ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে খাল দখল করার প্রতিযোগীতায় মেতে উঠেছে প্রভাবশালীরা। হারিয়ে যাচ্ছে খালের নাব্যতা। প্রভাবশালীরা গুরুত্বপূর্ন এ খাল ও সরকারী ভূমি প্রকাশ্য জবর-দখল করে সেখানে পাকা ও আধাপাকা স্থাপনা নিমার্ন করে তারা ভাড়া দেয়া শুরু করেছে। উপজেলার বালিপাড়ার এ খালটি এ ধারনের দখল Ñবানিজ্য এখন উৎসবে পরিনত হয়েছে। এক শ্রেণির প্রভাবশালী লোক সরকারী দলের নাম ভাঙ্গিয়ে এ দখল বানিজ্য চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে। সরে জমিনে গেলে দেখা যায়, বালিপাড়া বাজারের খালের অর্ধ অংশজুড়ে পাকা ভবন নির্মান কাজ চলছে। যার ফলে নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে। খালের নব্যতা হারিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন প্রতিবাদ করলে তাদেরকে উল্টো হুমকি দেওয়া হচ্ছে। বাজার ব্যবসায়ী মাসুদ মাতুব্বর, সাদেক শেখ, ফারুক হাওলাদার, ছোবাহান খলিফা, কৃষ্ণ স্বর্ণকার, রহিম খান, আঃ মজিদ হাওলাদার, লোকমান খান, হারুনসহ অনেকেই খাল দখল করে ভবন তৈরী করেছে।
দখলকারী মাসুদের প্রতিনিধি জাহিদ জানান, আমরা হারুন শেখের আধা শতাংশ ডিসিআরকৃত সরকারী জমিটি আমরা কিনে নিয়েছি। বর্তমানে এখানে টিনসেট বিল্ডিং নির্মান করছি। সেই জমি থেকে খালে নামার জন্য সিড়ি তৈরী করা হচ্ছে।
স্থানীয় ট্রলার মাঝি আঃ ছালাম জানায়, বালিপাড়া বাজারের খালটি সরাসরি নদীর সাথে সম্পৃক্ত থাকায় এই খাল দিয়ে বিভিন্ন সময় ইট, বালু, সিমেন্ট সহ বিভিন্ন নির্মান সামগ্রী নিয়ে আমরা যাতায়াত করি। কিন্তু খালের দুই পাশর্^ দখল করে বিভিন্ন স্থাপনা করায় খাল ছোট হয়ে গেছে। যার কারণে চলাচলে বিঘ্ন ঘটে।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাল দখল করে ভবন নির্মান কাজে আমি প্রায়ই বাধা দেই। তারা কাকে কিভাবে ম্যানেজ করে বিল্ডিং করে তা আমি জানিনা।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, আমাদের কাছে সংবাদ আসার সাথে সাথে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দিয়ে মাসুদ ব্যাপারির ভবন নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ২দিনের মধ্যে নির্মান কাজ ভেঙ্গে না ফেললে আমরা ভেঙ্গে ফেলব।











































