স্টাফ রিপোর্টার:
নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে অসহায় হয়ে পড়া খুলনা নগরীর বিভিন্ন স্থানের মানুষের পাঁশে দাড়িয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। প্রতিদিন খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শনিবার তেমনই কিছু অসহায় মানুষকে খাদ্য সহযোগিতা করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।খাদ্য সহযোগিতা কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা মোঃ পিয়াল, শংকর কুন্ডু, আলামিন খান, মোঃরায়হান শিকদার প্রমুখ।










































