Home আঞ্চলিক বিসিবির পরিচালক শেখ সোহেলের উদ্যোগে গল্লামারীতে ইফতার বিতরণ

বিসিবির পরিচালক শেখ সোহেলের উদ্যোগে গল্লামারীতে ইফতার বিতরণ

13

স্টাফ রিপোর্টার:

করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পরা মানুষ ও রোজাদারদের জন্য নিয়মিত ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল। খুলনা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণের অংশ হিসেবে শুক্রবার খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে গল্লামারী বাজার এলাকায় দ্বিতীয় দিনের মতন ইফতার বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রাজুল ইসলাম রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ১৮ নং আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, ২৫ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শিফার হায়দার, যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।