ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কি সিদ্ধান্ত আসছে রবিবার? ওইদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি সভায় বসে স্থগিত হওয়া লিগের ভাগ্য নির্ধারণ করবে। বাফুফে কর্মকর্তাদের মধ্যে আছে দুই ধরনের চিন্তা ভাবনা। এক কাবগুলো যেহেতু এবার আর খেলতেই চায় না, তাই লিগ বাতিল ঘোষণা। দুই বাতিল ঘোষণা না করে যে পর্যন্ত খেলা হয়েছে সেই পয়েন্ট টেবিল অনুযায়ী চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করে লিগের সমাপ্তি ঘোষণা।
দুই পথের যেমন যুক্তি আছে, তেমন আছে পাল্টা যুক্তিও। লিগের মাত্র ২৫ ভাগ শেষ হয়েছে। এ অবস্থায় কি করে চ্যাম্পিয়ন দল ঘোষণা করে। আবার পাল্টা যুক্তি হলো কোনো একটি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা না করলে ২০২১ সালে এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে না। তাহলে কি হবে?
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘দুই অপশন নিয়েই আমার এগুচ্ছি। আমাদের সবদিক চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। তবে এটা ঠিক, সিদ্ধান্ত নেয়ার েেত্র আমরা এএফসির প্রেসক্রিপশনকেই প্রাধান্য দেবো।’
এএফসির গাইডলাইনের বাইরে এক পা এগুতে চান না বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, ‘এদিক-সেদিক সিদ্ধান্ত নিয়ে আমরা কিছুতেই এএফসির বিরাগভাজন হতে চাই না। পান থেকে চুন খসিয়ে আমরা এএফসির কোনো ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে চাই না। তারা যে গাইডলাইন দেবে সে অনুযায়ীই সিদ্ধান্ত হবে। এএফসির কাছে আমরা গাইডলাইন চেয়েছি, আশাকরি আগামী রবিবার সভায় বসার আগেই সে গাইডলাইন এসে যাবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত হয়েছে ৬ রাউন্ড শেষে। স্থগিত হওয়ার আগে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। লিগ বাতিল হলে কোনো দলই শিরোপা পাচ্ছে না। সমাপ্ত ঘোষণা করলে শিরোপা পুনরুদ্ধার হবে আবাহনীর।
চুক্তি পর্যালোচনা করবে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
রাসেল ডমিঙ্গো। করোনায় খেলা নেই, কাজও নেই। বেশির ভাগ কর্মজীবীর মতো অনির্দিষ্টকালের ছুটি চলছে বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফদেরও। গত ৯ মার্চ জিম্বাবুয়ে সিরিজের পর যাঁর যাঁর দেশে চলে যাওয়া কোচেরা আটকা পড়েছেন লকডাউনে। সবাই এখন অপোয়, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। কবে মুক্তি পাবেন অবরুদ্ধ জীবন থেকে। কবে ফিরবেন কাজে।
বিদেশি কোচদের কাজে যোগ দেওয়া নির্ভর করছে দুটি বিষয়ের ওপর। প্রথমত, কোচদের নিজের দেশে করোনার সংক্রমণ কতটা নিয়ন্ত্রণে এসেছে। দ্বিতীয়ত, কর্মস্থল বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। সব ‘যদি’, ‘কিন্তু’ মিলিয়ে চলতি বছরে তাঁদের কর্মপঞ্জিকা থেকে হারিয়ে যেতে পারে পাঁচ-ছয় মাস, কিংবা তারও বেশি সময়। বছরের অর্ধেক সময়ই যদি হারিয়ে যায়, তবে বিদেশি কোচদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে চুক্তি, সেগুলোর ভবিষ্যৎ কী? এ ব্যাপারে বোর্ডের দায়িত্বশীলরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির ভবিষ্যৎ বিবেচনা করে প্রয়োজনে কোচদের সঙ্গে চুক্তি পর্যালোচনা করে দেখা হবে।
বিসিবির বিদেশি কোচদের কারও চুক্তি দৈনিক কাজের হিসাব, কেউ বেতন পান মাসিক। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অটিস গিবসন ও ফিজিও জুলিয়ান কালেফাতোর চুক্তি বছর হিসাবে। আবার স্পিন পরামর্শক ডেনিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুকের চুক্তি নির্দিষ্ট দিনের। চুক্তির ধরন যেটাই হোক, সবাই বাংলাদেশ দলে কাজ করছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য।
ক্রিকেটার-কোচ আশিকের পাশে কোয়াব
ক্রীড়া প্রতিবেদক
করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার ও কোচ আশিকুর রহমান মজুমদারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। তার হাসপাতালে ভর্তি হওয়া এবং হাসপাতালে নিত্য ব্যবহার্য দ্রব্য, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজটিও করেছে কোয়াব।
গতকাল বুধবার এ তথ্য দিয়েছেন কোয়াব সদস্য সচিব দেবব্রত পাল। আশিকের হাসপাতালে ভর্তির পর আনুষাঙ্গিক যা যা প্রয়োজন, তা আমরা কোয়াবের প থেকে সরবরাহ করেছি। দেবব্রত পাল আরও জানান, হাসপাতালে আশিকের প্রয়োজন জেনে মশারি, বিছানার চাদর, অ্যারোসল থেকে শুরু করে পেস্ট, ব্রাশ, টিস্যু, টাওয়েল জগ, গ্লাস এবং নানা খাদ্য সামগ্রী ও ফলমূল, বাদাম এবং মধু পাঠানো হয়েছে।
জুনে হবে দেশের প্রথম অনলাইন দাবা প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক
দাবাড়ুদের কাছে অনলাইনে দাবা খেলা নতুন কিছু নয়। করোনাভাইরাসের কারণে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের অনেক দাবাড়ুই অনলাইন দাবায় অভ্যস্ত। বাংলাদেশের দাবাড়ুদের অনেকেই ব্যক্তিগতভাবে সেখানে খেলছেনও। তবে দেশে প্রথমবারের এই অনলাইন দাবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আগামী জুনে হবে প্রতিযোগিতাটি।
মূলত দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে অনলাইন দাবা খেলাকে উৎসাহিত করছে। এজন্য তারা প্রতিটি ফেডারেশনকে ৫ হাজার ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিদে দুটি ল্য সামনে রেখে এই অর্থ দিচ্ছে। প্রথমত, করোনাভাইরাসের কারণে দাবাড়ুরা যেন খেলার মধ্যে থাকে। দ্বিতীয়ত, দাবা খেলে কিছুটা হলেও যেন খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হতে পারেন।
হকি তারকা প্রিন্সের খাদ্যসামগ্রী বিতরণ
ক্রীড়া প্রতিবেদক
নিজ জেলা টাঙ্গাইলে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহকারী ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।
গতকাল বুধবার টাঙ্গাইল স্টেডিয়ামে জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি খেলোয়াড় ও অ্যাথলেটদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছেন তিনি। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, তেল আলু, পেয়াজ, লবণ ও সাবান।
সেরা টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বাছলেন নাসের
ক্রীড়া প্রতিবেদক
বর্তমান সময়ের সেরা অধিনায়ক কে? ক্রিকেটপ্রেমীদের মনে হয়তো অনেকের নাম আসবে। আর ভিন্ন ফরমেটে সেরা বাছাই করতে গেলে আরও দ্বিধায় পড়ে যাবেন হয়তো।
আসলে এভাবে সেরা বাছাই করা কঠিন। তবে সবারই নিজস্ব পছন্দ থাকে, তার পেছনে যুক্তিও থাকে। যেমনটা এবার বেছে নিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক নাসের হোসেন। নাসের হোসেন এই সময়ের সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা ইয়ন মরগানকে। আর টেস্ট ফরমেটে তার পছন্দ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর
ক্রীড়া প্রতিবেদক
ধারণা করা হচ্ছিল, শিগগিরই জাতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন উইকেটরক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তবে ২০২০-২১ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাকে ‘বি’ ক্যাটাগরিতে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
ফলে পাকিস্তানের হয়ে খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়কের। তবে জাতীয় দল থেকে বাদ না পড়লেও, অধিনায়কত্ব ঠিকই হারিয়েছেন সরফরাজ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টির জন্য দুই নতুন অধিনায়ক ঘোষণা করেছিল পিসিবি। বাকি ছিল শুধু ওয়ানডে। এবার সেটিও কেড়ে নেয়া হলো সরফরাজের কাছ থেকে। কেন্দ্রীয় চুক্তি ঘোষণার সময়েই নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে সরফরাজের স্থলাভিষিক্ত হয়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। তিনি আগে থেকেই দলের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। এবার পঞ্চাশ ওভারের ক্রিকেটেও স্থায়ী চুক্তিতে অধিনায়কত্ব সঁপে দেয়া হয়েছে। টেস্ট অধিনায়কত্ব রয়েছে আজহার আলি কাঁধেই।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা নেই আমির-ওয়াহাবের
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে তেমন একটা চমক নেই। অনুমেয়ভাবেই বাদ পড়েছেন তিন পেসার হাসান আলি, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।
ক্যাটাগরি এ (১১ লাখ রুপি) বাবর আজম, আজহার আলি এবং শাহিন শাহ আফ্রিদি। ক্যাটাগরি বি (সাড়ে ৭ লাখ রুপি) আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, আবিদ আলি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শান মাসুদ এবং ইয়াসির শাহ। ক্যাটাগরি সি (সাড়ে ৫ লাখ রুপি) ফাখর জামান, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, নাসিম শাহ, ইফতিখার আহমেদ এবং উসমান শিনওয়ারি। ইমার্জিং – হায়দার আলি, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
ফিফা বেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন না মেসি-রোনালদোরা
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছর দ্য বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড দিবে না ফিফা। করোনাভাইরাস মহামারী আর লকডাউনের কারণে বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের এ অভিভাবক সংস্থাটি।
সেপ্টেম্বরে ইতালির মিলানে হওয়ার কথা ছিল এই পুরস্কার বিতরণী জমকালো অনুষ্ঠান। কোভিড-১৯ সঙ্কটের কারণে এ বছর আর হচ্ছেই না অনুষ্ঠানটি। খবরটি জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা। ফলে সম্মানজনক দ্য বেস্ট মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোদের কেউ এ বছর পাচ্ছেন না। গত বছর পুরস্কারটি জিতেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এ বছর পুরস্কার বাতিল করায় ফিফা অ্যাওয়ার্ডের রাজ্যত্বটা অটুট থাকছে তাহলে এই কাতালান মহাতারকার।
প্রিমিয়ার লিগে শুরু হচ্ছে অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
বুন্দেসলিগা, সেরি এ ও লা লিগার পর এবার অনুশীলন শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। মাঠে ফুটবল ফেরানোর প্রথম ধাপ হিসেবে এই অনুশীলন পর্বে থাকছে অনেক বিধিনিষেধ।
এক সঙ্গে পাঁচ জনের বেশি ফুটবলার অনুশীলন করতে পারবেন না। তবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ফুটবলাররা ট্যাকল করতে পারবেন না। পিচ হতে হবে জীবাণুমুক্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল প্রোটোকল খেলোয়াড় ও কোচদের কাছে পৌঁছে গেছে মঙ্গলবার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব সবাই মেনে চলছে কিনা সেটা কঠোরভাবে পর্যবেণ করা হবে।
জুনে শুরু পর্তুগীজ লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারনে দুই মাস বন্ধ থাকার পর আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে পর্তুগালের ফুটবল প্রিমিয়ার লিগার বাকি মৌসুম। দেশটির ফুটবল লিগ গতকাল এই ঘোষনা দিয়েছে।
এক বিবৃতিতে লিগের প থেকে বলা হয়েছে, ‘আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি স্টেডিয়ামগুলো পেশাদার ব্যক্তিদের দিয়ে পর্যবেন ও পরীা করা হয়েছে। আশা করছি আগামী মাসের ৪ তারিখ থেকে লিগা পর্তুগালের ২৫তম রাউন্ডের ম্যাচ শুরু করতে পারবো।’
করোনায় প্রাণ হারাল সুমো কুস্তিগির
ক্রীড়া প্রতিবেদক
করোনা যে কেবল দুর্বলদের ঘায়েল করতে পারছে সেটা যেন আরেকবার ভুল প্রমাণিত হল। জাপানের সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ সুমো রেসলিংয়ের বিশালদেহী পালোয়ানও পরাস্ত করতে পারলেন না ভাইরাসটিকে।
প্রায় একমাস করোনার সঙ্গে লড়াইয়ের পর প্রাণ হারিয়েছেন শোবুশি নামের ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগির। তাকাদাগাওয়ার একজন কুস্তি লড়িয়ে ছিলেন তিনি। এপ্রিলের ৪-৫ তারিখ নাগাদ জ্বরে আক্রান্ত হন শোবুশি। সেসময় স্থানীয় স্বাস্থ্য কর্মীদের ফোন দিলেও ফোন লাইন ব্যস্ত থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। পরে একাধিক হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ৮ এপ্রিল টোকিও জেনারেল হাসপাতালে যান শোবুশি। সেখানে তার করোনা পরীার পর প্রথমে ফল নেগেটিভ আসলেও দুদিন বাদে পজিটিভ আসে।
এখনই বাতিল নয় পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস ইস্যুতে টালমাটাল বিশ্ব ক্রীড়াঙ্গন। কবে এই পরিস্থিতি থেকে রেহাই পাবে সেটাও ধারণার বাইরে, তাই ক্রিকেটের ভবিষ্যৎ সূচি নিয়ে ভাবতে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকে।
জুলাইয়ের শেষদিকে রয়েছে পাকিস্তানের ইংল্যান্ড সফর। যেকোনো মূল্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইবে এই সিরিজে অংশ নিতে, তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সেটা সম্ভব নয়। প্রধান নির্বাহী ওয়াসিম খান বললেন, পিসিবি অপো সম্ভাবনা শেষ হওয়া পর্যন্ত।
শাস্তি পেতে পারেন গেইল
ক্রীড়া প্রতিবেদক
জ্যামাইকা তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি ও রামনরেশ সারওয়ানকে নিয়ে ক্রিস গেইলের মন্তব্যের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহর বেশি। তবে প্রসঙ্গটি চাপা পড়ে যায়নি এখনই। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিটের যা ইঙ্গিত, তাতে বিস্ফোরক মন্তব্যের জন্য শাস্তি পেতে পারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।
ক্রিকেট উইন্ডিজের সভাপতি রিকি স্টিট জানিয়েছেন, মন্তব্য আদান প্রদানেই ব্যাপারটা শেষ হচ্ছে না। একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিভুক্ত থাকায় গেইলের আচরণ নিয়ে হবে আলোচনা। গত মাসে একটি ইউটিভিউব চ্যানেলে জ্যামাইকা দল ও সারওয়ানকে কঠোর সমালোচনা করেন গেইল। মূল সমস্যার সূত্রপাত গেইলের চুক্তি শেষ হওয়া নিয়ে। জ্যামাইকার সঙ্গে তিন বছরের চুক্তি থাকলেও তাকে এক বছর পর ছেড়ে দেয় দলটি। এতে সাবেক সতীর্থ ও জ্যামাইকার বর্তমান সহকারি কোচ সারওয়ানের হাত দেখেছিলেন গেইল।
ইতালিতে ফিরেছেন ইব্রাহিমোভিচ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইয়ারসের কারণে বন্ধ ছিল খেলা। তাই দুই মাস সুইডেনে নিজ বাড়িতে থাকার পরে ইতালিতে ফিরেছেন এসি মিলান সুপাস্টার জ্বালাতান ইব্রাহিমোভিচ। আগামী সপ্তাহ থেকে শুাং হচ্ছে গ্রুপ ট্রেনিং। সেই ল্েযই কাবে ফিরেছেন ইব্রা।
যদিও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেবার আগে সুইডিশ এই তারকাকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। গত সপ্তাহ থেকে ব্যক্তিগত অনুশীলন শুাং করেছে এসি মিলান। সিরি-এ বন্ধ হয়ে যাওয়ায় ৩৮ বছর বয়সী ইব্রা গত ১২ মার্চ সুইডেনে ফিরে গিয়েছিলেন। গত দুই মাস সুইডেনে প্রথম বিভাগের কাব হামারবিতে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন এই স্ট্রাইকার। ইউরোপের অন্যান্য জায়গার তুলনায় সুইডেনে খেলোয়াড়দের অনুশীলনের বিষয়টি শিথিল ছিল।
কোকেন পাচারের দায়ে গ্রেপ্তার ফুটবলার কঙ্গো
ক্রীড়া প্রতিবেদক
২০০২ সালের কথা। জাপানের বিপে একটি প্রীতি ম্যাচে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এডউইন কঙ্গো। ম্যাচটা আয়োজন করা হয়েছিল মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে। এমনকি কঙ্গোরা ‘মাদককে না বলুন’ লেখা জার্সিও পরেছিলেন সেদিন। সেই কঙ্গোই দেড় যুগ পর ফাঁসলেন মাদকদ্রব্য পাচারের মামলায়।
রিয়াল সমর্থকদের কাছেও হয়তো পরিচিত নয় কঙ্গোর নাম। তবে কলম্বিয়ার কাব ওনচে কালদাস থেকে যখন রিয়াল মাদ্রিদে যোগ দিলেন পঞ্চাশ লাখ ইউরোয়, কলম্বিয়ার ইতিহাসের সবচেয়ে দামি তারকা ছিলেন তিনিই। রিয়ালের তৎকালীন ম্যানেজার জন টোশাক দলে নেন তাঁকে। কিন্তু নিজের প্রতিভার প্রতি কখনই সুবিচার করতে পারেননি কলম্বিয়ার হয়ে ১৯৯৯ ও ২০০৪ কোপা আমেরিকা খেলা এই স্ট্রাইকার। লিগে রিয়ালের হয়ে খেলা হয়নি কখনও তাঁর।








































