দাকোপ (খুলনা) সংবাদদাতা:
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে খুলনার দাকোপে বেসরকারী এনজিও পাংগোনো পাংগোনো অনলুস সহযোগীতায় কর্মহীন ঘরবন্ধি অসহায় হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২টি সাবান ও ২টি মাস্ক বিতরন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় চালনা এম এম ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এখাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র কমিটি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার। এসময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, কাউন্সিলর দেবাশীষ ঢালী, শাহাবুদ্দিন মোল্যা, ম্যানেজার ছবি রানী সাহা, মিল্টন মন্ডল, দেবব্রত বিশ^াস, চন্দ্র শেখর মহালদার, কল্পনা ঘোষ, সাবিত্রি রায়সহ অনেকে।










































