ফকিরহাটে টিসিবির স্বল্প মুল্যে খাদ্য সামগ্রী বিক্রয়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এই সর্ব প্রথম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে এবং মের্সাস বেতাগা ট্রের্ডাস এর সার্বিক তত্তাবধায়নে স্বল্প মুল্যে খাদ্য (ডাল তেল চিনি) সামগ্রী বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাটাখালী বাদল চত্তরে এই খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, মের্সাস বেতাগা ট্রের্ডাস এর সার্বিক তত্তাবধায়ন আনন্দ কুমার দাশ, এসময় তাঁকে সহযোগীতা করেন, অলিপ কুমার দাশ, পরিমল দাশ, রিপন অধিকারী ও আকরাম বিশ^াস প্রমুখ।
ফকিরহাটের লখপুরে গ্রেটার খুলনা সোসাইটির খাদ্য সহায়তা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক এর অর্থায়নে এবং ডাঃ গোলাম রব্বানীর সার্বিক সহযোগীতায় করোনা ভাইরাসে কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় লখপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সের্মাস জম জম মেডিকেল হল চত্তরে লখপুর গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এস এম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা ও লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সের্মাস জম জম মেডিকেল হল এর তত্তাবধায়ক ডাঃ গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা. যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার বিপ্লব দাশ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে শর্তাধীক ব্যাক্তিকে চাল ডাল লবন চিনি আলু সিমাই তেল সাবান ও হুইল পাউডার সহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।
ফুলতলায় বিএনপি নেতা ইকবাল হোসেনের খাদ্য সহায়তা প্রদান
ফুলতলা প্রতিনিধি
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের আর্থিক সহায়তায় মঙ্গলবার বেলা ১১টায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় দরিদ্র বিএনপি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না, দামোদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল হোসেন ভুইয়া, মশিউর রহমান বিপ্লব, আফতাব উদ্দিন খান বিদ্যুৎ, আখতারুজ্জামান কচি, আবুল হোসেন, শেখ নজরুল ইসলাম, ছাত্রদলনেতা আসাদুজ্জামান জুয়েল, আবিদ হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।
আলোর ছোয়া ফাউন্ডেশন ও ২৬ নং ওয়ার্ড যুবলীগের সবজি বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নগরীর শের এ বাংলা রোডে আলোর ছোঁয়া ফাউন্ডেশন ও ২৬নং ওয়ার্ড যুবলীগের যৌথ উদ্যোগে সবজি বিতরণ করা হয়। মঙ্গলবার বিকাল ৫টায় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও নগর যুবলীগের সদস্য মোঃ শওকাত হোসেন কর্মহীন মানুষদের মাঝে এ সবজি বিতরণের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আলোর ছোঁয়া ফাউন্ডেশন ইতিপূর্বে নগরীর বিভিন্ন জায়গায় সবজি বিতরণ করেছে। আজ (মঙ্গলবার) তারই ধারাবাহিকতায় ২৬নং ওয়ার্ড যুবলীগের সাথে যৌথ উদ্যোগে এ সবজি বিতরণ করা হলো। পর্যায়ক্রমে ২৬নং ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে আরও খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করা হবে।
সবজি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন তরুন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আজগর বিশ্বাস, শরফরাজ মিয়া, সেলিম, সুমন, রকি, পল্টু, রাসেল, কুটি, শামীম, সাবাস প্রমুখ
কপিলমুনি স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দত্ত ২ ‘শ পরিবারে ঈদ সামগ্রী দিলেন
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
আগামী ঈদকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের দুস্থ্য অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতারণ অব্যাহত রেখেছেন কপিলমুনি বাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দত্ত।
মঙ্গলবার ২শ ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, বাদাম, কিচমিচ বিতারণ করেছেন। দুপুরে সলুয়া গোলাবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরদার মোজাফ্ফার হোসেন, স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য বিশ্বাস শফিকুল ইসলাম, সরদার আসলাম হোসেন, জামাল হোসেন প্রমুখ।
এদিকে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ঈদ সামগ্রী বিতারণ করা হয়। প্রদীপ দত্ত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করে আসছেন।
যশোরে নতুন করে করোনা ভাইরাসে সনাক্ত নেই
যশোর অফিস
গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ নতুন করে কেউ আক্রান্ত হয়নি যশোরে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে প্রেরিত ২৬টি স্যাম্পুলের মধ্যে ২৫ টি নতুন ও ১টি ফলোআপ সব’কটি নেগেটিভ এসেছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ১৯ মে মঙ্গলবার যশোর থেকে ৪৭ টি স্যাম্পুল কালেকশন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩টি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ১৪টি স্যাম্পুল পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
যশোর চৌগাছা উপজেলায় ট্রাক্টর মটর মোটর সাইকেল সংঘর্ষ হতাহত-২
যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলা এলাকায় ট্রাক্টরের সাথে মটস সাইকেলের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত ও এ সময় এক আরোহি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় যশোরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কের দেবীপুর বাজারের কাছে বিএনপি নেতা আব্দুল হালিম চঞ্চলের ইটভাটার ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী রাকিব হাসান (২৭) নিহত হন।
নিহত রাকিব অলিম্পিক কোম্পানির চৌগাছা উপজেলার সেলস অফিসার। তার বাড়ি ঝিনাইদহ জেলার হাটগোপালপুরে। এসময় মোটরসাইকেল অপর আরোহী নওয়াব আলী (৩০) আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাঁকাবড়শি নতুনহাট এলাকার জামির আলীর ছেলে। তিনিও অলিম্পিক কোম্পানির সেলস অফিসার। নিহত রাকিব হাসানের মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর আহত নওয়াব আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’ নারীর মৃৃৃৃত্যু
যশোর অফিস
যশোর জেনারেল হাসপাতালের আইসোলোনে চিকিৎসারত অবস্থায় জাহানারা বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। তার শরীর থেকে স্যাম্পুল নিয়ে পাঠানো হলেও রিপোর্ট এখনও আসেনি। এছাড়া, হালিমা নামে এক নারী গত ১৭ মে হাসপাতালে মারা যাওয়ার পূর্বে তার স্যাম্পুল সংগ্রহ করা হলেও তার রিপোর্ট আজও পাওয়া যায়নি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ১৭ মে বেলা একটা ৫০ মিনিটে জাহানারা হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে মহিলা পেয়িং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। একই সঙ্গে তাকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।
১৯ মে মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে জাহানারা মারা যান। কিন্তু করোনা পরীক্ষার ফল এখনো এসে পৌঁছায়নি । মৃত জাহানারা যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আরএমও ডা. আরিফ।
তিনি জানান, সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশিষ্ট সূত্র জানায়, এই নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় এ যাবত মোট ৪ জনের মৃত্যু হলো।
সাংবাদিক কবি ফখরে আলমের জন্য ফটো জার্নালিস্টদের দোয়া
যশোর অফিস
সাংবাদিক কবি ফখরে আলমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা এই মাহফিলের আয়োজন করে।
প্রেসকাব যশোরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাহফিলে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু ছাড়াও প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়রায় ঘূর্ণিঝড় ‘আম্পান’ সতর্কতায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ঘোষণার পর থেকে মঙ্গলবার (১৯ মে) কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় মাইকিং করে মানুষের সতর্ক করেছেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যরা। স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যরা মাইকিং করে লোকজনদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, জেনারুল ইসলাম, আকবার আলী, আসাদুল ইসলাম, তুহিন, প্রশান্ত মন্ডল, বিল্লাল হোসেন, আশরাফ আলী, সোহেল আমিন, গোলাম রব্বানী প্রমুখ।
বৃৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে সেমাই-চিনি বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মঙ্গলবার বেলা ১১:৩০টায় বৃহত্তর আমরা খুলনাবাসী, খুলনা মহানগরের যুগ্ম সম্পাদক ও ‘বিসমিল্লাহ ফার্মেসী’র স্বত্বাধিকারী ডাঃ মোঃ আব্দুস সালাম-এর অর্থায়নে নগরীর ২৪নং ওয়ার্ডের অসহায় দরিদ্র ৩০০টি পরিবারকে মাঝে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার লক্ষ্যে সেমাই-চিনি বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑসংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, শেখ হেদায়েত হোসেন হেদু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আমতলা দোকান মালিক সমিতির নেতা মোঃ নাসির উদ্দিন, সাব্বির আহমেদ ভুট্টো প্রমুখ। এ সময়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বিশ্বে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাইনের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এমনই সময় স্বাভাবিক নিয়মে পবিত্র ঈদ-উল ফিতর উদ্যাপিত হতে যাচ্ছে। তাই সমাজের বিত্ত ও সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগির করে নিলে আল্লাহ্ নিশ্চয় খুশী হবেন।
আওয়ামীলীগ নেতা বেগ খালিদ হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাস জনিত কারনে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের মধ্যে খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলীর পুত্র খানজাহান আলী থানা আওয়ামীলীগ নেতা তরুণ সমাজ সেবক বেগ খালিদ হোসেন বাবু যোগিপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাসভবনে খাদ্রসামগ্রী বিতরণ করেন । তরুণ এ সমাজ সেবক খাদ্রসামগ্রী বিতরণ কালে বলেন সমাজের বৃত্তবান সকলকে এখন কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাড়াতে হবে ।
খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ইকবালের ছোট ভাইয়ের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনের ছোট ভাই শেখ মিঠু কামাল (৪৮) ১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালি……..রাজিউন )। মৃত্যুকালে স্ত্রী , ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ইশাবাদ শিরোমনি শহীদ মিনার চত্ত্বরে জানাযা শেষে কাঁঠালবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামীলীগ সভাপতি শেখ আবিদ হোসেন,সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, বীর মুক্তি যোদ্ধা স.ম রেজওয়ান আলী, খান হাফিজুর রহমান, খ.ম লিয়াকত, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ ইকবাল হোসেন, শেখ আব্দুল হক, শেখ ইবাদত হোসেন, এস এ রহমান বাবুল, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, হারুনর রশিদ, কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকারসহ সাংবাদিক ইউনিটি’র সকল সাংবাদিক বৃন্দ, আবু সাইদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম শুকুর, আলমগির হোসেন, শেখ আব্দুস সালাম, ফকির রবিউল ইসলাম, শেখ হাসিবুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, মোল্যা সোহাগ হোসেন, মোল্যা সোহরাব হোসেন, দিদারুল ইসলাম লাভলু, ইমদাদুল হক, মোল্যা সোলায়মান হোসেন, শেখ নূর আলম, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মোল্যা পলাশ, বিল্লাল হোসেন, হেলাল শরিফ, শহিদুল ইসলাম সোহেল, মাসুম বিল্লাহ, আল আমিন হাওলাদার প্রমুখ।
কেশবপুরে ৬ শত পরিবারের মাঝে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
কেশবপুর প্রতিনিধি
জাগরণী চক্র ফাউন্ডেশন কেশবপুর এরিয়া অফিসের আওতায় করোনা ভাইরাস (কেভিড-১৯) মহামারিতে ৬ টি শাখার মাধ্যমে দরিদ্র ও নিন্ম আয়ের ৬ শত পরিবারের মাঝে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শাখা ব্যাবস্থাপক উজির আলীর সঞ্চালনায় মঙ্গলবার সকালে কেশবপুর শাখা অফিসে আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ ও কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ। অপরদিকে সাতবাড়িয়া শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আর্থিক সহায়তা বিতরণ করেন ত্রিমোহিনী ইউপি চেয়ারমান আনিসুর রহমান। বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান। এছাড়াও চুকনগর শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আর্থিক সহায়তা বিতরণ করেন আটলিয়া ইউপি চেয়ারমান প্রতাপ রায়। বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীন।
কেশবপুরে সংবাদপত্র হকার্সদের মাঝে খাদ্য বিতরণ
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ক্ষতিগ্রস্থ সংবাদপত্র হকার্সদের মাঝে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস তার নিজস্ব বাসভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদপত্র হকার্সদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়রের সহধর্মীনি সেলিনা বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর বিএনপিনেতা কুতুব উদ্দীন বিশ্বাস, বিএনপিনেতা বুলু বিশ্বাস, আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইমন, ডালিম হোসেন, এস এম ফারুক হোসেন, শাকিলুর রহমান সোহান, মেহেদী হাসান সুমন, আজিমুজ্জামান রাসেল, সুজন প্রমুখ। আব্দুস সামাদ বিশ^াস বলেন, দেশ নেত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেৃশনায় তিনি পৌর এলাকার ১২ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কাজ অব্যহত রেখেছেন।
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আনুষ্ঠাকিভাবে ধান ক্রয় শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরা ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই ধান ক্রয়ের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বাগেরহ্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান,বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার,বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সরদার শুকুর আহমেদসহ স্থানীয় গন্য মান্যরা উপস্থিত ছিলেন।
এবার বাগেরহাটের ৯ উপজেলায় ৬ হাজার ৪‘শ ১৮ মে.টন ধান ক্রয় করা হবে। প্রতিমন ধানে কৃষক ১হাজার ৪০ টাকা করে পাবেন। লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচিত করা হয়েছে। কৃষকের নির্ধারিত ব্যাংক হিসাবে তার ধান ক্রয়ের টাকা জমা হয়ে যাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে আমরা বাগেরহাটের ৯টি উপজেলায় লটারির মাধ্যমে কৃষকদের তালিকা করেছি। আজকে আনুষ্ঠাকিভাবে ধান ক্রয় শুরু হল। নির্বাচিত কৃষকদের তালিকা উপজেলা কৃষি অফিস ও উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তরে টানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নের কৃষকদের তালিকা ইউনিয়ন পরিষদেও দেওয়া হয়েছে। কৃষক নির্দিষ্ট নিয়ম মেনে ধান নিয়ে গুদামে চলে আসবেন।
পাইকগাছায় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টি ও তার দলীয় লোকদের নিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও ইচ্ছার বিরুদ্ধে ইউপি সদস্য হারুন জমাদ্দারের বিরুদ্ধে জবানবন্দি গ্রহণ করায় পাইকগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার আলমতলা গ্রামের আব্দুল মাজেদ সরদারের স্ত্রী রাজিয়া বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, শরিফুল ইসলামের ছেলে দিনার সানা, আনিস সানার ছেলে আফি আজাদ বান্টি আমার বাড়ীতে এসে বলে, আমি সরকারি সহায়তার কোন কার্ড পেয়েছি কিনা, বা কার্ড দেয়ার নাম করে ইউপি সদস্য হারুন জমাদ্দার টাকা নিয়েছে কিনা তা জানতে চাই। কার্ডের জন্য ইউপি সদস্য হারুন জমাদ্দার টাকা নিয়েছে বলে চাপ সৃষ্টি করতে থাকে। আমি অস্বীকৃতি জানালে মোটা অংকের টাকার প্রলোভন দেখায় এবং ঈদের জামা-কাপড় সহ আর্থিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করে। যদি এসব কথা আমি না বললে সে আমাকে খুন-জখমের হুমকি দেয়। ফলে আমি সহ এলাকার অনেকেই তাদের ভয়ে জান-মালের চরম নিরাপত্তাহীনতায় রয়েছি বলে সাংবাদিক সম্মেলন উল্লেখ করেছেন।
মহানগর বঙ্গবন্ধু পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার করোনা ভাইরাসে গৃহবন্দি অসহায় ও মধ্যবিত্ত পরিবারে মাঝে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও বিসিবি পরিচালক শেখ সোহেল এর নির্দেশক্রমে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঈদ সামগ্রী সেমাই, চিনিসহ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন পরিষদের খুলনা মহানগর কার্য নির্বাহী সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, সাধারণ সম্পাদক রোটা. এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি মোঃ সাহাদাৎ হোসেন, আবুল কালাম মোল্লা, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ সেলিম চৌধুরী, মোঃ রেজাউল করিম, ইঞ্জি. শান্তনু বৈরাগী, শেখ জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান মিলন, রায়হান চৌধুরী, আনোয়ার হোসেন মনু, মোঃ মনির হোসেন, মোঃ মজিবর রহমান, মোঃ ফিরোজ সরদার, ইতি বেগম, নিভানা আক্তার, হাসি বেগম, রাতুল মিয়া, আব্দুর রহমান, লাবনী আক্তার, শরিফুল ইসলাম মিঠু, লিয়াকত আলী, মোঃ জুয়েল, হারুন-অর-রশিদ, শেখ শাহিন, মোঃ শহিদুল ইসলামসহ পরিষদের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
চেতনায় মুক্তিযুদ্ধ, খুবির পক্ষ থেকে দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
খভর বিজ্ঞপ্তি
বর্তমান করোনা ভাইরাস জনিত(কেভিড-১৯) সংকট পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন “চেতনায় মুক্তিযুদ্ধ” এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মচারি এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন অস্বচ্ছল দুই শতাধিক পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারন সম্পাদক দীপক চন্দ্র মন্ডল, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম, শেখ আরিফ নেওয়াজ, সরদার লাল্টু মিয়া, বেগম সামসুন নাহার শিমুল, মাসুদুল হাসান টগর, শ্যামল সমাদ্দার, সহকারী রেজিস্ট্রার তাসনিমুল ইসলাম মার্শাল, মোঃ মিজানুর রহমান মিজু, সঞ্জয় কুমার সাহা, মোঃ সিরাজুল ইসলাম সেন্টু, সেকশন অফিসার মোঃ রফিকুল ইসলাম রফিক, নসরত খান টিটো, ইউসুফ রায়হান, মোস্তফা আল মামুন প্রবাল, মোঃ সাইদুর রহমান।
দেবহাটায় ঘুর্নিঝড় আমফান: সচেতনতা মুলক প্রচারনা করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় ঘুর্নিঝড় আমফান ও করোনা প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনায় মাইকিং করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ । মঙ্গলবার সকাল থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায় জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনায় এ সচেতনামুলক প্রচারনা চালানো হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন এবং সাধারন সম্পাদক লোকমান কবিরের নেতৃত্বে দিনব্যাপী মাইকিং করে উপজেলার বিভিন্ন স্থানে এই প্রচারনা চালানো হয়। প্রচারনার সময় বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানসহ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের মানুষদের করোনা ভাইরাসের প্রভাবমুক্ত থাকার পাশাপাশি ঘুর্নিঝড় আমফানের প্রভাব এড়াতে নিরাপদ আশ্রয়ে খাকার পরামর্শ দেওয়া হয়। এ সময় সরকারের গৃহীত পদক্ষেপ মেনে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে বার বার সচেতন করা হয়।
মোড়েলগঞ্জে ৪ টি মন্দিরে পুরোহিতকে আর্থীক সহায়তা দিলেন যুবলীগ নেতা পলাশ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে পৌর শহরের ৪টি মন্দিরের পুরোহিতকে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ।
মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শহরের সার্বজনিন শ্রী শ্রী হরিসভা কেন্দ্রীয় মন্দিরে পুরোহিত শশকংর চক্রবর্তী ধলু, সেরেস্তাদারবাড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পুরোহিত প্রাণকৃষ্ণ চক্রবর্তী, শ্রী গুরু সংঘের মন্দিরের পুরোহিত জয়ন্ত ব্যানার্জি ও শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পুরোহিত সুধাংশ চক্রবর্তী ৪ জনকে যুবলীগ নেতার নিজ অর্থায়নে প্রত্যেককে দুই হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন দুলাল, ব্যবসায়ী মিলন কর্মকার প্রমুখ।
মোড়েলগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের উদ্যোগে নগদ অর্থ প্রদান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপি তাঁতীদল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলহাজ্ব ড. কাজী মনিরুজ্জামান মনির বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলায় উপজেলা ও পৌর এলাকায় এক সপ্তাহ ধরে ২৫০ কর্মহীন ও অসহয় পরিবারকে নগদ অর্থ তার প্রতিনিধি বিকাশের মাধ্যমে প্রদান করেন।
কাজী মনির বলেন, আমার সাধ্যমত অল্প সংখ্যক পরিবারকে গোপনে সাহায্য করেছি। প্রকাশ্যে দেয়ার মত অবস্থা নাই।
১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় অস্বচ্ছল মেধাবী ছাত্রদের অসহায় রুগিদের ও অসহায়দের প্রকাশ্যে সাহায্য করেছি। বাগেরহাট-৪, আসনে ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভায় রয়েছে প্রায় ৪ লক্ষাধিক ভোটারসহ ৬ লক্ষ মানুষ। তাদের মধ্যে সহযোগিতা করতে গেলে কমপক্ষে ৪০ হাজার পরিবারকে সাহায্য দরকার। এখানে সরকারী অনুদানের সুষম বন্টনই মানুষের জন্য প্রধান ও অতিব জরুরী গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় পরিবারের মাঝে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন কাজী মনির।
মোড়েলগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুর রহমান ফরিদকে মারপিট ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, মহামারি করোনায় তৃনমূল পর্যায়ে অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ে দলীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। তাসত্ত্বেও ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের ত্রান বিতরণে অনিয়মের অভিযোগ উঠছে। আর এ অনিয়মের প্রতিবাদ করায় হামিদুর রহমান ফরিদ হামলার শিকার হন। সোমবার দুপুরে মোরেলগঞ্জ বাজারে আসার পথিমধ্যে সানকিভাঙ্গা খেয়াঘাটে জনৈক রিয়াজুল হাওলাদারের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী তার উপর হামলা করে। হামলায় গুরুতর আহত ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুর রহমান ফরিদকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান টিটু, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম আহসান পলাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফোরকান শেখ, উপজেলা মৎস্যলীগ সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার। সংবাদ সম্মেলনে এ হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংসদ সদস্য সেখ জুয়েলের পক্ষে গল্লামারীতে যুবলীগ নেতা হাফিজের ইফতার বিতরণের দ্বিতীয় দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় আম্পানের কারণে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে ইফতার বিতরণ করা হয়। খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের মাঝে নগরীর গল্লামারী বাজার এলাকায় দ্বিতীয় দিনের মত ৫শত জনকে ইফতার বিতরণ করা হয়। এসময়ে ঘূর্ণিঝড় ও করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে আল্লাহপাকের রহমত চেয়ে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দোয়া চাওয়া হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মইনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, গল্লামারী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক মোমতাজ আহমেদ তুহিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এইচ এম রেজাউল করিম যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, মোঃ শাহালম কবির, সোহেল মোড়ল, শান্ত রহমান বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন ইমু, পিজুস মন্ডল প্রমুখ।
বিএনপি নেতা বকুলের পক্ষে জেলা বিএনপির ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে নগরী জুরে বিভিন্ন থানাায় করোনায় সংকটে পড়া কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম মানিরুল হাসান বাপ্পি। ১৯ মে’২০ মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ও শে-এ-বাংলারোড সহ আমতলা মোড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, যেখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীরা সরকারী বিভিন্ন ত্রান সামগ্রী আত্মসাত করে মিডিয়ায় শিরোনাম হচ্ছে, অন্য দিকে দীর্ঘ কয়েক বছর রাস্ট্রীয় ক্ষমতায় বাইরে থাকার পরও বিএনপি’র নেতা-কর্মিদের অর্জিত অর্থ দিয়ে এই করোনা ভাইরাসে সৃষ্ট সংকটময় মুহুর্তে মানুষের পাশে দাড়িয়ে প্রমান করেছে যে বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল। এ দেশের জনগণের এই দুঃসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটা নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহবান জানান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, মনজুর আরেফিন, সৈয়দ মেসবাহুল হাসান শুভ, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আমির, মেহেদি হাসান, আব্দুস সালাম, মনিরুজ্জামান নয়ন, শাহিন আলম, সজিব শেখ, সাজু হাওলাদার, সাব্বির হোসেন, হোসাইন মাহফুজ, সজিব হাওলাদার, হিরা, তৈয়বুর, সুমন প্রমুখ।
ঘূর্ণিঝড় আম্ফান’ পরবর্তী জরুরী উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
আইএসপিআর
ঘূর্ণিঝড় আম্পাং পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর বিভাগের নেতৃত্বে সেনা নৌ ও বিমান বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে । সশস্ত্র বাহিনী বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ,ও অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সাথে যোগাযোগ রাখছে। বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সাথে দুর্যোগ পূর্ববর্তী ও দুর্যোগ পরবর্তী কার্যক্রমের সমন্বয় ইতিমধ্যে করেছে । নিজস্ব উৎস থেকে ১৮,৪০০ টি ত্রাণের প্যাকেট তৈরি করেছে এবং ৭১ টি ছোট মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ১৪৫ টি ছোট দুর্যোগ ব্যবস্থাপনা টিম বিশেষ সরঞ্জামাদিসহ সংক্ষিপ্ত নোটিশে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে । ভূমিধস বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা টিম বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের রক্ষায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে । বিভিন্ন ইঞ্জিনিয়ারিং উপকরণ যেমন , ৩১৩ টি স্পিডবোট, পনেরোটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট , ২৩৯ আউট বোর্ড মোটর ,চারটি জাপানিস উদ্ধার বোর্ড ,৬ টি ফাইবার গ্লাস বোর্ড ,১১৫ টি শার্ক বোর্ড , এবং ২টি খধহফরহম ঈৎধভঃ টঃরষরঃু /খধহফরহম ঈৎধভঃ ঠবযরপষব প্রস্তুত রয়েছে। আর্মি এভিয়েশন উদ্ধার ও ত্রাণ বিতরণ এর জন্য প্রস্তুত রয়েছেন।
ঘুর্ণিঝড় আম্ফান’ পরবর্তী জরুরী উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় তিনস্তরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও মংলা নৌঅঞ্চলে নৌবাহিনীর ২৫টি জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুততম সময়ে জরুরী উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, ঘুর্ণিঝড় পরবর্তী সমুদ্র ও উপকূলীয় এলাকায় অনুসন্ধান কাজের জন্য নৌবাহিনীর দুটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট এবং দুটি হেলিকপ্টার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সেইসাথে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুরসহ উপকূলীয় দূর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।
ঘুর্ণিঝড় পরবর্তী সমুদ্র ও উপকূলীয় উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রথমে নৌবাহিনীর দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও দুটি হেলিকপ্টারের মাধ্যমে বঙ্গোপসাগরে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনী জাহাজসমূহ উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা কার্য পরিচালনা করবে। প্রাথমিকভাবে এ উদ্ধার কাজের জন্য বানৌজা সমুদ্রজয় ও সমুদ্র অভিযান কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকায়, বানৌজা গোমতি মংলা ও তৎসংলগ্ন সাগর তীরবর্তী এলাকায় নিয়োজিত থাকবে। অন্যদিকে বানৌজা সুরভি চট্টগ্রামের বহিঃনোঙ্গর থেকে মহেশখালি এলাকায়, বানৌজা বঙ্গবন্ধু, স্বাধীনতা, প্রত্যয়, সংগ্রাম ও প্রত্যাশা বহিঃনোঙ্গর থেকে চট্টগ্রামের পোতাশ্রয় এলাকায়, বানৌজা দূর্জয়, নির্মূল ও শাপলা চট্টগ্রামের উপকূলীয় এলাকায়, বানৌজা অতন্দ্র সন্দ¡ীপ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায়, বানৌজা অপরাজেয় হাতিয়া এলাকায় নিয়োজিত থাকবে। এছাড়া রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে কাপ্তাই নৌঘাটি বানৌজা শহীদ মোয়াজ্জম হতে বোট নিয়োজিত থাকবে। উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালি, ফেনী ও লক্ষিপুরে নৌবাহিনীর এলসিইউ-০১ এবং এলসিইউ-০২, বরিশাল ও আশেপাশের এলাকায় বানৌজা হাতিয়া, সন্দ¡ীপ, শাহ পরাণ এবং শাহ মখদুম, বরগুনা, বরিশাল, সাতক্ষিরা ও ঝালকাঠির অভ্যন্তরীণ রুটে নৌবাহিনীর এলসিটি-১০৪ এবং এলসিটি-১০৫ এবং কর্নফুলী চ্যানেলে বানৌজা খাদেম নিয়োজিত থাকবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় দুর্গত এলাকাগুলোতে জরুরী চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্থ এলাকায় জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে।
ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে উপকূলীয় অঞ্চলের জনগনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে খুলনা নৌঅঞ্চলের দুটি জাহাজ সাতক্ষিরা ও দুবলার চর গমনের উদ্দেশ্যে খুলনা নৌ জেটি ত্যাগ করেছে। সেইসাথে সড়কপথে ৫ সদস্যের একটি মেডিকেল টিমসহ ২৪ জন নৌসদস্যের একটি টিম দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যে সহায়তার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে গমন করেছে। এছাড়া বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে টহলরত তিনটি জাহাজকে ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক রেসপ›স জাহাজ হিসেবে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। ঝড়ের তীব্রতা ও আঘাতের প্রকোপ পর্যবেক্ষণের পর নৌবাহিনীর আরও পাঁচটি জাহাজ বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বিমান বাহিনীর সকল এয়ারক্রাফট ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ চিকিৎসা ও উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে । বিমান বাহিনীর এয়ারক্রাফট গুলোর মধ্যে রয়েছে ৬টি পরিবহন বিমান ও ২২টি হেলিকপ্টার।
আলিম জুট মিলস শ্রমিক কর্মচারীদের বকেয়া মুজুরী বেতন ও বেনাসের দাবিতে সড়ক অবরোধ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার আটরা শিল্পাঞ্চলের আলিম জুট মিলস শ্রমিক কর্মচারীদের বিজেএমসি কর্তৃক অর্থবরাদ্দ ভুয়া মালিকের নাটক বন্ধ , শ্রমিক কর্মচারীদের ঈদের পূর্বে বকেয়া মুজুরী , বেতন ও বোনাসের দাবীতে ১৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় সড়ক অবরোধ করে শ্রমিক কর্মচারীরা। মিলের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খুলনা যশোর মহাসড়কের আফিলগেট চেকপোষ্ট ঘুরে আলীমগেট এর সামনে মহাসড়কের উপর সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে । এসময় সড়কের উভয় পাশে তিব্র জানজটের সৃষ্টি হয় । প্রায় পৌনে ১ ঘন্টা সড়ক অবরোধের পর মিছিল সহকারে পুনরায় প্রশাসনিক ভবন ঘেরাও করে শ্রমিক কর্মচারীরা। আলীম জুট মিল সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, ইষ্টার্ণ জুট মিল সভাপতি মোঃ আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, হাফেজ আঃ সালাম , মোঃ আলমগীর, হাসান শরিফ, , শেখ জাকারিয়া, হক মহলদার, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, বদরউদ্দিন বিশ্বাস, সাজ্জাদুর রহমান ,আবুল কালাম, বাবুল রেজা প্রমুখ।
সাংসদ সেখ জুয়েল’র সনাতন ধর্মালম্বী কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনা ভাইরাসজনিত কারণে সাংসদ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল প্রদত্ত এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সহযোগিতায় খুলনা সদর থানার অন্তর্গত সকল মন্দির সংলগ্ন এলাকার কর্মহীন সনাতন ধর্মালম্বীদের মাঝে আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১১:৩০টায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব লীগ নেতা মাসুম-উর-রশীদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা পরিষদ সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, শ্রীমদ্ভগবত গীতা সংঘের সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্তী, হরিজন ঐক্য পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, নীলকান্ত দত্ত, উজ্জ্বল ব্যানার্জি, উজ্জ্বল রায়, মাণিক শীল, অলোক দে, অনিন্দ্য সাহা, ভোলানাথ দত্ত, বাবু শীল, রবীন দাস, সজল দাস প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণী শেষে উপস্থিত সকলে মিলে মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসী তথা বিশ্ববাসীকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
বিসিবির পরিচালক শেখ সোহেলের পক্ষে আওয়ামী লীগ নেতা রাজুর ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর ১৮নং ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে ও প্রাণঘাতী করোনাভাইরাসে কর্মহীন মানুষদের মাঝে বিসিবির পরিচালক শেখ সোহেলের নির্দেশনায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজুর উদ্যোগে ইফতার বিতরণ করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ফাহিম হাসান আকাশ, ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান হাসিব, বাবু, সাজ্জাদ, শাওন, মামুন প্রমুখ।
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ, ৪৩ পয়েন্টে বেড়িবাধ ঝুকিপূর্ণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে উপকূলের সব নদ-নদী। জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কবল থেকে রক্ষা পেতে মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। এর মধ্যে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই শুরু হয় ঝড়-বৃষ্টি। যদিও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুমোট আবহাওয়া বিরাজ করছিল। এদিকে, ঘূর্ণিঝড় আম্ফানের বিষয়ে সতর্ক করে উপকূলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র মাইকিং করছে সিপিপি সদস্যরা। তোলা হয়েছে লাল ফাগ।
উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুরসহ অন্যান্য ইউনিয়নের সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কাজ শুরু করেছে প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে জেলার এক হাজার ২৭২টি আশ্রয় কেন্দ্র। মানুষকে সতর্ক করে চলছে মাইকিং। উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুরসহ অন্যান্য ইউনিয়নের সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
যদিও ঝুঁকিপূর্ণ বেড়িবাধ নিয়ে আতংকে আছে উপকূলের মানুষ। শ্যামনগর ও আশাশুনির অন্তত ৪৩টি পয়েন্টে বেড়িবাধ জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। যা মেরামতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ডাম্পিং করার কাজ অব্যাহত রেখেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী জানান, উপকূলে ইতোমধ্যে ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হয়েছে। আমরা দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে ১০ হাজার মানুষকে নিরাপদে আনার কাজ চলছে। এজন্য ৫০টি বাস ও ১০০ ট্রলার রেডি করা হয়েছে। সকাল থেকে কাজও শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কিছুটা বিঘিœত হচ্ছে। তিনি জানান, সন্ধ্যার আগেই গাবুরায় ১৫ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। এছাড়া বাকী মানুষ ইতোমধ্যে আত্মীয়-স্বজনসহ নিরাপদে আশ্রয় নিয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসনসহ প্রত্যেক ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সর্বত্র মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং চলছে। লাল ফাগ উত্তোলন করা হয়েছে। দুর্গতদের জন্য ২৫০ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বরাদ্ধ পাওয়া গেছে। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস দুর্যোগ পূর্ব উদ্ধার করা শুরু করেছে। ইতোমধ্যে উপকূলের ৩ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
৩৪৫টি আশ্রয় কেন্দ্রেব প্রস্তুত বাগেরহাটে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ধেঁয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’
মাসুম হাওলাদার, বাগেরহাট
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা বাগেরহাট। এরই মধ্যে জরুরি সভা করেছে দুর্যোগ প্রস্তুতি কমিটি জেলা। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে আশ্রয় কেন্দ্র গুলোতেও সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় লোকজন যাতে থাকতে পারে সেজন্য বাহেরহাট জেলার ৩৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছাড়াও স্ব স্ব উপজেলার স্কুল ও কলেজগুলো খুলে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও শুকনা খাবার ব্যবস্থা করা হচ্ছে। বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, ‘মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ঘূর্ণিঝড় আম্পান দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যেই জরুরী সভা হয়েছে। জেলা ও উপজেলাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মাঠে থাকা বোরো ধান দ্রত কেটে ঘরে তুলতে কৃষি বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুকি এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকার মতো করে ৩৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত আশ্রয়ের সুবিধার্খে সংশ্লিষ্ট উপজেলার স্কুল ও কলেজগুলো খুলে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি রাখতে বলা হয়েছে। বাগেরহাটের কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রঘুনাথ কর জানান, চলতি মৌসুমে বাগেরহাট জেলায় ৫২ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চারটি কম্বাইন্ড হারভেস্টার, ৯৭টি রিপার, হ্যান্ড রিপার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ইতোমধ্যে মাঠের ৮৫ ভাগ ধান কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে।এদিকে ৫০টি আশ্রয়নকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।এদিকে বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় আগাম প্রস্তুতিমূলক এক জরুরী সভাও করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে । সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ৫০টি আশ্রয়কেন্দ্র সচল রাখা হয়েছে,পরিস্কার করা হচ্ছে বাথরুম সহ ব্যবহারের স্থান। প্রস্তুত থাকতে বলা হয়েছে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের। দুর্যোগ মুহূর্তে একেকটি আশ্রয়কেন্দ্রে গড়ে ২০০জন করে আশ্রয় নেওয়ার ধারণা করে মানুষের খাদ্য সরবরাহের জন্য চিড়া, গুড়, পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি করোনার এই দুর্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। এছাড়া মাঠের রবিশস্য সংরক্ষণেও কৃষি বিভাগকে সতর্ক নজরদারি রাখকে বলা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ সভার সিদ্ধান্ত গুলি যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিক নির্দেশনা দেয়া হয়। সভায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু বলেন, উপজেলার কচুয়া সদর ইউনিয়নে-৫টি, রাড়ীপাড়া-৭টি, বাধাল-৭টি, গজালিয়া-৭, ধোপাখালী-৬টি, গোপালপুর-৫টি, মঘিয়া-৭টি মোট-৪৪টি স্কুলকাম সাইকোন সেল্টার প্রস্তুতরাখা হয়েছে।এছাড়া ঘুর্ণিঝড় আশ্রয়নকেন্দ্র হিসাবে নির্দিষ্ট ভাবে তৈরী ধোপাখালী-১টি,কচুয়া-১টি,রাড়ীপাড়া-৩টি ও বাধাল ইউনিয়নে একটি মোট-৬টি,সর্বমোট-৫০টি আশ্রয়নকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি, ৫০টি আশ্রয়নকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে আরো ১৪টি আশ্রয়নকেন্দ্র তাৎক্ষণিক প্রস্তুত করা যাবে। তবে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। আশ্রয়নকেন্দ্রে থাকা ব্যক্তিদের দেখভালের জন্য প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে .এদিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় উপজেলা ও চারটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একাধিক মিটিং করে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক এবং মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া উপজেলার মোট ১০৭টি সাইকোন শেল্টারে আনুমানিক ২২ হাজার আশ্রিতদের প্রাথমিক খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত চিড়া, গুড়, পানি এবং মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক মো. আব্দুল লতিফ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে যেকোনো মুহূর্তে সুপার সাইকোনে রূপ নিতে পারে।মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। বর্তমানে মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় সাড়ে ১১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঝড়টি। যে কোনো মুহূর্তে দিক পরিবর্তন করে মঙ্গল-বুধবার সন্ধ্যার দিকে ভারতের উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের সতর্কবার্তা প্রচার এবং উদ্ধার কাজের জন্য শরণখোলায় তাদের ৪৫টি সিপিপি সেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুত দ্বীপ বেষ্টিত সোলাদানা ইউনিয়ন
পাইকগাছা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি রয়েছে দ্বীপ বেষ্টিত সোলাদানা ইউনিয়ন। ইতিমধ্যে চেয়ারম্যান জরুরি সভা করেছে দুর্যোগ প্রস্তুতি কমিটিকে নিয়ে। করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্রমণ ঝুঁকি এড়াতে সাইকোন শেল্টার গুলোতে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। চেয়ারম্যান এনামুল হক বলেন, অমার ইউনিয়নটি চারপার্শে নদী বেষ্টিত্ব এ ইউনিয়নে প্রায় ৪০ হাজার লোক বাস করে। এ সমস্ত লোকের নিরাপত্তার জন্য মাত্র ১০/১২টি সাইকোন শেল্টার রয়েছে যা খুবই অপ্রতুল। ৩/৪ টি ওয়ার্ডে কোন সাইকোন শেল্টার নেই। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে রাখার নির্দেশ দিয়েছি লোকজন যাতে থাকতে পারে। সাইকোন শেল্টার / স্কুল গুলোতে তদারকি কমিটি পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও শুকনা খাবার ব্যবস্থা করবে। এ ছাড়াও মৎস্য চাষীদের নিজ নিজ চিংড়ী ঘের সংরক্ষনের জন্য বলা হয়েছে।
মোবাইল এ্যাপস-এর মাধ্যমে ডুমুরিয়ায় চাল সংগ্রহ শুরু
তথ্য বিবরণী
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত ‘উরমরঃধষ জরপব চৎড়পঁৎবসবহঃ’ এ্যাপস-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার মিলারদের নিকট থেকে চাল ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
চালক্রয় কার্যক্রম উপলক্ষে দুপুরে খুলনা ডুমুরিয়া উপজেলার খাদ্যগুদাম চত্বরে উপজেলার মিলারদের নিকট থেকে মোবাইল এ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে চাল ক্রয়ের উদ্বোধন করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
উদ্বোধনকালে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ডিজিটাল পদ্ধতিতে এ্যাপসের মাধ্যমে সরাসরি মিলারদের থেকে চাল ক্রয় করলে মধ্যস্বত্ত্বভোগীর খপ্পরে না পড়ে তারা ন্যায্যমূল্যে চাল বিক্রি করতে পারবেন। কৃষিভিত্তিক অর্থনীতি হলো আমাদের মূল অর্থনীতি। এর ফলে নানা দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে।
অনুষ্ঠানে জানানো হয়, এবছর খুলনার ডুমুরিয়া উপজেলার মিলারদের নিকট থেকে মোবাইল এ্যাপস-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সরকার ৩৬ টাকা কেজি দরে প্রায় দুই হাজার ৩৫৭ মেট্রিক টন চাল ক্রয় করবে। উদ্বোধনী দিনে ডুমুরিয়া উপজেলায় ১০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।
গুগল প্লে-স্টোর থেকে ‘উরমরঃধষ জরপব চৎড়পঁৎবসবহঃ’ এ্যাপটি সহজে ডাউনলোড করা যাবে। এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, ধান-চাল ক্রয় মালিক সমিতির সাধারণ সম্পাদ কাজী আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহনাজ বেগম।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মোংলা বন্দরে বৃষ্টিপাত, বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঘূণিঝড় আম্পান যতই মোংলা বন্দরের কাছাকাছি এগিয়ে আসছে ততোই উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। মঙ্গলবার সকালেও কড়া রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করে। এরপর বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন আসে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে মাঝারি ধরণের বৃষ্টিপাতও। বৃষ্টির কারণে গুমট ভ্যাপসা গরম কমে পরিবেশ কিছুটা ঠান্ডা হয়েছে। আকাশ অন্ধকার হয়ে আসায় স্থানীয়দের মাঝে ঘূর্ণিঝড়ের কিছুটা ভীতি দেখা দিয়েছে। তবে রাস্তাঘাটে সাধারণ লোকজনের চলাফেরা এখন স্বাভাবিক রয়েছে। এেিদক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলেও কেউ এখনও আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেনি। স্থানীয়রা বলছেন, এখন যেয়ে কি করবো, ঝড়তো শুরু হয়নি, ঝড় আসুক দেখি কি হয়, তারপর যাবো আশ্রয় কেন্দ্রে। আবার কেউ কেউ বলছেন, এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে যেতে ভয় লাগছে, কারণ করোনাভাইরাস ছড়াতে পারে। আশ্রয় কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে কার ভিতরে কি আছে তাতো কেউ জানেনা। ঝড়ে যা হয় হোক করোনা থেকে তো বাঁচা যাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান ঘূর্ণিঝড় মোকাবেলার বিষয়ে বলেন, ৭ নম্বর বিপদ সংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষের নিজস্ব এলার্ট থ্রি জারি করা হয়েছে। এবং বন্দরে যে ১০টি বিদেশী জাহাজের অবস্থান রয়েছে সেগুলোর কাজ বন্ধ রেখে নিরাপদে সরিয়ে রাখা হয়েছে। বন্দরের নিজস্ব নৌযানগুলো নিরাপদে রাখার পাশাপাশি পশুর চ্যানেলের সকল নৌযানকে অন্যত্র নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এছাড়া বন্দর জেটিতে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের ৮টি যুদ্ধ জাহাজ অবস্থান নিয়েছে। সব মিলিয়ে সকল প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাহিদুজ্জামান বলেন, এখানকার ৮৪টি আশ্রয় কেন্দ্রসহ বহুতল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১০৩টি। এছাড়া জনসাধারণকে সচেতন ও আশ্রয় কেন্দ্রমুখী করতে ১১শ সে¦চ্ছাসেবক কাজ করছে।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে চালানো হচ্ছে ঘূর্ণিঝড়ের সর্তকবার্তার ব্যাপক প্রচারণা। বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা ও উপজেলা প্রশাসন পৃথম কন্ট্রোল রুমের মাধ্যমে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ও প্রচারণা চালাচ্ছেন। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, পৌরসভার ডিজিটাল কেন্দ্র হতে প্রতিনিয়ত প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া পৌর এলাকার মধ্যকার আশ্রয় কেন্দ্রগুলো ধুুয়ে মুছে পরিস্কারের পাশাপাশি খোলা রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আগতরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে অভ্যন্তরে থাকা প্রায় দুই হাজার জেলে ইতিমধ্যে বনের বিভিন্ন নদী খালে নিরাপদে আশ্রয় নিয়েছে। এছাড়া বনের দুর্গম এলাকায় যে সকল বন কর্মকর্তা ও কর্মচারীরা তাদেরকে সুবিধাজনক পাশ্ববর্তী অফিস ভবনে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।
রাতের ভোটে নির্বাচিত অবৈধ সরকারের নেতাকর্মীরা লুটপাটে মেতেছেন: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান সরকার যদি নির্বাচিত সরকার হতো, যদি গণতান্ত্রিক সরকার হতো, জনগণের প্রতি যদি দয়ামায়া থাকতো, তাহলে গরীব দুঃস্থ অসহায় মানুষের চাল, ডাল, তেল চুরি করতো না। যেহেতু রাতের ভোটে নির্বাচিত হয়েছে তাই সরকারের নেতাকর্মীরা লুটপাটে মেতেছে। তিনি বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনা নামক ভয়াল অদৃশ্যমান ভাইরাস এখন বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। যার ফলে সমাজের অসহায়, দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবী মানুষগুলি আরো বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের আয়ের পথ। সাধারণ মানুষের ঘরে খাবার নেই অথচ সরকার দলীয় কর্মীরা বার বার ত্রাণ সামগ্রী পাচ্ছে। মহানগর বিএনপির সভাপতি আরো বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। সর্বদা মানুষের সেবা করাই হচ্ছে বিএনপি’র মুল লক্ষ্য। কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র লুটপাটের সরকার। দেশের এই ক্রান্তিকালে আওয়ামী দলীয় নেতা-কর্মিরা অসহায়দের ত্রাণ লুট ও চুরি করা অব্যাহত থাকলেও সরকার তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছেনা। অবিলম্বে দোষিদের বিরুদ্ধে আইনুযায়ি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় খালিশপুর থানার ১১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে প্লাটিনাম গেট সংলগ্ন বিআইডিসি রোড এলাকায় ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, নিজামউর রহমান লালু, আবুল কালাম জিয়া, কাজী আব্দুল লতিফ, আশরাফ হোসেন, ম শ আলম, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম রফিক, শামসুর রহমান দিদার, ইদ্রিস আলি, মহিউদ্দিন বাবু, মতিউর রহমান, বাচ্চু, কালাম, মাসুম, প্রমুখ।
পরে দুপুর আড়াইটায় মহানগর ছাত্রদলের উদ্যোগে ২৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে নি¤œ আয়ের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর শমসের আলি মিন্টু, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, ফিরোজ আহমেদ, সোহাগ আহমেদ, মুশফিকুর রহমান অভি, মাহিম আহমেদ রুবেল, রাজিবুল হাসান বাপ্পী, আব্দুল আহাদ শাহীন, নাজিম উদ্দিন নাজিম, সুমন হাওলাদার, জিল্লুর রহমান, আল মুনতাসির রেজা, তুহিন ইসলাম, ইজবুর রহমান ইজুল, শাকিল আহমেদ, সাইমুন রিয়াজ, আসিফ রহমান হৃদয়, আবিদ আল রাহাত, সাব্বির বিন সরাফত, জিএম মামুন জয়, জিএম তাহমিন হাসান প্রমুখ।
বটিয়াঘাটা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২০
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২০ উপলক্ষে উপজেলা খাদ্য গুদামের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ পঞ্চানন বিশ^াস এমপি, বিশেষ অতিথি ছিলন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, গোডাউন কর্মকর্তা অসিম কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার ইনসাদ ইবনে আমিন, উপ-সহকারী কৃষি অফিসার দিপন কুমার হালদার, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, মোঃ মহিদুল ইসলাম শাহীন, মোঃ শাহীন বিশ^াস সহ স্থানীয় বোরো চাষীগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ১৭শত ৬৭জন কৃষকের কাছ থেকে ৬শত ৩৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। যার প্রতি মন ধানের নির্ধারিত সরকারী মূল্য ১ হাজার ৪০ টাকা। সে হিসেবে মোট ধানের মূল্য ১ কোটি ৬৫ লক্ষ ৩৬ হাজার টাকা।
শরণখোলায় বিষপানে যুবকের আত্মহত্যা!
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আল-আমিন তালুকদার (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা রাজেশ্বর গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার সকালে রাজেশ্বর গ্রামের মৃত আঃ হামিদ তালুকদারের ছেলে আল-আমিন তালুকদার ঔষধ খেতে গিয়ে ভুলবশত: চাউল সংরক্ষণের ট্যাবলেট (বিষ) খেলে ফেলে। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পাকিস্থলী ওয়াশ করেও আশংকামুক্ত না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু পার্শ্ববর্তী পথিমধ্যে উপজেলা মোড়েলগঞ্জের ফেরীঘাটে তার মৃত্যু হয়। শরণখোলা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ ফজলুল হক জানান, পরিবারের পক্ষে কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গতকাল সকালে মৃত ব্যক্তির দাফন করা হয়েছে এবং এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শঙ্খ মার্কেট দোকান কর্মচারী ও সাউন্ড টেকনেশিয়ানদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা খুলনার শঙ্খ (শামীম স্কয়ার) মার্কেটের দোকান কর্মচারী ও সাউন্ড টেকনেশিয়ানদের মাঝে মঙ্গলবার জিলা স্কুল মাঠে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওদার নি¤œ আয়ের ২৭২ জন দোকান কর্মচারী ও সাউন্ড টেকনিশিয়ানদের মাঝে চাল, ডাল, তেল, আটা আলু, লবণ, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওদার বলেন, খুলনা শহরে বিভিন্ন শ্রেণির প্রায় লক্ষাধিক শ্রমিক বসবাস করেন। যাঁরা এ জেলার পরিচয়পত্র বহন করেন না অথবা যাঁরা সরাসরি সরকারি সহায়তা পাচ্ছেন না। এসকল শ্রমজীবী মানুষদের জন্য খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর মাধ্যমে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ হলো এ অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যক্তির সাহায্যের দ্বারা গঠিত একটি কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় সরাসরি যেমন নি¤œ আয়ের মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। অপরদিকে অনলাইনে ডিজিটাল অ্যাপস-এর মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দ্বারা ঘরে ঘরেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া অব্যাহত আছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার জনগণের পাশে রয়েছে: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরণী
খুলনা ডাকবাংলা বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ছয়শত ১০ কর্মহীন বেবিট্যাক্সি চালকদের মাঝে আট কেজি করে চাল, আলু, দুধ, চিনি, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি তালুকদার আব্দুল খালেক মেয়র বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এই দুর্যোগে কোন অসহায়, দুস্থ মানুষ খাদ্যসামগ্রী থেকে বাদ না পড়ে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্যসামগ্রী নিশ্চিত করার জন্য সরকার দেশজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন দরিদ্র মানুষের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ দরিদ্র পরিবারের প্রত্যেকে সরাসরি নগদ দুই হাজার পাঁচশত টাকা অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ডাকবাংলা বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফয়জুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোনা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় চারশত ২৮ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহঙ্কার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং খুলনার গণ-মানুষের আস্থার প্রতীক জননেতা রকিবুল ইসলাম বকুলের অনুপ্রেরণায় খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন (যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, জিয়া শিশু কিশোর সংগঠন)-এর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় ১৬ নং ওয়ার্ড বিএনপির কার্য্যালয়ের সম্মূখে করোনা’য় কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা তারিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা মহানগরীর সিনিয়ের সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শাহীন, শরিফুল ইসলাম টিপু, মাহমুদ হাসান বিপ্লব, মইদুল হক টুকু, আসাদুজ্জামান আসাদ, অহিদুজ্জামান হাওলাদার, ছাত্রনেতা মিজানুর রহমান বাবু, জোবায়ের আলম তোয়াজ, সাকুরুল ইসলাম সুমন, হারুন মোল্লা, সোহেল রানা, জসিম উদ্দিন ডেবিড, আলামিন হোসেন, শফিকুল ইসলাম শাহীন,মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।
আমপান বিষয়ক কন্ট্রোল টিমের জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা ও মহানগরের এক জরুরী যৌথ সভা মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশকে সমন্বয়ক এবং কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন ও মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদারকে সদস্য করে ঘূর্ণিঝড় আমপান বিষয়ক সিপিবি’র খুলনা কন্টোল টিম গঠন করা হয়।
এছাড়াও জেলার উপকূলবর্তী উপজেলা কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়ায় পৃথক কন্ট্রোল টিম ও স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। সভায় উপরোল্লিখিত নেতৃবৃন্দ ছাড়াও মহানগর সিপিবি নেতা মুক্তিযোদ্ধা নিতাই পাল, বজলুল হকসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বিপ্লবী হো চি মিন-এর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতৃবৃন্দ বলেন, বিপ্লবী হো চি মিনের সুযোগ্য অনুসারী কমরেডরা মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বে দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছেন। সভা শেষে করোনাজনিত কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মোড়েলগঞ্জে সুপার সাইকোন আম্ফানে ১৩৩ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত, ২৮টি গ্রাম হুমকির মুখে
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
করোনা যুদ্ধের মধ্যেই সুপার সাইকোন আম্ফানের সাথে যুদ্ধের প্রস্তুতি হিসেবে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৩৩ টি সাইকোন শেল্টার ও ১৫০টি পাকা ভবন মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুুত করা হয়েছে।
আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় দেড় লাখ লোক আশ্রয় নিতে পারবে। তবে, সামাজিক দুরত্ব নিশ্চিত করা নিয়ে শংকা রয়েছে। নদীর তীরবর্তী ২৮টি গ্রাম হুমকির মুখে। টেইশই ভেরিবাধের দাবী স্থানীয়দের।
সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ উপজেলায় লোক সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। সুপার সাইকোন আম্ফান মোকাবেলা ও ক্ষয় ক্ষতি কমাতে পুলিশ, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও স্কাউটস সদস্যদের সমন্বয়ে ১০ দ্রুত উদ্ধারকারি দল গঠন করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে ১৭টি।
মঙ্গলবার রাত ৮টায় বাগেরহাট-৪, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রশাসনের সাথে জরুরী সভা করেছেন। ঘূর্ণিঝড় আম্ফানের প্রস্তুতির বিষয় খোজ খবর নেন তিনি।
কোষ্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরহাদুল ইসলাম বলেন, ৭নং বিপদ সংকেত ঘোষণার পরেই পানগুছি নদীতে সার্বক্ষনিক চেকপোষ্ট বসানো হয়েছে। কয়েকটি সমুদ্রগামী ট্রলার ফেরত পাঠানো হয়েছে।
ঘূর্ণিঝড় আম্ফানের আঘতে নদীর তীরবর্তী পশুরবুনিয়া, সন্ন্যাসী, খাউলিয়া, গাবতলা, কাঠালতলা, বদনীভাঙ্গা, পাঠামারা, সানকিভাঙ্গা, বারইখালীর কাশমির, ফেরীঘাট সংলগ্ন এলাকা, শ্রেণিখালী, দোনা, কালিকাবাড়ি বহরবুনিয়া, ফুলহাতা, ঘষিয়াখালী, সোনাখালী, দেবরাজ, নতুন বাজার, মিস্ত্রীডাঙ্গা, হেড়মা ও মোড়েলগঞ্জ সদর বাজারসহ কমপক্ষে ২৮টি গ্রাম অধীক ঝুকির মধ্যে রয়েছে।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ও চেয়ারম্যান শাহাজাহান আলী খান ও মোর্শেদা আক্তার জানান, দৈবজ্ঞহাটী ওয়াটার অবধা উপ কেন্দ্রের প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ন। দেবরাজ নতুন বাজার হয়ে হেড়মা মিস্ত্রীডাঙ্গা এলাকায় ৬শ’ ফুট এলাকাজুড়ে গ্রামবাসি আতংকে রয়েছে, নদীর তীব্র জলোচ্ছাসে ভেঙ্গে যেতে পারে কাচা পাকা রাস্তা ও বাড়িঘর তলিয়ে যেতে পারে শত শত মৎস্যঘের। অরপদিকে পানগুছির তীরবর্তী বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী হয়ে দোনা গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার টেকশই ভেরীবাধের দাবি স্থানীয়রা। ইতোমধ্যে ৫০ একর ফসলী জমি ১৫ একর বসতবাড়ির জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ঝড়ের ক্ষয় ক্ষতি কমাতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি খাদ্য সহায়তা হিসেবে ১০০ মন মুড়ি, ২৭ মন চিড়া, ৬০ মন চিনি মজুদ করা হয়েছে। সকল আশ্রয় কেন্দ্রে করোনা প্রতিরোধক সরঞ্জামও মজুদ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডর’র আঘাতে মোড়েলগঞ্জে ৯৩ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় এমপি বাবু’র সাথে পাইকগাছা উপজেলা প্রশাসনের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সাথে পাইকগাছা উপজেলা প্রশাসন এক মতবিনিময় সভা করেছে। গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু প্রশাসনের সকল কর্মকর্তাকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সতর্ক থাকতে বলেন এবং তিনি সর্বক্ষণ নিজে মনিটরিং করবেন বলে জানান। এছাড়া এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, দূর্যোগকালীন সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগনের পাশেই থাকবো। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।
কয়রা ও দাকোপে ৪৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে: খুলনার উপকূলবর্তী এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে মানুষকে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের মাইকিং
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষা পেতে খুলনার দাকোপ ও কয়রায় মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার মধ্যে ৪৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তারাবির নামাজ শেষে রাতে আরও মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, দুর্যোগের খবরের পরও মানুষজন আশ্রয়কেন্দ্রে যেতে আগ্রহী হন না। জোর করে, কৌশল করে তাদের আশ্রয় কেন্দ্রে নিতে হচ্ছে৷ সন্ধ্যা পর্যন্ত দাকোপে ৩০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। তারাবিরে নামাজের পর আরও মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়েছে। রাতের মধ্যেই প্রযোজ্য জনগোষ্ঠীকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ সম্পন্ন করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার জানান, দিনভর মাইকিং করে সন্ধ্যা পর্যন্ত ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তারাবির নামাজ শেষে বাকিদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে।
অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তারা পেটালেন শিক্ষককে!
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের চরম অব্যবস্থাপানার প্রতিবাদ করে মারধরের শিকার হয়েছেন রবিউল ইসলাম রবি নামে এক শিক্ষক। ব্যাংকের সিনিয়র অফিসার সাইফ মাহমুদ, বেনজির আহম্মেদ এবং আনসার সদস্য মনির (প্রহরী) তাকে পিটিয়ে জখম করে।
ওই শিক্ষকের অভিযোগ, রবিবার (১৭ মে) অগ্রণী ব্যাংকে টাকা তুলতে গিয়ে তিনি চরম অব্যবস্থাপনা দেখে প্রতিবাদ করেন। প্রতিবাদ করা মাত্রই ব্যাংকের সিনিয়র অফিসার সাইফ মাহমুদ, বেনজির আহম্মেদ এবং আনসার সদস্য মনির (প্রহরী) ছুটে এসে তাকে পিটিয়ে জখম করে। তার মাথায় সেলাই দিতে হয়েছে। মারধরের কারেণ তার চশমা ও হাতে থাকা মোবাইল সেট ভেঙে গেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে ব্যাংকের ম্যানেজার হাসিবুর রহমান জানান, পুলিশ ফুটেজ দেখে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তাই এ নিয়ে কোনও তদন্ত কমিটি করা হয়নি।
এদিকে থানায় ঘটনাটি মিটমাট হওয়ার পর সরকারি কেসি কলেজের কাছে একটি কম্পিউটারের দোকানে আরেক দফা হামলার চেষ্টা করা হয় রবির ওপর। পরে তিনি থানায় যান। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে অগ্রণী ব্যাংক ঝিনাইদহ জোনের এজিএম দ্বীন মুহাম্মদ বলেন, ‘থানায় ঘটনাটি মিটমাট হওয়ার পর আবার নাকি ঝামেলা হয়েছে। আমি নতুন এসেছি। কিছু বুঝতে পারছি না।’ গ্রাহকরা জানান, সিনিয়র অফিসার সাইফ মাহমুদ সন্ত্রাসী প্রকৃতির। তার দুর্ব্যবহারে ব্যাংকের গ্রাহকরা অতিষ্ঠ। তিনি ওকোন নিয়ন কানুন মানেন না। ঋণ নিতে গেলে তিনি হয়রানি করেন।
প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা প্রকৌশলী রওশন হাবিবকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার ৬নং ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী বাদী হয়ে সোমবার হরিণাকু-ু থানায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, দুপুর ২টার দিকে তিনি নিজ কার্যালয়ে দাফতরিক কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান তার অফিসে ঢুকে একটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের জন্য বিল দাবি করেন। দুটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ আসায় তিনি ওই চেয়ারম্যানসহ দুই ঠিকাদারকে ভাগ করে বিল নেওয়ার কথা বলেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মারতে তেড়ে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘আমি একজন ঠিকাদার হিসেবে উপজেলার শিতলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ করছি। ওই কাজের বিল চাইলে উপজেলা প্রকৌশলী আমার কাছে ঘুষ চাই। আমি তা দিতে অস্বীকার করায় তিনি আমার বিলের অর্ধেক কেটে দেন। এ নিয়ে তার সঙ্গে আমার তর্ক-বিতর্ক হয়েছে। তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে হরিণাকু-ু থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
উদ্ধার কাজে বাধা দেয়ায় আওয়ামী লীগ নেতা আটক
সাতক্ষীরা প্রতিনিধি
ঘূর্ণিঝড় আমফানে ঝুঁকির মধ্যে থাকা গ্রামবাসীকে উদ্ধার কাজে বাধা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আজম লেনিনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তিনি উদ্ধার কাজে বাধা দেয়া ছাড়াও দায়িত্বরত সরকারউ কর্মকর্তা ও পুলিশ অফিসারদের হুমকি দেন। এমনকি এক পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। মঙ্গলবার লেনিনকে আটক করা হয় বলে স্বীকার করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের এএসপি জামিরুল ইসলাম।
ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে আ’লীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার
খুলনার তেরখাদা উপজেলায় অস্বচ্ছলদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাত হোসেন (৪৫) নামে এক ডিলারকে আটক করা হয়েছে। আটক সারাফাত তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ১০ টাকা মূল্যে বিতরণ করা সরকারি চালের ডিলার। মঙ্গলবার (১৯ মে) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের ছয় ব্যক্তির চাল ডিলার সারাফাত দীর্ঘদিন ধরে আত্মসাত করেছেন। চাল না পাওয়া ওই ছয় ব্যক্তি হলেন উপজেলার বলরামপুর গ্রামের সৈয়দ সাহজাহান, সৈয়দ ফুরবান আলী, অনুপ কুমার ম-ল, অনাদী বিশ্বাস, মো. মিতুন আলী ও বিমন সমদ্দার। তারা জানান, তারা জানেন না তাদের নামে কার্ড আছে। এখন শুনছেন তাদের নামে কার্ড করে ডিলার সারাফাত চাল আত্মসাত করছেন। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাতকে আটক করা হয়েছে। তার নামে মামলার প্রস্তুতি চলছে।











































