Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

61

কয়রায় মারামারির অভিযোগে ২ যুবকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

কয়রা প্রতিনিধি

কয়রায় মরামারী করার অভিযোগে ২ যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে গতকাল ১৮ মে সকাল ১০ টার দিকে কয়রা উপজেলার জোড়শিং গ্রামে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে মৃত দিদারুল ইসলাম গাজীর ২ পুত্র রায়হান (২৫) ও তৌশিক ইসলাম রাসেল (৩০) প্রতিপক্ষ উপর হামলা করার লক্ষে মারামারি করে। বিষয়টি জানতে পেরে কয়রা থানা পুলিশ প্রশাসনের সহয়তায় তাদেরকে আটক করে  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ জিয়াউল হক,ইউএনও অফিসের পেশকার লুৎফর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কয়রায় বিএনপির ঈদ সামগ্রী উপহার বিতরন

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  এম এ হাসানের উদ্যোগে  ৩ শ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসাবে সেমাই, চিনি, কিচমিচ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ  সকল ঈদ সামগ্রী বিতরন করা হয়। বিতরনকালে উপজেলা বিএনপির সহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খালিশপুরে  সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

নগরীর খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের আওয়ামী চত্বরের উদ্যোগে থানা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশারের তত্ত্বাবধানে সোমবার বিকেলে পথচারি ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অন্ধ ভিপি আতিকুজ্জামান সেলিম। এ সময় অংশ নেন ১০নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক ইমরুল ইসলাম, বিপ্লব মোল্যা, খালিশপুর হিমেল তৈয়বা যুবকল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হুসাইন আল মামুন মুন্না, খালিশপুর ফুটবল একাডেমির সভাপতি কাজী নেয়ামুল হক মিঠু, সাঃ সম্পাদক কামাল হোসেন, বাবুল হোসেন বাপারী, ডাঃ সাহিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কাজল, ইলিয়াস হোসেন, মোঃ আলম, আঃ আজিজ, মোঃ ইউসুফ, শাওন, সৈয়দ আলম গুড্ডু, আঃ রাজ্জাক, কামাল হোসেন, মোঃ সাইফুল্লাহ, কাজি আমিনুল ইসলাম, আমির উদ্দিন রাজু, জিয়াউদ্দীন তাজু, মোঃ নাদিম, মোঃ সেলিম, আহাদ আলী, বাপ্পী, লিটন, হাফেজ ক্বারী সাব্বির হোসেন, মিরাজুল ইসলাম রাজ, তুষার, আরিফ, আরমান প্রমূখ। অনুষ্ঠানে আড়াইশত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।  এভাবে সপ্তাহ ব্যাপী এ ইফতার বিতরণ চলবে।

কপিলমুনিতে কর্মহীনদের মাঝে একতা সমিতির খাদ্য বিতরণ

পলাশ কর্মকার, কপিলমুনি ঃ

পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর একতা গ্রাম সমিতির উদ্যোগে ১০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সমিতির চত্ত্বরে সভাপতি পরিমল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা পূজা উদ্যাপন পরিষদের সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসকাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, ইউপি মেম্বর শেখ রবিউল ইসলাম রবি প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অসীম দাশ, সাঃ সম্পাদক প্রকাশ দাশ, সহ সাঃ সম্পাদক বাসুদেব দাশ, কোষাধ্যক্ষ রহিত দাশ প্রমূখ।

বটিয়াঘাটায় গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য উপকরণ সহায়তা প্রদান

বটিয়াঘাটা প্রতিনিধি

ঐতিহ্যবাহী বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর অর্থায়নে ও উদ্যোগে গত সোমবার বিকাল ৪টায় স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাস সংক্রমনে লকডাউনে থাকা অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য উপকরণ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি থেকে উক্ত খাদ্য উপকরণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএমসি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, সাবেক প্রধান শিক্ষক অনিল কুমার ম-ল, সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ^াস রিটু, সহকারী শিক্ষক যথাক্রমে অশোক মন্ডল, শিশির রায়, ননী গোপাল গোলদার, আবুল কালাম আজাদ, স্বস্তি প্রসাদ বিশ^াস, দেবপ্রসাদ মন্ডল, কল্যান মন্ডল, বিনীতা রায়, এসএমসি সদস্য চৈতালী মন্ডল, মিহির কান্তি বিশ^াস, বিশ^জিৎ গাঙ্গুলী, পঞ্চানন মন্ডল, ফেরদাউস ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ১৪০ জন অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে জন প্রতি ৯ কেজি চাউল, ২ কেজি আলু, কেজি তেল, কেজি ডাউল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

যশোরে আরো একজনের শরীরে করোনা শনাক্ত

যশোর অফিস

যশোরে আরো একজন করনা আক্রান্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রবিবার পরীক্ষায় তার করোনা ধরা পড়েছে। সোমবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

জানা যায়, রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নয়টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে একটি পজিটিভ এসেছে। নয়টি নমুনার সবকয়টি যশোরের।

যশোরে ফেনসিডিল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার-৫

যশোর অফিস

র‌্যাব-৬ যশোর ক্যাম্প ও পুলিশ আলাদা অভিযান চালিয়ে ১টি তাঁজা গাঁজার গাছ,২৫ বোতল ফেনসিডিল ও  ১ শ’ পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে জিয়াউল ইসলাম,নতুন উপশহর ডি ব্লক বাসা নং ৩৫ নং জনৈক ইসরাইল এর বাড়ির ভাড়াটিয়া জাফর ইমামের ছেলে হায়দার ইমাম ,সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত লোকমান মুন্সীর ছেলে সাদ্দাম হোসেন,পাঁচবাড়ীয়া পূর্ব পাড়ার শফিয়ার রহমান সরদারের ছেলে এশরামুল ও পাঁচবাড়িয়া গ্রামের সাইফুল  ইসলাম মুন্সীর ছেলে মামুন মিয়া। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,রোববার ১৭ মে রাত সাড়ে ১১ টার পর গোপন সূত্রে খবর পেয়ে উক্ত ক্যাম্পের সদস্যরা পাঁচবাড়ীয়া প্রাইমারী স্কুলের সামনে থেকে সাদ্দাম হোসেনকে ১০ বোতল ফেনসিডিল,একরামুলকে ১শ’ পিস ইয়াবা ও মামুন মিয়াকে ১০ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেলসহ গ্রেফতার করে। উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা একই রাত সাড়ে ৮ টার পর  উপশহর ১২ নং সেক্টর হায়দার ইমাম এর ভাড়া করা কাঠের দোকানের মধ্যে থেকে ৫ বোতল ফেনসিডিলসহ হায়দার ইমামকে গ্রেফতার করে। এছাড়া,র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার ১৭ মে বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলা গাইদগাছী গ্রামের জিয়াউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের রান্না ঘরের সামনে থেকে একটি তাঁজা গাঁজার গাছ ও ৭৫ গ্রাম গাঁজাসহ জিয়াউল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ  করে মাদক আইনে মামলা দায়ের করেন।

কবি ও সাহিত্যিকের বাড়িতে বিএসপির ঈদ সামগ্রী উপহার

যশোর অফিস

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সদস্যদের ( কবি ও সাহিত্যিক) মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। সোমবার  (১৮ মে) ২৯ সদস্যের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল,  ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সিমাই।

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী এসব উপহার সামগ্রী সদস্যদের বাড়িতে বাড়িতে পৌছে দেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না জানান, ঈদ পর্যন্ত সদস্যের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

ফুলতলায় মোবাইল অ্যাপস’র মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন

ফুলতলা প্রতিনিধি

কৃষকের হাসি মোবাইল অ্যাপস এর মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে ন্যায্যমূল্যে বোরোধান ক্রয় উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার দুপুরে ফুলতলা খাদ্য গুদাম চত্বরে উদ্বোধন করা হয়। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখআকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ওসি মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, কৃষক প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, মনিরুল সিকদার প্রমুখ। লটারীর মাধ্যমে উপজেলার ৬৮৫ কৃষকের নাম তালিকাভুক্ত হয়। ২৬ টাকা কেজি দরে কৃষকপ্রতি ১ টন ধান বিক্রয় করতে পারবেন।

কেশবপুর অসহায় ৮ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় ৮ শত পরিবারের মাঝে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও  পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস তার নিজস্ব বাসভবনের সামনে দলীয় নেতৃবৃন্দের উপস্থিততে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৮শ পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী  বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর বিএনপিনেতা কুতুব উদ্দীন বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু,  ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইমন, এস এম ফারুক হোসেন, শাকিলুর রহমান সোহান, মেহেদী হাসান সুমন, আজিমুজ্জামান রাসেল, সুজন প্রমুখ।

মালয়েশিয়ায় মৃত্যুপথযাত্রী শামছুর জামানের দেশে ফিরে আসার আকুতি : প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর জেলার কেশবপুরের যুবক মালয়েশিয়ায় মৃত্যুপথযাত্রী শামছুর জামানের দেশে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য প্রার্থনা করেছেন।

জানাগেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর গ্রামের শামছুর জামান বিগত ৬ মাস পূর্বে ধার-দেনা করে শ্রমিক ভিসা নিয়ে মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ায় যাওয়ার পর তার গলায় আলসার ধরা পড়ে। দুই মাস কাজ করার পর করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে টাকা নিয়ে চিকিৎসা করে কোন ফলাফল না হওয়ায় বর্তমানে তিনি মালয়েশিয়ায় প্রবাসী জহরবারু তামান মেগারিয়ায় মৃত্যুর দিন গুনছেন। শামছুর জামান দেশে ফিরে আসার জন্য বাংলাদেশ হাইকমিশনে বার বার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করছে না। এমনিকি বাংলাদেশ হাইকমিশনের ফেজবুক পেজে বার বার মেসেজ পাঠালেও কোন সাড়া মেলেনি। এব্যাপারে গলায় আলসার রোগে আক্রান্ত যুবক শামছুর জামান বাংলাদেশে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন। +৬০১১২৬৩৫৯৪৬৬/+৬০১৪৩২৩১৬১৫ নম্বর ফোনে যোগাযোগের জন্য শামছুর জামান অনুরোধ করেছেন।

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় ১৩টি শ্রমিক সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় ১৩টি শ্রমিক সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জেলা শ্রমিক আন্দোলন সাতক্ষীরার ব্যানারে রবিবার বেলা ১১টার সময় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভে শ্রমিকরা তাদের ত্রাণ সহায়তা ও আর্থিক প্রণোদনার জোর দাবি জানান।  বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক আন্দোলনের আহাবায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সদস্য সচিব ফারুকুজ্জামান, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, শামীম বাবু, আব্দুস সালাম বাচ্চ প্রমুখ। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় শ্রমিকদের বক্তব্য শোনেন এবং তাদের ত্রাণ সহায়তা ও আর্থিক প্রণোদনার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।

ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করতে না পেরে নায়েব ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি

ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল করতে না পেরে নায়েব ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের ইটাগাছা গ্রামের মোঃ রফিকুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বর্তমানে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা (নায়েব) হিসেবে কর্মরত আছেন। তিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন চাকুরি করে আসছেন। বিগত সময়ে আমার স্বামী তার চাচাদের কাছ থেকে নিজের এবং আমার নামে বিলান এবং বাস্তুভিটা জমি ক্রয় করে। স্বামী কর্মস্থলে থাকার কারণে তার সন্ত্রাসী ভাই মাদকাসক্ত আরিফুল ইসলাম, অন্যান্য ভাই আশরাফুল ইসলাম, আব্দুর রশিদ, শরিফুল ইসলাম ও স্বামী বোনাই পুস্পকাটি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত সাহারাত গং আমার নামীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে ইতোপূর্বে কয়েকবার তারা আমাকে এবং কন্যা-পুত্রকে মারপিট করে গুরুতর আহত করে। অথচ উল্টো আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করে অবান্তর বক্তব্য উপস্থাপন করে সংবাদ পরিবেশন করে। গত ফেব্রুয়ারি মাসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিশী বৈঠকে আমার নামীয় সম্পত্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তারা সেটা না করে গত ১৬/০৫/২০২০ তারিখে উক্ত সম্পত্তি মাপ জরিপের সময় স্বামীর সন্ত্রাসী ভাইরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আশরাফুল ইসলাম হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাড়ি মেরে আমার মাথায় মারাত্মক জখম করে। ঠেকাতে গেলে আমার কন্যা, পুত্র এবং জামাতাকেও মারপিট করে। অথচ এ বিষয়ে উল্টো তাদের মারপিট করা হয়েছে মর্মে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে। তিনি আরো বলেন আমার শ্বশুর ব্রেইন স্টোকে আক্রান্ত এবং অক্ষরজ্ঞানহীন মানুষ। যে কারণে তাকে ঢাল হিসেবে ব্যবহার করে যেখানে সেখানে তাকে উপস্থান করে আমার স্বামীর বিরুদ্ধে। প্রকৃতপক্ষে তিনি জানেনই না যে তিনি কি করছেন। ওই স্বার্থলোভী মাদকাসক্ত সন্তানদের ভয়ে তারা যা বলেন তিনি তাই করেন। আমার শ্বশুর-শ্বাশুড়িকে খেতে না দেওয়া এবং মারপিটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমার একমাত্র জামাতা ঢাকার একটি ব্যাংকের কর্মরত আছেন। সে কোন দু:খে আমার বাড়িতে ঘরজামাই থাকবেন? প্রকৃতপক্ষে আমার নামীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখল করতে না পেরে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামী এবং জামাতাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে চরম মিথ্যাচার  করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এছাড়া তারা আমার সম্পত্তি জবর দখল, বাড়ি, ঘর ভাংচুরসহ বিভিন্নভাবে ক্ষতিসাধন করে আসছে। গত ২১/২/২০২০ তারিখেও উল্লেখিত আরিফুল গং আমার কন্যাকে মারপিট গুরুতর আহত করে। এঘটনায় কন্যা সদর থানায় অভিযোগ দায়ের করলে মৌখিকভাবে ক্ষমা চেয়ে সে যাত্রা রক্ষা পায় তারা। এরপরও তারা আমার সম্পত্তি দখলের উদ্দেশ্যে একের পর এক এধরনের মিথ্যাচার এবং মারপিট করে যাচ্ছে। এব্যাপারে তিনি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা এবং সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ

অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার সমগ্রী বিতরণ

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ১৮ শহীদ পরিবারে মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর পক্ষো থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গত ১৭মে রবিবার সকালে এই উপহার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ফারাজি মতিয়ার রহমান, যশোর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আবু নঈম মড়োল, সদস্য রেজাউল করিম মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোল্লা হাবিবুর রহমান হাবিব, যশোর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুর রশিদ বিশ^াস, জেলা যুবদলের সহ-সম্পাদক কামাল হোসেন, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহব্বায়ক রিয়াজ উদ্দিন মিঠু, মাহাবুবুর রহমান, যশোর জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক সাইফুল ইসলাম, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তরফদার নাজির উদ্দিন, সাবেক সভাপতি মাসুদ রানা তুহিন, পৌর কমিটির সাবেক সহ-সভাপতি আল মানুন বাবু, স্বেচ্ছাসেবদ দলের নেতা সাগর শেখ, একরামুল ইলাম, নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদল নেতা তাত্তহীদ আল ওসামা, নূরে নাঈম, নওয়াপাড়া পৌর ছাত্রদলের নেতা তবিবুর রহমান, সাদ্দাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ কামালের পিতার মৃত্যুতে কেইউজের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য খায়রুজ্জামান কামাল এর পিতা আবদুর রশিদ মিঞা (৯০) গত রবিবার রাতে পাবনার নগরবাড়ির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বিবৃতিদাতারা হলেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

দেবহাটা পারুলিয়ায় আহছানিয়া মিশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করা

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা পারুলিয়ায় আহছানিয়া মিশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহযোগিতায় পারুলিয়া আহছানিয়া মিশনের ব্যবস্থাপনায় করোনায় কর্মবঞ্চিত ১০০ গরীব অসহায় পরিবারের মাঝে  এ ত্রান সামগ্রী  বিতরণ করেছেন পারুলিয়া আহছানিয়া  মিশনের সভাপতি সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মুনসুর আহম্মেদ। এ ছাড়া পারুলিয়া আহছানিয়া  মিশনের সভাপতি সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মনসুর আহম্মেদের নিজস্ব অর্থায়নে ঐ একশত পরিবারের মাঝে,১০০টাকা হারে  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পারুলিয়া আহছানিয়া মিশনের সহ-সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস আবারা, সহ-সভাপতি ও পারুলিয়া,ইউনিয়নের সাবেক চেয়াারম্যান, গোলাম ফারুক বাবু, সহ-সভাপতি, রজব আলী মোল্লা, অধ্যাপক আবুল কালাম, সাধারণ সম্পাদক জামাল বিশ্বাস, বাচ্চু, আব্দুল্লাহ মোল্লা, আসাদ আলী মোল্লা, জিয়াদ আলী, ইদ্রিস, আলতাব আলী, তাসকিন আহমেদ, মামুন আহমেদ, আহমাদ আলী প্রমূখ।

মোড়েলগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের উদ্যোগে নগদ অর্থ প্রদান

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপি তাঁতীদল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলহাজ্ব ড. কাজী মনিরুজ্জামান মনির বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলায় উপজেলা ও পৌর এলাকায় এক সপ্তাহ ধরে ২৫০ কর্মহীন ও অসহয় পরিবারকে নগদ অর্থ তার প্রতিনিধি বিকাশের মাধ্যমে প্রদান করেন। কাজী মনির বলেন, আমার সাধ্যমত অল্প সংখ্যক পরিবারকে গোপনে সাহায্য করেছি। প্রকাশ্যে দেয়ার মত অবস্থা নাই।

১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় অস্বচ্ছল মেধাবী ছাত্রদের অসহায় রুগিদের ও অসহায়দের প্রকাশ্যে সাহায্য করেছি। বাগেরহাট-৪, আসনে ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভায় রয়েছে প্রায় ৪ লক্ষাধিক ভোটারসহ ৬ লক্ষ মানুষ। তাদের মধ্যে সহযোগিতা করতে গেলে কমপক্ষে ৪০ হাজার পরিবারকে সাহায্য দরকার। এখানে সরকারী অনুদানের সুষম বন্টনই মানুষের জন্য প্রধান ও অতিব জরুরী গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় পরিবারের মাঝে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন কাজী মনির।

হরিঢালীতে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসুচীর অধীনে ১০ টাকার চাল বিতারণ

স্টাফ রিপোর্টার, কপিলমুনি

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য ও ঈদকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নগরশ্রীরামপুর ডিলার স্বপন কুমার সাহার অধিনে আবারও ১০ টাকা দরে চাল বিতারণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নে নগরশ্রীরামপুরস্থ’ সাহাপাড়া গোডাউনের সামনে এ চাল বিতারণ করা হয়। এখানে ইউনিয়নের ৬নং ওয়ার্ড নগরশ্রীরামপুর, ৮ নং ওয়ার্ড উত্তর সলুয়া সহ প্রতাপকাটি এলাকার কার্ডধারীরা উপস্থিত ছিলেন।

এ সময় ট্যাগ অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা খান আলমগীর হোসেনের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতারণ করা হয়। ট্যাগ অফিসারের পর্যবেক্ষণের সময় বস্তা প্রতি ৩০ কেজি চাউল মেপে সঠিক পাওয়া যায়। এতে ট্যাগ অফিসার খান আলমগীর হোসেন সহ উপস্থিত উপকারভোগীরা খুশি হন। ডিলার স্বপন কুমার সাহার অধিনে ৪৪৭ উপকারভোগীর মধ্যে এ দিন শতাধিক দুস্থ্য কার্ডধারীদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অধিনে ১০ টাকার চাল বিতারণ করেন সংশ্লিষ্টরা।

কপিলমুনির স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দত্তের পক্ষে এমপির ত্রান সামগ্রী বিতারণ

 স্টাফ রিপোর্টার, কপিলমুনি

আগামী ঈদকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের বাদামতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতারণ করেছেন কপিলমুনি বাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দত্ত।

সোমবার বিকালে অত্র এলাকার হত দরিদ্র ২শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতারণ করা হয়। খুলনা-৬ সংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রান সামগ্রী বিতারণ করেন। প্রদীপ দত্ত এর আগেও তিনি এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষকে ত্রান সহায়তা করেন। বাজারের নৈশ প্রহরী, পত্রিকা পরিবেশক, ভ্যান চালক সহ হতদরিদ্র মানুষের মাঝে নিজ অর্থায়নে সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, সরদার মোহাফ্ফার হোসেন, শিক্ষক আনিসুজ্জামান, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ইউপি মেম্বর কুমারেশ দে প্রমুখ।

খুলনা জেলা ছাপাখানা ইউনিয়নের দেয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাপা খানা শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫১ এর উপদেষ্টা, খুলনা সাংবাদি ইউনিয়নের সভাপতি ও দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক এবং খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ এর মাতা জারিয়া বেগম এর আত্মার মাগফেরাত কামনা করে স্যার ইবকাল রোডস্থ (আরাফাত গলি), খুলনার মসজিদে সবুর-এ বাদ আছর খুলনা জেলা ছাপাখানা ইউনিয়নের উদ্যোগে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কাকন প্রিস্টিং এন্ড পাবলিকেশন এর স্বত্ত্বাধীকারী মোঃ নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, হেলাল মুন্সি, এস,এম শামীমুর আলম মান্দার, মোঃ মতিয়ার রহমান, মোঃ জলিল হাওলাদার, মোঃ হারুন অর রশিদ, মোঃ জুম্মান, মোঃ সোহেল শিকদার, রিয়াজুল আলম পান্নু, মোঃ মনির হোসেন, মোঃ রুহেল হাওলাদার, নূর আলী শেখ, মোঃ সুমন, মেহেদী হাসান, মোঃ শাহ আলম, মোঃ জিয়া, মোঃ আলম হাওলাদার, কালিপদ, বাবুল ভূঞা ও দপ্তর সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমূখ।

করোনায় ঘরবন্ধি ৮০ পরিবারের পাইকগাছায় শ্রী শ্রী মা সারদা তৃণমূল সেবা সঙ্গ-মটবাটি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় শ্রী শ্রী মা সারদা তৃণমূল সেবা সঙ্গ-মটবাটি উদ্যোগে করোনা ভাইরাসে কারণে ঘরবন্ধি ৮০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে ঘোষাল ও চেঁচুয়া, মটবাটি গ্রামে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ত্রান বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন মা সারদা তৃণমূল সেবা সঙ্গ-এর সভাপতি ডাঃ পরিতোষ রায়, সম্পাদক তারক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ হরিপদ মন্ডল। আরো উপস্থিত ছিলেন, বিপুল সরকার, বিকাশ সরকার, বিশ্বজিৎ ধর, গৌর পদ মন্ডল, শিব পদ রায়, চিন্ময় মন্ডল, অন্ন মন্ডল, তারক মন্ডল, তাপস সরকার, অমর মন্ডল, রতন মন্ডল, প্রভাত বিশ্বাস, গৌতম মন্ডল, এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ-উল ফিতর উপলক্ষে বৃৃহত্তর আমরা খুলনাবাসীর সেমাই-চিনি বিতরণ

খবরর বিজ্ঞপ্তি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সোমবার খুলনা মহানগরীর ২৫নং ওয়ার্ডের সোহবার হোসেন লেন ও শান্তিবাগ এলাকার অসহায় দরিদ্র ১৫০টি পরিবারকে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে ও সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ হেদায়েত হোসেন হেদু’র তত্ত্বাবধানে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার লক্ষ্যে সেমাই-চিনি বিতরণ করা হয়।

এ সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন বলেন, এবার এমন এক সময় পবিত্র ঈদ-উল ফিতর উদ্যাপিত হতে যাচ্ছে, যখন সমগ্র বিশ্বে করোনা ভাইরাস মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে, আমরাও তার বাইরে নয়। মানুষের ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত লকডাইনের ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে স্থবির হয়ে পড়েছে। এতে করে নি¤œ ও নি¤œ মধ্যবিত্ত অসহায় দরিদ্র মানুষ আরও বেশী বিপাকে পড়েছে। এমতাবস্থা তিনি সমাজের বিত্ত ও সামর্থ্যবানদের এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগির করে নেয়ার আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেনÑবৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, এ্যাড. মোঃ আমিনুল ইসলাম মিঠু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা। আরও উপস্থিত ছিলেনÑসংগঠনের আনিসুর রহমান আরজু, সাহাজুল ইসলাম, ¯েœহলতা, মোঃ ইসমাইল, হারুন-উর-রশীদ, অহিদুজ্জামান খোকন প্রমুখ।

নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বানৌজা আবু উবাইদাহ কর্তৃক বাশ বাজার ও আপাবারি এলাকায় ২৬০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ১৫০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়াও ৭৬৫ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় কাপরের দোকান ও মুদি দোকান হতে বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, বুড়িরডাঙ্গা ও চাঁদপাই এলাকায় টহল পরিচালনা করে। এছাড়াও ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরনে সহায়তা করা হয়।

সাবেক সাংসদ লবীর পক্ষে ত্রাণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য  ও সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলহাজ্ব মোহাম্মদ আলী আসগর লবীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার আরামবাগ,শীববাড়ী,সোনাডাংগা এলাকার অসহায় মানুষের মাঝে ১০ম পর্যায়ের খাদ্য সামগ্রী (চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, লবণ) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-আলী আক্কাস,মো: মিজানুর রশীদ, আসাদুজ্জামান হারুন, সরোয়ার শিকদার ,সৈয়দ মো:তানভীর আহমেদ প্রমূখ।

ইন্দুরকানীতে মাতৃত্বকালিন ভাতা পাচ্ছে না ভাতাভোগীরা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানীতে মহিলাবিষয়ক কর্মকর্তার একঘেয়েমী ও অদক্ষতার জন্য  করোনার মহামারীর মধ্যে ও ৩০ মা তাদের একবছরের মাতৃত্বকালিন ভাতা পাচ্ছেন না। ওই কর্মকর্তার অযোগ্যতার জন্য প্রায়ই সরকারের দেয়া অনেক ভাতা ফেরত যায় বলে অভিযোগ রয়েছে। জানা যায়,    সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রতিমাসে একহাজার টাকা করে দুই বছর মাতৃত্বকালীন ভাতা দেয়।

কিন্তু এ উপজেলার কমপেক্ষে ৩০ জন মা  ২০১৯ সালে একবার ভাতা  পেলেও একবছরেও তাদের ভাতা আসে নি। সোমবার  উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন মা তাদের মাতৃত্বতালীন ভাতার বই নিয়ে  ভাতা দেয়া কর্তৃপক্ষ ইন্দুরকানী সোনালী ব্যাংকে  টাকা তুলতে গেলে তাদের হিসাবের ব্ই দেখে বলে আপনাদের একাউন্টে টাকা নাই । কেহর একাউন্টে  ৮৫ টাকা, কেহর একাউন্টে ১০০ টাকা আবার কেহর একাউন্টে কোন টাকা নাই। পরে তারা  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য়ালয় গিয়ে বই দেখিয়ে  ব্যাংকে আমাদের একাউন্টে টাকা নাই টাকা দেন। তখন অফিসের অফিস সহকারী আঃ আলিম তাদের কে বলে ব্যাংকের একাউন্টে কেন টাকা নাই  বিষয়টি দেখছি।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসীকে অফিসে না পেয়ে সাংবাদিকরা ফোন করলে তিনি জানান, ডাটা এন্টিতে সমাস্যার কারণে এদের টাকা আসে নি।  ভুক্তভোগী টাকা না পাওয়া মা শিউলি বেগম,সুরমা বেগম,জেসমিন বেগম,শ্যামলি রানীসহ অনেকেই জানান, অফিস সহকারী আঃ আলিম আমাদের কাছ থেকে  পাঁচশত করে টাকা চেয়েছে টাকা না দেয়ায় সে আমাদের তথ্য সঠিকভাবে পাঠায় নি। এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা বেশি ভাগ সময় অফিসে না এসে বাসায় বসে অফিসের কার্যাক্রম পরিচালনা করেন । অফিসে কোন কাজে গেলে অফিস সহায়ক বলেন আপাকে ডেকে দিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ জানান, মাতৃত্বকালীন ভাতার বরাদ্দের জন্য অধিদপ্তরে পাঠানো হয়েছে বরাদ্দ না আসায় তারা টাকা পাচ্ছে না। তবে যাতে দ্রুত বরাদ্দ আসে তার জন্য ব্যবস্থা করা হবে।

মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত, প্রস্তুত নেই আশ্রয় কেন্দ্র: এখনও তালা ঝুলছে আশ্রয় কেন্দ্রগুলোতে, নেই সতর্কতামূলক প্রচারণাও

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় আম্পান’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পরও মোংলা পৌর শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্রগুলো এখনও খোলা হয়নি। কেন্দ্রগুলো খুলে পরিস্কার পরিচ্ছন্নতার কথা থাকলেও তাতে এখনও তালা ঝুলছে। ফলে ঘূর্ণিঝড় মোকাবেলায় এখনও প্রস্তুত হয়নি আশ্রয়কেন্দ্রগুলো। সোমবার বিকেল পৌনে ৫ টা পর্যন্ত কানাইনগর, চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়, দিগন্ত প্রকল্প স্কুল, আরাজী মাকোরডোন, চালানা বন্দর ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখা গেছে সবগুলোরই দরজায় তালা মারা।

এদিকে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পরও মোংলাসহ আশপাশ এলাকা জুড়ে রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করায় সাধারণ মানুষের মাঝে আম্পানের তেমন কোন ভীতি নেই। এখনও আশ্রয় কেন্দ্রমুখী হতে শুরু করেনি লোকজন। তবে সাধারণ লোকজনের অভিযোগ, আশ্রয় কেন্দ্রগুলো এখনও খোলা হয়নি, নেই সতর্ক বার্তার কোন প্রচারণাও।

স্থানীয় বাসিন্দারা জানান, করোনা পরিস্থিতির আগ থেকেই এসব আশ্রয়কেন্দ্র যেমন তালাবদ্ধ ছিল, এখনও তেমনই আছে। কেউ আসেনি পরিস্কারও করেনি। আর তালাবদ্ধ অবস্থায় থাকলে আশ্রয় কেন্দ্রে কে আসবে আশ্রয় নিতে। এ নিয়ে তারা আতংকে রয়েছেন বলেও জানান তারা।

যদিও এ অবস্থায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান দাবী করেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলার সকল বহুতল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৩টি সাইকোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যে সংশ্লিষ্টদের এসব সাইকোন শেল্টারগুলোকে ঝাড়– দিয়ে ঝেড়ে ময়লা আর্বজনা পরিস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার জন্য নির্দেশ দেয়া হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। কয়েকটি সাইকোন শেল্টারে সরেজমিন ঘুরে দেখা গেছে, পরিস্কার তো দূরের কথা অধিকাংশ সাইকোনের ভবনের গেট ও দরজা জানালা বন্ধ পাওয়া গেছে।

আশ্রয় কেন্দ্রের এ দশার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: নাহিদুজ্জামান বলেন, শবেমাত্রই তো সিগনাল বেড়েছে, এখন প্রচারণা চালানো হবে। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও দাবী করেন তিনি। তবে আশ্রয় কেন্দ্রগুলো এখন বন্ধ থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কোন কোন এলাকারটা বন্ধ বলেন ইউএনও স্যারকে বলছি।

এছাড়া সোমবার মোংলা বন্দরে কয়লা ও কিংকারবাহীসহ মোট ১১টি বিদেশী বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে এবং সেগুলোতে স্বাভাবিকভাবে পণ্য ওঠানামার কাজ চলছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখর উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় আম্পানের কারণে জরুরী কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য ঝড় মোকাবেলায় সব ধরণের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। এছাড়া অবস্থা বুঝে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন পৃথক কন্ট্রোল রুম খুলেছে।

আলীম  জুট মিলে অর্থবরাদ্দের দাবীতে শ্রমিক কর্মচারীদের  বিক্ষোভ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিক কর্মচারীদের সরকারীভাবে অর্থবরাদ্দ ঈদের পুর্বে বকেয়া বেতন পরিশোধ ও অবিলম্বে ভুয়া মালিকের নাটক বন্ধের দাবিতে ১৮ মে সোমবার  সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক কর্মচারীরা । মিছিলটি মিলের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ১ নং গেট ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। আলীম জুট মিল সিবিএ সভাপতি   মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায়  বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, সহ সভাপতি হাফেজ আঃ সালাম , শেখ জাকারিয়া হোসেন, বাবুল রেজা প্রমুখ । সভায় শ্রমিক নেতারা বলেন বিজেএমসির কতিপয় কর্তৃপক্ষ সাবেক মালিক পক্ষের সাথে আতাত করে আলিম জুট মিলের অর্থ বরাদ্দকে বাধা সৃষ্টি করছে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন আলিম জুট মিলকে বাদ দিয়ে   অন্য কোন রাষ্টায়ত্ব মিলে অর্থ বরাদ্দ  হলে  আলীম জুট মিলের শ্রমিকরা  তাক্ষৎনিকভাবে  রাজপথ, রেলপথ  অবরোধ করবে এবং অবরোধ থেকে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে  তার জন্য শ্রমিক কর্মচারীরা দায়ি থাকবেনা । আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 

পথের বাজারে  ট্রাকের চাপায় মসলা ব্যবসায়ী নিহত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার মিম ফিলিং ষ্টেশনের সামনে ট্রাক চাপায় এক মসলা ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে মশিয়ালী গ্রামের আনসার মোল্লার পুত্র ফারুক মোল্লা (৪৫) ইষ্টার্নগেট থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে মিম ফিলিং ষ্টেশনের সামনে যশোরগামী একটি ট্রাক তাকে ভ্যান গাড়িতে  চাপা  দিয়ে পালিয়ে যায়। এসময় ভ্যানচালক সামান্য আহত হলেও ফারুক রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে  নিয়ে যায় সেখানে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে খানজাহান আলী থানা ডিউটি অফিসার্স এসআই লুৎফুল হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মুৃত ফারুকের আত্মীয় মামলা করতে অনিচ্ছুক এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করার পরিপ্রেক্ষিতে তার আবেদন মঞ্জুর হওয়ায় ফারুকের আত্মীয়ের কাছে   লাশ হস্তান্তর করা হয়।

ফুলতলায় আত্মসমার্পনকারী ৩৫ চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

ফুলতলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, অন্ধকার জীবন দূর্বীসহ ও অভিশপ্ত জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকার জীবন থেকে আমাদের সমাজের বিপদগামী যুবকদের আলোর দিশা দিয়েছেন। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে এসে স্ব-স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যাতে করে সমাজের বিপদগামীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ বিনির্মানে ভুমিকা রাখতে পারে।

সোমবার দুপুরে খুলনা জেলা পুলিশ আয়োজিত ও ফুলতলা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত খুলনা জেলার আত্মসমার্পনকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী, এনএসআইর খুলনা বিভাগীয় যুগ্ন পরিচালক মোঃ মোকলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান। স্বাগত বক্তৃতা করেন ইউএনও পারভীন সুলতানা। এনএসআই খুলনার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আত্মসমার্পনকারী চরমপন্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা করেন। অনুষ্ঠানে ফুলতলা উপজেলার ৩২ জনসহ মোট ৩৫ জন আত্মসমার্পনকারী চরমপন্থীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

সাতক্ষীরায় মোট ২৮ জন করোনা আক্রান্ত, সুস্থ হয়েছেন একজন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নতুন করে আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানানো হয়। করেনানা পজিটিভ ব্যক্তিদের মধ্যে দেবহাটা উপজেলায় ২৩ জন ও আশাশুনি উপজেলায় একজন। করোনা আক্রান্ত এসব ব্যক্তিদের বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, স্থানীীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়িসহ তাদের আশেপাশের প্রায় ৮০ টি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। এনিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন একজন মেডিকেল টেকনোশিয়ান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলায় মোট ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৩৮৯টি নমুনার পরীক্ষার রিপোর্ট তাদের কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ২৮ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে।

রূপসায় মাছ কোম্পানীর শ্রমিকদের ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ

মোস্তাফিজুর রহমান, রূপসা:

সোমবার  বেলা আড়াইটায় রূপসার বাগমারা এলাকায় অবস্থিত ব্রাইট সি ফুড লিমিটেড এর শ্রমিকরা ঈদ বোনাস এর দাবীতে রুহুল আমীন সড়ক (কোম্পানীর মূল গেইট এর সামনের ) রাস্তা বন্ধ করে দেয়। দীর্ঘ ২০মিনিট বন্ধ থাকার পর থানা পুলিশ এসে শ্রমিকদের সাথে কথা বলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে।

শ্রমিকদের দাবি  ঈদের আগে তাদের বোনাস দিতে হবে। কিন্তু মালিক পক্ষ দিতে টালবাহানা করায় এ আন্দোলন করে বলে জানা যায়। রূপসা থানা অফিসার ইনচার্জ  মালিক ও শ্রমিক পক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং মালিক পক্ষ ঈদের আগেই সকল শ্রমিকদের  বোনাস পরিশোধ করে দিবেন বলে আশস্ত করেন।

কচুয়া উপজেলার সকল ঈদ বাজার বন্ধ ঘোষনা

মাসুম হাওলাদার, বাগেরহাট

সামাজিক দুরত্ব না মানায় করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের কচুয়া উপজেলার সকল ঈদ বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদকে সামনে রেখে উপজেলার প্রতিটি হাট-বাজারের কাপড়ের দোকান, টেইলার্স, জুতা, কসমেটিকস, গার্মেন্ট এর দোকানে ভীর বৃদ্ধি পায়। যার ফলে উপজেলায় সংক্রমণ আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া ওই দোকান গুলোতে সরকারী দেয়া স্বাস্থ্যবিধি মানা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, স্বাস্থ্যবিধি না মানায়,করোনা সংক্রমণ রোধে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্ঠকালের জন্য ঈদ বাজার বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে।আগামী ঈদকে সামনে রেখে কচুয়া উপজেলার প্রতিটি হাট-বাজারে নারী,পুরুষ, শিশু ও বৃদ্ধদের কেনা কাটা বেড়ে যাওয়ায় সংক্রমণ ঝুকিতে পড়ে উপজেলার মানুষ। আর এ সংক্রমণ ঝুকি থেকে এলাকার মানুষকে রক্ষায় এ ব্যবস্থা নিয়েছেন উপজেলা প্রশাসন।

করোনা দুর্যোগে আমাদের কোন দল নেই; দলমতের উর্দ্ধে উঠে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে : এমপি বাবু

বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছা-কয়রার সাংসদ আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, করোনা দুর্যোগে আমাদের কোন দল নেই। দলমতের উর্দ্ধে উঠে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। আমাদের বাড়ীর আশপাশ কোন ব্যক্তি অভুক্ত আছে কিনা খোঁজ-খবর নিয়ে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ালে সরকারের কোন সাহায্যের দরকার হয় না। ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধির উদ্দেশ্যে বলেন, হতদরিদ্রদের তালিকায় কোন দলবাজী করবেন না। আমি এ জনপদের এমপি নির্বাচিত হয়েছি ভিজিএফ, ভিজিডি, পানির ট্যাংকি ও চাকরী দেয়ার কথা বলে টাকা মেরে খাওয়ার কথা নয়। যারা এগুলো করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন করোনা প্রতিরোধ ও ত্রাণ সহায়তা কমিটি মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোমবার দুপুরে নতুন বাজার চাঁদনীতে ত্রাণ কমিটির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সমীরণ সাধু, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শামীম আজাদ লিটু, হায়দার আলী পাড়, আসাদুজ্জামান মিস্ত্রী, আবু সালেহ মোঃ ইকবাল, সরদার বদিউজ্জামান, কাজী হেদায়েত উল্লাহ, সুপার মাওঃ আমিনুল ইসলাম, নির্মল অধিকারী, কল্লোল মল্লিক, অঞ্জলী রাণী শীল, প্রজিত কুমার রায়, নূর আলী মোড়ল, শেখ জিয়াদুল ইসলাম, যুবনেতা এম.এম. আজিজুল হক, আকরামুল ইসলাম, পিযুষ কান্তি সাধু, রায়হান পারভেজ রনি, পার্থ, মুক্ত অধিকারী, সাহেব আলী প্রমুখ। অনুষ্ঠানে ১হাজার ২শ কর্মহীন অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

করোনা সংক্রামনরোধে জনসচেতনতা গড়তে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে ডেমোক্রেসি ইন্ট্যারন্যাশনালের এডভোকেট টিমের স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি

করোনা সংক্রামনরোধে জনসচেতনতা গড়তে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে ডেমোক্রেসি ইন্ট্যারন্যাশনাল খুলনা শাখার এডভোকেসি টিমের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল আহমেদ-এর নিকট সোমবার স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সারা বিশ্বের পর বাংলাদেশেও করোনা ভাইরাস দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। দিন দিন সাধারণ মানুষের আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুহারও বাড়ছে। আমরা একটি ভয়ংকর অজানা শক্রর বিরুদ্ধে লড়াই করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমনরোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের অর্থনীতি, কৃষি, শিল্পসহ সকল সেক্টরকে বাঁচিয়ে রাখতে একাধিক অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। নিয়মিতভাবে করোনা সংকটে নিমজ্জিত মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। গণসচেতনতা গড়তেও নানামূখী উদ্যোগ নিয়েছেন। তারপরও মানুষ সচেতন হচ্ছেন না। এই মুহূর্তে সংক্রমনরোধে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও তা অনেকেই মানছে না। যা আগামীদিনে আমাদের মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এ অবস্থায় আমরা মনে করি, একমাত্র সচেতনতাই পারে আমাদের এ অবস্থা থেকে রক্ষা করতে। তাই আপনার কাছে নি¤েœাক্ত পদক্ষেপগুলো বাস্তবায়ন দাবি জানাচ্ছি।

দাবিগুলো হলো, জনসচেতনতা গড়তে পাড়া-মহল্লায় পর্যাপ্ত পরিমান মাইকিং করা, হাট-বাজার এলাকায় প্রতিনিয়ত লিফলেট-প্রচারণা অব্যাহত রাখা, ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা, মহানগরী খুলনায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করা, ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা, একই সময় আগত মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করা, মহানগরীর ব্যবসা প্রতিষ্ঠান-দোকানগুলোকে মনিটরিংয়ের আওতায় রাখা ও তাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা, স্থানীয় পত্র-পত্রিকা, ক্যাবল নেটওয়ার্কে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি ও করোনা সচেতনতা গড়তে বিজ্ঞাপন প্রচার করা, গণপরিবহণ বন্ধ থাকলেও করোনা হটস্পট থেকে প্রাইভেট, মাইক্রো, অ্যাম্বুলেন্স, ট্রাক-পিকআপযোগে আসা ব্যক্তিদের দ্রুত সনাক্ত করা ও তাদের হোম বা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মহানগরীর প্রবেশমুখগুলোতে যানবাহন জীবানুমুক্তকরণে পর্যাপ্ত সংখ্যক জীবানুনাশক টানেল নির্মাণ করা। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেসি টিমের মিজানুর রহমান জিয়া, অসীম আনন্দ দাস, রেহানা আখতার, মেহেদী হাসান দীপু, কৌশিক দে প্রমুখ।

সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: সিটি মেয়র

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর সম্মেলনকক্ষে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনা জেলার ৩৭ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে ১৬ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব চেক অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের হাতে তুলে দেন।

চেক বিতরণকালে সিটি মেয়র বলেন, সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক রয়েছেন। তিনি বলেন, করোনায় আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে মুক্তি পেতে বাসায় থাকতে হবে এবং বার বার হাত ধুতে হবে।

চেক বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সিটি মেয়র খুলনার দৌলতপুর থানার দৌলতপুর ঈদগাহ প্রাঙ্গণে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (জিওবি/ইউএনডিপি/ডিএফআইডি) এর সহযোগিতায় তিনশত ৯০ জন দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য সহায়তা হিসেবে দুধ, চিনি ও সুজি বিতরণ করেন।

শিশুখাদ্য বিতরণকালে সিটি মেয়র বলেন, এই দুর্যোগে অসহায়, দুস্থদের পাশাপাশি শিশুদের প্রতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজর রাখছেন। কারণ শিশুরা আগামী দিনের কর্ণধর। শিশুরা বেঁচে থাকলে দেশ ও জাতি ভাল থাকবে। মেয়র আরও বলেন, অচিরেই খুলনার ৩১ টি ওয়ার্ডে পঞ্চমধাপে কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।

শিশুখাদ্য বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন কবু মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (জিওবি/ইউএনডিপি/ডিএফআইডি) এর সহযোগিতায় খালিশপুর থানার খালিশপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে পাঁচশত ৮৫, খুলনা পাবলিক হল চত্বরে চারশত ৫৫, খুলনা জিলা স্কুলে দুইশত ৬০, খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে একশত ৯৫, এবং নিরালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একশত ৩০ জন দরিদ্র পরিবারের মাঝে শিশুখাদ্য সহায়তা হিসেবে দুধ, চিনি ও সুজি বিতরণ করেন।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে চারশত ২৮ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

দুপুরে সিটি মেয়র শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর পক্ষ থেকে খুলনা খালিশপুর চত্বরে ৮ নম্বর ওয়ার্ডের তিনশত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, সেমাই ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দেশের সংকটময় মুহুর্তে সকলকে দলমত নির্বিশেষে জনগণের সাহায্য সেবাই এগিয়ে আসতে হবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী, নি¤œ মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার হতাশার জীবন-যাপন করছে। বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করছে। আমরা তার বাইরে না। দেশের এই সংকটময় মুহুর্তে সকলকে দলমত নির্বিশেষে জনগণের সাহায্য সেবাই এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় কেউ যেন অভুক্ত না থাকে সে দিকে সবার দৃষ্টি রাখতে হবে। তিনি পর্যায়ক্রমে প্রতিটা পাড়ায় মহল্লায় ত্রাণ কার্যক্রম চালিয়েযাওয়ার জন্য দলের সকলের প্রতি আহবান জানান। আল্লাহ্ যেন আমাদের সকলকে এই মহামারি থেকে রক্ষা করেন। 

সোমবার দুপুর ২টায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় খালিশপুর থানার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মেঘনা অয়েল মিল গেট এলাকার গৃহবন্ধি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শহিদুল ইসলাম পাম্পী, নিজামুর রহমান লালু, বিপ্লবুর রহমান কুদ্দুস, আবুল কালাম জিয়া, আহসানউল্লাহ বুলবুল, আশরাফ হোসেন, কাজী আব্দুল লতিফ,  শেখ জাকির হোসেন, সামসুর রহমান, ম শ আলম, লিটন খান, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম রফিক, দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, আফতাব হোসেন বাদল, হাফিজুর রহমান তুহিন, জাহিদুল ইসলাম, মো. সবুজ প্রমুখ।

বিকেল ৩টার দিকে নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মাঠের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারেফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, আব্দুল হালিম, শহিদুল ইসলাম, মুজিবর রহমান, সিদ্দিকুর রহমান সিকো, রফিকুল ইসলাম মিঠু, ইকবাল হোসেন, শামীম আশরাফ, সিরাজুল ইসলাম সানি, হুমায়ুন কবির, ওলি গাজী, মো. লিটন, আলতাফ হোসেন  প্রমুখ। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনা প্রেসকাবকে আর্থিক সহায়তা প্রদান

খবর বিজ্ঞপ্তি

করোনাকালীন পরিস্থিতিতে খুলনা প্রেসকাবকে ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে খুলনা জেলা প্রশাসন। খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসকাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল হোসেন আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে খুলনা প্রেসকাবের সভপতি এস এম নজরুল ইসলাম ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টুর নিকট সহায়তার চেক হস্তান্তর করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরোয়ার আহমেদ সালেহীন ও খুলনা প্রেসকাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন।

ফেসবুকে একাধিক ছাত্রীকে প্রেম নিবেদন করেন প্রধান শিক্ষক!

আনোয়ার হোসেন, মণিরামপুর

মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে ফেসবুক ম্যাসেঞ্জারে ছাত্রীদের প্রেম নিবেদনের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, প্রধান শিক্ষক নিজের ভ্যারিফাইড আইডি থেকে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত কয়েকজন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এছাড়া তিনি ম্যাসেঞ্জারে আপত্তিকর ভাষাও ব্যবহার করেন। স্কুল থেকে বিদায় নেওয়া শিক্ষার্থীরাও তার হাত থেকে রেহায় পচ্ছেনা।

সোমবার (১৮ মে) দুপুরে প্রধান শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ভুক্তভোগী দুইজন ছাত্রী ইউএনও বরাবর লিখিত অভিযোগ করে।

এদিকে ছাত্রীদের সাথে ম্যাসেঞ্জারে আপত্তিকর কথাবার্তার কয়েকটি স্ক্রীনশর্ট চিত্র রোববার থেকে ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। এরপর থেকে প্রধান শিক্ষকের অপসারণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ওঠেছে। এমনকি তার এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবকরাও। তারা সন্তানকে স্কুলে পাঠাতেও সঙ্কিত হচ্ছেন।

তবে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন প্রধান শিক্ষক হায়দার আলী। তার দাবি, কিছুদিন ধরে তার ব্যবহৃত আইডিতে সমস্যা দেখা দিচ্ছে। তাকে ফাঁসানোর জন্য একটি চক্র আইডি হ্যাক করে এসব কাজ করেছে।

যদিও তার বিরুদ্ধে ছাত্রীদের আনা অভিযোগ কয়েকমাস আগের।

ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, হেডস্যার কাসে ঢুকে ছাত্রীদের গায়ে হাত দেন। অন্য ভঙ্গিতে সবার দিকে তাকান। আবার নিজের সাথে আমাদের আইডি যোগ করে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। আমরা কেউ ভয়ে প্রতিবাদ করতে পারিনা। সম্প্রতি একজন ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়ে বিদায় নিয়েছেন। তাকেও স্যার এমন খারাপ কথা বলেন। তিনি সহ্য না করতে পেরে অবশেষে সব ফাঁস করেছেন।

ছাত্রীদের ভাষ্য, আমরা যারাই স্যারের আপত্তিকর কথার প্রতিবাদ করেছি। তাকে স্কুলে আসতে নিষেধ করেছেন তিনি। যখনই ইউএনওকে জানাবো বলি, তখন চুপ হয়ে যান। পরে আবার অন্য ছাত্রীকে ম্যাসেজ দেন।

নতুন ভর্তি হওয়া কোন ছাত্রী যেন প্রধান শিক্ষকের কুদৃষ্টির শিকার না হয় তারজন্য ভুক্তভোগী ছাত্রীদের এমন প্রতিবাদ, বলে অভিযোগকারীরা।

এরআগেও চলতি বছরের শুরুতে লিতুনজিরা নামে এক প্রতিবন্ধী ছাত্রীকে নিয়ে কটুক্তি করায় সমালোচনার মুখে পড়েছিলেন এই প্রধান হায়দার আলী।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, আমরা জেনেছি হেড স্যারের আইডিতে নাকি মাসখানেক ধরে সমস্যা দেখা দিচ্ছে। তাই তিনি রোববার (১৭ মে) পুরনো আইডি ব্লক করে নতুন আইডি খুলেছেন। আমাদের সেই আইডিতে রিকুয়েস্ট পাঠাতে বলেছেন।

জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, কিছুদিন ধরে আমার আইডিটা সমস্যা দেখা দিচ্ছে। তাই সেটা বাদ দিয়ে নতুন আইডি খুলেছি। আমি সংস্কৃতিমনা মানুষ। ছাত্রীদের সাথে ভাল সম্পর্ক। এটা অনেকে সহ্য করতে পারেন না। তাই হয়তো আমার আইডি হ্যাক করে এসব কা- ঘটিয়েছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান উল্লাহ শরিফী বলেন, ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। শক্ত একটি তদন্ত টিম গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

করোনা শনাক্ত হওয়ায় মহানগরীর ডাক্তার পাড়ার ৩১/৯/গ নম্বর বাড়ি লকডাউন

তথ্য বিবরণী

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তার পাড়ার ৩১/৯/গ নম্বর বাড়িতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে।

খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন ডাক্তার পাড়ার ৩১/৯/গ নম্বর বাড়িটি অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। উক্ত বাড়িটিতে জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে গল্লামারীতে যুবলীগ নেতা হাফিজের ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের মাঝে নগরীর গল্লামারী বাজার এলাকায় ৫শত জনকে ইফতার বিতরণ করা হয়। সোমবার খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ ইফতার বিতরণ আয়োজন তত্ত্বাবধান করেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা তসলিম আহমেদ আশা, সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, মনিরুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, মোঃ শাহালম কবির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, আবু বক্কার, শান্ত রহমান বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন ইমু, পিজুস মন্ডল প্রমুখ।

নগর ছাত্রলীগের উদ্যোগে ১৪ নং ওয়ার্ডে রোজাদারের মাঝে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুবলীগের যুগ্ন-আহব্বায়ক, নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর নির্দেশনায় মহানগর ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সোহান হোসেন শাওনের উদ্যোগে মহানগর ছাত্রলীগের ৭ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর আওতায় সোমবার খালিশপুর থানার রায়ের মহল বাজার এলাকায়  ৩৫০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী এনায়েত আলী আলো, সাধারন সম্পাদক শাহজাহান জোমাদ্দার, মহানগর যুবলীগের সম্মানীত সদস্য মোস্তফা শিকদার, শেখ স্বাধীন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আজগর বিশ্বাস তারা, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শেখ রায়হান হাসান, যুগ্ম সম্পাদক নাঈম সরদার,সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বপন, উপবৃত্তি বিষয়ক সম্পাদক কে এম সৌরভ, সদস্য আল আমিন, খালিশপুর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মিম, তৌকির খান রনি, সহ সম্পাদক পাভেল, মাসুদ, শাওন, সিহাব, সিয়াম, অনিক, আলিফ, ইমরান সহ ওয়ার্ড ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

মহানগর বিএনপির একাংশের খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহঙ্কার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং খুলনার গণ-মানুষের আস্থার প্রতীক জননেতা রকিবুল ইসলাম বকুলের অনুপ্রেরণায় খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন(যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, জিয়া শিশু কিশোর সংগঠন)-এর উদ্যোগে সোমবার ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের কার্য্যালয়ে করোনা’য় কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সাবেক কাউন্সিলর কেএম হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল হোসেন তালুকদার।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম শাহীন, ফয়সল জামান, তারিকুল ইসলাম, শরিফুল ইসলাম টিপু, আহসান হাবিব বাবু, অহিদুজ্জামান হাওলাদার,মাহমুদ হাসান বিপ্লব, মিজানুর রহমান বাবু, জিএম বাবুল, হারুন অর রশীদ মাসুম, সোহরাব হোসেন, মইদুল হক টুকু, সজীব তালুকদার, নুর ইসলাম, ইসতিয়াক আহমেদ ইস্তি, শফিকুল ইসলাম শাহীন, কালাম হাওলাদার, সোহেল রানা, কালু হোসেন, মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।

ডেঙ্গু রোধে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান খুলনা নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এবং মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চলছে মশার প্রজনন মৌসুম এবং ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ বিস্তারের সময়। কিন্তু খুলনা নগরীতে আশঙ্কাজনকভাবে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন-যাপন।

মশা নিধনে প্রয়োজন প্রজনন স্থানসমূহ চিহ্নিতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সর্বত্র নিয়মিত মানসম্মত ওষুধ ছিটানো। প্রয়োজনে ড্রেনগুলো নিয়মিত পরিস্কার রাখা এবং যথাযথভাবে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা। বিশেষ করে স্লাব বিহীন ড্রেনগুলেতে স্লাব স্থাপন এবং ভেঙ্গে যাওয়া স্লাবগুলোর সংস্কার প্রয়োজন। নেতৃবৃন্দ বলেন, চলমান মহামারী পরিস্থিতিতে অনাকাক্সিক্ষতভাবে ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রার্দুভাব দেখা দিলে সেটা হবে মহাবিপদজনক। সুতরাং অনতিবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব এড. বাবুল হাওলাদার। নেতৃদ্বয় ঝোঁপঝাড়, ঘরবাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ নগরবাসীকে এ ব্যাপারে সচেতন ভূমিকা পালনেরও আহ্বান জানান।

সাংসদ সেখ জুয়েলের সহধর্মিণীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর ২৪নং ওয়ার্ডে সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েলের সহধর্মিণী সাহানা ইয়াসমিন শম্পার উদ্যোগে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা রুনু। এসময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফান নেছা লুৎফা, মহানগর সদস্য ও ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুনু ইকবাল বিথার, মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, ২৪নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি শাহানুর, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার সুলতানা, হিমু চৌধুরী, আনোয়ারুল হক, খন্দকার মাসুম প্রমুখ।

খুলনায় নার্সসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার

খুলনায় একজন নার্সসহ আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, আজ খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে খুলনার ৫জন ও বাগেরহাটের দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা আক্রান্তদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন নার্স রয়েছেন। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে। তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে খুলনায় এসেছেন। এ নিয়ে খুলনার পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৭৫জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে গত রবিবার সর্বাধিক ২৬ জনের করোনা শনাক্ত হয়।

যশোর থেকে পালানো করোনা রোগী কেশবপুরের কিনিক থেকে উদ্ধার

যশোর অফিস

যশোর থেকে পালিয়ে আসা করোনা রোগী কেশবপুর উপজেলা শহরের মহাকবি মাইকেল কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ কারণে ঐ কিনিকটি লকডাউন করাসহ কিনিকে ভর্তি রোগীদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই রোগী করোনা আক্রান্তের খবর গোপন করে ঐ কিনিকে ভর্তি হয়। জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে উপজেলার বাউশলা গ্রামের এক মেয়ে (১৬) যশোর মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা শনাক্ত হয়। রোববার এ খবর জানতে পেরে সে পালিয়ে কেশবপুর শহরের মহাকবি মাইকেল কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয়। করোনায় আক্রান্ত ওই রোগীকে প্রশাসনের লোকজন খুঁজে ফিরছিলো। গোপন সংবাদ পেয়ে রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান পুলিশ ফোর্স নিয়ে ওই কিনিকে গিয়ে করোনা রোগীকে উদ্ধার করেন । এবং কিনিকে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দেন। এছাড়া কিনিকে ভর্তি সকল রোগীদের বাড়িতে পাঠিয়ে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

কিনিক মালিক মাহামুদুল হাসান টুলু দাবি করেছেন, ঐ রোগী করোনায় আক্রান্তের খবর গোপন করে রোববার (১৭ মে) কিনিকে ভর্তি হয়। ভর্তির খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে ঐ রোগীকে নিয়ে যায় এবং কিনিক লকডাউন ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শেখ আলমগীর হোসেন বলেন, করোনা আক্রান্ত ওই রোগী যশোর হাসপাতাল থেকে পালিয়ে এসে কেশবপুরের ওই কিনিকে ভর্তি হয়েছিল । তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান বলেন, করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ওই রোগী যশোর থেকে পালিয়ে কেশবপুরের একটি কিনিকে তথ্য গোপন করে ভর্তি হয়। তাকে উদ্ধার করে ওই কিনিক লকডাউন করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন

খুলনাঞ্চল রিপোর্ট

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেৃ রাজিউন)। জহিরুল ইসলাম সোমবার দুপুরে চট্টগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।