খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে, সব উপজেলা ও থানায় শনিবার (৮ এপ্রিল) দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে। দলের সিনিয়র নেতাদের অংশগ্রহণে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্ত্বরে কর্মসূচি পালন করবে দলটি। কর্মসুচি সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।










































