Home জাতীয় খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

9

 

ঢাকা অফিস।।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা নিয়ে নানান আলোচনা চলছে। এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া নির্বাচন করবেন নাকি রাজনীতি করবেন তা নির্ভর করবে আদালতের সিদ্ধান্ত ওপর।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে হাজী মুহাম্মদ মুহসীন হলের সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনীর আয়োজন করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের তিনি বলেন, মানবিক কারণেই বেগম খালেদা জিয়াকে জেলের বাইরে রাখা হয়েছে। বেগম জিয়ার রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত আদালতের।

আওয়ামী লীগ নয়, বিনএপিই পকেট উন্নয়নের রাজনীতি করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিনএপি নেতাদের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা আয়েশি জীবনযাপন করে না। দুর্নীতি আওয়ামী লীগ নয়, বিএনপি করে বলেও মন্তব্য তার। ডাকসু নির্বাচন না হওয়া বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা আসবে তাদের নিয়েই হবে আগামী নির্বাচন। জানান, প্রতিটি বিস্ফোরণের ঘটনা সরকার খতিয়ে দেখছে। বরিশাল বিএম কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর কবির নানক।