Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

61

খুলনায় ভার্চুয়াল বিচার কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

খুলনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির মাধ্যমে ভার্চুয়াল কোর্টের বিচারিক কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কণিকা বিশ্বাস। এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম, মো. শাহীদুল ইসলাম, ড. আতিকুস সামাদ ও তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।   

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বিপুল চন্দ্র জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ অনুযায়ী ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে উদ্বোধনী দিনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এতে ৩৫টি মামলায় ৩০জন আসামির জামিন মঞ্জুর হয় এবং ৫জন আসামির জামিন নামঞ্জুর হয়। জামিনের আদেশ প্রদান করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ। সকাল ১০টা থেকে শুরু করে আদালতের কার্যক্রম চলে দুপুর ২টা পর্যন্ত।  এখন থেকে প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

করোনা প্রতিরোধে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট শপিংমল বন্ধে লিফলেট বিতরণ

যশোর অফিস

করোনা প্রতিরোধে শারীরীক দূরত্ব বজায় রেখে ও নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট,মার্কেট ও শপিংমল খোলা রাখার শর্তাবলী সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেছে যশোরের পুলিশ। বুধবার বিকেলে যশোর শহরের গোহাটা রোডস্থ সিটি প্লাজা হতে লিফলেট বিতরণের কার্যক্রম  শুরু করেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এ সময় পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরনের কার্যক্রম শহরের বিভিন্ন স্থানে চালানো হয়।

যশোরে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা বাবু নিহতের ঘটনায় পুলিশের ৩ মামলা

যশোর অফিস

যশোর সদর উপজেলার চাঁচড়া সাড়াপোলগামী সড়কের কালাবাগ  মোড় নামক স্থানে বন্দুকযুদ্ধে মন্ডলগাতি কৃষ্ণবাটি গ্রামের বাবু (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহতের ঘটনায় কোতয়ালি থানায়  অজ্ঞাতনামা ৬/৭জন উল্লেখ করে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি হত্যাসহ সরকারী কাজে বাধা প্রদান করে আক্রমন,অপরটি অস্ত্র আইনে এবং আরেকটি মাদক আইনে। মামলা তিনটির বাদি  হয়েছেন, যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শাহিদুল ইসলাম। কোতয়ালি মডেল থানার মামলা নং  ৩০,৩১ ও ৩২। তারিখঃ ১২/০৫/২০ ইং।

মামলা গুলির বাদি এসআই  শাহিদুল ইসলাম উল্লেখ করেছেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানতে পারেন যশোরের চাঁচড়া বাজার থেকে সাড়া পোলগামী সড়কের কালাবাগ মোড় থেকে পূর্বদিকে বকুলনগর গ্রামের দিকে রাস্তার কালভার্টের কাছে একদল মাদক বিক্রেতা মাদক ও অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘঠিত করারজন্য অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে ফোর্স নিয়ে সেখানে গেলে পুলিশি উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশের ওপর গুলি বর্ষণকরে। সে সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা কনস্টেবল আবু বক্কার ও খাইরুল ১০ রাউন্ড গুলি ছুড়লে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। তবে একজনকে গুলিবিদ্ধ অবস্থা পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে ওই রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে ওই যুবকের নাম বাবু (৪০)। তিনি মন্ডলগাতী কৃষ্ণবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ৪টি হত্যাসহ ১৩টি মামলার আসামি।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, ৫৪ পিস ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে।

যশোরের চৌগাছায় চাতালের পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

যশোর অফিস

যশোরের চৌগাছার পুড়াপাড়া বাজারের  চাতালের পানির হাউজে পড়ে জান্নাতী (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পুড়াপাড়া বাজারের পোল্ট্রি ফিড ব্যাবসায়ী ও বাজারের পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের জনি হোসেনের মেয়ে।

বুধবার বেলা ১১ টার দিকে পুড়াপাড়া কাঠগড়া কলেজের পাশের সেলিমের চাতালের একটি পানির হাউজে ডুবে তার মৃত্যু হয়। মেয়েটির পিতা জনি হোসেনের উদ্ধৃতি দিয়ে পিতার বন্ধু মোঃ রমজান বলেন, বুধবার সকালে বাচ্চাটির দাদি পুড়াপাড়া বাজারে যান, আর মা ঘরের মধ্যে ছিলেন। এর কোন এক সময় বাচ্চাটি হাটতে হাটতে বেরিয়ে পড়ে। এরপর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের সেলিমের চাতালের পানির হাউজ থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান,  চাতালটির হাউজে ওই পরিবারের সদস্যরা মাঝে মধ্যে গোসল করতেন। শিশুটি হয়ত দাদিকে খুঁজতে খুঁজতে কোন ভাবে সেখানে গিয়ে থাকতে পারে।

স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাফায়াতের অকাল প্রয়াণে যবিপ্রবি উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

দুরারোগ্য কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ¯œাতকোত্তর শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাফায়েত হোসেন রক্তিমের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সাফায়াতের সহপাঠীরা জানিয়েছেন, বুধবার বেলা আড়াইটার দিকে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফায়াতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য কিডনি জটিলতায় ভুগছিলেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু সাফায়াতের দুটি কিডনির কার্যকারিতায় প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। সাফায়েত শুধু মেধাবীই ছিলেন না, তিনি ছিলেন বিশ^বিদ্যালয়ের মূল ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড়। সাফায়াতের মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এক শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আমার সন্তান সমতুল্য মনে করি। তাঁর মৃত্যুতে বিশ^বিদ্যালয় একজন মেধাবী সন্তানকে হারালো। সাফায়েতের পাশে দাঁড়াতে আমরা সকলে মিলে চেষ্টা করেছি। বিশেষ করে তাঁর সহপাঠীরা যে নিরন্তন চেষ্টা করেছে, তা বিশ^বিদ্যালয়ের ইতিহাসে নজির হয়ে থাকবে। আমি সাফায়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে সাফায়াত হোসেন রক্তিমের অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছে।

যশোরে হত্যার উদ্দেশ্যে বৃদ্ধকে মারপিট

যশোর অফিস

যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় এক বৃদ্ধের জমির ধান জোর পূর্বক কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, ওই বৃদ্ধ ও তার ভাইকে বেধড়ক মারপিট করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে ওই বৃদ্ধ ও তার ভাই। হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে বলে দাবি জখম পরিবারটির।

হাসপাতাল সূত্র জানা গেছে, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া খাটবাড়িয়া গ্রামের বৃদ্ধ আলহাজ্ব আজিজুল হক তার জমির ধান কাটতে যায়। এসময় ওই গ্রামের দুর্বৃত্ত মৃত লোকমান মাস্টারের ছেলে রিপন, তোতা ও মুকুলসহ ডাকাতিসহ একাধিক মামলার আসামি চাতক ও সবুজ তাদের উপর হামলা করে। আজিজুল হকের ভাই মোজাম্মেল হক ঠেকাতে আসলে তার উপরও হামলা করে। এসময় আত্মচিৎকার দিলে হামলাকারীরা তাদেরকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে কথা হয় বৃদ্ধ আজিজুল হকের ভাই আলহাজ্ব ইমামুল হকের সাথে। তিনি বলেন, হামলাকারীরা খুবই দুর্ধৃর্ষ। তারা খুবই খারাপ মানুষ। তারা আমাদের জমি দখল নিতে চাই। এর আগেও তারা বেশ কয়েকবার আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের বিষয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

হামলা বিষয়ে জানতে চাইলে আজিজুল হকের ছেলে হুমায়ূন কবীর বলেন, হামলাকারী চাতক ও সুবজ ডাকাত। তারা ডাকাতির মামলার আসামি। এসব ডাকাতদের সাথে এক হয়ে রিপন, তোতা ও মুকুল আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার বাবাকে হত্যা করে আমাদের জমি দখল নিতে চায়। ওরা আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।

যোগাযোগ করা হলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করা হয়েছে।

  ফুলতলায় গ্রাম আদালতের সচেতনামুলক কার্যক্রম অব্যাহত

ফুলতলা প্রতিনিধি  

  স্থানিয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর বাস্তবায়নে এবং ইউরোপীয় ,ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের আর্থীক ও কারিগরি  সহায়তায় সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পরে আওতায় ফুলতলা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে । কিন্তু মরনব্যাধি করোনা ভাইরাসে কারনে গ্রাম আদালতের কার্যক্রম বন্দ থাকায় গ্রাম আদালত সহকারি বৃন্দ  করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জনসচেতনার জন্য বিভিন্ন এলাকায় পোষ্টার লিফলেট বিতরন করছে । এছাড়াও তারা ইউনিয়ন পরিষদের ত্রান কার্যক্রম ও ভাতাভোগিদের ভাতা প্রদান কার্যক্রমে সহযোগিতা দিয়ে যাচ্ছে । গ্রাম আদালত সহকারি হিসেবে আটরা গিলাতলা ইউনিয়নে শেখ আরজু হোসেন, দামোদার ইউনিয়নে রিম্পা খাতুন, জামিরা ইউনিয়নে সাবিনা খাতুন,ফুলতলা ইউনিয়নে ইসমত আরা   দায়িত্ব পালন করছে ।

মহেশপুরের প্রতিবন্ধী স্কুল ও শ্রমীকদের মধ্যে এম,পি চঞ্চলের খাদ্য সামগ্রী বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

সারা বিশ্বে মহামারী ভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে একটি প্রতিবন্ধী বিদ্যালয় ও শ্রমীকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতিরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

গতকাল মঙ্গলবার সকালে মহেশপুরের নাটিমা ইউনয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে চাল,সেমাই-চিনিসহ খাদ্য সামগ্রী বিতিরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতিরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

খাদ্য সামগ্রী বিতিরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার প্রমুথ।

এর পুর্বে মহেশপুর বাসষ্টা-ে ১০০ জন বাস,ট্রাক,মাইক্রো ও মিশুক শ্রমীকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতিরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমীক লীগের নেতা ব্যাংক ব্যবস্থাপক হুমায়ুন কবির,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবু হানিফ প্রমুখ।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে মামলা ও জরিমানা আদায়

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ সহ অন্য জেলা থেকে যাহাতে লোকজন চলাচল না করতে পারে তার জন্য বুধবার দুপুর ১২টায় পুরাতন রূপসা-বাগেরহাট সড়কের ছোট বাহিরদিয়ার চারাবটতলা নামক স্থানে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযাগে কয়েকটি মটরসাইকেল চালককে জরিমানা করা হয়। এসময় আদালতকে সহযোগীতা করেন মডেল থানা পুলিশের এএসআই তারক কুমার, পেশকার মোঃ রুস্তুম আলী শেখ, প্রোসেসম্যান উজ্জল চক্রবর্তী সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাটে শিক্ষার্থীদের বাড়ীতে বিস্কুট পৌঁছে দিচ্ছেন এনজিও

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা দুর্যোগের কারনে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্দ রয়েছে তখন দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের বাড়ীতে বাড়ীতে যেয়ে বিস্কুট পৌছে দিচ্ছেন আরআরএফ এনজিও। বুধবার বেলা ১১টায় ফকিরহাট খড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্কুট বিতরণকালে উপস্থিত ছিলেন বাগেরহাট দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী তাপস কুমার সাধু, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার উজ্জল কুমার রায়, ফিল্ড মনিটরিং অফিসার উত্তম হালদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনু তালুকদার, সহকারি শিক্ষক জয়ান্ত কুমার দত্ত, সাইফুন্নেছা খাতুন সহ অন্যান্যরা। এদিন ১১৬জন শিক্ষার্থীদের মাঝে প্রতিজনকে ৫০প্যাকেট করে বিস্কুট প্রদান করা হয়েছে। অনুরুপ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০প্যাকেট করে বিস্কুট প্রদান করা হয়েছে।

ফকিরহাটে একই রাতে গরু ও দোকান চুরি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যে বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেই চলেছে। চুরি যেন থামছে না। এই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতের কোন এক সময় চোর চক্রটি কাঠালতলা মোড় এলাকায় অবস্থিত ইমরান টেলিকমের দোকানের সাটারের তালা ভেংগে ভেতরে প্রবেশ করে নগদ ৭০হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর কয়েকটি নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ইমরান হাসান জানিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী মডেল থানায় লিখিত অভিযাগে করেছেন। অপরদিকে একই দিন রাতে টাউন নওয়াপাড়া মাছ কোম্পানীর পাশের্^ মোঃ মুজিবুর রহমানের গোয়াল ঘর হতে একটি এড়ে গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৫হাজার টাকা। উল্লেখ্য, গত সোমবার টাউন-নওয়াপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্রের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও সম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক চুরির খবর পাওয়া গেছে। ভুক্তভোগীরা মডেল থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলেও কোন সুফল পাওয়া যাচ্ছেনা। এতে এলাকাবাসি মধ্যে চোর আতংক বিরাজ করছে।

মহেশপুরে চাতালের পানির হাউজে ডুবে দেড় বছরের শিশু জান্নাতীর করুন মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের সেলিমের চাতালের পানির হাউজে পড়ে জান্নাতী (১৬ মাস) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। জান্নাতী উপজেলার পোড়াপাড়া বাজারের পোল্ট্রি ফিড ব্যাবসায়ী শ্যামনগর গ্রামের জনি হোসেনের কন্যা।

পরিবরি ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,বুধবার ১১টার দিকে পুড়াপাড়া কাঠগড়া কলেজের পাশে সেলিমের চাতালের একটি পানির হাউজে ডুবে তার মৃত্যু হয়।

শিশুটির পিতার বন্ধু জিএস জানান,বুধবার সকালে শিশুটির দাদি পুড়াপাড়া বাজারে যান আর মা ঘরের মধ্যে ছিলেন। এর কোন এক সময় শিশুটি হাটতে হাটতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজির এক পর্য়ায়ে বাড়ীর উত্তর পার্শ্বের সলিমের চাতালের পানির হাউজ থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তারা আরো জানান চাতালটির ঐ পানির হাউজে ওই পরিবারের সদস্যরা মাঝে মাঝে গোসল করতেন। শিশুটি হয়তো দাদিকে খুজতে খুজতে কোন ভাবে সেখানে গিয়ে থাকতে পারে।

স্থানীয় মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছে।  

কেশবপুরে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে কেশবপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলার সভাকক্ষে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৮৬ পরিবারের মাঝে চাউল, ডাউল, তৈল, চিনি, চিড়া, সোলা, সাবান ও লবণ বিতরণ করেন যশোর জেলা পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন।

উল্লেখ্য ইতিপূর্বে যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ন কেন্দ্রে ১ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, প্যানেল চেয়ারম্যান গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

কেশবপুরে আরো এক নার্সের দেহে করোনা সনাক্ত

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন সিনিয়র নার্সের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় সন্দেহজনকভাবে তার নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়েছিল। বুধবার সকালে তার করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। কেশবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। তবে কেশবপুর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন।

কেশবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, আক্রান্ত ওই সিনিয়র নার্সকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। কেশবপুরে করোনাভাইরাস শনাক্ত ১৩ জনের মধ্যে ১০ জন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী। একজন প্রাইভেট কিনিকের স্বাস্থ্যকর্মী।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে ১০ জন সুস্থ্য হয়ে সোমবার বিকালে বাড়িতে ফিরেগেছেন। এদের মধ্যে কেশবপুর হাসপাতালের দুইজন মেডিকেল অফিসার, দুইজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্যকর্মী, একজন স্টোরকিপার, একজন বাইরের কিনিকের কর্মচারী, একজন শহরের সোলানী ব্যাংক এলাকার যুবক এবং ধর্মপুর গ্রামেরএক গৃহবধূ। তবে নতুন আক্রান্ত নার্স-সহ বাকি ৩ জনকে আইসোলেশনে রয়েছেন।

করোনা পরিস্থিতিতে দরিদ্র খেয়াঘাটের মাঝিমাল্লাদের মাঝে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে নিতান্তই দরিদ্র খেয়াঘাটের মাঝিমাল্লাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বুধবার দুপুরে মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের রামপালস্থ ডাকরা-কালিগঞ্জ খেয়াঘাটের মাঝিমাল্লাদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন তার ছোট ভাই শেখ ফিরোজ কবির । এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল থানা বিএনপির দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস,এম আব্দুল্লাহ ও পেড়িখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু হায়াত মেম্বরসহ অন্যান্যরা।

ড. শেখ ফরিদ বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার কর্মসূচীর অংশ হিসেবেই বুধবারও প্রায় অর্ধশতাধিক দরিদ্র মাঝিমাল্লাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। এছাড়া এর আগে মোংলা ও রামপালের ২ হাজার ৫শ ৫২টি পরিবারের মাঝেও তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যানের ৩শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের নিজস্ব অর্থায়নে ৩শ হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বুধবার সকালে লক্ষ্মীখোলা কাগজী বাড়ী প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, সাবান ও ৭ প্রকারের সব্জি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, বিভূতি ভূষণ সানা, এমএম আজিজুল হাকিম, সাংবাদিক আকরামুল ইসলাম, প্রভাষক বাবলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, গাউসুল হক সানা, প্যানেল চেয়ারম্যান জি,এম, তাজ উদ্দীন, জেলা ছাত্রলীগ নেতা প্রার্থ প্রতীম চক্রবর্তী ও মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, প্রসেনজিৎ, আনিসুল হক মোল্লা, দিনার, মনিরুল ইসলাম, নয়ন, শামীম। উল্লেখ্য, চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে প্রায় ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

পাইকগাছায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় যুবক-যুবতি আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী যুবক যুবতিকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে। মঙ্গলবার রাত ১০টা উপজেলার ভিলেজ পাইকগাছায় ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা পাতড়াবুনিয়া গ্রামের শহিদুল সরদারের মেয়ে ভিলেজ পাইকগাছায় নানার বাড়ীতে বেড়াতে আসে। প্রতিবেশী নানা সাইফুল্লার গাজীর বাড়িতে রাতে বেড়াতে গেলে প্রতিবেশি রফিকুল সরদারের ছেলে আকিবুর রহমান রাজ ঔ মেয়ের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। এএসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ধৃতদের নামে থানায় মামলা দিয়েছে। ওসি এজাজ শফি জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক যুবক যুবতিকে ফৌঃ কাঃ ৫৭ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় প্যারালাইজডে আক্রান্ত চাচাকে ফেলে গেলো ভাইপোরা : পুলিশের উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় প্যারালাইজডে আক্রান্ত চাচা দুলাল (৭০)কে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে গদাইপুর বাজারে তার ভাইপোরা ফেলে রেখে যায়। মঙ্গলবার রাতে ভাইপো সরোজিত সহ অন্যান্য ভাইপোরা এ ঘটনাটি ঘটায়।চিরকুমার চাচা দুলাল চন্দ্র সরকার উপজেলার লতা ইউপির হাড়িয়া গ্রামের মৃত ফাকির সরকারের ছেলে।থানা পুলিশের এস আই নিমায় চন্দ্র কুন্ড, এস আই মুস্তাক ,এ এস আই কামরুজ্জামান টহলে  থাকা কালে বাজারের ভিতর একবৃদ্ধের কাতরানোর শব্দ শুনে তার কাছে যায়। পুলিশ বৃদ্ধ দুলালকে ্উদ্ধার করে থানা নিয়ে বিস্তারিত শুনে স্থানীয় ইউপি সদস্য দিবাশিষ ও বৃদ্ধের ভাইপো সরজিৎকে থানায় ডেকে আনে। বুধবার সকালে মেম্বরের জিম্মায় বৃদ্ধ চাচাকে ভাইপো সরজিতের কাছে দিয়ে পাঠায়।

খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 আটারা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসাবে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার শনিবার দুপুর ২টায় ইউনিয়ন কার্যালয়ে খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, কাজী আজাদুর রহমান হিরোক, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস, মোশারেফ হাওলাদার, মিয়া বদরুল আলম, শেখ শহিনুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনসহ খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আহত-১

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হয়েছে। আহত ফাতিমা বেগম (২৮) কে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে।

আহত ফাতিমা বেগম জানা যায়, তার স্বামী কুয়েত প্রবাসী হওয়ার সুযোগে প্রতিপক্ষরা গত মঙ্গলবার সকালে তাদের জমিতে জোরপূর্বক মাটি করা শুরু করলে তিনি বাধা দেয়। এতে প্রতিপক্ষরা তাকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে ওইদিন বিকেলে ফাতিমা তার বোন মাকসুদা বেগমের নলবুনিয়া গ্রামস্থ বাড়ী থেকে ১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে তার বাড়ীতে পৌছামাত্র প্রতিপক্ষ আঃ সামাদ হাওলাদারের ছেলে মিলন (৩০), সগির (৪৫), নেহারুল (৩২), মনির (৩৫), নজরুল (২৮) সহ ৭/৮ জন এলোপাতাড়ি পিটিয়ে তাকে জখম করে। এসময় প্রতিপক্ষরা ফাতিমার কাছে থাকা ১টি স্বর্ণের চেইন, ১টি মোবাইল সহ ১লক্ষ ৫০ হাজার টাকা ছিনাইয়া নেয়। পরে প্রতিবেশীরা ফাতিমা বেগম (২৮) কে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন তালুকদার বলেন, ফাতিমার জমি অন্যায়ভাবে প্রতিপক্ষরা দখলের চেষ্টা করেছে। তাদের অত্যাচারে এ গ্রাম থেকে ইতিমধ্যে ৪/৫টি পরিবার অন্যত্র চলে গেছে।

এ শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শরণখোলায় বিএনপি’র ত্রাণ বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় উপজেলা বিএনপি’র উদ্যোগে গতকাল সকালে বিএনপি নেতা ফরিদ উদ্দিন মানিকের সহযোগিতায় তার রায়েন্দা বাজারস্থ বাড়ী থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় সাবেক আহবায়ক ফজলুল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপি নেতা মিজানুর রহমান মোল্লা, আবু হানিফ ও যুবদল নেতা শিমুল গাজী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন। এসময় রায়েন্দা ইউনিয়নের  ৬’শ পরিবারের মাঝে ৬ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল বিতরণ করা হয়।

জেলা যুব ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

করোনাজনিত কারণে কর্মহীন যুবকদের মাঝে বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সকালে দলীয় কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑসাবেক যুব ইউনিয়ন নেতা মিজানুর রহমান বাবু, শ্রমিক নেতা এস এম চন্দন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু,  সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মোঃ জসীম উদ্দিন প্রমুখ।

অপরদিকে চিকিৎসা সংকট নিরসনের দাবীতে রংপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে যোগ দিতে আসা রংপুর জেলা সিপিবি নেতা আজাদুর রহমান আজাদ মাস্টার বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হওয়ায় এক শোকসভা আজ সকালে খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, ওয়াহিদুর রহমান বিপলু, সাইদুর রহমান বাবু, ফজলুল হক, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, ক্ষেতমজুর সমিতির নেতা নীরজ রায় প্রমুখ।  

দেবহাটায় বিজিবি কর্তৃক দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

কে এম রেজাউল করিম দেবহাটা

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার করোনা পরিস্থিতিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে খানজিয়া ক্যাম্পের অধিনে ৫০ জন, দেবহাটা ক্যাম্পের অধিনে ৫০জন, টাউনশ্রীপুর ক্যাম্পের অধিনে ৫০ এবং ভাতশালা ক্যাম্পের অধিনে ৭০জন কে এ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন খানজিয়া কোম্পানি কমান্ডার সুবেদার সাহেব আলী, দেবহাটা কোম্পানি কমান্ডার হাবিলদার আব্দুস সবুর, সহকারী কমান্ডার হাবিলদার আবু হানিফ প্রমুখ। এসময় জন প্রতি ৬ কেজি চাল, ৪ কেজি আটা, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম লবন প্রদান করা হয়।

আলীম জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন বোনাসের দাবীতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও অবিলম্বে ভুয়া মালিকের নাটক বন্ধ এবং খুলনার সকল রাষ্ট্রয়াত্ব মিলের মুজুরী বেতন ও বোনাস ঈদের আগে পরিশোধের দাবীতে সংগ্রাম পরিষদের ঘোষিত ৩দিনের কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টায় আলিম জুট মিলের অভ্যন্তরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।  মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, সহ সভাপতি হাফেজ আঃ সালাম , শেখ জাকারিয়া, বাবুল রেজা প্রমুখ। ১৪ মে   বৃহস্পতিবার সকাল ১০ টায়  রাজপথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তাদের সকল দাবী ১৪ মে ভিতর না মানা হলে ১৫ মে শুক্রবার সংগ্রাম পরিষদ শ্রমিক জনসভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবোরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।

গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের আর্থিক সহায়তা প্রদান

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মোতাবেক অসচ্ছল কবিদের মধ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় আর্থীক সহায়তা প্রদান করা হয়। বুধবার সকাল ৯ টায় কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপে সংগঠনের  কার্যালয়ে আর্থীক সহায়তা প্রদান অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গাঙচিল কেন্দ্রিয় কমিটির অর্থ পরিচালক সাবেক ব্যাংকার কবি , সাহিত্যিক ও গবেষক সৈয়দ আশরাফ আলী, খানজাহান আলী থানা শাখার সভাপতি বিশিষ্ট কবি আঃ রহমান, সাধারণ সম্পাদক ডাঃ হাফিজুর রহমান, কবি আনন্দ কুমার স্বর, কবি হাদিউজ্জামান, পিজিএল ইউনুস আলী , সাংবাদিক ও কবি মিহির রঞ্জন বিশ্বাস, রহিমা খাতুন , কবি প্রদীপ আচর্য, লুৎফুল নেছা দিবা, শেখ রিফাত  প্রমুখ ।

ফকিরহাটে ডাক দিয়ে যাই সংস্থার উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

কোভিড-১৯ প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে স্বল্প পরিসরে ডাক দিয়ে যাই সংস্থার নিজস্ব অর্থায়নে ফকিরহাট উপজেলায় মোট- ৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে দেওয়া হয়েছে নগদ ৯০০/-টাকা,২টি মাক্স,২িিট লাইফবয় সাবান। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্র্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্থাহীদ সুজা,ফকিরহাট প্রেসকাবের সভাপতি এ্যাডভোকেট কাজী ইয়াছিন,ডাক দিয়ে যাই সংস্থার অডিট সমন্বয়কারী সৈকত সরকার,ফকিরহাট শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন তালুকদার,ফকিরহাট শাখা হিসাব রক্ষক মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

ইন্দুরকানীতে ঈদের আগে টাকা পাচ্ছে ভাতাভুক্তভোগীরা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সমাজ সেবা অফিস থেকে ঈদের আগে অগ্রিম ভাতা প্রদান করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের মধ্যে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগেীদের এ অগ্রিম ভাতা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিদুল হক জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দূভাবে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ জনসাধারণ কর্মবিমুখ হয়ে পড়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলা করার জন্য ও নি¤œ আয়ের মানুষের সামাজিক নিরাপত্তার কথা ভেবে ৩১টি নির্দেশনা জারি করেন। যার মধ্যে ১৩নং নির্দেশনা অনুসারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় সুবিধাভোগী মানুষদের অগ্রিম ৪র্থ কিস্তিসহ অর্থাৎ জুন ২০২০ পর্যন্ত প্রত্যেক ভাতাভোগীকে ঈদের আগেই ভাতা প্রদান করা হচ্ছে যা ঈদের আগেই সমাপ্ত করা হবে। এবারই প্রথম এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহম্মাদ আল মুজাহিদের নেতৃত্বে উন্মুক্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন ভাতাভোগীদের নির্বাচন করা হয়। ইন্দুরকানী উপজেলায় বয়স্ক ভাতা নিয়মিত ২৫৩৩ জন ও চলমান ২২৬ জন, বিধবাভাতা নিয়মিত ১০৩০ জন ও চলমান ১৯৪ জন, প্রতিবন্ধীভাতা নিয়মিত ৩৮৪ জন ও চলমান ৩৫৫ জনসহ সর্বমোট ৪৭২২ জনকে ভাতা প্রদান করা হবে।

যশোরে নতুন করে ২৪ ঘন্টায় ১জন করোনা ভাইরাসে আক্রান্ত :জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৭৭ দাঁড়ালো

যশোর অফিস

করোনা ভাইরাস সংক্রমনে যশোরে বুধবার ১৩ মে আরো ১ জনের পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত রোগী যশোরের কেশবপুর উপজেলা এলাকার একজন নারী  যার বয়স (৪৯) বছর। এ নিয়ে যশোরে  এ যাবত আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭জন। এর মধ্যে ১২জন চিকিৎসক,৬জন সেবিকাসহ ৩৬জন স্বাস্থ্য কর্মী রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ । তিনি আরো জানান,গত ১১ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনোম সেন্টারে ১৩টি স্যাম্পুলের মধ্যে ৫টি পজিটিভ এসেছে। যার মধ্যে ইতিপূর্বে ৪জন ফলোআপ রোগী ছিল। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৬টি স্যাম্পুলের মধ্যে পুরাতন রোগী নতুন করে পাঠানোর ফলে তা পজিটিভ  এসেছে।তিনি আরো জানান,মঙ্গলবার ১২ মে স্যাম্পুল সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩টি ও খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৯টি পাঠানো হলেও রিপোর্ট বুধবার ১৩ মে পাওয়া যায়নি। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, এ যাবত যশোরে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চিকিৎসক থেকে শুরু করে অনেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। প্রতিদিন করোনায় আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে থাকা রোগীরা ছাড়পত্র গ্রহন করছেন। যশোরে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে। ১৩ মে বুধবার যশোরের অভয়নগর উপজেলা থেকে নতুন করে ৬টি ও ফলোআপ ১টি স্যাম্পুল,বাঘারপাড়া উপজেলায় নুতন করে ৫টি ও ফলোআপ ১টি,শার্শায় নতুন করে ১টি ও ফলোআপ ২টি ঝিকরগাছায় ফলোআপ ১টি স্যাম্পুল,মনিরামপুর উপজেলায় নতুন করে ৪টি স্যাম্পুল,কেশবপুর উপজেলা থেকে নতুন করে ৫টি স্যাম্পুল ও যশোর সদর উপজেলা থেকে নতুন করে সদ্য নিয়োগ প্রাপ্ত যোগদানকারী ২১ জন চিকিৎসক ও চিকিৎসকদের পরিবারের দু’জনসহ ২৪ জনের স্যাম্পুল সংগ্রহ করা হয়েছে। যেগুলি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানোর প্রস্তুুতি গ্রহন করা হচ্ছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে। যশোরে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সর্বদা দায়িত্ব পালন করলেও বিভিন্ন স্থানে দারুণ ভাবে ব্যাহত হচ্ছে। যে হারে মানুষের চলাফেরা শুরু হয়েছে যা আগামী এক সপ্তাহে এর ফলাফল পাওয়া যাওয়ার আশংকা প্রকাশ করেছে যশোরের সচেতন ব্যক্তিরা। শপিংমল থেকে শুরু করে যে হারে কাঁচা বাজার থেকে শুরু করে যে সব প্রতিষ্ঠান অবাধে বসছে সংক্রমন করোনা ঝুঁকির পরিমান বেড়ে যাওয়ার আশংকা থাকছে সব সময়।

অসহায় কর্মহীন পরিবারের মাঝে নৌবাহিনীর ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। অসহায় ও দুস্থ পরিবারে ঘরে ঘরে ত্রাণ ও ইফতার সামগ্রী পৌছানোসহ জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক হাফিজনগর খোড়া বস্তি এলাকায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক পুথিমাড়ি এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ২০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ১৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় মুদি দোকান ও কাপরের দোকান হতে এক হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, মামারঘাট, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল পরিচালনা করে।

বেতন-ফি মওকুফসহ ৩ দফা দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতীকী মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান বছরের বেতন-ফি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) সেমিস্টারের ফি মওকুফ, অনাবাসিক ছাত্রদের বাসা ভাড়া মওকুফের প্রজ্ঞাপন ও রাষ্ট্রীয় বরাদ্দ দেয়া এবং সকলের জন্য পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করা ছাড়া অনলাইনে কাস-পরীক্ষা নেয়া চলবে নাÑ৩ (তিন) দফা দাবীতে বুধবার বেলা ১১টায় খুলনা জেলা প্রেস কাবের সামনে প্রতীকী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখা’র সহ-সম্পাদক সাঈদ মারদান শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑসংগঠনের খুলনা জেলা সদস্য সঙ্গীতা ম-ল, মাহিলা আক্তার আনিকা, আরিফুল ইসলাম সরদার, রিয়াজুল ইসলাম নয়ন প্রমুখ। সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা। মাবনবন্ধনে বক্তারা বলেন, চলতি লকডাউনে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য আর্থিক সংকট চরম আকার দেখা দিয়েছে। মধ্যবিত্ত মানুষেরও আর্থিক সংকট দেখা দিয়েছে। এরূপ পরিস্থিতিতে তাদের সন্তানদের শিক্ষা ব্যয় নির্বাহ করা এবং অনাবাসিক ছাত্রদের মেস ভাড়া নির্বাহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে তাদের সন্তানদের শিক্ষাজীবন রক্ষার্থে চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) সেমিস্টারের ফি মওকুফ করা দরকার। পাশাপাশি অনাবাসিক ছাত্রদের বাসা ভাড়া মওকুফের প্রজ্ঞাপন ও রাষ্ট্রীয় বরাদ্দ দেয়ার দাবী জানান নেতৃবৃন্দ। একই সাথে আর্থিক সামর্থ্যরে ঘাটতির কারণে দেশের বেশিরভাগ ছাত্রদের ইন্টারনেট খরচ বহণ করা অসাধ্য। অনেকের এন্ড্রয়েড মোবাইলর ফোন সেটও নেই। গ্রামাঞ্চলে ইন্টারনেট সুবিধা দুর্বল। ফলে নেতৃবৃন্দ দাবী করেন সকলের পর্যাপ্ত আয়োজন নিশ্চিত না করে অনলাইনে কাস-পরীক্ষা নেয়া যাবে না।

একই দাবীতে পাইকগাছা উপজেলার গাওরখি বাজারে বেলা ১১টায় প্রতীকী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাইকগাছা উপজেলা শাখা। উপজেলা শাখার আহ্বায়ক অলকেশ ম-লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑসংগঠনের খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, সদস্য সুজয় বর্মণ প্রমুখ।

অভয়নগরে তিন ট্রাকের সংঘর্ষ;আহত এক

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে তিন ট্রাকের সংঘর্ষে হাসেম মোল্যা (৪৫) নামে এক ট্রাক চালক আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উপহার ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।  ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। অপর দুই চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে খুলনাগামী একটি ট্রাকের (যশোর-ট ১১-৪৫৯০) পেছনে বালুবাহী (যশোর-ট ১১-২৮৪৩) একটি ট্রাক ধাক্কা মারে। এতে সামনের ট্রাকটি মহাসড়কে পার্কিং করা অপর একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৪৭৯৩৫) ধাক্কা মারলে তিনটি ট্রাকই উল্টে যায়। একটি ট্রাকের চালক আহত অবস্থায় ট্রাকের মধ্যে আটকা পড়েন। অপর দুই চালক পালিয়ে যান। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করেন।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার সময় তিনটি ট্রাকের সংঘর্ষ হয়েছে এমন সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের মধ্যে আটকে পড়া উপজেলার প্রেমবাগ গ্রামের মজিদ মোল্যার ছেলে ট্রাক চালক হাসেম মোল্যাকে হাইড্রোলিক স্প্রেডার মেশিনের সাহায্যে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহামারী করোনা ভাইরাস ও পরবর্তী বিধস্ত অর্থনীতি বিপর্যয় থেকে পরিত্রাণে মহান স্রষ্টার কাছে ন্যাপ ভাসানী, এনপিপি, এনডিএফ-এর দোয়া-প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি

বর্তমানে বিশ্বে বৈশ্বিক প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানী ঘটেছে ও ঘটছে। আর তা থেকে পরিত্রাণ পেতে বিশ্ব ব্যাপী লকডাউনের কঠোর মত কর্মসূচি দিতে বাধ্য হওয়ায় ব্যবসা-বাণিজ্যি, মিল-কারখানা সবকিছু বন্ধ হওয়ায়, যোগাযোগা ব্যবস্থা না থাকায় আজ পৃথিবী বিধস্ত। অর্থনীতি অবস্থা মারাত্মকভাবে ধস নেমেছে। অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভিক্ষ অবস্থার সম্মুখীন। এই অবস্থা থেকে আমাদের বাংলাদেশ বিমুক্ত নয়। নানাবিধ সমস্যায় আক্রান্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা প্রার্দুভাবে লকডাউনে থাকা কর্মহীন দরিদ্র মানুষের জন্য পর্যাপ্ত  ত্রাণ সামগ্রী দিচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় কিছু বিবেকহীন লোভী ঘৃণিত মানুষ এই সমস্ত ত্রাণ সামগ্রী আত্মসাত করছে।

এজন্য অবশ্য সরকার কঠোর ব্যবস্থা গ্র্রহণ করেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর পঞ্চাশ লক্ষ মানুষের সাহায্যার্থে নগদ ২৫০০ টাকা করে প্রদান করার ঘোষণা দিয়েছেন। এই মহতি উদ্যোগর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার প্রার্থনা করে বিবৃতি প্রদান করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ জোট নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑএনপিপি’র চেয়ারম্যান ও এনডিএফ জোট প্রধান আলহাজ্ব শেখ সালাউদ্দিন সালু, ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী চেয়ারম্যান আব্দুল হাই সরকার, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান বেগম সাহিদা আনোয়ারুল হক, মহাসচিব মোঃ ইব্রাহিম প্রমুখ।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑখুলনা মহানগর ন্যাপ ভাসানী’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শেখ ফজলুর রহমান, ভাইস প্রেসিন্ডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম খান, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান, দপ্তর সম্পাদক শেখ গোলাম মাওলা, ১২নং ওয়ার্ড সভাপতি আবুল বাশার (আবুল), সহ-সভাপতি মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ তরিকুল ইসলাম টিপু, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার প্রমুখ।

ডুমুরিয়ায় শনিবার থেকে বোরো ধান সংগ্রহ শুরু : সুবিধার আওতায় শতকরা ৮জন কৃষক

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ প্রকল্পের আওতায় আগামী শনিবার থেকে সরাসরি কৃষকের নিকট থেকে ২৬ টাকা কেজি মূল্যে ধান ক্রয় করা হবে।তবে শতকরা ৮ জন কৃষক এ সুবিধার আওতায় আসছে বলে জানা গেছে।গত মঙ্গলবার উপজেলা অফিসার্স কাবে আয়োজিত ডিজিটাল লটারী শেষে এ সিন্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন জানান উপজেলায় তালিকাভূক্ত ৩৬ হাজার কৃষক চলতি ইরি বোরো মৌসুমে ২১ হাজার ২ শত ৫ হেক্টর জমিতে বোরো আবাদ করেছে।যার লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ২৭ হাজার ২শত ৩০ মেট্রিক টন।এ বছর বাম্পার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে অধিক ধান উৎপাদন হয়েছে।এ থেকে মাত্র ২হাজার ৮শত ৯৯ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করবে উপজেলা খাদ্য অধিদপ্তর। যা কৃষকের চাহিদার তুলনায় অতিকম হওয়ায় ডিজিটাল লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস জানান,উপজেলা ধান,চাল ক্রয় কমিটি,জনপ্রতিনিধি,সাংবাদিক,কৃষক প্রতিনিধিসহ স্থানীয়দের উপস্থিতিতে ডিজিটাল লটারী প্রক্রিয়ায় ৩৬ হাজার কৃষকের মধ্যে ২হাজার ৮শত ৯৯জন কৃষক নির্বাচিত হয়েছে। নির্বাচিত কৃষকরা আগামী শনিবার থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত ২৬ টাকা কেজি দরে খাদ্য গুদামে ধান সরাসরি বিক্রি করতে পারবে।এছাড়া আগামী সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে চাল সংগ্রহ শুরু হবে। এতে ৩৬ টাকা কেজি দরে ২হাজার ৩শত ৫৭ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।এজন্য ৪১জন মিলার নির্বাচিত হয়েছে।তবে সরকারী উদ্দ্যোগে ধান ও চাল সংগ্রহের পরিমান ও মূল্য নির্ধারনে খুশি নই, এমনটি উল্লেখ করে শোভনার ইলিয়াজ সরদার,বক্কার শেখ,বরাতিয়ার নজরুল মোড়ল,সাঈদ শেখ,খর্ণিয়ার হানিফ শেখ,সিরাজুল মোড়ল সহ অনেকেই বলেন,খোলা বাজারে যেখানে ধানের মূল্য ৯শত টাকা মন সেখানে সরকার নির্ধারিত মূল্য মাত্র ১হাজার ৪০ টাকা তাতে কি এমন লাভ হবে ? তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, শতকরা মাত্র ৮জন কৃষক যদি গুদামে ধান বিক্রির সুযোগ পায় তাহলে বাকি ৯২জন কৃষক কোথায় যাবে ? সকল কৃষকের কথা মাথায় রেখে ধান,চাল ক্রয় কর্মসূচী গ্রহন করলে সকল কৃষকই উপকৃত ও উৎসাহীত হত। আগামীতে শতভাগ কৃষক যেন এ সুবিধার আওতায় আসতে পারে এমন মন্তব্য ও আশাবাদ ব্যক্ত করে যথার্থ মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ হাসান শেখ ও পুত্র ইব্রাহিম শেখ (২২) নামের দু’জন গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার চুকনগর বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত দু’জনই ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় আহত’র পবিার থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার চাকুন্দিয়া এলাকার ইজিবাইক চালক হাসান শেখের সাথে দক্ষিন চুকনগর এলাকার  মঈনুর গাজীর দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে হাসান শেখ ঘটনাস্থলে পৌঁছালে মঈনুর, আমিনুর,লিটু গাজী সহ ৩/৪জন লোহার রড,লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায়। এতে মাথা ফেটে সে গুরুতর জখম হয়।খবর শুনে হাসানের ছেলে ইব্রাহিম (২২) ঘটাস্থলে পৌঁছালে তার উপরও হামলা চালানো হয়। এতে তার একটি কান কেটে গুরুতর জখম হয়ে পড়ে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাতক্ষীরায় বোরো ধান-চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি

খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বোরো ধান চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে উক্ত বোরো ধান চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, আওয়ামীলীগ নেতা শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মাসুদুর রেজা, খাদ্য পরিদর্শক হুমায়ুন বাসিদ, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক প্রমুখ। সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় চলতি বোরো মৌসুমে সিদ্ধ চাউলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৯৭০ মেঃ টন। যা প্রতি কেজি ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। আতপ চউালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৯২ মেঃ টন। যা প্রতি কেজি ৩৫ টাকা কেজি দরে ক্রয় করা হবে। এছাড়া সাতক্ষীরা জেলায় চলতি বোরো মৌসুমে ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা দরে ক্রয় করা হবে। প্রথম ধাপে ৬ হাজার ১১১ মেঃ টন এবং দ্বিতীয় ধাপে ২হাজার ২৫৭ মেঃ টন ক্রয় করা হবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ওজন দিয়ে ধান চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

কয়রায় করোনায় ক্ষতিগ্রস্থদের পাশাপাশি দুস্থ ও বিধবা মহিলাদের মাঝে এমপি বাবুর খাদ্য সামগ্রী বিতরণ

কয়রা প্রতিনিধি

প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ করোনার ভয়াল থাবায় নাকাল  অসহায়, দিন মজুর এবং এবং খেটে খাওয়া পরিবারের পাশাপাশি খাদ্য সংকটে ভুগছে দুস্থ, বিধবা ও স¦ামী পরিত্যক্ত মহিলাদের মাঝে নিত্র প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।

বুধবার সকাল ১১ টায় বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাগালী ইউনিয়নের করোনা ভাইরাস সংক্রমণরোধে নিজ ঘরে অবস্থানকারী ২০০ জন কর্মহীন ও গৃহবন্দী দুস্থ, বিধবা মহিলাদের মাঝে এ কাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, জননেত্রী মেখ হাসিনার ঘোষণা ছিল, বাড়ী থাকুন, আপনার ঘরে খাবার পৌছে দেওয়া হবে।সে ঘোষণা মতোই রাতের অন্ধকারে ও দিনে দরিদ্র অসহায় ও দুস্থ পরিবার খুজে বের করে তাদের বাড়ীতে কাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। রাত জেগে এমনটা করছি এতে কষ্ট হলেও আমি তৃপ্ত। আমি কয়রা পাইকগাছার মানুষকে খুবই ভালবাসি। এই খাদ্য সামগ্রী যাদের পাওয়ার অধিকার তাদের হাতেই তুলে দিতে পারছি।

তিনি আরও জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা জনসমাগম না করে রাতের বেলায় ও দিনের বেলায় খাদ্য সামগ্রী নিয়ে পৌছে দিচ্ছি।করোনা ভাইরাসের প্রভাবে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে সাধারন মানুষের উপার্জনের সকল পথ। তবে নিম্ম আয়ের মানুষ বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা পেলেও মারাত্মক কষ্টের মধ্যে রয়েছে মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত পরিবারের মানুষ।সংকোচের কারনে তারা কোতাও ত্রান সহায়তা নিতে যান না। বাড়ীতে বাড়ীতে গিয়ে নিজেই চাল, ডাল, আলু, তেল, লবণ, পেযাজ, রসুন, হাত ধোয়ার সাবান সহ নিত্র প্রেেয়াজনীয় খাদ্র সামগ্রী পৌছে দেন এমপি বাবু এবং করোনা ভাইরাস সংক্রমন রোধে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। সেই সাথে সাথে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুসদের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান এমপি বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, যুগ্ম সম্পাদক জাফরুল আসলাম পাড়,বাগালী ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচএম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, আফজাল হোসেন, এস মোস্তফা নুর মোহাম্মাদ, মুক্তিযোদ্দা ওবায়দুল গাজী,জেলা যুবলীগ নেতা শামীম সরকার, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ খান, দপ্তর সম্পাদক তসলীম হোসেন তাজ,ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল। এসময় অসহায় মানুষ মানবতার মা জননেত্রী মেখ হাসিনা ও আলহাজ্ব আকতারুজ্জামান বাবুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।     

মণিরামপুরে নারীসহ ছাত্রলীগ নেতা আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে নারীসহ হাবিবুর রহমান দীপ নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছে। বুধবার ( ১৩ মে) দুপুরে থানার এসআই জহির রায়হানসহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করে। দীপ কুয়াদা জামজামি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। সে মণিরামপুর কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক।

আর মেয়েটি ঢাকার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা-মা মণিরামপুরে পৃথক দুইটি কলেজে অধ্যাপনা করেন। মণিরামপুরের হাকোবা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। দীপের সাথে মেয়েটির কয়েক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। তারা দুইজন এখন থানা হেফাজতে রয়েছে। তাদেরকে নিয়ে এরআগেও কয়েকবার এলাকায় গুঞ্জন রটেছে।

মেয়েটির মা দাবি করেন, বুধবার তার অনলাইনে পরীক্ষা ছিল। সে কাগজপত্র ফটোকপি করার কথা বলে দুপুরে বাসা থেকে বের হয়েছে। এর কিছুক্ষণ পরে এই খবর শুনি।

মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় মামলা হবে। তবে মেয়েটি দীপের বিরুদ্ধে কোন অভিযোগ করছে না বলে জানান এসআই জহির। মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। এই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। সে দায়ি হলে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

মোড়েলগঞ্জের বহরবুনিয়ায় মৎস্যজীবি পরিবার পেলেন ভিজিডি’র চাল

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে জাটকা আহরণ থেকে বিরতকারি ১৭০ জেলে পরিবার পেলেন ভিজিডি’র চাল। বুধবার দুপুরে উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এপ্রিল ও মে দু’ মাসের জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান  রিপন হোসেন তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমঙ্গীর হোসেন, ইউপি সচিব মো. এসানুল হক হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন হাওলাদার, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদ, জাহিদ হোসেন কচি, ফরিদ হোসেন, মোশারেফ হোসেন হাওলাদার, মৎস্যজীবি সমিতির সভাপতি এসকেন খান প্রমুখ। কথা হয় সুবিধাভোগী পশ্চিম বহরবুনিয়া গ্রামের শহিদ হাওলাদার, উত্তর ফুলহাতা গ্রামের রনজিৎত বাছাড়, বিউটি বেগম সহ একাধিক সুবিধাভোগীদের সাথে মৎস্যজীবি এ পরিবারগুলো চাল পেয়ে সংবাদ কর্মীদের কাছে খুঁশি হয়ে মনের কথা ব্যক্ত করেন। যে মুর্হুতে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়ে নিজ গৃহে অবস্থান করতে হচ্ছে তাদের। ঠিক সেই মুর্হুতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জেলেদের কথা ভেবে প্রতিটি পরিবারের জন্য ৮০ কেজি করে চাল দিচ্ছেন। আমারা তার জন্য দোয়া করি।

ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রতিটি শ্রেনীপেশার মানুষের জন্য সহায়তা প্রদান করে আসছে। এ ইউনিয়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা, শিশু খাদ্য, ভিজিডি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকার চাল, বয়স্ক, ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতা সাধারণ মানুষ নিয়মিতভাবে সুফল ভোগ করছেন। 

মোড়েলগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলার শিকার এক যুবলীগ কর্মী

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে স্থানীয় দলাদলির শিকার হয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি সোহাগ আকন ষড়যন্ত্রমূলক মামলায় আসামি হয়েছেন বলে অভিযোগ পওয়া গেছে। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে থানায়।

এ মামলা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসির গনস্বাক্ষরের একটি লিখিত আবেদনও দাখিল করেছে গ্রাম্য আদালত ইউনিয়ন পরিষদে।

ভূক্তভোগী যুবলীগ কর্মীর পরিবার ও এলাকাবাসি জানান, পিসি বারইখালী গ্রামের কালাম আকনের পুত্র ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সোহাগ আকনের সাথে একই গ্রামের প্রতিবেশী কালাম হাওলাদারের সাথে মৎস্য ঘেরের জমি নিয়ে বিরোধের জের ধরে এবং স্থানীয় আগামি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গ্রুপিং থাকায় যুবলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে ওই মামলাটি সাজানো হয়েছে।

স্থানীয় আব্দুস ছোবাহান(৭০), মনির ফরাজী (৫০), আমিরুন বিবি(৬৫), শহিদুল ইসলাম(৪৩), মেহেদী হাসান সোহাগ(৪২)সহ স্থানীয় বাসিন্দারা বলেন, গত ১৮ এপ্রিল সোহাগের বিরুদ্ধে লিমা বেগম বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯। মামলাটি যড়যন্ত্রমূলক। সোহাগ শুধুমাত্র স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সে এলাকায় সামাজিক কর্মকান্ডে সকলের সাথে সম্পৃক্ততা বজায় রেখে চলে।

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, সোহাগ ওয়ার্ড যুবলীগের সভাপতি, এলাকবাসি গনস্বাক্ষর দিয়ে ইউনিয়ন পরিষদের আবেদন করেছেন।  মামলাটির প্রত্যাহারের দাবিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

সুন্দরবনে ‘বাটাগুর বাস্কা’র ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে

আবু হোসাইন সুমন, মোংলা

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এবার ‘বাটাগুর বাস্কা’র ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে। বুধবার সকালে বনের করমজলের কচ্ছপ প্রজনন কেন্দ্রে ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। এ সময় একে একে ফুটে বের হয় ৩৪টি বাচ্চা। নষ্ট হয়েছে একটি ডিম।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: আজাদ কবির জানান, গত ১০ মার্চ প্রজনন কেন্দ্রের একটি কচ্ছপ ৩৫টি ডিম দেয়। এরপর ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় কেন্দ্রের বালুর তৈরি ‘ইনকিউভিশনে” (নির্দিষ্ট তাপমাত্রা ও আদ্রতা পূর্ণ জায়গা)। সেখানে দীর্ঘ ৬৫ দিন থাকার পর বুধবার সকালে ওই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এ বছর প্রথম দফায় ৩৫টি ডিমের মধ্যদিয়ে ৩৪টি হতে বাচ্চা ফুটেছে। এছাড়া এ বছরেরই গত ২৭ মার্চ অপর আরেকটি কচ্ছপ ২১টি ডিম দিয়েছে, সেগুলো থেকে আগামী ২৭/২৮মে বাচ্চা ফুটে বের হওয়ার কথা রয়েছে।

তিনি আরো জানান, এর আগে ২০১৯ সালে একটি কচ্ছপের দেয়া ৩২টি ডিম হতে বাচ্চা হয় ৩২টি। ২০১৮ সালে দুইটি কচ্ছপ যথাক্রমে ২৬টি ও ২০টি ডিম দেয়, তা থেকে যথাক্রমে ৫টি ও ১৬টি বাচ্চা পাওয়া যায়। ২০১৭ সালে দুইটি কচ্ছপ যথাক্রমে ৩১ ও ৩২টি ডিম দেয়, তা থেকে যথাক্রমে ২৮টি ও ২৯টি বাচ্চা হয়। বর্তমানে কচ্ছপ প্রজনন প্রকল্পে ছোট বড় মিলিয়ে ২শ ৫২টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে ৪টি প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী কচ্ছপ দিয়েই এ প্রকল্পের প্রজনন কার্যক্রম চালু হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রথম এ ‘বাটাগুর বাস্কা’র প্রকল্প চালু করা হয়। মুলত বিলুপ্ত প্রায় এ বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপের প্রজনন বৃদ্ধিসহ প্রাণীটির বিচরণক্ষেত্র, খাদ্যাভাস ছাড়া বেশ কয়েকটি বিষয়ে গবেষণার জন্যই বনবিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, টার্টেল সার্ভাইবাল এ্যালাইন্স ও ভিয়েনা জু এ প্রকল্প চালু করে।

বাঁচতে হলে করোনা নামক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

পৃথিবীর সকল যুদ্ধকে হার মানাচ্ছে করোনা যুদ্ধ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে করোনা নামক যুদ্ধকে প্রতিহত করার জন্য দলের সকলস্তরের নেতা-কর্মিরা অংশ নিচ্ছে। সকলে মিলে সাহায্যর জন্য হাত বাঁড়াচ্ছে ছিন্নমুল, অসহায়, দরিদ্র মানুষের সেবায়। করোনা ভাইরাস মানুষের জীবন যাত্রাকে তছনছ করে দিচ্ছে, তবুও মানুষ এর সঙ্গে লড়াই করে যাচ্ছে। বাঁচতে হলে লড়তে হবে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে। রাষ্ট্রের দিকে চেয়ে না থেকে ব্যাক্তি ও সমষ্টিগত ভাবে আমাদের আগাতে হবে সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের জন্য। চারিদিকে হাতছানি দিচ্ছে দুর্ভিক্ষের পদধ্বনি। সকল কিছু উপেক্ষা করে মানুষ ছুটছে খাদ্য’র সন্ধানে। আসুন সকলে মিলে এই করোনা যুদ্ধে শরীক হই। এ যুদ্ধে জয় এক দিন হবে ইনশাল্লাহ্।    

বুধবার দুপুর ২টায় নগর বিএনপি’র মানবিক সাহায্য’র  কর্মসুচির অংশ হিসেবে সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয়ে সময়ের অবহেলিত হিজড়া জনগোষ্ঠির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, শরিফুল ইসলাম বাবু, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা জামান মিন্টু, ইকবাল হোসেন, আব্দুর রহমান, গোলাম নবী ডালু, হাসমত আলি, আশিকুর রহমান আশিক, মুশফিকুর রহমান অভি, ইমরান হোসেন, এম ডি মামুন, সাব্বির হোসেন প্রমুখ। আপরদিকে দুপুর আড়াইটার দিকে সদর থানার ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পুর্ব বানিয়াখামার এলাকার গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, আব্দুল জব্বার, জাকারিয়া লিটন, রবিউল ইসলাম রবি, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা, ফারুক হোসেন, ইকবাল হোসেন, সাহাবুদ্দিন আহমেদ, টিপু হাওলাদার, আবু তালেব, হেমায়েত হোসেন, শফিক হোসেন  প্রমুখ।  

মাগুরখালীতে মেম্বরকে শারীরিক লাঞ্ছিত করলো মাইকেল!

স্টাফ রিপোর্টার, কপিলমুনি

ত্রান পায়নি বৃদ্ধা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের এমন একটি স্টাটাস-এ কমেন্ট করার জের ধরে কপিলমুনির পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়ন পরিষদের মেম্বর ও ১ নং প্যানেল চেয়ারম্যান অরুপ রতন মন্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মাগুরখালী ইউনিয়নের আলাদীপুর বাজারের কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে দোকানে উপস্থিত হলে ফেইসবুক স্টাটাস নিয়ে তর্কের এক পর্যায় কমেন্ট করার অপরাধে মাইকেল কর্তৃক ইউপি সদস্যকে লাঞ্চিতের এ ঘটনাটি ঘটে। ওই এলাকার নারায়ন রায়ের ছেলে সন্ত্রাসী মাইকেল রায় (৩৬) স্থানীয় এমপি’র নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন এলাকায় জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ তৎপরতা চালিয়ে আসছিলেন, সর্বশেষ মেম্বর লাঞ্চিতের  ঘটনা ঘটায় মাইকেল। ইউপি সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের মাঝে এক উত্তেজনা বিরাজ করছে। সরেজমিন গেলে স্থানীয়রা জানান, মাগুরখালী ইউপির  ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য অরুপ রতন মন্ডল দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসাবে সুনামের সাথে কাজ করে আসছেন। সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার ত্রান কমিটির নির্দেশনা ও বাস্তবায়নের রুল জারি করলে মাগুরখালী ইউনিয়নে এর ব্যাপ্তয় ঘটে। অসহায়দের না দিয়ে বিত্ত্বশালীদের তালিকা প্রস্ততসহ সেচ্ছাচারিতা নিয়ে ফেইসবুক হৃদয়স্পর্শী স্টাটাস প্রকাশ করেন জনৈক ব্যক্তি। যার কমেন্ট করেন অরুপ মন্ডল। তিনি লেখেন জনৈকা বয়োবৃদ্ধা মহিলা ত্রান পাননি। পেয়েছেন চেয়ারম্যানের পৌষ্যপুত্র বিত্ত্বশালীরা। এর বিরোধিতা করে সন্ত্রাসী মাইকেল। এরই জের ধরে ঘটনার দিন বুধবার সকাল সাড়ে ৭টায় ইউপি সদস্যকে লাঞ্ছিত করে সে।

 জানাগেছে, মাইকেল এলাকার চেয়ারম্যানের ইন্দনে জমি জবরদখল করে আসছে। অভিযোগ রয়েছে, স্থানীয় অমর রায়ের জমি জবর দখল করে নিয়েছে মাইকেল। একইভাবে মাগুরখালীর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমারের জমি জবর দখলের চেষ্টা চালায় মাইকেল।

এ বিষয়ে লঞ্ছিতের শিকার মেম্বর অরুপ রতন মন্ডল বলেন, ‘আমাকে মাইকেল মারপিট করেছে, সে সন্ত্রাসী প্রকৃতির লোক। আমাকে মারধর করেও সে ক্ষ্যান্ত নয়, আবার বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমি বর্তমানে পরিবারবর্গ নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’

অভিযুক্ত মাইকেলের ০১৯১৩ ৪৪৪৪৫০ মোবাইল নম্বরে তার বক্তব্য নেওয়ার জন্য বার বার রিং দিলে ফোন বন্ধ পাওয়া যায়। মাগুরখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ  আঃ খালেক বলেন, ‘আমি শুনেছি তবে, মেম্বর লাঞ্ছিত হয়েছেন কিনা জানি না। এবিষয়ে কোন অভিযোগ পাই নি, পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে: সিটি মেয়র                                                                                     

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় বুধবার সকালে খুলনার রেলিগেট এ্যাজাক্স জুট মিলস কলোনি চত্বরে ২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন সরকারের মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচি চলমান থাকবে। করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা সংক্রমণ শুরু হওয়া থেকে ত্রাণ বিতরণে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার দুপুরে খালিশপুরের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর পক্ষ থেকে তিনশত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, পেঁয়াজ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, মোঃ আশরাফুল আলম, শেখ মজনু, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র খুলনা ইসলামিক ফাউন্ডেশন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খালিশপুর জোনের পাঁচশত ৮১ জন বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ, আলেম-ওলামা ও গণশিক্ষার শিক্ষকদের মাঝে সাত কেজি করে চালসহ, আলু, তেল, ডাল, লবণ, পেঁয়াজ, সবজি ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। পর্যায়ক্রমে আরো দুই হাজার পাঁচশত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ, আলেম-ওলামা ও গণশিক্ষার শিক্ষকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এসময় খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ১, ৩, ৫, ৬, ৮, ১১, ১৪, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট পাঁচ হাজার একশত ৩৬ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বণ্টনে অনিয়ম ও মশার উপদ্রপের বিরুদ্ধে মহানগর ওয়ার্কার্স পার্টির বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম বুধবার এক যুক্ত বিবৃতিতে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলার পাশাপাশি জনজনকে মশার উপদ্রপের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। মশার অত্যাচারে নগরবাসী অতিষ্ঠ, ঘরে-বাইরে কোথাও নিস্তার নেই। মশা নিধনের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।

অপর এক বিবৃতিতে নেতৃদ্বয় করোনা প্রার্দুভাবে লকডাউনে থাকা কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছে। তবে যারা পাচ্ছে তারা বার বার পাচ্ছে, আবার অনেকেই পাচ্ছে না। ত্রাণ বিতরণে যথাযথ মনিটরিং জোরদার করতে হবে। নেতৃদ্বয় দিন আনা দিন খাওয়া পঞ্চাশ লক্ষ মানুষের সাহায্যার্থে নগর ২৫০০ টাকা করে প্রদান করার প্রধানমন্ত্রীর এই উদ্যোগে অভিনন্দন জানান। তাঁরা করোনা মোকাবেলায় সামনের সারির যোদ্ধা ডাক্তার ও নার্সদের সুরক্ষার সরঞ্জামাদি প্রদান করে জনগণের সকল রোগের চিকিৎসা নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।   

খুলনা মহানগরীর ছোট বয়রার হাবিবুর রহমান সড়ক এলাকা লকডাউন

তথ্য বিবরণী

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ছোট বয়রার শান্তিনগরের শেখ হাবিবুর রহমান সড়ক এলাকায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়েছে।

খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন শেখ হাবিবুর রহমান সড়ক এলাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত  অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। উক্ত এলাকায় জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিএনপি নেতা বকুল এর সহযোগিতায় কর্মহীন ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর সহযোগিতায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন এর নেতৃত্বে করোনা ভাইরাস এর এই মহামারী পরিস্থিতিতে কর্মহীন ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে এবং জাতীয়তাবাদী পরিবারের সহযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক  শফিকুল আলম তুহিন,স্বচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান,বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, তারিকুল ইসলাম, জামাল হোসেন তালুকদার,সামসুরন্নাহার লিপি, মাহামুদুল হাসান বিপব, হারুনুর রশিদ মাসুম, ছাত্রদলের মহানগর শাখার সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, রকিবুল ইসলাম খান, মোঃ সোহেল রানা, ইমরান বিশ্বাস,জিএস রিপন,যুগ্ন সম্পাদক আশিকুর রহমান অনিক ,ইস্তিয়াক আহম্মেদ ইস্তি,নাইম হাসান হাসিব,শিহাবুল  আরেফিন লুপিন, হেলাল হোসেন, মোঃ সোহেল রানা, আরিফুর রহমান টুকু,আজমাইন হোসেন রাসেল, শাকিল আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ,মাহিম, সৌরভ হোসেন বাপ্পী, শেখ রাজীব, মাজহারুল ইসলাম রাসেল,রাজু,আব্দুলাহ আল মামুন, নাদিম হোসেন সৈকত,লিটু, শাহাদাত হোসেন বাবু,বাইজীদ, শরিফুল ইসলাম টিপু ,শাহরিয়ার হোসেন বাবু,রাকির, মাইদুল, ইমরান, সাজিদ, রাব্বি, সাগর, মুকুট, রিফাত,মাহিন,অহিদুজ্জামান হাওলাদার ,ইদ্রিস হোসেন সোহান,মিরাজ হোসেন প্রমূখ।

ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে পাঠানো ১০টি নমুনার ফলাফলে ৩টি পজিটিভ পাওয়া যায়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, সদর উপজেলায় একজন এবং মহেশপুর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট ৪৩৩টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এর মধ্যে নেগেটিভ ৩৯০টি ও পজিটিভ ৪৩টি।

ঝিনাইদহের ছয়টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০, হরিনাকু-ুতে ১, কালীগঞ্জে ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জাকারিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের জিয়ারুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিশু জাকারিয়া রাস্তা পার হচ্ছিল। মেহেরপুর থেকে উজলপুরগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবার ধানের ক্ষেতে সরকারি কর্মকর্তারা

নড়াইল প্রতিনিধি

দরিদ্র অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন নড়াইলের জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সদর উপজেলার ডুমুরতলা গ্রামের কৃষক আব্দুল আলিমের ২৭ শতক জমির ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায়, সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, সদর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি প্রভাত কুমার তরফদার, সাধারণ সম্পাদক বাদল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাার আহ্বানে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বুধবার সকাল থেকে আমাদের অফিসের ২০ জন কর্মকর্তা-কর্মচারী মিলে কৃষকের ধান কাটা শুরু করি। যখন কোনও অসহায় দরিদ্র কৃষক ধান কাটতে শ্রমিক পাবেন না, আমরা তাদের ধান কেটে দেবো।’

নড়াইলে প্রথম কোনও করোনা শনাক্ত ব্যক্তির মৃত্যু

নড়াইল প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া-চোরখালি গ্রামের বাড়িতে ফেরার পর মারা যান বিশ্বজিৎ চৌধুরী (৫২)। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার (১২ মে) রাতে এই রিপোর্ট হাতে পাওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবদুল মোমেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) গভীর রাতে মারা যান ঢাকা থেকে বড়দিয়া-চোরখালি গ্রামের বাড়িতে আসা বিশ্বজিৎ রায় চৌধুরী। রবিবার সকালে শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্বজিতের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া চোরখালি গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (৭ মে) বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তাকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছিল। শনিবার গভীর রাতে তিনি মারা যান। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিয়ম মেনে তার সৎকারের ব্যবস্থা করা হয়েছে। এর আগে, সোমবার (১১ মে) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে- নড়াইল জেলায় করোনা আক্রান্ত ছয় জন চিকিৎসকসহ ১৩ জনের সবাই করোনামুক্ত হয়েছেন।

নড়াইলে বাড়িতে হামলা, নারীকে জবাই

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়িতে হামলার পর এক নারীকে জবাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহতের নাম রহিমা বেগম (৫৫)। উপজেলার লাহুড়িয়া সায়মানারচর গ্রামে মঙ্গলবার (১২ মে) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রহিমা এলাকার আলী আকবর মোল্যার স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত আকবর মোল্যার বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। হামলার ঘটনায় বাড়ির লোকজন চেঁচামেচি শুরু করলে তারা বাড়ির সদস্যদের বেঁধে রেখে রহিমা বেগমকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান আরও জানান, রহিমা হত্যাকা-ের ঘটনাটি রহস্যজনক। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরিবার সদস্যদের যোগসাজস আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

খুলনায় করোনা উপসর্গ নিয়ে ফের বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় করোনা উপসর্গ নিয়ে ফের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তির সাড়ে ৪ ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়। তিনি (৬০) খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের বাসিন্দা। বুধবার (১৩ মে) বেলা ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বৃদ্ধা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি হন। তিনি জ্বর-শাসকষ্ট, কাশিতে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তার করোনা ছিল কিনা।

প্রসঙ্গত, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হলো। এদের মধ্যে ছয় জন হলেন ৬০ বছরের ওপরের। আর খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

মাগুরায় দুই চিকিৎসক ও চেয়ারম্যানের করোনা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দুই চিকিৎসক এবং দুই ইউপি চেয়ারম্যানের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৯ জনের করোনা শনাক্ত হলো। বুধবার (১৩ মে) সকালে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে চার জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হলেন, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, একই হাসপাতালের মেডিক্যাল অফিসার, মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান এবং নাকোল ইউনিয়নের চেয়ারম্যান।

এখন পর্যন্ত জেলার করোনা শনাক্ত ১৯ জনের মধ্যে সদরে সাত জন, শ্রীপুরে ছয় জন, শালিখাতে পাঁচ জন ও মোহাম্মদপুর উপজেলায় একজন রয়েছেন। তারা সবাই হোম আইসোলেশনে আছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন তিন জন।

প্রভাবশালীদের দখলে মধুমতি বাঁওড়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে কাঠা (এক ধরনের জাল) ফেলে অবৈধভাবে মাছ ধরছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে বঞ্চিত হচ্ছেন এলাকার দরিদ্র অসহায় জেলেরা। ইতোমধ্যে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় মধুমতি বাওড়ে অবৈধভাবে কাঠা দিয়ে মাছ ধরায় ইব্রাহিম মোল্যা নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম। সেসময় মাছ ধরার কাজে ব্যবহৃত বেশ কিছু জাল ও সরঞ্জাম আটক করা হয়।

জানাগেছে, সত্তর দশকের শেষ দিকে মধুমতি নদীর গতিপথ পরিবর্তন হয়ে উপজেলার ফুকরা, তারাইল, পরাণপুর, ঘোনাপাড়া, চাপ্তা, রাতইল, ধানকোড়া, সুচাইল ও চরভাটপাড়া এলাকা নিয়ে বিশাল জলাশয় (বাওড়) সৃষ্টি হয়। যা এখন ‘মধুমতি বাঁওড়’ নামে পরিচিত।

এ অঞ্চলের দরিদ্র জেলেদের মৎস্য শিকারের জন্য বাওড়টি সরকারিভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু, বর্তমানে এলাকার এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি বাঁশ পুঁতে ও কাঠা ফেলে বাঁওড়টি দখলে রেখেছে। বাঁওড়ের তীরবর্তী অধিকাংশ মানুষের পেশা মাছ ধরা ও কৃষি কাজ। কিন্তু বেশ কয়েক বছর ধরে বাঁওড়টি প্রভাবশালীদের দখলে থাকায় অনেকে পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তারাইল, পরানপুর, ঘোনাপাড়া, চাপ্তা, রাতইল ও ধানকোড়া এলাকায় মধুমতি বাঁওড়ে শতাধিক স্থানে বাঁশ পুঁতে ও কাঠা ফেলে জাল দিয়ে ঘিরে মৎস্য শিকার করা হচ্ছে। মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদারকির করলেও প্রভাবশালীদের সাথে পেরে না উঠছে না। এ কারণে দিন দিন প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে বাঁওড়টি।

বাঁওড় এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, ‘মৎস্য আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রভাবশালীরা অবৈধভাবে বাঁওড়ে মৎস্য শিকার করছেন। ফলে দিন দিন এ অঞ্চল থেকে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে।’

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার তারাইল জেলে পাড়ার একাধিক জেলে অভিযোগ করে বলেন, ‘মধুমতি বাঁওড়ে এলাকার কিছু প্রভাবশালী কাঠা ফেলে দখল করে রেখে মাছ ধরছেন। দরিদ্র জেলেরা বাওড়ে মাছ ধরতে গেলে ওই প্রভাবশালীরা তাদেরকে বাঁওড় থেকে উঠিয়ে দেন। মারধর ও মামলার ভয় দেখান। ভয়ে দরিদ্র জেলেরা বাঁওড়ে মাছ শিকার করতে যেতে পারে না।’

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘বাঁওড়ের তীরবর্তী এলাকার কিছু প্রভাবশালী ও ধনী ব্যক্তি বাঁওড়ে অবৈধভাবে বাঁশ ও কাঠা দিয়ে দখল করে রেখেছেন। অথচ তারা জেলে নন। দীর্ঘ দিন ধরে বাঁওড়টি দখলে রেখে অবৈধভাবে জাল দিয়ে লাখ লাখ টাকার মাছ শিকার করছেন। অথচ এলাকার দরিদ্র জেলেরা বাঁওড়ে মাছ ধরতে পারছেন না। এতে করে এক দিকে যেমন দরিদ্র জেলেরা মৎস্য শিকার থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ধবংস হচ্ছে দেশীয় মাছের অভয়াশ্রম।’

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, ‘মধুমতি বাঁওড়ে কেউ বাঁশ পুঁতে, কাঠা ফেলে দখলে রেখে মাছ শিকার করতে পারবে না। বাঁওড় সকলের জন্য উন্মুক্ত। কেউ আইন অমান্য করে মৎস্য শিকার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রচলিত মৎস্য আইনে নিয়মিত বাঁওড়ে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

খুলনায় আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. সুজাত আহম্মেদ জানান, ২৪ ঘণ্টায় আক্রান্ত তিন জনের মধ্যে রয়েছেন খুলনা মেডিক্যাল কলেজের সামনে শান্তিনগর এলাকার এক বাসিন্দা। তিনি একটি কোম্পানির খুলনার ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় শান্তিনগর এলাকায় তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। অপর আক্রান্তরা হচ্ছেন- যশোরের মনিরামপুর উপজেলা হাসপাতালের একজন এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের একজন।

খুলনার করোনা হাসাপাতলে ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, চিকিৎসাধীন পুলিশ সদস্য আলী আজমের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। তার রিপোর্টটি হাতে পেলেই ২/১ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এছাড়া, অপর ব্যক্তি ইব্রাহিম শেখের পরীক্ষার জন্য পুনরায় স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, খুলনায় মোট ৩ হাজার ৩৭৬টি টেস্টের মধ্যে এই পর্যন্ত ৩৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় ৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে খুলনার করোনা হাসপাতালে জরিনা বেগম নামে এক গৃহবধূ মারা যান। এর আগে রূপসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে নূর আলম খানের মৃত্যু হয়।