নগরীতে দুধে পানি মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীতে দুধে পানি মেশানোর দায়ে সুদীপ্ত ঘোষ নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরণ অধিদপ্তর। তবে পঁচনশীল দ্রব্য ও আর্থিক দিক বিবেচনায় জব্দ করা ২৭ মন ভেজাল দুধ ব্যবসায়ীকে দিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর নিরালা মোড় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থ্যার তথ্য ও সহায়তার ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন খুলনার ভোক্তা অধিকারের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন। তিনি বলেন, দুধে ভেজাল মেশানো দায়ে সুদীপ্ত ঘোষ নামের এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা ল্যাক্টোমিটারের মাধ্যমে পরীা করে দুধে পানির পারিমান বেশি পাওয়ায় তাকে জরিমানা করা হয়। একই সাথে তিনি আর দুধে ভেজাল মেশাবে না মর্মে মুছলেখা নেওয়া হয়েছে। পরে পঁচনশীল দ্রব্য ও আর্থিক দিক বিবেচনায় জব্দ করা ২৭মন ভেজাল দুধ ব্যবসায়ীকে দিয়ে দেওয়া হয়েছে।
তবে গোয়েন্দা সংস্থ্যাটির দাবি ওই দুধে পানি ছাড়াও শরীরের জন্য তিকর কেমিক্যাল থাকার সম্ভাবনা রয়েছে। সেেেত্র পরীার যথাযথ উপকরণ খুলনার ভোক্তা সংরণ অধিদপ্তর নেই বলে জানা গেছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সেনিটারি ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান প্রমুক।
যশোরে মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: ৪ প্রতারক আটক
যশোর অফিস
মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার কাশিমপুর মোল্যাপাড়ার এক বাড়িতে ১০ হাজার টাকা দাবি করার অভিযোগে স্থানীয় লোকজন চার প্রতারককে আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার বীরনারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে বিল্লাল হোসেন, মৃত আবুল কাশেম এর ছেলে আব্দুল জব্বার ও লিয়াকত আলীর ছেলে তারিকুল ইসলাম।
সদর উপজেলার কাশিমপুর মোল্যাপাড়ার মৃত মানিক মোল্যার ছেলে শহিদুল ইসলাম শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় অভিযোগে করেন, তার বড় ভাই আব্দুল হাই সিদ্দিক একজন রেজিষ্ট্রার্ড কাজী। সে ভাইয়ের সাথে নিকাহ নামার কাজ করে। গত বছরের ৬ সেপ্টেম্বর ফুলবাড়ী গ্রামের জনৈক শহিদুল ইসলামের ছেলে লিটনের সাথে সদর উপজেলার কেফায়েত নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে অব্ধলী খাতুনের বিয়ে দেয়। বিয়ের পর থেকে লিটন ঘর জামাই থাকার এক পর্যায় অব্ধলী খাতুনের মায়ের কাছে গরু কেনার টাকা দিলে তার দিয়ে গরু কেনার পর মেয়ের মা লিটনকে না জানিয়ে গরু বিক্রি করে বড় মেয়ের জামাইকে টাকা দেয়। বিষয়টি লিটন জানতে পেরে অঞ্জলীকে নিয়ে নিজের বাড়ি ফুলবাড়ী গ্রামে ওঠে। অঞ্জলীরমা অভিযোগ করেন তার মেয়েকে বাল্য বিয়ে দেওয়া হয়েছে। বাল্য বিয়ের দেওয়ার অভিযোগে শনিবার ১৬ মে উক্ত ৪ প্রতারক শহিদুল ইসলামের বাড়িতে দুপুর সোয়া ২ টায় আসে। তারা খুলনা বিভাগীয় মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দেয়। অঞ্জলীকে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে খুলনা বিভাগীয় কার্যালয় থেকে তারা তদন্ত করতে এসেছে। এর জন্য তাদেরকে ১০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে আইনগত ব্যবস্থার হুমকী দেয়। শহিদুল ইসলাম প্রতারকদের কাছে কার্ড দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হলে স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত চারজনকে আটক করে। পরে তাদেরক স্থানীয় ফুলবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পরবর্তীতে রাতে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে প্রতারণা মূলক চাঁদাদাবি পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে প্রতারকদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর শহর থেকে মোটর সাইকেল চুরির ৬দিন পর মামলা নথিভূক্ত
যশোর অফিস
শহরতলী নীলগঞ্জ সুপারী বাগান জুয়েল রানার বাড়ি হতে মোটর সাইকেল চুরির অভিযোগ ৬ দিন পর কোতয়ালি মডেল থানায় এজাহার হিসেবে নথিভূক্ত হয়েছে। মাগুরা জেলার শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রামের বর্তমানে যশোর নীলগঞ্জ সুপারী বাগান মাহাতাব উদ্দিন মুন্নার বাড়ির ভাড়াটিয়া মোখলেছুর রহমানের ছেলে জুয়েল রানা জানান,গত ৯ মে রাত ১০ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে যে কোন সময় একদল সংঘবদ্ধ চোর উক্ত বাড়ির সিড়ি ঘরে থাকা একটি হাং মোটর সাইকেল যার মূল্য ১লাখ ৬৩ হাজার টাকা তালা খুলে কৌশলে পালিয়ে যায়। ১০ মে কোতয়ালি মডেল থানা অভিযোগ দায়ের করার পর তদন্ত পূর্বক শনিবার ১৬ মে রাতে মামলা হিসেবে নথিভূক্ত করা হয়।
যশোর চাঁদবাজি মামলার আসামী বিপ্লব অস্ত্রগুলি ও মাদকসহ আটক
যশোর অফিস
সদর উপজেলার বানিয়াবহু গ্রামের মা মঞ্জিল বাড়ির বারান্দায় চিঠি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবির প্রধান আসামী বিপ্লব হোসেনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সক্রিয় টিম গ্রেফতার করেছে। শনিবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ টায় সদর উপজেলার পুলেরহাট (রাজগঞ্জ ষ্ট্যান্ড) হতে একটি দেশী তৈরী পিস্তল (ওয়ান স্যুটারগান), এক রাউন্ড গুলি, ১শ’পিস ইয়াবা, একটি মোটর সাইকেল, একটি মোবাইলসহ তাকে গ্রেফতার করে। সে সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলাম ওরফে মন্টুর ছেলে। গত ১১ মে রাত ৮ টায় বানিয়াবহু গ্রামের মা মঞ্জিল বাড়ির মালিক ড্রাইভার আজিজুল হকের বাড়ির বারান্দায় একটি হাতে লেখা চিঠি দিয়ে দুস্কৃতিকারীরা ২লাখ টাকা চাঁদাদাবি করে প্রাণ নাশের হুমকী দেয়। ১৪ মে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ মারুফ আহমেদ এর নেতৃত্বে ডিবি’র একটি ছদ্মবেশ টিম সন্ধ্যায় রুদ্রপুর সাড়াপোল গামী রাস্তার দক্ষিণপার্শ্বে তেতুলিয়া গ্রামের ড্রাগন ফল বাগানের খুঁটির কাছ থেকে চাঁদার টাকা নিতে এসে এক চাঁদবাজি গ্রেফতার হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতরা আদালতে জবাবন্দি প্রদান করে। বিপ্লব হোসেনকে গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় রোববার অস্ত্র আইনে মাদক আইনে মামলা দায়ের করেন। বিপ্লব হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার থেকে আবারো যশোরের দোকানপাট বন্ধ
যশোর অফিস
আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যশোরের সব দোকানপাট বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে জনসাধারণকে বার বার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট-শপিংমলে ভিড় জমানোয় আজ এই সিদ্ধান্ত হয়েছে।
‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষ হওয়ার পরপরই যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৭ এপ্রিল যশোর জেলাকে লকডাউন করা হয়েছিল। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মে নির্ধারিত শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার বিকেল তিনটায় যশোর সার্কিট হাউজে ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভা হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ এতে সভাপতিত্ব করেন।
সভায় যশোরের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার থেকে ফের দোকানপাট, শপিংমল, মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভা শেষে জানতে চাইলে রবিবার বিকেল সোয়া চারটায় জেলা প্রশাসক এই তথ্য নিশ্চিত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। সেটা আজও হতে পারে, আগামীকালও হতে পারে।
সভায় আরো উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এর আগে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যশোরের ব্যবসায়ী নেতারা রবিবার বেলা দুইটায় প্রেসকাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুনের সঙ্গে বৈঠকে বসেন।
প্রেসকাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জাহিদ হাসান টুকুন জানান, ব্যবসায়ীদের বেশিরভাগই ঈদের আগে দোকানপাট না খোলার পক্ষে ছিলেন। পরে সরকার ১০ মে থেকে দোকান খোলার অনুমতি দেওয়ায় যশোরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খোলে। খরিদ্দাররা বাজারমুখি হওয়ায় এখন তারা ঈদ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে চাইছেন।
প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন এর এক ঘণ্টা পর সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় যোগ দিয়ে ব্যবসায়ীদের এই মনোভাব তুলে ধরেন।
কিন্তু যশোরে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়া, স্বাস্থ্যবিধি না মেনে লোকজনের বাজারমুখি হওয়ার প্রবণতার প্রেক্ষাপটে ব্যবসায়ী নেতাদের প্রস্তাব সভায় গৃহীত হয়নি। তবে ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত দোকান-পাট খোলা রাখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
যশোরের জেলা ম্যাজিস্ট্রেট এবং ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত ২৭ এপ্রিল এই জেলাকে লকডাউন করেছিলেন। এর প্রায় এক সপ্তাহ পর প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত আর গণবিজ্ঞপ্তি আকারে জানানো হবে না। সরকারি নির্দেশনাই এই ব্যাপারে কার্যকর করা হবে। সেই অনুযায়ী ১০ মে থেকে যশোরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলে।
রবিবার বিকেলে তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হলেও আগের মতোই ওষুধের দোকান, হাসপাতাল, কিনিক, জরুরি সেবা, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট এর আওতামুক্ত থাকবে।
মরহুম ফখরে আলমের মাগফেরাত কামনায় যশোর প্রেসকাবে দোয়া
যশোর অফিস
সিনিয়র সাংবাদিক ফখরে আলমের আত্মার মাগফেরাত কামনা করে প্রেসকাবে দোয়া মাহফিল হয়েছে।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুরে কাবের এক নম্বর কনফারেন্স রুমে এই মাহফিলের আয়োজন করে প্রেসকাব যশোর।
মাহফিলে ফখরে আলমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এতে প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীরসহ কার্যনির্বাহী কমিটি, সাধারণ সদস্য ও সাংবাদিকরা অংশ নেন।
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
যশোর অফিস
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোববার সকালে যশোর বেনাপোল সড়কের সদর উপজেলার চাঁচড়া চেকপোষ্ট এলাকায় নুর ইসলাম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
কোতয়ালি মডেল থানার কনস্টেবল রুহুল আমিন জানান, রোববার ১৭ মে সকালে নুর ইসলাম বাইসাইকেল যোগে তার কর্মস্থলে যাচ্ছিল। সকাল সাড়ে ৮ টায় চাঁচড়া চেকপোষ্ট পালবাড়ীর দিতে টার্নি পয়েন্টে পৌছালে মোজাহার কোম্পানীর একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুর ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দূর্ঘটনার পর ওই সড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। লাশ উদ্ধার পূর্বক যশোর জেনালে হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
যবিপ্রবির ল্যাবে আরো ১০ করোনা রোগী শনাক্ত
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় নতুন করে আরো ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩৩টি নমুনা পরীক্ষা করে ১০টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে যশোরে ২ জন ও চুয়াডাঙ্গার ৮জনের করোনা পজেটিভ বলে শনাক্র হয়েছে।
আজ রবিবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
জানা যায়, শনিবারের যবিপ্রবির ল্যাবে যশোরের ৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, চুয়াডাঙ্গার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের পজিটিভ এবং ২৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।
অভয়নগর গোপীনাথপুর কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ
ফুলতলা প্রতিনিধি
অভয়নগর গোপীনাথপুর কল্যাণ সমিতি (ঢাকা) সংগঠনের উদ্যোগে রোববার দুপুরে শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও এনএসআই এর অতিরিক্তি পরিচালক মোঃ নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডিসি (ডিবি) সিএমপি’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক এ এম জিয়াউল মুকুল, নির্বাহী সদস্য গোলাম রব্বানী, সদস্য মাসুদুর রহমান, এস এম জুয়েল, কে এম জামাল হোসেন, রবিউল ইসলাম, সবুজ হোসেন, রেজোয়ান আলী, রাসেল শেখ প্রমুখ। এ সময় ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও ১টি সাবান ১২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অভয়নগর গোপীনাথপুর কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ
ফুলতলা প্রতিনিধি
অভয়নগর গোপীনাথপুর কল্যাণ সমিতি (ঢাকা) সংগঠনের উদ্যোগে রোববার দুপুরে শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও এনএসআই এর অতিরিক্তি পরিচালক মোঃ নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডিসি (ডিবি) সিএমপি’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক এ এম জিয়াউল মুকুল, নির্বাহী সদস্য গোলাম রব্বানী, সদস্য মাসুদুর রহমান, এস এম জুয়েল, কে এম জামাল হোসেন, রবিউল ইসলাম, সবুজ হোসেন, রেজোয়ান আলী, রাসেল শেখ প্রমুখ। এ সময় ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও ১টি সাবান ১২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অভয়নগরে ভারত থেকে আসা মহিলা যাত্রীর করোনা শনাক্ত
অভয়নগর (যশোর) যশোর।
যশোরের অভয়নগরে ভারত থেকে আসা এক মহিলা (৪০) যাত্রীর করোনা শনাক্ত। সে নওয়াপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডের মহাকাল গ্রামে তার বাবার বাড়িতে ভারত থেকে ১৪দিন পূর্বে আসে। গত ১৫মে শুক্রবার করোনার উপসর্গ নিয়ে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। স্বাস্থ্য কমপেক্স সূত্র জানায়, গত ১৫ মে (শুক্রবার) নমুনা সংগ্রহ করে যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়। রবিবার (১৭মে) তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরাপড়ে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আইসোলেশনে আছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে এখন পর্যন্ত তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্য দুই জন সুস্থ্য হয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।
এলাকাবাসি জানান, করোনায় আক্রান্ত মহিলার স্বামী ক্যান্সারের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলো। গত ১৪দিন পূর্বে স্বামীকে নিয়ে ভারত থেকে সরাসরি বাবার বাড়িতে আসে।
অভয়নগর উপজেলা প্রশাসন থেকে বিকালে করোনা রোগীর মহাকাল গ্রামে বাবার বাড়ি লকডাউন ঘোষনা করেন সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম ।
দাদার পর নাতির করোনা জয়
অভয়নগর (যশোর) যশোর।
যশোরের অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত সেই বৃদ্ধের নাতি করোনা জয় করে বাড়ি ফিরেছেন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ১৩ বছর বয়সি নাতিকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৫ মে মঙ্গলবার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ওই শিশুর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরাপড়ে। এরপর থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে প্রথম করোনা আক্রান্ত রোগী ৭০ বছরের বৃদ্ধ করোনা জয় করে বাড়িতে আছেন। আজ রবিবার সকালে তাঁর নাতির নমুনায় করোনা নেগেটিভ পাওয়া গেলে দুপুরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
অভয়নগের রোটারী কাব অব নওয়াপাড়ার কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ
অভয়নগর (যশোর) যশোর।
অভয়নগরে রোটারী কাব অব নওয়াপাড়ার উদ্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ১৭ মে রবিবার সকালে উপজেলা মোড়ে মোগল থেকে ২৯৬ জন দুস্থ্য মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রোটারী কাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট দিপক কুমার সাহা, পিপি রবিউল ইসলাম, আইপিপি নূরে আলম বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট শাহ আব্দুল মুকিত জিলানী সহ রোটার্যাক্ট, ইন্টার্যাক্ট নেতৃবৃন্দ।
“করোনা পরিস্থিতি মোকাবেলায়” ফকিরহাটে আশার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক দুরাত্ব বজায় রেখে আশা এনজিও-১ এর পক্ষ থেকে করোনা ভাইরাস দূর্যোগে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বেতাগা ইউপি চত্তরে এক অনুষ্ঠানে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত ত্রাণ সামগ্রী বিতরন করেন। বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর আলী। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, আশা এনজিও-১ ব্রাঞ্চের ম্যানেজার অরুপ রানা, ইউপি সচিব এস এম দাউল আলী সহ সকল ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি লবন, ২কেজি আলু বিতরন করা হয়।
ফকিরহাটে একজন মাদক সেবনকারীকে জেল ও জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মাহবুব শেখ (৪৫) নামের এক মাদক সেবনকারীকে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা ১১টায় বিশেষ এক অভিযানে উক্ত গ্রামের মোঃ আতিয়ার রহমান এর পুত্র মাহবুর শেখকে গাজাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন খুলনা বিশেষ গোয়েন্দা শাখার একটি দল। এসময় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা আসামীকে এই জেলা ও জরিমানা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন খুলনা বিশেষ গোয়েন্দা শাখার পরিচালক পারভীন আক্তার, উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন, ভ্রাম্যমান আদালতের পেশকার শেখ রুস্তুম আলী, প্রোসেসম্যান উজ্জল চক্রবর্তী প্রমূখ। এদিকে উদ্ধারকৃত গাজা ঘটনাস্থলেই পুড়িয়ে দেয়া হয়েছে।
ফকিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে রবিবার বিকাল ৩টায় ঘূর্ণিঝড় আম্ফানের আশংকায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপ-সহকারি প্রকৌশলী শেখ বোরহান উদ্দিন প্রমূখ।
“করোনা পরিস্থিতি মোকাবেলায়” লখপুর ইউপি চেয়ারম্যানের সাথে সংবাদকর্মিদের উন্মুক্ত মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মোঃ আবুল হোসেন এর সাথে স্থানীয় সংবাদকর্মিদের করোনা পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত মতবিনিময় সভা রবিবার সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সচিব প্রসুন কুমার দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক পি কে অলোক, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ মতিউর রহমান মোড়ল, সাংবাদিক মোঃ মেহেদী হাসান ও সাংবাদিক মোঃ মোজাহিদুর রহমান প্রমুখ। সভায় করোনা পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
নবারুণ সংসদের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর মৃত্যু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
নবারুণ সংসদ-এর সিনিয়র নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী ১৬ মে ২০২০ শনিবার বেলা ১:১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে …..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা পুলিশিং কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ইদ্রিস আলী’র মৃত্যুতে গভীর শোক ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন নবারুণ সংসদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসভাপতি গাজী ওহিদুর রহমান টুকু, সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল এহসান মানিক, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, নির্বাহী সদস্য ফরহাদ নেওয়াজ টিপু, শমসের আলী মিন্টু, আব্দুল করিম বাবু, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আব্দুস সামাদ কচি, এ্যাড. এমদাদুল হক হাসিব, বনানী সুলতানা ঝুমু, উপদেষ্টা খায়রুল আনাম বাবলু, কামাল পাশা হারু, এ্যাড. শাহেদুল বারি বাদল, শেখ জার্জিস উল্লাহ্, এস এম রেজাউর রহমান বাবুল, কাজল কৃষ্ণ দে প্রমুখ।
সংসদ সদস্য সেখ জুয়েলের খালার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন,এমপি; শেখ সালাহ উদ্দিন জুয়েল, এমপি; বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল এবং শেখ বেলাল উদ্দিন বাবু এর খালা মোসাঃ জাহানারা বেগম (৭৮) বার্ধক্য জনিত কারনে রবিবার আনুমানিক সকাল ০৯:০০ টায় ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তাঁর এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুলাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আলামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
মোড়েলগঞ্জ প্রেস কাবের সদস্যদের যুবলীগ নেতার ঈদ উপহার প্রদান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ রোববার বিকেলে মোড়েলগঞ্জ প্রেস কাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। এ্যাড. তাজিনুর রহমান পলাশ নিজ হাতে এসব উপহার প্রেস কাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
মোড়েলগঞ্জ প্রেস কাব কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহসভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ সহ প্রেস কাবের সদস্যবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়। মৃত ওই নারীর নাম তানজিরা খাতুন (৫২)। তিনি সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ৪ দিন আগে ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। সিভিল সার্জনের বরাত দিয়ে ডাঃ জয়ন্ত সরকার জানান, ওই নারী মেডিকেলে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে, তার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, রিপোর্ট পাওয়ার পর তার বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, কলারোয়ার দাড়কি গ্রামে ঢাকা ফেরত বায়িং হাউজে কর্মরত মুজাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এঘটনায় দাড়কি গ্রামে ওই যুবকের বাড়িসহ ৮ টি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি উপজেলার দাড়কি গ্রামের রমজান আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ১০ মে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে গত ১৩ মে ওই যুবক ও তার স্ত্রীর নমুনা খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গতকাল তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এনিয়ে সাতক্ষীরায় বর্তমানে ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে রয়েছেন। আর সুস্থ হয়েছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান মাহমুদুল হক সুমন।
করোনা ভাইরাসে ঝিনাইদহে বিএনপি নেতা হারুন মোল্যার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের গাজীরবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে করোনা ভাইরাসে সৃষ্ট দূর্যোগে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এ. কে এম. হারুন অর রশিদ মোল্যার সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোবাবার সকালে প্রায় ৫ শত জন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, লবন, আলু বিতরণ করা হয়। এসময় এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় কোলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আয়নাল হাসান, মোস্তফা আব্দুল জলিল, ইসরাইল হোসেন জীবন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তবিবুর রহমান সাগর। অন্যান্যের মধ্যে ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান মনা, কৃষক দলের সভাপতি আনছার আলী, তারেক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, কালীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাজান আলী খোকন, কোলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইজুল ইসলাম, বাংলা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাজিদুল ইসলাম সবুজ, কোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনিছুর রহমান আনিছ মুন্সি, জামাল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নাহিদুজ্জামান নাহিদ, বিএনপি নেতা আনছার আলী, সিরাজুল ইসলাম মেম্বর, আশরাফ হোসেন, মিলন মিয়া, সুবহান মোল্যা, ইসফাকুর রহমান শফিক প্রমুখ।
রাতের আধারে কর্মহীন দরিদ্র পরিবারের দরজায় খাদ্য সহায়তা নিয়ে হাজির হচ্ছেন ইউপি চেয়ারম্যান এনামুল হক
পাইকগাছা প্রতিনিধি
“মানুষ মানুষের জন্য” সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হক বলেছেন, সরকারের পাশাপাশি আমরা যদি আমাদের ছোট ছোট হাতগুলো বাড়িয়ে দিই মানুষের জন্য, জীবনের জন্য তবে মনুষ্যত্বের শিকলে গড়া মানুষ আবার প্রাণ ফিরে পাবে। তারই প্রয়াসে, শনিবার রাতে তার ব্যক্তিগত উদ্যোগে ভয়াবহ করোনা মহামারীর শুরু থেকে এলাকার কর্মহীন হতদরিদ্রদের মাঝে সরকারী সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ১শ পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, কাচা শাক সবজি ও শিশু খাদ্য তাদের ঘরে পৌছে দিচ্ছেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল হক। তিনি বিরামহীনভাবে দিনরাত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখছেন কোথাও কোন পরিবার খাদ্যের অভাবে দুর্দশাগ্রস্থ আছে কিনা। থাকলে তিনি সাথে সাথে নিজ উদ্যোগে খাদ্যের ব্যবস্থা করছেন। চেয়ারম্যান এনামুল হক বলেন, করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের মুখে আহার যোগানোর লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এমনিভাবে তিনি অসহায় মানুষগুলোর পাশে থেকে অব্যাহত ভাবে খাদ্য সহায়তা প্রদান করে যাবেন বলে তিনি জানান।
পাইকগাছায় ৬০ শ্রমিক পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ ৬০ শ্রমিক পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন। রবিবার দুপুরে পাইকগাছা কোর্ট চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, জগদীশ রায়, কাজী আনিছুর রহমান, মৃনাল কান্তি, আকাশ, আমিনুর রহমান লিটু, মিজানুর রহমান মিজান, হাবিবুল্লাহ বাহার, মিন্টু, আহসানউল্লাহ, শাহরিয়ার প্রিন্স, শফিকুল ইসলাম প্রমুখ।
পাইকগাছার চাঁদখালীতে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্দ্যোগে চাঁদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলামের অর্থায়নে তিন শতাধিক পরিবারের মধ্যে চাউল সবজি ও মাছ বিতরন করা হয়। রবিবার সকালে চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক’ মো: আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক এস এম নাজমুল হুদা মিন্টু, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুবনেতা শহিদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস মোড়ল, সবুজ সরদার, আব্দুল হান্নান, ছাত্রনেতা আরিফ বিল্লাহ, রুবেল হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
সোহাগের মাতার ইন্তেকালে খুবি উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের মাতা জারিয়া বেগম গত শনিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলা ৮৭ বছর। তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মরহুমার নামাযে জানাজা শেষে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।
হরিঢালীতে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন ব্যবসায়ী প্রদীপ দত্ত
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
খুলনার পাইকগাছার হরিঢালীতে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দত্ত। শনিবার বিকেলে ইউনিয়নের নগর শ্রীরামপুর ওয়ার্ডে ২শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, কিচমিচসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, আ’লীগ নেতা সরদার মোজাফ্ফর রহমান, কুমারেশ দে, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
খালিশপুরে পথচারি ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীর খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের আওয়ামী চত্বরের উদ্যোগে থানা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশারের তত্ত্বাবধানে গতকাল (রবিবার) বিকেলে পথচারি ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় অংশ নেন ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাঃ সম্পাদক সরদার আলী আহমেদ, ১০নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক ইমরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইউনুস আলী, বিটিভির সাংবাদিক মিজুনুল ইসলাম, মিরাজ, বিপ্লব মোল্যা, খালিশপুর থানা আ’ লীগের নির্বাহী কমিটির সদস্য মোল্যা মুরাদ হোসেন রিপন, যুবলীগ নেতা মিলন, বাবুল হোসেন বাবলা, খালিশপুর হিমেল তৈয়বা যুবকল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হুসাইন আল মামুন মুন্না, খালিশপুর ফুটবল একাডেমির সভাপতি কাজী নেয়ামুল হক মিঠু, ডাঃ সাহিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কাজল, ইলিয়াস হোসেন,আলম, আঃ আজিজ, ইউসুফ, শাওন, সৈয়দ আলম গুড্ডু, আঃ রাজ্জাক, কামাল হোসেন, জিয়াউদ্দীন তাজু, ক্বারী সাব্বির হোসেন,আহাদ আলী, রাজু, রাজ, তুষার, নাদিম, সেলিম, আরিফ, বাপ্পী, লিটন, আরমান প্রমূখ। অনুষ্ঠানে আড়াইশত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এভাবে সপ্তাহ ব্যাপী এ ইফতার বিতরণ চলবে।
বটিয়াঘাটায় জাপার ত্রাণ বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধুর ব্যক্তিগত উদ্যোগে গতকাল রবিবার বিকাল ৪ টায় বটিয়াঘাটা, দাকোপ এবং চালনা পৌরসভা জাতীয় পার্টির অসহায় নেতা-কর্মীদের মাঝে নগদ অর্থ ও ত্রান উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বটিয়াঘাটা উপজেলা জাপার সভাপতি মোতওয়ালী শেখ, সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, দাকোপ পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ মামুন হাওলাদার, আলহাজ্ব মোদাচ্ছের হোসেন, খুলনা জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ শাওন হাওলাদার, ছাত্র নেতা মানস সরকার, আল-সামছ, সাগর গাইন প্রমূখ ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গতকাল ই-মেইল-এর মাধ্যমে গত ১৪ মে ২০২০খ্রিঃ দৈনিক খুলনাঞ্চল পত্রিকার তিন এর পাতায় প্রকাশিত “মাগুরখালীতে মেম্বরকে শারীরিক লাঞ্চিত করল মাইকেল” শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাইকেল রায়। তিনি তার প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে ডুমুরিয়া ফুলতলার মাননীয় এমপি মহোদয় ও মাগুরখালী ইউপি চেয়ারম্যানের সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে একটি ফেইস বুক পোস্টকে কেন্দ্র করে উক্ত মেম্বর অনেকগুলো কুরুচিপূর্ন ও অমার্জিত মন্তব্য করেন। ঘটনার দিন আলাদিপুর সুভাষ মন্ডলের দোকানে মেম্বর এর সাথে দেখা হলে তার কাছে কেন এমন মন্তব্য করেছেন জানতে চাইলে সে তেলে বেগুনে জলে ওঠেন এবং একপর্যায়ে তাকে মারতে উদ্ধ্যাত হলে মাগুরখালী নিবাসী পিযুষ মন্ডল তাকে ঠেলে সরিয়ে দেন। কিন্তু সংশ্লিষ্ট রিপোটার আমার কোন প্রকার বক্তব্য ছাড়াই একটি সংবাদ প্রকাশ করেছেন। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং একতরফা। তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষতে এ ধরণের একতরফা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য: সংশ্লিষ্ট প্রতিবেদনটি ভুক্তভোগীর দেয়া বক্তব্য এবং স্থানীয় উপস্থিত একাধিক ব্যক্তির বক্তব্যের আলোকে তৈরী করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই। ভুক্তভোগী ও স্থানীয় একাধিক ব্যক্তির দেয়া বক্তব্য প্রতিবেদকের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে।
বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দেড়শ পরিবারে সবজি বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সবচেয়েবেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে নগরীর খালিশপুর ১০নং ওয়ার্ডে বাংলার মোড় এলাকায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থা। রবিবার বিকালে স্থানীয় নিম্ন আয়ের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির সভাপতি বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা কয়েকদিনের ভিতর ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করবো।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ শেখ, রনি. মনিরুল, শামীম, মুরাদ, নয়ন, মিঠুন, সালাম শেখ, এনামুল, শান্ত, আকাশ, সাগর, ইউসুফসহ প্রমুখ।
উল্লেখ্য বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থা ৬৫জন সদস্য নিয়ে ২০১৯ সালে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
চতুর্থ দিনের মত শেখ সোহেলের উদ্যোগে গল্লামারীতে যুবনেতা হাফিজের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নির্বাসন থেকে ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের মাঝে গল্লামারী বাজার এলাকায় চতুর্থ দিনের মত ইফতার বিতরণ করা হয়। খুলনা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণের অংশ হিসেবে খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে ৫শত জনকে ইফতার বিতরণ করা হয়। এর আগে প্রথম দিনে ৩শত দ্বিতীয় দিনে ৪শত মানুষের মাঝে ইফতার বিতরণ হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, খুলনা মহানগর যুবলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শেখ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, মহানগর ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান রাজেশ, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, মনিরুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, মোঃ শাহালম কবির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, সোহেল মোড়ল, শান্ত রহমান বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন ইমু, পিজুস মন্ডল প্রমুখ।
মন্দিরের পুরহিতদের মাঝে খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর শিতলাবাড়ি সার্বজনীন মন্দির ও ছোট বয়রা কালীবাড়ি সার্বজনীন মন্দির চত্ত্বরে ব্রাহ্মণ পুরোহিত ও সেবায়েতদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংক এর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৭ মে) বিকাল ৩টায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্ববধানে প্রদেয় তালিকানুযায়ি ৫৫ জন ব্রাহ্মণ পুরোহিত ও সেবায়েতদের মাঝে ২০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ সংগঠন।
শিতলাবাড়ি মন্দির ও ছোট বয়রা কালীবাড়ি মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু। স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন সবুজ ও সম্পাদক সৌরভ গাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নগর পূজা পরিষদ নেতা রতন কুমার নাথ, রজত কান্তি দাস, বিশ^জিৎ দে মিঠু, বিপ্লব মিত্র, রাম চন্দ্র, রনজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্তী, নিতাই সরদার, খুলনা জেলা যুব ঐক্য পরিষদ সভাপতি স্বপন রায় ও ছাত্র ঐক্য পরিষদ আহবায়ক কানাই ম-ল।
খাদ্য সামগ্রী বিতরণ ও পরিবহণে সংগঠটির পক্ষ থেকে সহযোগিতা করেন আসাদ শেখ, ফারদিন ইসলাম অনিক, সুরভী লাইজু, আলী আমজাদ রকি, রাজু আহমেদ, তুহীন হোসেন, রমজান, আনিসুর রহমান, লিমন, শাহানুর, স্বাধীন, শিরীন, মাসুদ, জুয়েল, আরমান, সিফাত, সাগর প্রমূখ।
মোড়েলগঞ্জে উপকার ভোগীদের নামের পাশে ইউপি সদস্যদের কাছের লোকের মোবাইল নম্বর
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে (কুমারিয়াজোলা) এলাকায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডে ৯০ জনের মধ্যে প্রায় ১০ জন উপকার ভোগীর নামের সামনে ইউপি সদস্য মোঃ কামরুল মুন্সি‘র নিজস্ব লোকের মোবাইল নম্বর দিয়েছেন।
ওইসব ব্যক্তির নিজেদের মুঠোফোন নম্বর থাকা স্বত্তেও ইউপি সদস্য অসৎ উদ্দেশ্যে তার নিজস্ব লোকের নম্বর দিয়েছে। ওই তালিকায় একই নম্বর একাধিক মানুষের নামের পাশে দিয়েছেন। এছাড়াও সরকারি সহযোগিতা প্রদানে স্বজন প্রীতি এবং বিভিন্ন ভাতা ভোগীদের কার্ড দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে পঞ্চকরণ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইউপি সদস্য কামরুল মুন্সির বিরুদ্ধে।
ওই ওয়ার্ডের তালিকায় দেখা যায়, মোঃ সরোয়ার মুন্সি, দুলু বেগম, মোঃ রুস্তুম মুন্সি, ফুলজান বেগম, তহমিনা বেগমসহ কয়েক জনের নামের সামনে ইউপি সদস্য মোঃ কামরুল মুন্সির কাছের মানুষদের নম্বর দেওয়া হয়েছে। ইউপি সদস্য কামরুল মুন্সির কাছের মানুষ হিসেবে পরিচিত হাফিজুরের দুটি নম্বর (০১৩১৬-০১১০১৫, ০১৮৬৬৮৭৬৩০৪) রয়েছে দুই জনের নামের সামনে।
নামের পাশে নিজেদের নাম্বারের জায়গায় অন্য লোকের নম্বর থাকার খবরে ভুক্তভোগীরা ইউপি সদস্যকে ফোন করলে সামনা সামনি কথা বলার কথা বলে ফোন কেটে দেন ইউপি সদস্য।
উপকার ভোগী সরোয়ার মুন্সির ছেলে আসলাম মুন্সি বলেন, প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার সহযোগিতার জন্য ইউপি সদস্য আমার পিতার নাম দিয়েছে। কিন্তু ওই তালিকায় আমার বাবার নামের পাশে অন্য লোকের নাম্বার। আমি বিষয়টি মেম্বরকে জানালে তিনি সামনা সামনি কথা বলবেন বলে ফোন কেটে দেন।
এসব অনিয়মের বিষয়ে কামরুল মুন্সি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে তালিকা চেয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তালিকা তৈরি করে দিয়েছি। কিন্তু যখন তালিকা করা হয়েছে তখন জানতাম না যে টাকা দেওয়া হবে। তাই যাদের নম্বর আমার কাছে ছিল না, তাদের নামের সামনে আশপাশে যারা ছিল তাদের নম্বর দিয়েছি। পরবর্তীতে উপজেলা প্রশাসন থেকে আমাদের কাছে তালিকায় যার নাম তাদের মোবাইল নম্বর দিয়ে তালিকা সংশোধনের জন্য পাঠিয়েছেন। আমরা সেই অনুযায়ী তালিকা দিয়েছি।
এ বিষয়ে পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, ইউপি সদস্য কামরুল মুন্সি ও দেলোয়ার খলিফার ওয়ার্ডের তালিকায় কিছু সমস্যা ছিল। সেগুলো আমরা সংশোধন করে দিয়েছি।
খুলনা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে সোনালী ব্যাংকের ১ লাখ টাকার অনুদান
স্টাফ রিপোর্টার
সোনালী ব্যাংক লিমিটেড, জি এম অফিস, খুলনা পক্ষ থেকে জিএম আব্দুল আজিজ করোনা ভাইরাস (ঈঙঠওউ ১৯) এর দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, খুলনা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে জমা দানের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নিকট ১,০০,০০০/= (এক লাখ) টাকার চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা এবং সোনালী ব্যাংক লিমিটেড এর এজিএম ইকবাল কবীর, জি এম মোঃ মনিরুজ্জামান ও স্যার ইকবাল রোড শাখার ম্যানেজার উপস্থিত ছিলেন।
শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের সাথে রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলি শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
ঈদ-উল-ফিতরের পূর্বে বকেয়া মজুরি ও এরিয়ার টাকা পরিশোধ, ও উৎসব বোনাস প্রদান এবং করোনা সংক্রমণকালে সাধারণ ছুটির আওতায় মজুরি দেয়ার দাবিতে রবিবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের কক্ষে শ্রম পরিচালকের সাথে মতবিনিময় সভা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিক আঞ্চলিক কমিটি’র খুলনা-যশোর অঞ্চলের নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেনÑকমিটির উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি জনার্দন দত্ত নাণ্টুু, সাধারণ স¤পাদক আব্দুল করিম, কমিটির আহ্বায়ক ও প্লাটিনাম জুবিলী জুট মিলস্ বদলি শ্রমিক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক তালুকদার, ক্রিসেন্ট জুট মিলস্ আহ্বায়ক মোহাম্মদ আলী, ষ্টার জুট মিলস্ বদলি শ্রমিক কমিটির সভাপতি হামজা গাজী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জে জে আই জুট মিলস্ বদলি শ্রমিক কমিটির সদস্য সচিব সামস্ আরফিন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য আল আমিন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, চলমান পরিস্থিতিতে কর্মহীন বদলি শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সামনে ঈদ, অভুক্ত থেকে ঈদ পালনের মত বাস্তবতা এখন তাদের সামনে উপস্থিত। অথচ তাদের বকেয়া মজুরি ও এরিয়ার টাকা পরিশোধ করা হচ্ছে না। আবার বিজেএমসি থেকে পাঠানো সার্কুলারে বলা হয়েছে বদলি শ্রমিকরা সাধারণ ছুটির টাকা ও উৎসব ভাতা পাবে না। অথচ বিগত দিনে তারা সকল সাধারণ ছুটির টাকা ও উৎসব বোনাস পেয়েছে। এখন শ্রমিকদের বঞ্চিত করার চক্রান্ত করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে শ্রম পরিচালকের কাছে আহ্বান জানান।
নৌ কন্টিনজেন্ট কর্তৃক জনসচেতনতামূলক কার্যক্রম
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বিএসও খুলনা কর্তৃক খুলনা শহর এলাকায় ৬০০ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং রাতের খাবার বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ৫০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় কাপরের দোকান হতে আটশত টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, বুড়িরডাঙ্গা ও চাঁদপাই এলাকায় টহল পরিচালনা করে।
ফের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ভারতে ফিরে যাওয়ার জন্যই আবারো বাগেরহাটের রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এদেশ থেকে নিজ দেশে ফিরে যেতে এবং বকেয়া মজুরি পরিশোধসহ এখানে থাকাকালীন সময়ে মানসম্মত খাবার পরিবেশনের দাবীতে রবিবার সকাল থেকে বিক্ষোভ করতে থাকে বিদ্যুৎ কেন্দ্রের প্রায় চার শতাধিক ভারতীয় শ্রমিক। সকালে এ সকল শ্রমিকেরা নিজ দেশে চলে যাওয়ার উদ্দেশ্যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মুল প্রাচীর গেইটের বাহিরে চলে আসে। বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিরো পয়েন্ট ছাড়িয়ে মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ীসহ বিভিন্নস্থানে অবস্থান নেয় তারা। এ সময় পুলিশ তাদেরকে বিদ্যুৎ কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে ভারতীয় শ্রমিকেরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে। এখনও পর্যন্ত ভারতীয় এ সকল শ্রমিকেরা মহাসড়কের বিভিন্নস্থান ও জিরো পয়েন্টে অবস্থান নিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত ৩ মে ভারতীয় শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। দেশে চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে তারা তাদের ভিসার মেয়াদ বাড়াতে না পারায় এবং এ কারণে দেশে পরিবারের কাছে ফিরতে না পারার কারণেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন।
এর আগে গত ৪ মেও এ সকল শ্রমিকেরা ভারতে চলে যাওয়াসহ বকেয়া মজুরি প্রদাণ ও মানসম্মত খাবারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন।
সে সময়ও বাগেরহাট জেলা প্রশাসনের সাথে এ নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ভারতে পাঠানো, বকেয়া মজুরি পরিশোধ ও মানসম্মত খাবার পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মত হন। কিন্তু সেই সকল সিদ্ধান্ত কার্যকর না হওয়াতেই ১৩ দিনের মাথায় আবারো বিক্ষোভে ফেটে পড়েন ভারতীয় এ শ্রমিকেরা।
এদিকে এ পরিস্থিতিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টদেরকে নিয়ে জরুরী বৈঠক করছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা।
এই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদেশী রয়েছেন ১৮০২ জন। এরমধ্যে চায়না ২১ জন এবং ১৩৪৪ জন ভারতীয় রয়েছেন।
জনগণের টাকায় কেনা ত্রাণ চুরির মহোৎসবে মেতেছে চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রতিদিন করোনা ভাইরাসে সংক্রামনের সংখ্যা বাঁড়ছে। কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। খাদ্য অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন-যাপন করছে গৃহবন্ধি মানুষ। মানব ধর্ম পালন করাই এখন সকল মানুষের দায়িত্ব হওয়া উচিত। এ দুর্যোগকালে ধর্ম বর্ণ জাত-পাত্র দেখা মানুষের কাজ নয়। সারা দেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। যারা দিন আনে দিন খায়, গরীব অসহায় মানুষ, কর্মহীন মানুষ অনেক কষ্টে আছে। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামীলীগের নেতারা চুরি করছে, আত্মসাৎ করছে, কি অদ্ভুত ব্যাপার।
রবিবার দুপুর ২টায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ক্রিসেন্ট জুট মিল আনসার কাবের সামনে হতদরিদ্র শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন তিনি।
সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, মানুষ মরছে, হাহাকার করছে, কাজে যেতে পারছে না, আর সরকারের লোকরা ত্রাণ চুরির মহোৎসবে মেতেছে শাসক দলের নেতাকর্মীরা। বিএনপি নেতা-কর্মিরা পকেটের টাকা দিয়ে সারা দেশে অসহায় গরীব মানুষকে ত্রাণ দিচ্ছে। এই অবস্থার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতই বিপদ আসুক অসহায় মানুষের পাশে থাকতে হবে এবং সাহায্য সহযোগিতার কর্মক্রম অব্যাহত রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী আব্দুল লতিফ, আহসানউল্লাহ, ম শ আলম, আসাদুজ্জামান আসাদ, সালাম হাওলাদার, ইকবাল হোসেন, আল আমিন হাওলাদার প্রিন্স, শাহাদাৎ হোসেন, শেখ ফরিদ হোসেন, দেলোয়ার হোসেন খান, মিজানুর রহমান, শানু মিয়া, আবু কাইয়ুম, হারুন আর রশিদ সুমন, এ আর রহমান, নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, ইমরান হোসেন সবুজ, আল আমিন হোসেন রনি প্রমুখ।
এর আগে দুপুর দেড়টার দিকে নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মানিকতলা রানা ক্রীড়া চক্র কাব চত্বরে লকডাউনে থাকা গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কারেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারেফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, বেলায়েত হোসেন, আবুল কালাম শিকদার, সাহাজি কামাল টিপু, মাজেদুল ইসলাম, শাহাজাহান মল্লিক, জলিল হাওলাদার, মো. সাত্তার, আনোয়ার হোসেন প্রমুখ।
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন। রবিবার সন্ধ্যায় উপজেলার হরড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজির জোয়ারদার ওই গ্রামের তছির জোয়ারদারের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, জেলার শৈলকুপা উপজেলার হড়রা গ্রামে গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে আজ দুপুরে পরিবারের মধ্যে ঝগড়া লাগে। এ সময় চাচাতো ভাই ছনু জোয়ারদারের ছেলে রজন জোয়ারদার লাঠি দিয়ে চাচা নজির জোয়ারদারের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় সনধ্যায় মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
করোনা ভাইরাস জনিত সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা ভাইরাস জনিত সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকারের সহযোগিতা কাজে লাগিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা জোরদার করতে হবে। প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল কাজ সম্পাদন করতে হবে। এ দুর্যোগ থেকে রক্ষা পেতে সকলকে আরো সতর্ক থাকতে হবে।
সিটি মেয়র রবিবার নগরীর বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন। তিনি বেলা ১১টায় নগরীর ২৫নং ওয়ার্ড কার্যালয়ে এবং দুপুর ১২টায় দারোগা পাড়া প্রাইমারী স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭’শ ৭০টি কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, জেলা পরিষদ সদস্য চৌধুরী মো: রায়হান ফরিদ, এস এম খালেদীন রশিদী সুকর্ন, আওয়ামীলীগ নেতা এ কে এম শামীম রচিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রীর পক্ষে নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় রবিবার বিকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর পক্ষ থেকে খুলনার মহেশ^রপাশা শহীদ জিয়া ডিগ্রি কলেজ চত্বরে ১ নম্বর ওয়ার্ডের তিনশত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, সেমাই ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে করোনাভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ মজনু, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ শাহাবুদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র শ্রম প্রতিমন্ত্রীর পক্ষে খুলনার ৩, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড ও আড়ংঘাটা ইউনিয়নসহ মোট এক হাজার ছয়শত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, সেমাই ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ২৫ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পরে মেয়র দারোগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুইশত জন কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খুলনা ব্যাচ ৯৩’র উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
খভর বিজ্ঞপ্তি
মহামারী করোনার কারণে বিপর্যস্ত ও খাদ্য সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার খুলনা ব্যাচ ৯৩’এর উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ও ঘরবন্দি ১০০টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিয়া, জেসমিন সুলতানা, জাকির হোসেন নয়ন, শামীম খান, ফারুক আহমেদ, আজাদ আল মামুন, এডভোকেট শাম্মী আক্তার, সৈয়দ ইমরান পলাশ, মাহফুজ রহমান মুকুল, আক্তারুল আলম টুটুল, মো: ওয়াহিদ সাদি, সুজন রহমান প্রমুখ।
করোনা শনাক্ত হওয়ায় মহানগরীর গোলদাড় পাড়ার ৪৭/১ নম্বর বাড়ি লকডাউন
তথ্য বিবরণী
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোলদার পাড়ার ৪৭/১ নম্বর বাড়িতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে।
খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন গোলদার পাড়ার ৪৭/১ নম্বর বাড়িটি অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। উক্ত বাড়িটিতে জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্ফান-ঈদের জামাত-উন্নয়ন কাজ শুরু নিয়ে আলোচনা
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা রবিবার সকালে অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সার্কিট হাউজ থেকে সভায় সভাপতিত্ব করেন। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউএনওরা স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে এই সভায় অংশ নেন। সভায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, ঈদ উল ফিতরের জামাত এবং বিভিন্ন উন্নয়ন কাজ শুরু নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান খুলনা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল দপ্তরকে পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়। উপকূলবর্তী উপজেলাগুলোর আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, রেডক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি রাখতে সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের পূর্বেই সরকারিভাবে ধান ক্রয়ের কাজটি সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার উন্মুক্ত স্থানে বা মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে প্রয়োজনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। খুলনায় ঈদ উল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় টাউন জামে মসজিদে। একই স্থানে সকাল ৯টা ও ১০টায় দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের প্রায় সকল উন্নয়ন কাজ থমকে আছে। অবকাঠামো উন্নয়ন, সংস্কার ও নির্মাণকাজগুলো স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব শুরু করে তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
ঘূর্ণিঝড় আম্পান’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’র কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি রবিবার সকাল ৬টার পর থেকে মোংলা সমুদ্র বন্দর হতে প্রায় প্রায় ১২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরো ঘণিভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে গভীর সাগরে চলাচল না করার জন্যও বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হলেও রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকার আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে অনেকটা গুমট আবহাওয়া বিরাজ করছে।
এদিকে রবিবার সকাল থেকে আবহাওয়া অন্যান্য দিনের মত স্বাভাবিক থাকায় বন্দরে সকল ধরণের পণ্য ওঠানামার কাজও স্বাভাবিক রয়েছে।
পাইকগাছায় সাংসদ বাবু’র সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে বিভিন্ন ইফজেখানা, এতিমখানার ছাত্র, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম ও অসচ্ছল মানুষের মাঝে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় পাইকগাছা উপজেলার আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আকরামুল ইসলামের তত্বাবধানে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) বাদ আসর শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, উপজেলা যুবলীগ নেতা প্রসেন ঢালী, প্রভাষক মোঃ বাবলুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মোঃ মাসুদুর রহমান মানিক, যুবলীগ নেতা আঃ রহিম, আঃ করিম মিস্ত্রি, বিলাশ মন্ডল, দেবব্রত মন্ডল দেবু, মোশারফ মিস্ত্রি, শাহাবাজ হোসেন, দিনার, ছাত্রলীগ নেতা মুক্ত অধিকারি, মোঃ মাহাবুবুর রহমান নয়ন, শামিম হোসেন, ইমরান হোসেন, মহাসিন, আজিজুল ইসলাম, আঃ রহিম, মানিক, মুজাহিদ, মোস্তাক প্রমুখ।
কবরে কলাগাছ পুঁতে ভরাট, লাশের সামনে পেটানো হলো শবযাত্রীদের
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দিয়ে হামলা করে কবর দিতে আসা ১০/১২ এলাকাবাসীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৫ মে) দুপুরে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় রবিবার সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন।
জানা যায়, জেঠুয়া গ্রামের মৃত মোমিন উদ্দীন শেখের ছেলে মো. নূর আলী শেখ (৬০) দীর্ঘ দিন যাবত নানা রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নূর আলী শেখের লাশ দাফন করার সময় বাধা দেন রহমত আকুঞ্জি ও কামরুল আকুঞ্জি। এক পর্যায়ে তারা খোরা কবরটিতে কলাগাছ পুঁতে ভরাট করে দেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে তাদের পিটিয়ে আহত করা হয়।
নূর আলী শেখের স্ত্রী ফজিলা বেগম জানান, একই গ্রামের মৃত সাদেক আকুঞ্জির ছেলেদের সাথে তাদের ৬৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমির ২৭ ও ৬২ সালের রেকর্ড, মাঠপর্চা, নামপত্তন, দাখিলাসহ সকল কাগজপত্র তাদের রয়েছে। প্রায় ৫০ বছর জমিটি তাদের দখলেও রয়েছে। শুক্রবার সকালে স্বামী হঠাৎ মারা গেলে ওই ভিটেবাড়ি ও কবরস্থানের জমিতে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কবর খোরার কাজও শেষ হয়।
এরইমধ্যে প্রতিপক্ষরা একই গ্রামের মৃত সাদেক আকুঞ্জির ছেলে কামরুল ইসলাম আকুিঞ্জ, রহমত আকুঞ্জি ও তার ছেলে ওজিয়ার, খোরশেদ আলম ও জুলফিকার আকুঞ্জিসহ ৮/১০ জন এসে আকষ্মিক কবরের মধ্যে কলাগাছ পুঁতে তা ভরাট করে দেয়। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে তারা ফয়েজউদ্দিন (৬৫), রিয়াজউদ্দিন (৬০), বজলু শেখ (৪৫),গফফার শেখ (৫২), আমজাদ শেখ (৫৩), মিজানুর জোর্য়াদ্দার (৫০), মহব্বত শেখসহ (৫৫) সহ ১০/১২ জন প্রতিবেশীকে পিটিয়ে জখম করে। ফজিলা বেগম আরও জানান, শুক্রবার রাতে আহতদের হাসপাতালে দেখলে আসলে তালা থানার এক এসআই তাকে মারতে উদ্যত হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ওই দারোগার ভয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
তবে তালা থানার ওই এসআই জানান, তিনি হাসপাতালে গিয়ে কাউকে হুমকি দেননি কিংবা গালিগালাজও করেননি। এদিকে আহতরাসহ এলাকাবাসী জানায়, রহমত গং এই জমির (কবরাস্থানের) ওয়ারিশ নয়, আমাদের জীবদ্দশায় দেখছি মৃত নূরআলী তার নানার ওয়ারিশ সুত্রে উক্ত জমি ভোগদখল করে আসছে। তারা আদৌ এই পরিবারের কেউ নন। কিন্ত দীর্ঘদিন নুর আলীর অসুস্থ্যতার সুযোগে গত বছর তিনেক পূর্ব থেকে রহমত গং ওয়ারিশ দাবি করে জবর দখল করার পায়তারা করে আসছে।
এলাকাবাসী আরও জানায়, বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা প্রশাসনকে অবহিত করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে গ্রামবাসী লাশটির দাফন কাজ সম্পন্ন করেন। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, জমিটি প্রায় ৫০ বছর ধরে মো. নূর আলী শেখ ভোগ দখল করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা চলছে। এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, একজন মৃত ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়া এবং এ নিয়ে সংঘর্ষের ঘটনা সত্যিই অমানবিক।
ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনের করোনা জয়
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে শহরের কোভিট-১৯ হাসপাতালে অনুষ্ঠানের মাধ্যমে ৭ জনকে অবমুক্ত করা হয়। এদের মধ্যে ৪জন চিকিৎসক, ২জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
তাদের হাতে করোনা মুক্ত করণের সার্টিফিকেট , ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, ঝিনাইদহ সদরে ৪জন চিকিৎসক, ২জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন ডাক্তার ১ জন নার্সসহ ৬জন, কোটচাদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে করোনা অবমুক্ত করা হয়। জেলায় এ পর্যন্ত ৪৩ জন করোনা আক্রান্ত হয়।
রাষ্ট্রায়ত্ত ৫ পাটকল শ্রমিকদের কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার
পাঁচ দফা দাবি আদায়ে খুলনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের রাষ্ট্রায়ত্ত পাঁচটি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। শ্রমিক নেতারা রবিবার (১৭ মে) সকাল ১১টায় খুলনার খালিশপুর জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন। খালিশপুর ও দৌলতপুর জুট মিলসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ।
সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন, খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম, শওকত মোড়ল, দৌলতপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাঁচটি জুট মিলের শ্রমিকদের সরকার ঘোষিত সাধারণ ছুটি, ২০১৫ সালের জাতীয় মজুরি স্কেলে গ্রেডিং পদ্ধতিতে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও বকেয়া মজুরি প্রদানসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে দুই দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৮ মে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিল গেটের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন পালন এবং আগামী ১৯ মে ভোর ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি।
১২ দিনে ৫ খুন, গ্রেফতার হয়নি আসামিরা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক বিরোধের জেরে সম্প্রতি ১২ দিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ পাচ জন খুন হয়েছেন। তবে এসব ঘটনায় কোনও আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মামলা ও ফের হামলার আশঙ্কায় একটি পক্ষের বাড়িঘর পুরুষশূন্য হয়ে গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, সংঘাতের ইন্ধনদাতারা ধরাছোঁয়ার বাইরে এবং বিচার না হওয়ায় এসব অপরাধ অব্যাহত আছে।
জানা যায়, গত ২৯ এপ্রিল উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হন। কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই ছাত্র তার নিজ বাড়ির পাশের কলাগাছের দখল নিয়ে দ্বন্দ্বে খুন হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ৩ মে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হন দবির উদ্দিনের ছেলে মুদি দোকানি জোয়াদ আলী। তার স্ত্রী চায়না খাতুন জানান, কে বা কারা তার শাশুড়ির ঘরের সামনে মলত্যাগ করে। এ নিয়ে ওই দিন সকালে একটু হৈচৈ হয়। এতে প্রতিবেশীরা ক্ষেপে গিয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
গত সোমবার (১১ মে) উপজেলায় জোড়া খুনের ঘটনা ঘটে। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে খুন হন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামের লোকমান ম-লের ছেলে অভি এবং মনজের ম-লের ছেলে লাল্টু ম-ল। দীর্ঘদিন ধরে খাঁ এবং ম-ল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে তারা হত্যাকা-ের শিকার হন। ঘটনার দিন পুলিশ গ্রামটিতে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ধরে নিয়ে যায়।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ‘এসব ঘটনার সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। কয়েকদিনে আমরা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।’ তিনি আরও বলেন, ‘আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ সর্বশেষ রবিবার ভাতিজার হাতে চাচা খুন হয়েছে।
চাল চুরির অভিযোগে ডিলারশিপ বাতিল
স্টাফ রিপোর্টার
খুলনার তেরখাদা উপজেলায় ওএমএস’র চাল চুরির অভিযোগে বারাসাত ইউনিয়নের ডিলার শহীদুলের ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার পর ডিলার পলাতক রয়েছেন। ডিলার শহীদুলের স্ত্রীর দাবি, তার স্বামী ষড়যস্ত্রের শিকার।
তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল জানান, চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৬ মে শহীদুলের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে ডিলার শহীদুলের মোবাইলে ফোন দিলে তা রিসিভ করেন তার স্ত্রী মাসুদা বেগম। তিনি বলেন, স্থানীয়ভাবে তার স্বামী ষড়যন্ত্রের শিকার। তিনি আদৌ চাল চুরির এ ধরনের ঘটনায় জড়িত নন। কাটেঙ্গা গ্রামের কার্ডধারী আজি খা জানান, ‘জানতে পারি আমার পরিবারে ৩টি কার্ড আছে। কিন্ত আমি জানি আমার পরিবারে মাত্র একটি কার্ড আছে। তিনি বলেন আমাকে শুধু এক মাস চাল দেয়।’ নিয়ামুল নামে আরেকজন বলেন, ‘আমি কোনোদিন চাল পাইনি।’
একইভাবে সবুর বিশ্বাস, শিখা বেগম, কুব্বাত মোল্যা, দীন ইসলামসহ অনেকেরই চাউল ডিলার শহীদুল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শতাধিক কার্ডধারীকে না জানিয়ে তাদের স্বাক্ষর/টিপসহি জাল করে চাল আত্মসাৎ করেছেন শহীদুল। প্রতি ডিলারদের তদারকি করতে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হলেও তারা নামমাত্র দায়িত্ব পালন করেন। সম্প্রতি সরকারের একটি গোয়েন্দা সংস্থা ডিলারদের চাল চুরির ঘটনা জানতে পেরে বাড়ি বাড়ি গিয়ে ভুক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১৬ মে লিখিতভাবে শহীদুল ইসলামের ডিলারশিপ বাতিল করেন।
কুষ্টিয়ায় আরও দুইজনের করোনা শনাক্ত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) নতুন করে আরও দুইজন রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১৬মে) রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর নতুন করে দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাক্তার নজমুল মনির জানান, শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৮টি নেগেটিভ ও দুইটি পজেটিভ পাওয়া যায়। নতুন শনাক্ত দুই জন রোগীর একজন দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার বাসিন্দা (৩৬) এবং অপরজন কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকার বাসিন্দা (৩৩)। আক্রান্ত দুইজনই পুরুষ। আক্রান্তদের মৃত্যু উপসর্গ থাকায় বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছে।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হল। এর মধ্যে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১৮ জন।
খুলনায় সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সসহ আরও ২৬ জন করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৭ মে) খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৩৩টি, বাকিগুলো অন্য জেলার। আক্রান্তদের মধ্যে খুলনায় একজন, বাগেরহাটের কচুয়ার মৃত একজন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার একজন ও দেবহাটার ২৩ জন। খুুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের ল্যাবে রোববার ১৭৭টি নমুনার পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে খুলনার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। বাকিগুলো অন্য জেলার। আক্রান্তদের মধ্যে খুলনার সদ্য নিয়োগপ্রাপ্ত এক নার্স, বাগেরহাটের কচুয়ার মৃত এক ব্যক্তি, সাতক্ষীরার আশাশুনি উপজেলার একজন ও দেবহাটার ২৩ জন। খুুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সবশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পজিটিভ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সকলেই ঢাকা থেকে আগত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার সন্ধ্যা ৬টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়ে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, ২৩ জন দেবহাটা উপজেলার ও একজন আশাশুনি উপজেলার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেবহাটা উপজেলার ২৩ জন ঢাকা থেকে ফিরেছেন। আশাশুনির একজনের বিষয়ে জানা যায়নি এখনও।
তিনি বলেন, এছাড়া করোনা রিপোর্ট পজিটিভ হাতে পাওয়া ব্যক্তিরা এখন কোথায় রয়েছে সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে বাড়িতেই থাকার কথা। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।
নড়াইলে করোনা ওয়ার্ডে শিশুর মৃত্যু, নবাগত চিকিৎসক আক্রান্ত
নড়াইল প্রতিনিধি
শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গে চিকিৎসাধীন বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। এদিকে করোনা চিকিৎসায় নতুন নিয়োগ পাওয়া এক চিকিৎসক এই ভাইরাসে আক্রন্ত হয়েছে।
রোববার (১৭ মে) ভোরে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে বাঁধন ফকির (১৩) নামে শিশুটির মৃত্যু মৃত্যু হয়। বাঁধন সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মিলন ফকিরের ছেলে। গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু জানান, মৃত বাঁধনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলের পর জানা যাবে, বাঁধন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। এদিকে, নড়াইলে সদ্য যোগদানকৃত ডাক্তার স্বপ্না রায় করোনাক্রান্ত হয়েছেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। তিনি বলেন, ডাক্তার স্বপ্না রায়সহ ১১ জন নতুন চিকিৎসক গত ১২ মে নড়াইলে যোগদান করেন। তারা নড়াইলের কোভিড ১৯ হাসপাতালের চিকিৎসক হিসেবে যোগদান করেন। এর মধ্যে স্বপ্না রায় করোনাক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় দুজন করোনাক্রান্ত আছেন। তাদের চিকিৎসা চলছে।
কুষ্টিয়ায় লালনের মাজারের সিন্দুক ভেঙে টাকা চুরি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমী সাধক বাউল সাধক ফকির লালন শাহের মাজারের তিনটি সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকালে এঘটনা মাজারের দায়িত্বরত খাদেম মূল দরজা খুললে তিনটি সিন্দুক ও সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পান।
ধারণা করা হচ্ছে গত ১৪ তারিখ রাতে ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকা অবস্থায় মাজারের ছাদের কার্নিশ বেয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে। মাজারের মত দর্শনীয় স্থানে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবিষয়ে স্থানীয়রা বলেন, নাইট গার্ড, খাদেম ও এতো সিসি ক্যামেরাযুক্ত স্থানে অভ্যন্তরীন কেউ জড়িত না থাকলে কিভাবে এমন চুরির ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। তাই অধিকতর তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শান্তির দাবি জানাচ্ছি।
খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এতে কি পরিমান টাকা ছিল তা জানা যায়নি। প্রতিবছর লালন স্বরণোৎসবের আগে এটি খোলা হয়। পরে আবার জেলা প্রশাসন থেকে এটি সিলগালা করে দেওয়া হয়।
প্রবাসীর নামে গরিবের টাকা!
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ দুস্থ্, হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তার তালিকা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যাদের এই অর্থ পাওয়ার কথা, তাদের নামের বদলে অর্ন্তভুক্ত করা হয়েছে স্বচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম। প্রবাসে বিলাসবহুল জীবনযাপন করছেন, এমন ব্যক্তির নামও এই তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে এ তালিকা প্রস্তুত করার কথা থাকলেও ওয়ার্ড কমিটির কোনো সদস্যকে না জানিয়ে ঘরে বসে পছন্দের ব্যক্তিদের নাম বা আত্মীয় স্বজনদের নাম তালিকাভূক্ত করা হয়েছে- এমন অভিযোগ পাওয়া গেছে। আবার একই পরিবারের পিতা-পুত্রসহ একাধিক ব্যক্তির নামও অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে ১২ হাজার ৬০০ জন দরিদ্র ব্যক্তি নগদ অর্থ পাওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী তালিকাও প্রস্তুত করে তা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের শহিদুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে বিলাসবহুল জীবন যাপন করে সদ্য দেশে ফিরেছেন, অথচ এ তালিকায় তার নাম রয়েছে। একই অভিযোগ শিরিনা খাতুনের নামে। তার স্বামী বাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। পচামাদিয়া গ্রামে অর্থ-সম্পদশালীদের মধ্যে সে একজন। সরকারিভাবে তালিকায় রয়েছে তার নাম।
একই ইউনিয়নের তেলিগাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শামীম নামে এক শিক্ষক পরিবারের ৬ সদস্যের নামে অর্থসহায়তার তালিকাভূক্ত করার অভিযোগ রয়েছে। মরিচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তালিকাতেও রয়েছে বিস্তর অভিযোগ। এ ইউনিয়নে চেয়ারম্যান শাহ আলমগীর করোনাকালীন সরকারি ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করায় তার নামে আদালত স্ব-প্রনোদিত মামলা করেছেন। তারপরও তার বিরুদ্ধে নগদ সহায়তার তালিকাতে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। এ ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে তাঁর শ্বশুড়ের অর্থ সম্পদশালী তিন ছেলে এ কে এম শাহ জামাল, রিপন থান্ডার ও কামাল থান্ডারের নাম তালিকাভূক্ত করেছেন। একইভাবে বালিরদিয়াড় গ্রামের সম্পদশালী অনেকের নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে চেয়ারম্যান শাহ আলমগীর তার ইউনিয়নের মহসিন আলী, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান ও মানিকসহ সব গ্রাম পুলিশের নামে সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তার তালিকায় নাম অর্ন্তভুক্ত করেছেন। এছাড়াও মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে স্বামী মকলেছুর রহমান ও তার স্ত্রী রেনুয়ারা খাতুনের নামে নগদ অর্থ সহায়তার তালিকায় নাম রয়েছে। নাম রয়েছে একই পরিবারের আপন দুই ভাই ইদ্রিস আলী ও জিন্দার আলী এবং মিঠুন ও তার ছোট ভাইয়ের। করোনাকালীন ত্রাণ সহায়তা পেয়েছে এমন ব্যক্তির মধ্যে বৈরাগীরচর গ্রামের বিল্লাল, কালু ও হবিবরসহ অনেকের নাম রয়েছে নগদ অর্থ পাওয়ার তালিকায়।
একই অভিযোগ দূর্গম চিলমারী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে। এখানে কোন নিয়মই মানা হয়নি। দরিদ্র, কর্মহীন, দিনমজুর ও দুস্থ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে মনগড়া পছন্দের ব্যক্তিদের নাম তালিকাভূক্ত করেছেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেছেন, স্বল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে নিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে কেউ বাদ পড়তে পারে আবার কেউ অর্ন্তভুক্ত হতে পারে। এখানে নয়-ছয়ের কোন সুযোগ নেই। তবে একটি পক্ষ আছে আমার বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। মাঠ পর্যায়ে তদন্ত আসলে কিছুই পাবে না।
অভিযোগ রয়েছে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজের বিরুদ্ধে। ওই ইউনিয়নের গোলাম কিবরিয়া নামে ওয়ার্ড কমিটির এক সদস্য জানান, আমাদের না জানিয়ে তালিকা পাঠানো হয়েছে। তবে এসব তালিকায় অসঙ্গতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও দৌলতপুরের আদাবাড়িয়া, বোয়ালিয়া, খলিশাকুন্ডি, পিয়ারপুর, হোগলবাড়িয়া, মথুরাপুর ও রিফায়েতপুরহ প্রায় সব ইউনিয়নেই তালিকা প্রস্তুতে এমন জোড়াতালি ও স্বজনপ্রীতির আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। আর সেসব ক্ষেত্রে ভোট হারানোর ভয়ে হতদরিদ্র, দিনমজুর, দুস্থ্য ও অস্বচ্ছল ব্যক্তিদের পরিবর্তে অর্থবিত্তশালীদের নাম তালিকাভূক্ত করা হয়েছে। দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, দৌলতপুরে ১৪ ইউনিয়নের ১২ হাজার ৬০০ জনের নামে তালিকা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
বর্তমানে তালিকা আপলোডিংয়ের কাজ চলছে। তবে তালিকাভূক্তরা নগদ অর্থ সহায়তা কবে নাগাদ পাবে সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, অফিসে বসে তালিকা আপলোডিংয়ের কাজ করছি। তালিকা প্রস্তুত করেছে ওয়ার্ড কমিটি।এক্ষেত্রে আমাদের কিইবা করার আছে। আর তালিকার বিষয়ে সারা দেশেই এমন অভিযোগ উঠেছে।











































