Home আঞ্চলিক খুলনা বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

খুলনা বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

97

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মহানগর কৃষকদলের আহবায়কসহ ৮জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত এদেরকে আটক করা হয়েছে। তবে কেন বা কোন মামলায় পুলিশ তাদের আটক করেছে তা জানা যায়নি।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মিজান, মহানগর কৃষকদলের আহবায়ক আকতারুজ্জামান সজীব , দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি তানিরুল হুদা লিটন, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ডা. শাহ আলম, ২০ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মেহেদী হাসান মাসুম, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক

জিয়াউর রহমান জুয়েল, ১২নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান রিপন, ১২ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বাবু।