Home আঞ্চলিক মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের যুবলীগ নেতার ঈদ উপহার প্রদান (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের যুবলীগ নেতার ঈদ উপহার প্রদান (ভিডিও)

2

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ রোববার বিকেলে মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। এ্যাড. তাজিনুর রহমান পলাশ নিজ হাতে এসব উপহার প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

মোড়েলগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহসভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ,

উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।