মার্কেট নির্মাণে পাঁয়তারা করছে। এতে আমি বাঁধা দিলে আমাদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি করছে। তিনি আরও বলেন, ভাই রমজান ফকির এ তর্কিত জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করলেও বিজ্ঞ আদালত সেটা খারিজ করে দেন। আমরা এ মামলাবাজের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপ¯ি’ত ছিলেন ইউপি সদস্য শেখ মহসিন আলী, শিক্ষক আশরাফ আলী, শেখ মোফাজ্জেল হোসেন, আঃ হান্নান শেখ, জিন্নাত আলী, মতিয়ার রহমান ও মাহমুদ আলী।
সাতক্ষীরায় জাল জালিয়াতি করে জমি দখলের পায়তারা: মামলা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা শ্যামনগরে জাল জালিয়াতি করে জমি দখলের পায়তারায় রাধাকান্ত মন্ডল সহ ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা হয়েছে। গত ১৭/০৪/২৩ ইং তারিখ হরেন্দ্র নাথ মন্ডল এর ছেলে রঞ্জন কুমার মন্ডল বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ১ নং সদর আদালতে পেনাল কোড এর ৪৪৭/৪৬৪/৪৬৫/৪৬৭/ ৪৬৬/ ৪৬৮/৪৭১/ ৩৪/৫০৬ ২য় অনুচ্ছেদ দণ্ডবিধি ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেনঃ শ্যামনগর উপজেলার ৩ নং সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডল এর ছেলে (১) রাধাকান্ত মন্ডল (৭০), একই গ্রামের রাধাকান্ত মন্ডল এর ছেলে (২) সুভাষ চন্দ্র মন্ডল (৪২), একই গ্রামের মহাদেব সরকার এর ছেলে উৎপল সরকার (২৮)। মামলা সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের বাসিন্দা হরেন্দ্র নাথ মন্ডল ২৭ নং বাদঘাটা মৌজায় এস, এ খতিয়ানের ২৫ ও ৪২ দাগে ৫৯ শতক জমির মধ্যে ওয়ারেশ সুত্রে প্রাপ্ত ৩৮ শতক জমিতে গাছ গাছালী রোপণ, সবজি চাষ, পুকুরে মৎস্য চাষ ও ঘেরা বেড়া দিয়ে ৪০/৫০ বছরের উর্দ্ধকাল যাবৎ তিনি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছেন। একপর্যায় গত ইংরেজি ০২/০৪/২৩ তারিখ সকাল আনুমানিক ০৮.৩০ মিনিট সময় আসামী পক্ষ পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে ৭/৮ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বাদীর নালিশী ভিটা জমিতে প্রবেশ করে বাদীর ভোগদখলে বাধা সৃষ্টি করে। এ সময় বাদী ও বাদীর লোকজনকে মারধর করে এবং উক্ত জমি থেকে বেদখল করার চেষ্টা করে। তখন মামলার ১ নং আসামীপক্ষ বলে যে, নালিশী বাদঘাটা মৌজার এস, এ, ২২ নং খতিয়ানের জমি রেকর্ডীয় মালিকের নামে আমি নকিপুর সার্টিফিকেট আদালতে ৭০৮/৬৮-৬৯ নং মোকদ্দমায় সমুদয় সম্পত্তি নিলাম বয়নামা মুলে প্রাপ্ত হয়েছি। তাৎক্ষণিক তিনি এই সকল কাগজপত্র ১ নং আসামীপক্ষ সাক্ষীর সম্মুখে বাদীকে দেখান এবং পরে আসামীপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। বাদীপক্ষ আসামী পক্ষের নিকট হতে উক্ত কাগজপত্র প্রাপ্ত হয়ে শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি অফিস, শ্যামনগর সহকারী কমিশনার এর অফিস, সাতক্ষীরা দপ্তরে খোজ করে কোন অস্তিত্ব খুঁজে পাননি। বাদীপক্ষ জানতে পারে ৩ নং আসামী শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) অফিসারের ড্রাইভার হওয়ায় ১ ও ২ নং আসামীকে উক্ত প্রকার জালজালিয়াতি কাগজ সৃষ্টি করিয়া দিয়েছেন। এ ছাড়া আসামীপক্ষগন এলাকায় প্রভাব খাটিয়ে অনেকের জাল জালিয়াতি কাগজপত্র সৃষ্টি করিয়াছেন। মামলার ৩ নং আসামী উক্ত প্রকার জাল জালিয়াত কাগজ তৈরির ইন্ধন দাতা এবং অর্থ দাতা। আসামীগন পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত উপায়ে উক্ত জাল কাগজ সৃষ্টি করিয়াছে। আসামী পক্ষের উক্ত প্রকার জাল জালিয়াতি কাগজপত্রের দ্বারা বাদীর নিন্ম তপশীলকৃত জমি জায়গা আসামীগন জবর দখল করিবার পায়তারা সহ বাদীকে খুন জখমের জন্য হুমকি প্রদর্শন করিতেছে মর্মে অভিযোগ এনে বিজ্ঞ আদালতে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে রঞ্জন কুমার মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি,আর ৩৬৪/২৩ তারিখ ১৭/০৪/২৩। এদিকে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করার পর থেকে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে একের পর এক বিভিন্ন হুমকি ধামকি এমনকি জমি দখলের পায়তারা অব্যাহত রেখেছে বলে এ দাবী করেন ভুক্তভোগী ও তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঝিনাইদহ থেকে নিখোজ ট্রাকচালকে ৪দিন পর জীননগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ থেকে নিখোঁজ ট্রাকচালক জয়নালকে ৪দিন পর চুয়াডাঙ্গা জেলার জীননগর উপজেলার হাসাদার বদিনাথপুর মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্দার করা হয়েছে। নিখোঁজ ট্রাকচালক জয়নাল মহেশপুর পৌর এলাকার জলিলপুর বটতলা পাড়ার মৃত জামাল শেখের ছেলে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার মাগুরা থেকে ঝিনাইদহের বাইপাস সড়কের পাশে হোটেলে খাবার খেতে দাড়িয়ে হেলপার বাবুকে হোটেলে খাবার দেখতে পাঠালে, হেলপার বাবু হোটেলে ঢুকতেই গাড়ির দিকে তাকালে দেখে দুইটি মোটরসাইকেলে করে ড্রাইভার জয়নালকে জরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক ভাবে হেলপার বাবু জয়নালের পরিবারকে জানালে জয়নালের চাচা ফারুক হোসেন বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজের ৪দিন পর শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদার বদিনাথপুর মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দেখতে পাওয়াদের মধ্যে একজন ট্রাকচালক জয়নালকে চিনতে পেরে তার চাচা ফারুক হোসেনকে জানায়। ফারুক হোসেন দ্রুত নিখোঁজ জয়নালকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন বলেন,আমি শুনেছি তাকে উদ্দার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘটনা ঝিনাইদহ সদরের এ ব্যাপারে ওরাই ভাল বলতে পারবে।
মহেশপুরের সুজনকে বাঁচাতে সহযোগিতা চায় তার পরিবার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের সুজন পেশায় একজন পত্রিকা বিক্রেতা। জীবনের পুরো সময় কাঁটিয়েছেন মানুষের হাতে সংবাদ পৌছে দিয়ে। সুজনরা প্রতিদিন দেশ-বিদেশের খবর মানুষের কাছে পৌছে দিলেও তাদের খবর রাখেনা কেউ। তবু প্রকৃতির নিয়মে মাঝে মধ্যে পত্রিকার পাতায় ছাপা হয় সুজনদের সংবাদ। পত্রিকা বিক্রেতা সুজন কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানী নিউরো সাইন্সিস হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অসুস্থ সুজনের স্ত্রী সুমাইয়া খাতুন জানান, গত ১৬ মার্চ কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউরো সাইন্সিস হাসপাতালে ভর্তি করা হয় সুজনকে। সহায় সম্বল ও মানুষের সাহায্যে একটু সুস্থতার জন্য পরীক্ষা নিরিক্ষা শেষে ওই হাসপাতালে ৩ মার্চ কিউনি রোগের অস্ত্রপাচার করা হয়। সুস্থতার পরিবর্তে অস্ত্রপাচারের পর আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। আবারও পরীক্ষা করে মাজার হাড় ক্ষয় ও টিউমার ধরা পড়েছে। সুজনকে সুস্থ জীবনে ফিরাতে দরকার উন্নয়ন চিকিৎসার। কিন্তু সেই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই সুজনের পরিরারের। তাই সুজনের পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগীতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-০১৯১১-১৫২৯৯৩ (বিকাশ)।
পবিত্র ঈদ-উল-ফিতর এর ছুটি শেষে আজ কুয়েট খুলছে
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-ফিতর এর ছুটি শেষে আজ ৩০ এপ্রিল রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কুয়েট এর ক্লাশ, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ছিলো। পরবর্তীতে ২৮ ও ২৯ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ৩০ এপ্রিল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর যৌথ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধাদের করণীয় এবং কর্মপদ্ধতি নির্ধারণ সম্পর্কে শনিবার সকাল ১০ ঘটিকায় ৭১ খান জাহানআলী রোডস্থ খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডের কমান্ডার আলহাজ্ব সরদার মাহবুবার রহমান এবং প্রধান অতিথি ছিলেন মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার অধ্যাপক মো: আলমগীর কবির। সভায় আগামী ১৪ ই মে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সমাবেশে খুলনা মহানগর এলাকায় বসবাসকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করা হয়। সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মো: নুর ইসলাম বন্ধ, শেখ মনিরুল ইসলাম, মুন্সী আইযুব আলী, মকবুল হোসেন মিন্টু, বাবু শ্যামল সিংহ রায়, ইঞ্জি: শেখ আব্দুল জব্বার, নুরুল ইসলাম মনু, আলহাজ্ব শেখ শহিদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, হারুন-উর রশিদ বন্ধ, শেখ মোহাম্মদ আজাদ, বাবু পরিমল কুমার দাস, আবুল কালাম আজাদ (খোকা), মোখলেসুর রহমান বাবলু, মোল্লা মুজিবুর রহমান, শেখ হায়দার আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, শেখ আমিরুল ইসলাম, শেখ জয়নাল আবেদীন, স ম রেজওয়ান আলী, নির্মল কুমার রায়, শেখ আনসার আলী, শেখ অহিদুর রহমান, শেখ হাফিজুর রহমান, মহিউদ্দিন মোড়ল, কাজী মতিয়ার রহমান, শেখ সিদ্দিকুর রহমান, এম এ দাউদ, শ্যামল কুমার দাস,মো: ইঞ্জিল কাজী, শেখ আসাদুল্লাহ, মামনুরা জাকির (খুকুমনি), লুৎফুল হক পিয়া, শিরিনা পারভিন,
সুন্দরবন থেকে উদ্ধার হওয়া লাশটি বহুল আলোচিত জেলে হিলটনের নয়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও উপজেলা চিংড়ি বণিক সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাহে আলমকে অপহরণের পর খুন এবং এ ঘটনায় থানায় মামলা না নেয়ার দাবী তুলে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ছেলে সুমন রানাসহ পরিবারের সদস্যরা। শনিবার বেলা সোয়া ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমন রানা অভিযোগ করে বলেন, গত ১০এপ্রিল সকালে মামার ঘাটে ঘুরাঘুরি করা অবস্থায় স্থানীয় মোশারেফ হোসেন নামের এক বোট মাঝি তার পিতার হাত ধরে বানীশান্তা ঘাটের দিকে নিয়ে যান। এরপর মাহে আলমকে বানীশান্তা ঘাট থেকে অপহরণ করে সুন্দরবনের করমজলে নিয়ে যায় মোশারেফ মাঝিসহ অজ্ঞাতরা। যা মোংলা পোর্ট পৌরসভার সিসিটিভি ক্যামেরা ফুটেজে পাওয়া গেছে। মাহে আলমকে অপহরণ করার ঘটনার তিন দিন পর ১৩এপ্রিল সুন্দরবনের করমজল এলাকা থেকে একটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে খুলনার দাকোপ থানা পুলিশ। ওই লাশের পরনে থাকা শার্ট-প্যান্ট মাহে আলমের বলে সনাক্ত ও দাবী করেন তার পরিবার। কিন্তু এর আগে ৭এপ্রিল বনবিভাগের অভিযানকালে মারধরে নদীতে পড়ে নিখোঁজ থাকা মোংলার চিলা এলাকার জেলে হিলটন নাথের পরনে ছিলো লুঙ্গি ও গেঞ্জি। রহস্যজনক কারণে মাহে আলমের লাশ হিলটনের বলেই হিলটন পরিবারের কাছে হস্তান্তর করে দাকোপ থানা পুলিশ বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। ওই লাশটি মাহে আলমের বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন তার পরিবারের সদস্যরা। সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ওই লাশটি মাহে আলমের দাবী করে মোংলা ও দাকোপ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তবে এ ঘটনায় মোংলায় থানায় জিডি করেছেন মাহে আলম পরিবার। ১০এপ্রিলের ওই ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ ২০এপ্রিল মোংলা পোর্ট পৌরসভা থেকে সংগ্রহের পর মাহে আলমকে অপহরণ ও খুন করা হয়েছে বলে নিশ্চিত হন তার পরিবার।
এরপর ২৪এপ্রিল এ ঘটনায় মোংলা থানায় মামলা করতে গেলে লাশ পাওয়ারস্থল দাকোপ থানা বলে ফিরিয়ে দেয় মোংলা থানা। আর মাহে আলমের বাড়ী মোংলায় হওয়াতে দাকোপ থেকে ফিরিয়ে দেয় দাকোপ থানা পুলিশ। অবশেষে মামলা না নেয়ার ঘটনায় ও মাহে আলমকে জীবিত নতুবা তার মৃত লাশ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এ সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহে আলমের বড় ছেলে সোহেল রানা, ছোট ভাই বিল্লাল হোসেন, সরোয়ার হোসেন, জসিমউদ্দীন, পরিবারের অপর সদস্য নুরআলম শেখ, জাহিদ হোসেন ও খায়রুল হোসেন।
খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত বলেন, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া লাশটি হিলটনের বলে তার পিতা-মাতা সনাক্ত করে নিয়ে যান। পরে মাহে আলম পরিবার লাশ তাদের দাবী করে এখানে একটি জিডি করেছেন। তবে লাশের ডিএনএ নমুনা রাখা হয়েছে, পরীক্ষা করে জানা যাবে লাশটি কথিত হিলটনের নাকি মাহে আলমের। ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মোংলা থানার ওসি (তদন্ত) ও বর্তমান দায়িত্বরত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র ঘোষ বলেন, যেহেতু লাশটি দাকোপ থানার অন্তর্ভুক্ত সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে এবং দাকোপ থানায় হত্যা মামলাও হয়েছে। এনিয়ে মামলার তদন্ত কাজও চলছে। দাবীকৃত একই ঘটনায় তো দুই থানায় মামলা নেয়ার সুযোগ নেই। এছাড়া ওই লাশটি হিলটনের বলে তার পরিবার নিয়েও গেছে। এদিকে ওই একই লাশটি মাহে আলমের বলে তার পরিবার দাবী করছেন। এখন ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর সনাক্ত করা সম্ভব হবে লাশটি মুলত কার ছিলো। সেটি সনাক্ত হলেই ওই মামলায় তা সম্পৃক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
দাকোপের চা অর্ধবেলা সকল দোকান বন্দ রেখে শোক প্রকাশ
মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ)
খুলনার দাকোপের বিশিষ্ট চায়ের দোকান্দার প্রমথ সরকার সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারজনীত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় গত বৃহস্পতিবার ভোর ৫ টায় ৭৮ বছর বয়সে তার নিজস্য বাস ভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র দুই কন্যা সহ অসংখ্যো গুনগ্রাহী রেখে যান। প্রয়ত প্রমথ সরকার একজন সদালপী মিষ্টভাষী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাই তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে তার বাসভবনে ছুটেযান সাবেক দাকোপ বটিয়াঘাটার সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক স্বপন কুমার রায় সাংবাদিক তুষার দাস, বিশিষ্ট সমাজ সেবক অচিন্ত সাহা, অশোক দাস, সুব্রত সরকার, বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ শাখার সভাপতি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল গোস্সামী, পালক প্রধান হরিনটানা ব্যাপ্টিজ চার্জের সাধারন সম্পাদক সুদর্সন সরকার বাকো ও এলাকার গুনিজন। সকলের প্রিয় মৃত ব্যক্তির আত্তার শান্তি কামনায় বাজুয়া বাজার খুদ্র ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে ২৯ এপ্রিল শনিবার সকাল থেকে অর্ধবেলা সকল দোকান বন্ধ রাখা হয়।
যশোর আন্তঃজেলা চোর চক্রের প্রধান রাশেদ পুলিশের খাচায়
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে আন্তঃজেলা গ্রিলকাটা চোর চক্রের প্রধান রাশেদুল (৩৬) কে আটক করেছে পুলিশ।গতকাল শুক্রবার গভির রাতে কোতয়ালী থানার পুলিশ শহরতির শেখহাটি থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে উদ্ধার ৫১ বোতল ফেনসিল, বিভিন্ন কোম্পানির ৭১ টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ডেবিড- ক্রেডিট কার্ড সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক রাশেদুল শেখহাটি মোল্যা পাড়ার তোরাফ আলীর ছেলে।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক) জুয়েল ইমরান শনিবার বেলা সাড়ে ১২ টায় এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। জুয়েল ইমরান বলেন, উপশহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায় আসমি রাশেদের সন্ধান পায় পুলিশ।গত রাতে অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় বড় ধরনের চুরি- ডাকাতী সংঘঠিত কাজে ব্যাবহৃত বিভিন্ন সঞ্জামাদি উদ্ধার হয়। রাশেদের বিরুদ্ধে থানায় হত্যা, দশ্যুতা, ডাকাতি, মাদকসহ একাধীক মামলা রয়েছে।
মাগুরার শালিখাতে বোর ধানের বাম্পার ফলন
নওয়াব আলী মাগুরা:
মাগুরার শালিখাতে চলতি বোর মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।প্রতি হেক্টরে গড় ফলন হয়ে সাড়ে ছয় মে.টন।এ ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।পাকা ধান ঘরে তুলতে পারলেই তারা খুশী।
গত কাল শালিখা উপজেলার বাউলিয়া মিঠু মজুমদার ব্লকে ব্রি ধান ৮১ শস্য নমুনা কর্তন এ তথ্য উঠে আসে।
সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারী কৃষি অফসার মোঃসজিব হোসেনের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্হিত ছিলেন জেলা প্রশিক্ষন অফিসার মো: মোশারফ হোসেন,উপজেলা কৃষি অফিসার,মো:আলমগীর হোসেন,কৃষি সম্প্রসারন অফিসার, মোঃশাহিনুর জ্জামান,সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃআবুল কালম আছাদ,এ লাকার কৃষাণ কৃষাণী ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ। উপজেলা কৃষি অফিসার,মো:আলমগীর হোসেন বলেন চলতি মৌসুমে ধান চাষ লক্ষ্য মাত্রা ছিল ১২,৫৪৫ হেক্টর। চাষ হয়েছে ১৩,৩৪৫ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা ৫৬ হাজার মে.টন।বড় রকমের দূর্যোগ নাহলে উৎপাদন লক্ষ্য মাত্রাও অর্জন হবে বলে আমরা মনে করছি।
চলছে রমরমা ব্যবসা: দাকোপে অবৈধ ভাবে বালু উত্তোলন থেমে নেই
দাকোপ (খুলনা) প্রতিনিধি
আত্মঘাতি স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে খুলনার দাকোপে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। স্থানীয় কতিপয় ব্যক্তি বহাল তবিয়তে বিভিন্ন নদী ও খাল থেকে মাটি বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। পাশাপাশি আবার চলছে কৃষি জমি ভরাট করে জমজমাট পোলাটিং ব্যবসা। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ দেদারচ্ছে এ ব্যবসা চালিয়ে আসলেও যেন দেখার কেউ নেই।
সরেজমিনে ঘুরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই উপজেলায় সরকারী ভাবে কোন বালু মহল নেই। তারপরও স্থানীয় কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ভদ্রা, সুতারখালী, ঢাকী, শিবসা নদী ও পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের ভিতরে বিভিন্ন খাল থেকে নিজেদের ইচ্ছামত এ মাটি ও বালু উত্তোলন করছে। পোলাটিং ব্যবসার ফলে কৃষি জমির পরিমানও দিনদিন কমে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। অধিক লাভের আশায় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিও জড়িয়ে পড়েছে এই ব্যবসায়। প্রতিদিন লক্ষ ঘনফুট বালু উত্তোলন করে সড়কসহ বিভিন্ন স্থাপনা কাজে প্রতি ফুট দুই থেকে আট টাকা দরে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই ব্যবসায়ীরা। কোন কোন স্থানে আবার রাস্তার উপর ইট, বালু ও খোয়া দিয়ে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলনের ফলে যানবাহন চলাচলে বিঘ্নসহ দূর্ঘটনাও ঘটছে। এমনকি পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধে ছিদ্র করেও পাইপ ঢুকিয়ে দেদারচ্ছে এ ব্যবসা চালিয়ে আসছে। এদিকে কথিত ঠিকাদার ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা ওই নিম্ন মানের মাটি বালু দিয়ে চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনার কাজ। খোঁজ খবর নিয়ে জানা গেছে, বর্তমানে উপজেলা সদর চালনা মেরিন মাছ কম্পানির পাশে, পশ্চিম বাজুয়া, বটবুনিয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে দেদাচ্ছে এ বালু উত্তোলন চলছে।
আ‘লীগনেতা সাংবাদিক গোলাম মোস্তফা খান বলেন, এই বালু উত্তোলন ড্রেজার জনপদ বিধ্বংসি আত্মঘাতি। সুন্দরবনের কোল ঘেঁষা ছোট এই উপজেলা ৩টি দ্বীপের সমন্বয় গঠিত এবং এক প্রকার বালুর উপর ভেসে আছে। তারপর আবার প্রতিনিয়ত নদী ভাঙ্গনে বাড়িঘর, ফসলী জমিসহ বেড়িবাঁধ বিলিন হচ্ছে। এছাড়া গ্রামিন কার্পেটিং রাস্তাসহ বিভিন্ন স্থাপনারও ক্ষতি হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্যও মারাত্মক হুমকির সম্মুখিন হয়ে পড়ছে। এভাবে যত্রতত্র বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসলে অচিরেই এই উপজেলা দেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে। এমনকি মাটির নিচের স্তর ফাঁকা হয়ে সামান্য ভূমিকম্পেও প্রাণের এই জনপদ ধ্বংস হতে পারে বলে আশংঙ্কা করছেন তিনি। অতি দ্রুত এসব কতিপয় ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে স্থায়ী ভাবে বালু উত্তোলন বন্দ করা উচিত বলে তিনি মনে করেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ওয়াপদা বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বালি উত্তোলন করছে এমন খবর আমার কাছে আসেনি। আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, কয়েক দিন আগে বালি উত্তোলনের খবর পেয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম। যদি আবার চলে থাকে তাহলে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের ছুটি শেষে খুবি খুলছে আজ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় আজ ৩০ এপ্রিল ২০২৩খ্রি. তারিখ রোববার খুলছে। এ দিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ গত ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে খুলে দেয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৩খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি ঘোষণা করা হয়। এছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে আগামী ০১ মে ২০২৩ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
খুবির আইসিটি সেলের কর্মকর্তা আয়নুল মঈন নূরের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে কর্মরত প্রোগ্রামার ইঞ্জিনিয়ার মোঃ আয়নুল মঈন নূরের মাতা লায়লা আনোয়ার বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিনগত ভোররাত ৫টা ২০মিনিটে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর নগরীর সিদ্দিকীয়া জামে মসজি প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আইসিটি সেলে কর্মরত প্রোগ্রামার ইঞ্জিনিয়ার মোঃ আয়নুল মঈন নূরের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ।
গ্রামকে শহরে পরিণত করতে শেখ হাসিনার বিকল্প নেই-দাকোপে শেখ হারুনুর রশিদ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
গ্রামকে শহরে রূপান্তরিত করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলছেন, স্বাধীনতা পরবর্তী সময় দেশ ও জাতির কল্যানে কাজ করেছেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এ সরকার রাষ্টীয় ক্ষমতায় আসলে দেশের গরীব দুঃখি অসহায় মানুষ জমিসহ মাথা গোজার নীড় খুজে পায়। শেখ হাসিনার সরকার আজ রাষ্টীয় ক্ষমতায় আছে বিধায় দেশের অন্যান্য স্থানের মত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের প্রসর ঘটে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বাধীন নৌকা প্রতীকের প্রাথীকে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করে আবারও রাষ্টীয় ক্ষমতায় আনতে হবে। তিনি বৃহস্পতিবার বিকালে দাকোপের ৪নং কৈলাগগঞ্জ ইউনিয়নের ভুটেমারী ফরাজী বাড়ির সামনে নব নির্মিত ব্রীজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আওয়ামী লীগনেতা ও সৌদি আরব তায়েফ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজ্জাক ফরাজীর সভাপতিত্বে এবং যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বি এম সালাম, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাডঃ ফরিদ আহম্মেদ, সরদার আবু সালে, এ্যাড নব কুমার চক্রবত্তী, এ্যাডঃ শাহ আলম, এ্যাডঃ তারিক হাসান মিন্টু, সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শিউলী সরোয়ার, বুল রায়, মোঃ জামিল খান, এস এম ফরিদ রানা, জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, এবিএম রুহুল আমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইমরান হোসেন ইমু, বাজুয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, শিবেন্দ্র প্রসাদ রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, রেজাউল করিম রেজা, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, শেখ জাহিদুর রহমান, আরাফাত আজাদ, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, চিশতি নাজমুল বাশার সম্রাট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ।
রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম ধ্বংস
সাতক্ষীরা প্রতিনিধি
রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চার হাজার কেজি আম জব্দের পর তা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১১টার দিকে জেলার পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেনের উপস্থিতিতে এসব আম নষ্ট করা হয়।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে পিকআপ ভর্তি এসব আম জব্দ করেন আদালত।
আমগুলো ধ্বংসের সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। নির্ধারিত সময়ের আগে আম পেরে তা রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল কয়েকজন ব্যবসায়ী। তবে আম ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।
ইউএনও’র হস্তক্ষেপে একদিন আগে প্রবেশপত্র পেল এসএসসি পরীক্ষার্থী
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
সারা দেশে আজ রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করে মো. রাহাত আল রাফি। কিন্তু বিদ্যালয়ে গিয়ে সে জানতে পারে নিবন্ধনের টাকা জমা না হওয়ায় তার প্রবেশপত্র পাঠানো হয়নি। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আগামী বছর পরীক্ষা দেওয়া পরামর্শ দেন। তবে ওই পরীক্ষার্থী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়। ইউএনও’র হস্তক্ষেপে মাত্র একদিন আগে প্রবেশপত্র পায় পরীক্ষার্থী রাফি। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।
রাফি উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি বিভাগের ছাত্র ও কোমরকান্দি গ্রামের মো. আলফাজ মালিথার ছেলে। সে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাফির হাতে প্রবেশপত্র তুলে দেন পরীক্ষার কেন্দ্র সচিব ও আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র হাতে পেয়ে খুশি রাফি।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, রাফির নিবন্ধনের টাকা জমা না হওয়ায় প্রবেশপত্র আসেনি। বিষয়টি তারা খেয়াল করেনি।
তবে পরীক্ষার্থী বলছে, সে নিবন্ধনের জন্য টাকা জমা দিয়েছিল।
এ বিষয়ে পরীক্ষার্থী মো. রাহাত আলী রাফি জানায়, দুই হাজার ৮০০ টাকা দিয়ে সে পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল, কিন্তু শিক্ষকরা তাকে টাকা জমা দেওয়ার রশিদ দেননি। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা তাকে জানান, তার নিবন্ধন সম্পন্ন হয়নি। সেজন্য প্রবেশপত্র আসেনি। শিক্ষকরা তাকে আগামী বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। শিক্ষকদের কথা শুনে সে হতাশ হয়ে পড়ে। পরে শুক্রবার বিকেলে ইউএনওকে মোবাইল ফোনে সে বিষয়টি জানায়। শনিবার দুপুরে সে প্রবেশপত্র হাতে পায়।
এ বিষয়ে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, সম্প্রতি তিনি বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। বিষয়টি প্রাক্তন প্রধান শিক্ষকের সময় ঘটেছিল। তবে নিবন্ধনের টাকা জমা না হওয়ায় প্রবেশপত্র আসেনি।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মাজেদ বলেন, বিদ্যালয়ের অফিস সহকারীর ভুলে হয়তো টাকা জমা হয়নি। সেসময় বিষয়টি খেয়াল করা হয়নি। তবে ইউএনও স্যারের হস্তক্ষেপে ওই ছাত্র প্রবেশপত্র পেয়েছে।
ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, বিষয়টি জানার পর ডিসি স্যার ও এডিসি (শিক্ষা) স্যারের সহযোগিতায় সমস্যা সমাধান করা হয়। আজ তার হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।











































