Home আঞ্চলিক ১০দফা দাবিতে খুলনা বিএনপির মানববন্ধন শনিবার

১০দফা দাবিতে খুলনা বিএনপির মানববন্ধন শনিবার

7

খবর বিজ্ঞপ্তি।।
অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আজ ১১ মার্চ শনিবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
খুলনা মহানগর ও জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনের কে ডি ঘোষ রোডে এ কর্মসুচি পালন করবে। ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে বিএনপি ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। মানববন্ধন কর্মসুচি সর্বাত্মকভাবে সফল করতে খুলনাবাসি, মহানগর ও জেলা বিএনপির প্রতিটি ইউনিট এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর যথাসময়ে উপস্থিতি হওয়ার আহবান জানিয়েছেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৪ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে দলটি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১১ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ। ১০ দফা দাবি আদায় ও গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে দলটির এটি নবম কর্মসূচি।