ক্রীড়া প্রতিবেদক:
করোনাভাইরাসের জেরে দেড় মাস যাবত বন্ধ হয়ে আছে বৈশ্বিক ক্রিকেট, বাংলাদেশেও ভিন্ন নয়। এই পরিস্থিতির কবে প্রত্যাশিত উন্নতি হবে আর কবে ক্রিকেট ফিরবে মাঠে, তার কোনো ঠিকঠাক নেই। ক্রিকেটারদের মত বাংলাদেশ দলের কোচরাও তাই যার যার ঘরে সময় কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে কোচদের বেতন কাটার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের বেতন কাটার এই পরিকল্পনা অবশ্য অযৌক্তিক নয়। খেলাধুলা বন্ধ থাকায় বোর্ডের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, কোচদের কোনো কাজই করতে হচ্ছে না। এমন পরিস্থিতি কয়দিন চলবে, অনুমান করাও দুঃসাধ্য। জিম্বাবুয়ে সিরিজের পর কোচরা ফিরে গেছেন নিজ নিজ দেশে। তাদের কাজ শুরুর আগে এখন বাংলাদেশের পাশাপাশি নিজ নিজ দেশের পরিস্থিতিও বিবেচনা করতে হবে। এমন অচলাবস্থা দীর্ঘদিন চললে কোচদের নিয়মিত নির্ধারিত পারিশ্রমিক পরিশোধ করা কঠিন হয়ে উঠতে পারে; তা বিসিবি কেন, যেকোনো বোর্ডের জন্যই।
ক্রিকেট অপারশেন্স কমিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন পরিচালক আকরাম খান সংবাদমাধ্যমকে দেওয়া সাাতকারে বলেন, ‘পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে, আমরা হয়ত কোচদের সাথে চুক্তি ও পারিশ্রমিকের ব্যাপারটি নিয়ে বসব। বছরের পাঁচ-ছয় মাস বন্ধেই কাটিয়ে ফেললে দেখতে হবে দুই পরে উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে।’
বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যদের মধ্যে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিজিও জুলিয়ান ক্যালেফেতোর সাথে বোর্ডের বার্ষিক চুক্তি। অন্যদিকে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নিল মেকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে নির্দিষ্ট দিনের চুক্তি।
ক্রিকেট মাঠে ফিরছে ২২ মে
ক্রীড়া প্রতিবেদক
গোটা বিশ্বটাই যেন প্রায় স্থবির হয়ে আছে। স্বাভাবিক জীবন যাত্রা থমকে দিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরেই থাকছেন অনেকে। বন্ধ খেলাধুলা। কবে ফের সবকিছু স্বাভাবিক হবে উত্তর নেই। তবে এরইমধ্যে ক্রিকেট ফিরছে মাঠে। তেমনই সুখবর মিলল।
সবকিছু ঠিক থাকলে ২২ মে মাঠের লড়াইয়ে দেখা যাবে দুই ক্রিকেট দলকে। ভিন্সি প্রিমিয়ার লিগ (ভিপিএল) টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হবে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস। গত মার্চের পর আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশে আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে এই প্রথম বসতে যাচ্ছে কোনো টুর্নামেন্ট। স্বীকৃত কোনো ক্রিকেট ম্যাচ সবশেষ হয়েছে গত ১৫ মার্চ। পাকিস্তান সুপার লিগের সেই ম্যাচের পর থেকেই করোনার কারণে মাঠের বাইরে ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে টি-টেন ক্রিকেটের এই টুর্নামেন্ট ভিপিএল। ২২ মে শুরু হয়ে শেষ ৩১ মে। ১০ ওভারের এই ক্রিকেটে থাকবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৬টি দল। মোট ম্যাচ ৩০টি। তারকা ক্রিকেটাররাও খেলবেন এই টুর্নামেন্টে। যার মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, ওবেড ম্যাককয় ও সুনিল আমব্রিস। অবশ্য অন্য দেশের ক্রিকেটারদের দেখা যাবে না লড়াইয়ে।
তবে শঙ্কার কথা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ করোনামুক্ত নয়। খোদ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে এখন অব্দি পাওয়া গেছে ১৮জন করোনা রোগী। যদিও কঠোর নিয়ম মেনে চলছেন সবাই। এরইমধ্যে সুস্থ হয়েছেন ১০জন। এ কারণেই গ্যালারিতে বসে এই টুর্নামেন্টের ম্যাচও দেখতে পাবেন দর্শকরা। একইসঙ্গে অনলাইনেও সরাসরি সম্প্রচার হবে ভিপিএলের প্রতিটি ম্যাচ।
ক্লাবগুলোর জন্য সাহায্য চেয়েছে বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে লিগগুলো। এতে কম-বেশি তিগ্রস্ত হচ্ছে সবাই। কবে নাগাদ পরিস্থিতি ঠিক হবে, এরও নিশ্চয়তা নেই। তার ওপর বেশিরভাগ কাবই চলে অনুদানে। এর ফলে কাবগুলোকে আর্থিক দিক দিয়ে হিমশিম খেতে হচ্ছে।
এখন কাবগুলো যেন পরিস্থিতি সামাল দিতে পারে, সেজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সাহায্য চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ছাড়াও জেলার কাবগুলোর জন্য এই সহায়তা চেয়েছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আমরা আগেই কাবগুলোর জন্য মন্ত্রণালয়ের কাছে আর্থিক সাহায্যের জন্য চিঠি দিয়েছি। করোনার এই সময়ে কাবগুলোর অনেকের অবস্থাই খারাপ। তাই এই পরিস্থিতিতে যদি কিছু সাহায্য পাওয়া যায়, তাহলে হয়তো কিছুটা হলেও তারা উপকৃত হবে।’
নতুন চুক্তির অপোয় জেমি ডে
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে আজ। নতুন করে আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ পর্যন্ত ডে যদি নতুন চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারেন, তাহলে জাতীয় দলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা চার বছর কাজ করার কীর্তি গড়বেন তিনি।
ডের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বাফুফে। ইংলিশ কোচ নিজেই জানিয়েছেন বিষয়টি, ‘বাফুফে থেকে চুক্তির কাগজ পাওয়া বাকি আছে। সেটা স্বারিত হয়ে আসলেই আমার পালা।’ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও শোনালেন একই কথা, ‘আমরা আজকালের মধ্যে সবকিছু ফাইনাল করে ফেলব। তারপর ডের সঙ্গে ভিডিও কল করে চূড়ান্ত করব।’
নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে ম্যাচ উইনিং সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ অসহায়-দুস্থদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নিয়েছিলেন আশরাফুল। ফেসবুক পেজ ‘অকশন ফর অ্যাকশন’-এ প্রথমে শুক্রবার ব্যাটটি নিলামে তোলার কথা বলা হয়। এরপর দুই দিন পিছিয়ে সোমবার নিলামের তারিখ পুনঃনির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত আর নিলাম কার্যক্রমে অংশ নেননি তিনি।
মুশফিকের ব্যাটের নিলাম নিয়েই মনে প্রশ্ন জন্মেছে তার। মুশফিক তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছেন। কিন্তু বিডে বেশিরভাগ দামই উঠেছে ‘ভুয়া আইডি’ থেকে। এই ভুয়া দরের কারণেই আশরাফুল নিলামের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। আশরাফুল নিজেই শোনালেন সেই কথা, ‘ভালো একটি উদ্দেশ্য নিয়েই নিলামে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু মুশফিকের নিলাম নিয়ে যা হচ্ছে, তাতে করে আগ্রহ হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা এই প্রক্রিয়াটা আমার কাছে পরিষ্কার নয়।’
জার্সি নিলামে তুলতে চান জামাল ভূঁইয়াও
ক্রীড়া প্রতিবেদক
করোনা মোকাবিলায় সঙ্গী হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। দেশের বাইরে থাকলেও এরই মধ্যে প্রায় ৪০০ পরিবারকে সাহায্য করেছেন। এই সাহায্যের পরিসর আরও বাড়াতে নিলামের পথে হাঁটছেন তিনি। নিজের ৬ নম্বর জার্সিটি নিলামে তুলতে চাইছেন।
এই জার্সিটি বিশ্বকাপ বাছাই পর্বের-ই একটি স্মারক। বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপে এই জার্সি পরেই নেতৃত্ব দিয়েছিলেন। যে ম্যাচটিতে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। দুর্ভাগ্য শুরুতে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামালদের। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে।
৪০০ পরিবারের পাশে জামাল ভূঁইয়া
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের মাঝে ছুটি পেতেই ডেনমার্কে ফিরে গেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। তবে মন পড়ে আছে তার বাংলাদেশে। অসহায় মানুষদের জন্য মন কাঁদছে তার। ডেনমার্কে থাকলেও নিজের দায়বদ্ধতার জায়গা থেকে ঠিকই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মিডফিল্ডার।
জামালের নির্দেশনা অনুযায়ী তার চাচাতো ভাই জুনায়েদ ভুঁইয়া এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। আপাতত ৩০০ অসহায় পরিবারকে চাল, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। ঈদের আগে আরও প্রায় ১০০ পরিবারকে দেওয়া হবে এক হাজার করে টাকা।
আরেক দুঃসংবাদ হাসান আলির
ক্রীড়া প্রতিবেদক
বিপদ যখন আসে, তখন একটার পর একটা আসতেই থাকে। এমনই বিপদের মুখে এখন হাসান আলি। পাকিস্তানি এই পেসার সদ্যই বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। এরই মধ্যে আরেক দুঃসংবাদ। চোটের কারণে কমপে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। সবমিলিয়ে ক্যারিয়ারে বড় এক ধাক্কা পাকিস্তানের ২৫ বছর বয়সী এই পেসারের।
২০১৯ সালে পিঠ আর পাঁজরের চোটের কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন হাসান আলি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশ্য ফিরেছিলেন, কিন্তু এখন সেই পুরোনো চোট আবারও জেগে ওঠেছে। হাসান আলির সার্বণিক অবস্থা পর্যবেণে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চোটের ধরণ কি এবং অস্ত্রোপচার করাতে হবে কি না, সেসব বিষয়ে নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ নেবে বোর্ড।
নতুন নিয়মে সুবিধা পাবে বাংলাদেশের দুই ক্লাব
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস পরবর্তী সময়ে ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে বদলি খেলোয়াড়ের নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। নতুন নিয়মে ২০২০ সালে অনুষ্ঠিত ঘরোয়া ফুটবলে ৯০ মিনিটের খেলায় ৫ খেলোয়াড় বদলি করা যাবে। আগের নিয়ম অনুযায়ী খেলোয়াড় বদলানো যেত সর্বোচ্চ ৩ জন।
নতুন এই নিয়মটি চাপিয়ে না দিয়ে সদস্য দেশগুলোর ইচ্ছের ওপর ছেড়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশের ফুটবলে পাঁচ বদলির বিষয়টি এখনো অনুমোদন হয়নি। তবে নতুন নিয়মেই খেলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। করোনার কারণে মার্চে স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। লিগের ভবিষ্যত জানা যাবে ১৭ মে। স্থানীয় ফুটবলারদের নিয়েও হতে পারে নতুন কোনো টুর্নামেন্ট।
স্বাভাবিকভাবে যে দলগুলোর রিজার্ভ বেঞ্চে বেশি শক্তিশালী, তারাই পাঁচ বদলির বেশি সুবিধা নিতে পারবে। এই েেত্র বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডকে এগিয়ে রাখছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারি টিটু।
রোনালদো-দিবালাদের লিগ শুরু ১৩ জুন
ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান লিগের অনেক খেলোয়াড় আগেই করোনায় আক্রান্ত হন। যাদের মধ্যে ছিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাসহ কয়েকজন। গত সপ্তাহে ফিওরেন্তিনার তিনজন করে খেলোয়াড় ও স্টাফের সঙ্গে তুরিনোর একজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন অনুশীলন থেকে। তারপরও বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে লিগের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে ১৩ জুন থেকে শুরু হবে অসমাপ্ত সিরি ‘আ’র খেলা। তবে অবশ্যই শর্ত মেনে, সরকারের অনুমোদন সাপে।ে
দলগুলো এপ্রিলের প্রথম সপ্তাহে খেলোয়াড়দের অনুশীলন মাঠে পাঠায় ব্যক্তিগতভাবে (একলা) অনুশীলনের জন্য। সম্প্রতি শুরু হয়েছে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন। আগামী সোমবার ১৮ মে থেকে শুরু দলগত অনুশীলন। জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুশীলনে নামার জন্য অপো করতে হবে ওই ১৮ মে পর্যন্তই। কারণ মাদেইরা (পর্তুগাল) থেকে ৪ মে রাতে ইতালিতে ফিরে তাকে অবশ্যপালনীয় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বাসায়।
এমাসেই অনুশীলন শুরু করছে ইংল্যান্ড ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রকোপে থমকে থাকা ক্রীড়াঙ্গনের প্রাণ ফেরাতে চেষ্টার কমতি রাখছে না দেশগুলো। ব্যাট-বলের লড়াই কবে সচল হবে তা কেউ জানে না, আর পরিস্থিতি যদি স্বাভাবিকও হয় তবুও কি সঙ্গে সঙ্গে মাঠের ক্রিকেটে লড়াই করার মতো ফিটনেস ক্রিকেটারদের থাকবে।
কারণ ঘরে বসে ক্রিকেটাররা যতই নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করুক, সেটা স্বাভাবিকভাবেই পর্যাপ্ত নয়। ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আর তাদের ক্রিকেটারদের ঘরে বসিয়ে রাখতে চায় না। তাই আগামী ২০ মে থেকে ৩০ জন ক্রিকেটার নিয়ে স্বতন্ত্র ট্রেনিং সেশন শুরু করতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ইসিবির অধীনে ৩০ ক্রিকেটার ব্যস্ত থাকবেন ব্যাট-বলের অনুশীলনে। চুক্তিবদ্ধ ক্রিকেটারের সঙ্গে ৩০ জনের তালিকায় আছেন চুক্তির বাইরে থাকা অনেক ক্রিকেটার।
অর্জুন পুরস্কারের জন্য এগিয়ে বুমরা
ক্রীড়া প্রতিবেদক
ভারতের পেসার জসপ্রিত বুমরার নামই পাঠানো হচ্ছে বিসিসিআই-এর তরফে অর্জুন পুরস্কারের জন্য। গত বছরই তার নাম পাঠানো হলেও পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। গত বছর বুমরার দারুণ পারফর্মেন্সের নিরিখেই তাকে বাছা হতে পারে বলে শোনা যাচ্ছে।
তার সঙ্গে যোগ হতে পারে ওপেনার শিখর ধাওয়ানের নামও। ২০১৮তে তার নাম পাঠানো হলেও পুরস্কার পাননি। বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছেন, গত বছর আমরা তিনটি নাম পাঠিয়েছিলাম। তার মধ্যে ছিল বুমরা, জাদেজা ও মহম্মদ শামি। বুমরা বাদ পড়ে গিয়েছিলেন, কারণ তার আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দু’বছরই হয়েছিল। এবং এই বিভাগে মনোনয়ন পাঠানোর জন্য কম করে তিন বছর সর্বোচ্চ পর্যায়ে অংশ নিতে হয়। বুমরা গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর সম্পূর্ণ করেছে।
এক বছর নিষিদ্ধ বিসিয়েডিন
ক্রীড়া প্রতিবেদক
ড্রাগ টেস্টে ধরা পড়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইউক্রেনের ফুটবল স্ট্রাইকার আর্তেম বিসিয়েডিন।
গত ফেব্রুয়ারিতে এই ২৪ বছর বয়সী স্ট্রাইকারের শাস্তির বিষয়টি ঘোষনা দিয়েছিল ইউক্রেনিয়ান কাব ডায়নামো কিয়েভ। তবে উয়েফার নিশ্চয়তার অপোয় তারা এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছরের উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বিসিয়েডিন খেলতে পারবেন। গত নভেম্বরে মালমোর বিপে উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বিসিয়েডিনের দেহে নিষিদ্ধ দ্রব্যের অস্তিত্ব ধরা পড়ে।
মুক্তির ণ গুনছেন রোনালদিনহো
ক্রীড়া প্রতিবেদক
৭০ দিনের বন্দিজীবন শেষ হতে যাচ্ছে রোনালদিনহোর। তার আইনজীবী জানিয়েছেন, দুই মাসের বেশি আটক থাকার পর দেশে ফেরার অনুমতি পেতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, তদন্তে দোষী প্রমাণিত হলে বার্সেলোনা, এসি মিলান ও পিএসজি’র সাবেক তারকা রোনালদিহো ও তার ভাই রবের্ত ডি আসিস মরেইরাকে পাঁচ বছরের জেল হতে পারে। এর আগে গত ৭ মার্চ ভুয়া পাসপোর্ট বহনের দায়ে প্যারাগুয়ের আসুসিওনে পুলিশের হাতে গ্রেপ্তার হন রোনালদিনহো ও তার ভাই। এ কাজে সম্পৃক্ত আরও ১৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বিচারক। জানিয়েছেন, এই মামলার তদন্ত শেষ হতে ছয় মাসের মতো সময় লাগতে পারে।








































