।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য, যমুনা টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার প্রবীর কুমার বিশ্বাসের মাতা করুণা রানী বিশ^াস (৭৩) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার পরলোকগমণ করেছেন। সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাসের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি।
শুক্রবার (১০ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাসের মাতা করুণা রানী বিশ^াস-এর আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
এড. বজলার রহমানের রোগমুক্তি কামনা
খুলনা মহানগর বিএনপির প্রবীন নেতা, ভাষা সৈনিক, প্রবীণ আইনজীবী এড. বজলার রহমান শারীরিক অসুস্থ অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রবীন বিএনপি নেতার আশুরোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।











































