Home খেলাধুলা ‘অনেকের হৃদয় জিতে নিয়েছেন এই নারী’

‘অনেকের হৃদয় জিতে নিয়েছেন এই নারী’

51

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল। পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের সমালোচনা করে শিরোনামে এসেছিলেন তিনি। বাবর সম্পর্কে ডুল বলেছিলেন, ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন বাবর আজম। ডুলের এমন মন্তব্যে পাকিস্তানে দারুণ আলোড়ন তৈরি হয়। এবার নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার হাসান আলির স্ত্রী সম্পর্কে মন্তব্য করে আলোচনায় এলন ডুল। তার মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

পিএসএলে গত মঙ্গলবার খেলা ছিল ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানের। আর সেই ম্যাচে হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান ডুল। ধারাভাষ্য দেওয়ার সময়ে সামাইয়া আরজুর প্রশংসা করেন তিনি। তার সতীর্থ ধারাভাষ্যকার তা শুনে হাসতে শুরু করেন।

সুলতানের রান তাড়া করতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে ম্যাচ জিতে নেয় ইসলামাবাদ। সেই সময়ে সাইমন ডুল ধারাভাষ্য দিচ্ছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জেতার পরে ইসলামাবাদ ইউনাইটেডের খেলোয়াড়, সমর্থকরা আনন্দে লাফাতে শুরু করেন। সেই সময়ে ক্যামেরা ধরা হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুর দিকে। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেন।

তখন সামাইয়াকে উদ্দেশে সাইমন ডুল বলতে থাকেন, ‘তিনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিত অনেকেরই হৃদয় নিয়েছেন এই নারী। দুর্দান্ত সৌন্দর্য। চোখ ফেরানো যায় না, এমন সৌন্দর্য। সেই সঙ্গে জয়টাও দুর্দান্ত।’