Home জাতীয় দুই জঙ্গি ছিনতাইয়ে সমন্বয়কের স্ত্রী ও আশ্রয়দাতা গ্রেপ্তার

দুই জঙ্গি ছিনতাইয়ে সমন্বয়কের স্ত্রী ও আশ্রয়দাতা গ্রেপ্তার

11

ঢাকা অফিস।।
আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক ও জেল পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শেষে বিস্তারিত জানানো হবে।

 

গত বছরের ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।