Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মানবিক সহায়তা প্রদাণ

খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মানবিক সহায়তা প্রদাণ

17


খবর বিজ্ঞপ্তি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহঙ্কার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং খুলনার গণ-মানুষের আস্থার প্রতীক জননেতা রকিবুল ইসলাম বকুলের অনুপ্রেরণায় খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন (যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, জিয়া শিশু কিশোর সংগঠন)-এর উদ্যোগে আজ বিকাল ৪টায় স্থানীয় ১৬ নং ওয়ার্ড বিএনপির কার্য্যালয়ের সম্মূখে করোনায় কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা তারিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা মহানগরীর সিনিয়ের সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা,

খুলনা মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শাহীন, শরিফুল ইসলাম টিপু, মাহমুদ হাসান বিপ্লব, মইদুল হক টুকু, আসাদুজ্জামান আসাদ, অহিদুজ্জামান হাওলাদার, ছাত্রনেতা মিজানুর রহমান বাবু, জোবায়ের আলম তোয়াজ, সাকুরুল ইসলাম সুমন, হারুন মোল্লা, সোহেল রানা, জসিম উদ্দিন ডেবিড, আলামিন হোসেন, শফিকুল ইসলাম শাহীন,মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।