Home আঞ্চলিক হিন্দুধর্মীয় শাস্ত্র অনুযায়ী এক রাতে ৫০ বিয়ে!

হিন্দুধর্মীয় শাস্ত্র অনুযায়ী এক রাতে ৫০ বিয়ে!

70

খুলনাঞ্চল রিপোর্ট।।

হিন্দুধর্মীয় শাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসে বিয়ের অনুষ্ঠান হয় না। ফলে ২৪ ফাল্গুন (গতকাল বৃহস্পতিবার) ছিলো বাংলা ১৪২৯ সনের হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিয়ের শেষ শুভদিন। তাই ২৪ ফাল্গুন গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শেরপুর জেলা শহরে প্রায় অর্ধশত হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিয়ে না হলে বিয়ের পরবর্তী দিনক্ষণের জন্য ১৪৩০ সালের বৈশাখ মাস পর্যন্ত অর্থাৎ আরও প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। তাই অভিভাবকেরা নিজ সন্তানদের চলতি ফাল্গুন মাসের শেষ শুভ দিনে বিয়ের আয়োজন করেন। একদিনে একসঙ্গে এত বিয়ে অনুষ্ঠিত হওয়ায় পুরোহিত–সংকট দেখা দেয়। পাশাপাশি বাদ্যযন্ত্রীদেরও চাহিদা বেড়ে যায়। বিয়ের ধুম পাড়ায় বিয়েবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলো বাদ্য বাজনায় মুখর ছিলো। পাশাপাশি শহরে বিপুলসংখ্যক বরযাত্রীর আগমন ঘটে। দূরদূরান্ত থেকে আসা বরযাত্রীদের রাত যাপনের জন্য শহরের আবাসিক হোটেলগুলো ছিলো পরিপূর্ণ।

শেরপুরের বিশিষ্ট পুরোহিত বাবলু গোস্বামী বলেন, কথায় আছে, ‘শুভ কাজে বিলম্ব করতে নেই।’ ফাল্গুন মাসের শেষ দিনটিতে বিয়ে না হলে ছেলেমেয়ের অভিভাবকদের প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। এতে অনেক সময় নানা ধরনের বাধাবিপত্তি আসতে পারে। তাই এ চিন্তা মাথায় রেখে ছেলেমেয়ের অভিভাবকেরা বৃহস্পতিবারের শুভ দিনটিকে কাজে লাগিয়েছেন।