Home খেলাধুলা এএফসি কাপ নিয়ে অপোয় বসুন্ধরা কিংস

এএফসি কাপ নিয়ে অপোয় বসুন্ধরা কিংস

12

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে একেবারে পরিত্যক্তই হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। এই ঘোষণায় একদিক দিয়ে কাবগুলোর মাঝে স্বস্তি ফিরলেও কিছু জটিলতা রয়েছেই। এই যেমন ঘরোয়া মৌসুম বাতিল হলেও বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা রয়েছে। এখন করোনার কারণে তাদের বাকি ম্যাচগুলো কবে হবে, এ নিয়ে এক প্রকার অনিশ্চয়তা রয়েই গেছে। তবে তারা বিস্তারিত জানতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি দিয়েছে।
বসুন্ধরার বেলায় আরও কিছু সমস্যাও প্রকট হয়ে দেখা দিয়েছে। খরচ যাতে না বাড়ে সে জন্য প্রায় সব কাবই বিদেশি খেলোয়াড়দের বিদায় করে দিচ্ছে। তবে এএফসি কাপে খেলার আশায় বসুন্ধরা কিংস তাদের বিদেশি খেলোয়াড়দের বিদায় করতে পারছে না। এই যেমন দলটির তারকা কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের সঙ্গে মে মাস পর্যন্তই চুক্তি আছে। তিনি ঢাকা ছাড়বেন আগামী ২২মে। বসুন্ধরা অবশ্য তার ঢাকা ছাড়ার আগেই পরবর্তী মৌসুমের জন্য চুক্তি করতে চাইছে। কিন্তু কাপের অনিশ্চিত অবস্থায় তাদের সঙ্গে এই চুক্তিটিও ঠিকমতো করা যাচ্ছে না। এই জন্যই এএফসির নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছে বসুন্ধরা। কাবটির সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘মৌসুম বাতিল হলেও আমাদের এএফসি কাপ তো বাতিল হয়নি। এখন এএফসি কাপের খেলা কবে হতে পারে কিংবা আদৌ বাকি ম্যাচগুলো হবে কিনা, এ বিষয়ে এএফসির কাছে জানতে চেয়েছি। শুরুর সময় জানতে পারলে তখন কোলিনদ্রেসসহ অন্যদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।’

প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নশিপ লিগও বাতিল হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক
পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেই সঙ্গে পরিত্যক্ত ২০১৯-২০ মৌসুম। তাহলে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের কি হবে? ১৩ দলের এ লিগের দলবদল শুরু হয়েছে। অগ্রণী ব্যাংক স্পোর্টস কাব খেলোয়াড় রেজিস্ট্রেশনও করেছে। কিন্তু করোনাভাইরাসের কারণে দলবদলের সময়সীমা দুইবার বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১০ জুন পর্যন্ত।
প্রিমিয়ার লিগ পরিত্যক্ত হওয়ায় কোনো দলের রেলিগেশন হচ্ছে না। তাহলে চ্যাম্পিয়নশিপ লিগ হলে সেখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ভাগ্যে কি হবে? তাছাড়া ১০ জুন দলবদল শেষ হলে কবে বিসিএল শুরু হবে, কবে তারা চ্যাম্পিয়ন-রানার্সআপ দল প্রিমিয়ারে নাম লেখাবে। বিসিএল শেষ হওয়ার আগেই হয়তো শুরু হয়ে যাবে প্রিমিয়ার লিগের দলবদল।
এসব জটিলতা এড়াতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগটাও বাতিলের খাতায় ফেলছে বাফুফে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১৩ কাবের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করবে বাফুফের প্রফেশলান ফুটবল লিগ কমিটি। এ সভায়ই ইতি টানা হতে পারে দলবদলের মধ্য দিয়ে শুরু হওয়া বিসিএল এর কার্যক্রম। ২০ মার্চ শুরু হয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের কার্যক্রম। প্রথমে শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। পরে বাফুফে সেটা বাড়িয়ে ১০ জুন পর্যন্ত করেছিল।
ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড এবং উত্তরা ফুটবল কাব নামের আরো দুটি দলের এবার অভিষেক হওয়ার কথা ছিল পেশাদার ফুটবলে। নতুন দুটিসহ ৫ দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) খেলার জন্য আবেদন করেছিল। বাফুফে সবগুলোকেই খেলার জন্য বিবেচনায় এনেছে।
বিসিএল এর ১৩ দল হচ্ছে নোফেল স্পোর্টিং কাব, ফরাশগঞ্জ স্পোর্টিং কাব, টিঅ্যান্ডটি কাব, ভিক্টোরিয়া স্পোটিং কাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস কাব, ফকিরেরপুল ইয়ংমেন্স কাব, ঢাকা সিটি ফুটবল কাব, ওয়ারি কাব, কারওয়ান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স কাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ফর্টিস স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল কাব।


ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে থমকে গেছে সব কিছু। বন্ধ খেলাধুলাও। তবে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। একইভাবে অনেকেই ব্যস্ত থাকছেন অন্তর্জালে। এমন কি অনলাইনে চ্যাম্পিয়নশিপের কথাও শোনা যাচ্ছে। এইতো ২১মে থেকে শুরু হচ্ছে অনলাইন ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২০।
করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে প্রতিটি দেশের প্রতিযোগী তাদের নিজ নিজ দেশ থেকে অনলাইনে অংশ নেবে এই টুর্নামেন্টে। যেখানে থাকছে বাংলাদেশও। ২১ মে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২৪ মে পর্যন্ত। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে ওয়ার্ল্ড ইয়োগা ফেডারেশন। সর্বজিৎ চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে বাংলাদেশ দলে থাকছেন মোহাম্মদ জাফরুল ইসলাম, মাহমুদুল করিম, মো. হুজাইফা ও চন্দ্রমা রহমান।

আজ অর্থের চেক দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে যেসব ক্রীড়াবিদ আর্থিক সংকটে পড়েছেন, যাদের দিন কাটছে অনাহারে কিংবা অর্ধাহারে তাদের সহায়তার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রাথমিকভাবে ১০০০ ক্রীড়াবিদকে ১০হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা বলেছিলেন তিনি। প্রাথমিকভাবে বাছাই করা ফেডারেশনগুলো থেকে তালিকা এনে অজ বুধবার থেকে প্রতিশ্রুত সেই অর্থ প্রদান শুরু করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
দেশে ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশনের সংখ্যা ৫৩টি। এর মধ্যে প্রথম ধাপে ২৭ থেকে ৩০ ফেডারেশনকে বেছে নিয়ে এ সহায়তা দিচ্ছে সরকার। এ সহায়তায় অগ্রাধিকার দেয়া হচ্ছে সক্রিয় ফেডারেশনগুলোকে। জাতীয় চ্যাম্পিয়নশিপসহ নিয়মিত অন্যান্য প্রতিযোগিতা করে তারাই এসেছে প্রথম ধাপের তালিকায়। যে খেলাগুলোতে দুস্থদের সহায়তা করা হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছে ফুটবল থেকে।

আরো ২৫ লাখ টাকা পেলেন ফুটবল রেফারিরা

ক্রীড়া প্রতিবেদক
ঈদ সামনে রেখে বাফুফের কাছে পাওনার আরো ২৫ লাখ বুঝে পেলেন দেশের ফুটবল রেফারিরা। বাফুফে দ্বিতীয় কিস্তির এই টাকা প্রদান শুরু করেছে। এর আগে ২৪ লাখের কিছু বেশি টাকা পরিশোধ করেছিল বাফুফে।
ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা প্রায় ১০০ রেফারির বাফুফের কাছে পাওনা ছিল কোটি টাকার মতো। করোনাভাইরাসে সব খেলা বন্ধ হওয়ার পর এই রেফারিরা বিপাকে পড়ে পাওনা দাবি করে আসছিলেন। বাফুফে দুই কিস্তিতে রেফারিদের পাওনার ৬০ ভাগ পরিশোধ করে দিল। রেফারিদের বাইরে বাফুফের বিভিন্ন পর্যায়ের বেতনভুক্ত মাঠকর্মী, স্টেডিয়াম ও বাফুফে ভবনের গেটম্যানসহ যারা কাজ করে থাকেন তাদের পাওনাও ঈদের পূর্বে পরিশোধ করা হবে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।

কাজী নাবিলের উদ্যোগে অসহায়দের হাতে ইফতার

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে তিগ্রস্ত ও অসহায়দের জন্য প্রতিদিন একবেলা করে খাবার দিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রমজান মাসে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। এই কার্যক্রমে জাতীয় দলের কোচসহ অনেকেই যোগ দিয়েছেন। এবার এগিয়ে এসেছেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। গতকাল মঙ্গলবার তার পৃষ্ঠপোষকতায় প্রায় ৩৫০জন অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়েছে।
বাফুফে ভবন প্রাঙ্গণে প্রতিদিনই অসহায়দের খাবার দেওয়া হচ্ছে। মহৎ এই উদ্যোগে অংশগ্রহণ প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমি মনে করি এই দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। কোভিড-১৯ রোগে যারা তিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমিও। বাফুফের এমন কার্যক্রমে থাকতে পেরে আমি খুশি।’ করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাফুফের খাবারের এই কার্যক্রম চলমান থাকবে।

স্কটিশ চ্যাম্পিয়নশিপে সেল্টিকের শিরোপা জয়

ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে বাতিল হয়ে গেছে স্কটিশ চ্যাম্পিয়নশিপ। মৌসুম বাতিল হওয়ায় চ্যাম্পিয়ন হয়েছে এফসি সেল্টিক। এনিয়ে টানা নবমবারের মতো লিগ ট্রফি জিতল কাবটি। আর স্কটিশ লিগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে এফসি হার্টস।
সোমবার স্কটিশ প্রোফেশনাল ফুটবল লিগের (এসপিএফএল) বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত সিদ্ধান্তটা নেওয়া হয় গত সপ্তাহের শেষ দিকে। ১২টি কাব একমত পোষণ করে যে বর্তমান পরিস্থিতিতে মৌসুম শেষ করা অসম্ভব। সেই সিদ্ধান্তটাই বৈধতা পেল এ বৈঠকে। ম্যাচ প্রতি প্রাপ্ত পয়েন্টের গড় ধরে লিগে কাবগুলোর চূড়ান্ত পজিশন ঠিক করা হয়েছে। ১৩ মার্চ থেকে খেলা বন্ধ হওয়ার পর পয়েন্ট তালিকায় একটি মাত্রই পরিবর্তনই এসেছে। হাইবারনিয়ানকে পিছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে গেছে সেন্ট জনস্টোন। ১৩ পয়েন্টের লিড নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেল্টিক। তাদের পরে দ্বিতীয় স্থানে রয়েছে রেঞ্জার্স।

পিসিবির হোয়াটসআপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন হাসান-আমির

ক্রীড়া প্রতিবেদক
২০২০-২১ মৌসুমে হাসান আলি, মোহাম্মদ আমির আর ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ পেসারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
স্বভাবতই বোর্ডের এমন সিদ্ধান্তে নাখোশ এই তিন ক্রিকেটার। এবার পাকিস্তানি গণমাধ্যমের খবর, হাসান আলি আর মোহাম্মদ আমির নাকি পিসিবির হোয়াটসআপ গ্রুপ থেকেই বের হয়ে গেছেন। তবে আমির-হাসান আলিদের মতো ভাগ্য হলেও উল্টো পথে আছেন ওয়াহাব রিয়াজ। অভিজ্ঞ এই পেসার পিসিবির হোয়াটসআপ গ্রুপে এখনও রেখেছেন নিজেকে।

করোনা পরীা দিয়ে অনুশীলনে প্রিমিয়ার লিগের ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
গতকাল মঙ্গলবার থেকে অনুশীলনে ইংলিশ প্রিমিয়ার লিগের কাবগুলো। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে করেছে ফুটবলাররা। মাঠে ফুটবল ফেরানোর প্রথম পদপে এটি। তবে মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। কেউ কারোর সংস্পর্শে আসতে পারবেন না।
স্বাস্থ্য সুরার নির্দেশিকা খেলোয়াড়, কোচ, স্টাফ ও কাবগুলো মেনে চলছে কিনা সেটা পর্যবেণ করতে ঝটিকা পরিদর্শন, জিপিএস ট্র্যাকিং ও ভিডিও অ্যানালাইসিস করবে লিগ কর্তৃপ। পাঁচজনের বেশি ফুটবলার এক সঙ্গে অনুশীলন করতে পারবেন না। প্রত্যেক ফুটবলার অনুশীলন করতে পারবেন সর্বোচ্চ ৭৫ মিনিট। তার চেয়ে বড় কথা মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।

অনুশীলনে ফিরলেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক
জুভেন্টাসের কাব সতীর্থরা অনুশীলনে নেমেছেন অনেক আগে থেকেই। জন্মভূমি পর্তুগাল থেকে ইতালি পৌঁছেও এতদিন ট্রেনিংয়ে যোগ দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। নিয়ম মেনে ১৪ দিন ছিলেন স্বেচ্ছা-অন্তরণে।
স্বাস্থ্যবিধি মেনে ঘরবন্দী থাকার সেই পরীায় উত্তীর্ণ হয়েছেন সিআর সেভেন। তাই তো গতকাল মঙ্গলবার জুভেন্টাসের হয়ে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল মহাতারকা। দশ সপ্তাহ পর কাবের ট্রেনিং সেন্টারে ফিরলেন রোনালদো। প্রথম দিন অবশ্য অনুশীলন করেননি এ জুভ ফরওয়ার্ড। তুরিনের কাব ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের রিপোর্ট করে দিয়েছেন কেবল করোনা পরীা।

গাভাস্কারের যৌথ একাদশে নেই কোহলি-ধোনি

ক্রীড়া প্রতিবেদক
ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে যৌথ দল বেছে নিয়েছিলেন রমিজ রাজা। এবার দুই প্রতিবেশী দলের যুগ্ম একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তার দলে জায়গা পেয়েছেন দুই দলের সেই সব গ্রেটরা, যারা সোনালী প্রজন্মগুলিতে দাপটের সঙ্গে খেলেছেন। গাভাস্কারের দলে জায়গা হয়নি এমএস ধোনি ও বিরাট কোহলিরও।
তার পছন্দের একাদশে লিটল মাস্টার রেখেছেন ভারতের ছয় ও পাকিস্তানের পাঁচ খেলোয়াড়কে। রমিজ রাজার সঙ্গে কথোপকথনের সময় গাভাস্কার দুই দেশের খেলোয়াড়দের নিয়ে তার পছন্দের একাদশ বেছে নেন। গাভাস্কারের পছন্দের ভারত ও পাকিস্তানের যৌথ দল হচ্ছে হানিফ মোহাম্মদ, বীরেন্দ্র সেবাগ, জাহির আব্বাস, শচীন টেন্ডুলকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানি, ওয়াসিম আকরাম, আব্দুল কাদির, বিএস চন্দ্রশেখর।

ধর্ষণের অভিযোগে চেলসির ফুটবলার গ্রেপ্তার


ক্রীড়া প্রতিবেদক

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চেলসির ইংলিশ ফুটবলার ক্যালাম হাডসন-অডোই। ১৯ বছরের এই ফুটবলারকে রোববার সকালে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করেনি তারা। বরং সন্দেহভাজন হিসেবে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে আবার সেদিনই ছেড়ে দেওয়া হয়।
মূলত লন্ডনের একটি জায়গা থেকে ভোররাত ৪টার সময় পুলিশকে ফোনে খবর জানানো হয়, একজন অসুস্থ নারী রাস্তার পাশে পড়ে আছে। পুলিশ সেখানে উপস্থিত হওয়ার পর ওই নারী জানান, তাকে ধর্ষণ করা হয়েছে। তবে নির্দিষ্ট করে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি ওই নারী। তখন সেখানে উপস্থিত অন্যদের সঙ্গে গ্রেপ্তার করা হয় হাডসনকেও। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে জামিন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হাডসন। পুলিশ জানিয়েছে, জুনের মাঝামাঝিতে তদন্তের সাপেে আবার নিয়ে আসা হবে হাডসনকে। এই বিষয়ে চেলসি কোনো মন্তব্য করেনি।

লালা ব্যবহার নিষিদ্ধ করবে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের জন্য থমকে যাওয়া ক্রিকেট আবার শুরু হলে বল উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার নিষিদ্ধ করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির ক্রিকেট কমিটি করোনাভাইরাস দ্বারা সৃষ্ট ঝুঁকি হ্রাস করতে এবং খেলোয়াড় এবং ম্যাচের কর্মকর্তাদের সুরার জন্য আইসিসি বিধিবিধান পরিবর্তন করার সুপারিশ করেছে। সুপারিশগুলি জুনের প্রথম দিকে আইসিসির প্রধান নির্বাহী কমিটির কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে পাশ হলেই বলে লালা ব্যবহার নিষিদ্ধ হবে।

অনলাইনে ওয়ার্ল্ড আর্চারিতে চ্যাম্পিয়ন সারা লোপেজ

ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে অনেক বিশ্বজুড়ে অনেক কিছুরই আনা হয়েছে নান পরিবর্তন। করোনার কারণে থমকে গেছে পুরো পৃথিবী। দুই মাসেরও বেশি সময় হলো মাঠে খেলা নেই। এমন পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই অনলাইনে আয়োজন করা হয়েছিলো ওয়ার্ল্ড আর্চারির প্রথম টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন কলম্বিয়ার সারা লোপেজ।
ঘরে বসেই আর্চার এ খেলায় অংশ গ্রহণ করেন। প্রতিটি আর্চার অনলাইনে দুটি ক্যামেরা নিয়ে হাজির হন। এরপর অনলাইনেই চলে খেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে নরওয়ের ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়ন আন্দ্রেসকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন সারা। জিতে নেন ওয়ার্ল্ড আর্চারির প্রথম আন্তর্জাতিক রিমোট টুর্নামেন্ট। আর দীর্ঘদিন পর খেলায় ফিরতে পেরেও বেশ খুশি আর্চাররা।

সিলভার সঙ্গে চুক্তি বাড়াতে চায় সিটি

ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে বন্ধ হয়ে যাবার কারনে মৌসুমের তি পুষিয়ে নেবার জন্য পুরো গ্রীষ্ম জুড়েই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ইংলিশ এফএ। আর তাই মিডফিল্ডার ডেভিড সিলভার সঙ্গে স্বল্প মেয়াদে চুক্তি বাড়ানোর ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছে ম্যানচেস্টার সিটি। সেটা সম্ভব হলে অন্তত মৌসুমের শেষ পর্যন্ত সিলভাকে দলে পাওয়া যাবে।
আগামী ৩০জুন সিলভার ইতিহাদ স্টেডিয়ামের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবার কথা রয়েছে। সাবেক কাব ভ্যালেন্সিয়ার সঙ্গে তার যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে। সিটি চাচ্ছে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে মৌসুমের শেষ পর্যন্ত দলে ধরে রাখতে। সে কারণেই স্বল্প মেয়াদে চুক্তি বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। যদিও মৌসুম শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিলভার চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোন সমঝোতা হবে না বলেই কাব সূত্র নিশ্চিত করেছে।