Home আঞ্চলিক রূপসা কলেজ এইচএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন

রূপসা কলেজ এইচএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন

18

 

নিজস্ব প্রতিবেদক।।

রূপসা কলেজে শিক্ষার্থী ১৯৯৭ এইচএসসি ১৯৯৯ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণ জয়ন্তী পালন,পুনর্মিলনী ও বার্ষিক বনভোজনের অনুষ্ঠান বাগেরহাটের চন্দ্রমহল রিসোর্টে ১০ মার্চ দিনব্যপি অনুষ্ঠিত হয়। সকালে বাগেরহাট হযরত খানজাহান আলী (রঃ) মাজার , ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে চন্দ্রমহলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,দুপুরের খাবার, র‍্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়।
মোঃজাহাঙ্গীর আলমের সহযোগিতায় দিদারুল ইসলাম ও আসাদুজ্জামান এর তত্বাবধানে ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রূপসা কলেজ ৯৭/৯৯ ব্যাচের সকল সদস্যরা প্রতিবছর বনভোজন অব্যাহত রাখতে ও আগামী বছরের বনভোজন এর স্থান নির্ধারণ করে দেয়।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগী করে লাভলু, মিজান,মামুন, মিঠু,নার্গিস,মদন প্রমূখ।