খবর বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের মাঝে নগরীর গল্লামারী বাজার এলাকায় ৫শত জনকে ইফতার বিতরণ করা হয়। খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ ইফতার বিতরণ আয়োজন তত্ত্বাবধান করেন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা তসলিম আহমেদ আশা, সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু,
১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, মনিরুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, মোঃ শাহালম কবির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, আবু বক্কার, শান্ত রহমান বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন ইমু, পিজুস মন্ডল প্রমুখ।











































