স্টাফ রিপোর্টার:
খুলনায় ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় লজেস্টিক সাপোর্ট, আইনজীবীদের প্রশিক্ষণ, শুনানির জন্য আইনজীবীদের কম্পিউটার ল্যাপটপ, স্ক্যানার, হেডফোন, এন্ড্রয়েড সেট ও সকল আইনজীবীর ই-মেইল ও ইন্টারনেট সংযোগ না থাকায় ভার্চুয়াল কোর্টের বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে বাঁধার সম্মুখিন হওয়ায় তলবী সভা আহবান করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহবান জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরম।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সাধারণ সম্পাদক মোল্যা গোলাম মওলা স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের স্বাক্ষরীত একটি দরখাস্ত সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়েছে।
দরখাস্তে সমিতির সাধারণ আইনজীবীরা উল্লেখ করেছেন, করোনা ভাইরাসের প্রদুর্ভাবে বাংলাদেশ এখন সংকটের মুখে। সকল প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর বর্তমানে সরকার গার্মেন্টসসহ কিছু অফিসিয়াল কার্যক্রম চালু করেছে।
আমাদের আদালতে পুর্বের ন্যায় কার্যক্রম শুরু না করে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ অনুযায়ী ভার্চুয়াল কোর্ট চালু করেছে। কিন্তু বারের অধিকাংশ আইনজীবীর উক্ত কার্যক্রম পরিচালনার জ্ঞান নেই। এছাড়াও কম্পিউটার ল্যাপটপ, স্ক্যানার, হেডফোন, এন্ড্রয়েড সেট ও ইন্টারনেট সংযোগ কিনে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরিচালনার সামর্থ্য নেই।
ফলে পুর্বের পদ্ধতিতে আদালত পরিচালনা করে আইনজীবী ও জনগণের ক্ষতি লাঘবে তলবী সভা আহবান করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের এক প্রেস বিজ্ঞপ্তিতে সপ্তাহে এক বা দু’দিন শারীরিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কোর্ট পরিচালনা ও জেলে বন্ধি ৮০% আসামিকে মুক্তি দানের জন্য আহবান জানানো হয়েছে।








































